Home / Entertainment / অভিযোগ ভিত্তিহীন, আমি এমন কোনো কাজে জড়িত নই: শ্রাবন্তী

অভিযোগ ভিত্তিহীন, আমি এমন কোনো কাজে জড়িত নই: শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিনিয়ত এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন সমালোচনা চলতেই থাকে। এবার আইনি ঝামেলায় নাম জড়াল তার। জিমকাণ্ডে জালিয়াতির অভিযোগে শ্রাবন্তীর নামে থানায় অভিযোগও করা হয়েছে। তবে নায়িকা নিজেকে নির্দোষ দাবি করেছেন। 

rnrn

শনিবার রাতে ফেসবুকে শ্রাবন্তী লেখেন, আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে আমি অসৎ কাজে যুক্ত। আমি এমন কোনো কাজে জড়িত নই। পরিবর্তে আমি নিজেই আর্থিক প্রতারণার শিকার। দেশের আইন ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত সত্যটা সামনে আসবেই। ধন্যবাদ।

rnrn

২০২০ সালের নভেম্বরে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে ওই জিমটি চালু হয়। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজির ছিলেন নিজে। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন নায়িকা। 

rnrn

শ্রাবন্তীর মতো নায়িকা যুক্ত থাকায় আগ্রহ নিয়ে অনেকেই জিমে ভর্তি হন। সারা বছরের সাবস্ক্রিপশনের মোটা টাকা জমা দেন অনেকে। 

rnrn

চলতি বছরের শুরুর দিকেও বিজ্ঞাপনের মাধ্যমে অফার দেওয়া হয়েছিল। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। এক দফা সাড়ে সাত হাজার টাকা দিয়ে মিলেছিল ভর্তি। জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা দিতে হয়। 

rnrn

কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সম্প্রতি বন্ধ হয়ে গেছে জিমটি। কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে বিপাকে পড়েন ওই জিমের প্রশিক্ষণার্থীরা। পরে তারা পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ দায়ের হয়েছে জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

rnrn

অভিযোগ প্রসঙ্গে শুরুতে শ্রাবন্তী জানিয়েছিলেন, যারা নাম নথিভুক্ত করেছেন তারা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনো কারণে জিমটা বন্ধ করা হয়েছে।

rnrn

নায়িকার ভাষ্য, তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকায় জিমের দিকে কোনো সময়ই দিতে পারেন না। তবে যারা টাকা দিয়েছেন, তা ফেরত পাবেন বলে আশ্বাস দেন এই অভিনেত্রী।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *