Home / Entertainment / অস্কারের সংক্ষিপ্ত তালিকায় শাহরুখের ডাঙ্কি!

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় শাহরুখের ডাঙ্কি!

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)’র সংক্ষিপ্ত তালিকায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমাটি স্থান পেয়েছে, এমন গুঞ্জন উড়ছে ভারতীয় মিডিয়ায়। মূলত ইনস্টাগ্রামে অস্কার আয়োজক প্রতিষ্ঠানের একটি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। 

rnrn

পোস্টটিতে ১৯৯৫ সালে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার একটি ক্লিপ শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্কার আয়োজকরা। যেখানে এ সিনেমার ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানের একটি শর্টও জুড়ে দেওয়া হয়েছে। এর ফলেই শাহরুখের ‘ডাঙ্কি’ নিয়ে গুঞ্জন উঠেছে। অবশ্য গত কয়েকদিন থেকেই চাউর আছে, শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডে জমা দেওয়া হচ্ছে। 

rnrn

রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। ভিন্ন ধরনের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ‘জওয়ান’ এবং ‘পাঠান’র পর, শাহরুখ ভক্তরা আশা করেছিলেন ‘ডাঙ্কি’ একটি বাম্পারহিট সিনেমা হবে। সেটা না হলেও, প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস পূর্ণ করার আগেই, একাডেমি অ্যাওয়ার্ডে এটি জমা দেওয়ার গুজব সংবামাধ্যমে প্রকাশ হয়েছিল। 

rnrn

যদিও এ বিষয়ে শাহরুখ কিংবা নির্মাতা হিরানীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বিশ্বজুড়ে যেকোনো ধরনের সিনেমাকে সম্মান দেয়, এবং এটি তারই অংশ, এমনটিই জানিয়েছে তারা। সঙ্গে এটাও জানিয়েছে, যদি ‘ডাঙ্কি’ জমা পড়ে সেই তথ্যও প্রকাশ করবেন। 

rnrn

উল্লেখ্য, আদিত্য চোপড়া পরিচালিত ‘দিওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ১৯৯৫ সালে মুক্তি পায়। এটি মুম্বাইয়ের মারাঠা মন্দিরের একটি প্রেক্ষাগৃহে টানা ২৫ বছর প্রদর্শিত হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *