Home / Entertainment / অমিতাভকে সুপারস্টার তকমা এনে দেয় যে সিনেমা

অমিতাভকে সুপারস্টার তকমা এনে দেয় যে সিনেমা

সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শীর্ষস্থানে ওঠে আসার অনেক লড়াই-সংগ্রামের চিত্রনাট্য রয়েছে। এর পেছনে রয়েছে অগণিত ফ্লপ সিনেমার ইতিহাস। এর পরেই বিগবি হয়েছেন অমিতাভ বচ্চন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সুপার ফ্লপ সিনেমা দিয়ে। তবে ১৯৭৮ সালটি তার ক্যারিয়ারে এক নতুন মোড় ঘুরিয়ে দেয়। সে বছরই পরপর তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেন।

‘মুকাদ্দার কা সিকান্দার’ সিনেমাটি অমিতাভকে সুপারস্টারের তকমা এনে দেয়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। প্রকাশ মেহরা পরিচালিত এ সিনেমায় অমিতাভ বচ্চন ও রেখার অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে তোলে। 

কাদের খানের লেখা এ সিনেমার গল্প আর সেই সঙ্গে জনপ্রিয় গানগুলো এর সাফল্যের অন্যতম কারণ ছিল বলেও জানা গেছে। আইএমডিবিতে সিনেমাটির রেটিং ৭.৪। মাত্র ১ কোটি টাকা বাজেটের ‘মুকাদ্দার কা সিকান্দার’ ২৬ কোটি টাকারও বেশি আয় করে সেই বছরের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমায় পরিণত হয়। একই বছর অমিতাভের ‘ডন’ ও ‘ত্রিশূল’ দারুণ হিট হয়।

কিন্তু ১৯৭৮ সালে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সুপারহিট সিনেমা ‘আজাদ’ ও বিনোদ খান্নার ‘ম্যায় তুলসী তেরে আঙ্গান কি’ মুক্তি পেলেও অমিতাভের সিনেমার কাছে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। এভাবেই ‘মুকাদ্দার কা সিকান্দার’ অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে এক মাইলফলক হয়ে দাঁড়ায়, যা তাকে বলিউড সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *