
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নতুন লুকে দেখা গেছে। সেখানে বৃদ্ধ, চোখেমুখে স্পষ্ট বার্ধক্যের ছাপ। সাদাপাকা লম্বা চুল এমন লুকে দেখে ভক্তরা কিছুটা অবাক হয়েছেন।
rnrn
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় এবার ভিন্ন ভিন্ন লুকে বড়পর্দায় দেখা যাবে শাকিবকে।
rnrn
মঙ্গলবার সন্ধ্যায় শাকিবের বৃদ্ধ রূপের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা। শাকিব নিজেও তার ফেসবুক পাতায় ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— ‘আছি তোমারই অপেক্ষায়’। ভক্তরা ধারণা করছেন, এ লেখা দিয়ে নতুন সিনেমাকে ইঙ্গিত করছেন।
rnrn
‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কুরবানির ঈদে। আর সেই মুক্তি ঘিরে ইতোমধ্যে সিনেমাটির ‘ফার্স্ট লুক’র ভিডিও প্রকাশিত হয়েছে। এবার প্রকাশ হলো নতুন লুকের ছবি।
rnrn
এর আগে ৩০ সেকেন্ডের ভিডিওতে শাকিবের দেখা মেলে স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস এঁটে, নাকে-মুখে কাপড় বেঁধে, টি-শার্টের ওপরে জিনসের জ্যাকেট চাপিয়ে শাকিব এগিয়ে চলেছেন বাতাস ঠেসে। আর বাতাসে উড়ছে নায়কের লম্বা চুল।
rnrn
ভিডিওর ঠিক ২৫ সেকেন্ডের মাথায় কোনো একজনের দিকে চাকু ছুড়ে মারেন নায়ক, সঙ্গে সঙ্গে শেষ হয় ভিডিও।
rnrn
আর এবার দেখা দিলেন ৮০ বছরের বৃদ্ধ রূপে। শাকিব খানকে ভিন্ন লুকে দেখে শুভেচ্ছা-প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা।
rnrn
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। তিনি এর আগে কলকাতায় টেলিভিশন সিরিয়াল ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছেন।
rnrn
‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন হিমেল আশরাফ। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।
rnrn
বিনোদন ডেস্ক





