Home / Entertainment / অর্পা চরিত্রে বুবলীর বাজিমাত

অর্পা চরিত্রে বুবলীর বাজিমাত

'প্রহেলিকা' সিনেমায় অর্পা চরিত্রে বাজিমাত করেছেন শবনম বুবলী। এটি তার ক্যারিয়ারের সেরা অভিনয়। হাউজফুল যাচ্ছে সিনেমা হল। দর্শকের মুখে মুখে প্রশংসা- এটাই একজন অভিনেত্রীর বড় পাওয়া।

rnrn

শবনম বুবলী বলেন, আমার ভীষণ ভালো লাগছে যে, দর্শক আমার অভিনীত সিনেমাটি পছন্দ করছেন। কয়েক দিন আগে ঝড়-বৃষ্টির মধ্যেও মানুষ হলে গিয়েছেন সিনেমা দেখার জন্য। দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছেন বলেই শোগুলো হাউজফুল যাচ্ছে। সেই কারণে দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। 

rnrn

তিনি আরও বলেন, অর্পা চরিত্রটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এটি অসাধারণ গল্পের একটি সিনেমা। এ সিনেমায় মাহফুজ আহমেদ 'মনা' চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। 

rnrn

নাসির উদ্দিন খান তার অভিনয়ে মাতিয়েছেন। পরিচালক চয়নিকা চৌধুরী অনেক যত্ন নিয়ে ভালোবেসে কাজটি করেছেন বলেই দর্শকরা এত পছন্দ করেছেন। প্রতিদিন অংসখ্য মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি; যা আমার জন্য অনেক আনন্দের।

rnrn

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিকা' সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ অনেকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *