Home / Entertainment / আইনজীবী অসুস্থ, পেছাল পরীমনির আবেদনের শুনানি 

আইনজীবী অসুস্থ, পেছাল পরীমনির আবেদনের শুনানি 

পরীমনির আইনজীবী জেডআই খান পান্না অসুস্থ হওয়ায় শুনানির দিন আগামী সপ্তাহে ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (৯ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

rnrn

আদালতে শুনানির পেছানোর জন্য সময় আবেদন করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান। এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের শুনানি ছিল। তবে আগামী সপ্তাহের বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

rnrn

এদিকে গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। পরে গত ৩০ জানুয়ারি ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারা অনুযায়ী মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। 

rnrn

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *