অস্ত্রোপচারের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

Written by

in

অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। তার সাবলীল অভিনয় জয় করেছে দর্শকহৃদয়। তবে এবার সেই হৃদযন্ত্রের সমস্যার কারণেই দীর্ঘ সময়ের জন্য ক্যামেরার সামনে থেকে দূরে সরতে হচ্ছে। সফল ওপেন হার্ট সার্জারি শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে।

পরবর্তীতে এনজিওগ্রাম ও আনুষঙ্গিক পরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।  

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেতার স্ত্রী কাজী রোকসানা রমা গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটা সুস্থ। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে কঠোর নিয়মে চলতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, ধকল কাটিয়ে উঠতে ফজলুর রহমান বাবুকে আগামী অন্তত এক বছর সব ধরনের কাজ ও শারীরিক চাপ থেকে দূরে থাকতে হবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *