Home / Entertainment / অস্কার সেরা অভিনেত্রীর মুকুট মিশেলের

অস্কার সেরা অভিনেত্রীর মুকুট মিশেলের

এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইও। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়।
rnঅস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন এ অভিনেত্রী।

rnrn

এদিকে উইল স্মিথের পর এবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন ব্রেন্ডন।
rnএকজন নারীকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। অভিনেত্রীর এ অভিনয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

rnrn

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *