Home / Entertainment / ‘আকাশচুম্বী’ পারিশ্রমিক, দীপিকাকে বাদই দিয়ে দিলেন নির্মাতা

‘আকাশচুম্বী’ পারিশ্রমিক, দীপিকাকে বাদই দিয়ে দিলেন নির্মাতা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে পর্দায় ফিরছেন। তবে কাজের জন্য যে বিশাল অংকের পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তাতে নির্মাতাদের চোখ ছানাবড়া! শেষ পর্যন্ত দীপিকার ‘আকাশচুম্বী’ পারিশ্রমিকে নির্মাতা সিনেমা থেকে বাদই দিলেন তাকে।

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এ নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে। 

সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০ কোটি রুপি পারিশ্রমিক ও সিনেমার লভ্যাংশেরও ভাগ চাওয়ায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনকে বাদ দিয়েছেন। তিনি বলেন, দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ পরিচালক বলেন, দীপিকা পাড়ুকোন নির্মাতার কাছে বলেছিলেন— তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এ ছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথা জানিয়েছেন।

এখন ‘স্পিরিট’-এর জন্য নতুন নায়িকার খোঁজে রয়েছেন পরিচালক। এ সিনেমার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস বলে জানান সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 

তবে দীপিকা বা ভাঙ্গার এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি সংবাদমাধ্যমে। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যেই রয়েছে। অভিনেত্রী আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ও প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছিল। অভিনেত্রীর ১০টির বেশি সিনেমা আছে, যেগুলো ১০০ কোটি ব্যবসা করেছেন। তিনি কাজ করে যাচ্ছেন একের পর এক নজরকাড়া চরিত্রে। তবে তাতেও সন্তুষ্ট নন দীপিকা।

অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন— আমি মনে করি, সিনেমা নিয়ে কথা বলা দরকার বেশি কারও ব্যক্তিগত উপার্জনের দিকে নজর না দিয়ে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *