Home / Entertainment / অস্বস্তিকর পোশাক পরে ট্রলের শিকার জাহ্নবী

অস্বস্তিকর পোশাক পরে ট্রলের শিকার জাহ্নবী

কোনো অনুষ্ঠানে নিজের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য তারকারা সাধারণত সুন্দর বা উদ্ভট পোশাকে হাজির হন। হয় তারা প্রশংসিত হন, না হয় বিদ্রূপ ও সমালোচনায় বিদ্ধ হন। 

rnrn

সম্প্রতি ‘পিংক ভিলা স্টাইল আইকন সিজন টু’র শোতে বলিউডি অভিনেত্রী জাহ্নবী কাপুর এমন পোশাক পরে হাজির হয়েছিলেন, যা সামলাতে সমস্যা হচ্ছিল তার। এমনকি পা হড়কে পড়েও যাচ্ছিলেন তিনি। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিদ্রূপের শিকার হন জাহ্নবী।

rnrn

গাড়ি থেকে নেমে লাল গালিচায় হাঁটার সময় লম্বা পোশাকে পা আটকে গিয়েছিল জাহ্নবী কাপুরের। ইনস্টাগ্রামে একজনের মন্তব্য, এ ধরনের শোতে কী ধরনের পোশাক পরতে হয়, সেটি কি নায়িকা জানেন? এমন অস্বস্তিকর পোশাক পরার দরকার কী!

rnrn

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আরেকজনের মন্তব্য, সেলিব্রিটিরা চাইলে রাতের শোবার পোশাকেও বাইরে আসতে পারেন।

rnrn

পা হড়কে পড়ে যাওয়ার সময় একজন ফ্যাশন ডিজাইনার এসে ধরে ফেলেন জাহ্নবীকে। “একজন সাহায্যকারী সঙ্গে রাখলেই হয়,” লিখেছেন আরেকজন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *