
চলতি বছর অভিনয় দুনিয়ায় অভিষেক হয়েছে অভিনেত্রী নাজনীন নাহার নীহার। এর আগে টুকটাক কাজ করলেও পেশাদার অভিনেত্রী হিসবে এ বছরই তার পথচলা শুরু।
rnrn
বছরের শুরুতে ভালোবাসা দিবসে প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ সেমিস্টার’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করে বেশ পরিচিতি পান। এরপর একে একে তার অভিনীত মোস্তফা কামাল রাজের ‘অনুরাগ’, মাহমুদুর রহমান হিমির ‘সুইট প্রবলেম’, মিফতাহ আনানের ‘মাই ডিয়ার লিডার’, মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’ নাটকে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।
rnrn
বলা যায় নীহা অভিনীত সবগুলো নাটকই বছরজুড়ে ছিল আলোচনায়। কাজ করেছেন দু’টি ভিন্ন বিজ্ঞাপনচিত্রে। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের ‘ওরে জান’ শিরোনামে একটি গানের মডেল হয়ে মুগ্ধ করেছেন দর্শককে। সেরা নবাগতা হিসাবে পেয়েছেন সম্মাননাও।
rnrn
দুটি ভালো গল্পের নাটকও রয়েছে প্রচারের অপেক্ষায়। একটি মিফতাহ আনানের ‘একবার বলো ভালোবাসি’, আরেকটি হচ্ছে আতিক সজীবের ‘বেঈমান’।
rnrn
ক্যারিয়ারের শুরুতেই এমন প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা, খুব অল্প সময়ে আমি আমার অভিনীত নাটকের জন্য দেশে তো বটেই, বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের কাছ থেকে আশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আমি কৃতজ্ঞ আমার প্রতিটি নাটকের নির্মাতা, সহশিল্পী এবং ক্রুদের প্রতি। আমার স্বপ্ন একজন সু-অভিনেত্রী হবার। পাশাপাশি ব্যবসা করারও স্বপ্ন আমার। সবার দোয়া চাই, যেন অনেক ভালো ভালো কাজ দিয়ে সবার হৃদয়ে থাকতে পারি।’
আনন্দনগর প্রতিবেদক





