Home / Entertainment / অভিনয়ে ক্যাটরিনার নতুন শর্ত, স্বামীর ক্ষেত্রেও নেই ছাড়

অভিনয়ে ক্যাটরিনার নতুন শর্ত, স্বামীর ক্ষেত্রেও নেই ছাড়

সালমান খানের ‘টাইগার-৩’ প্রথম দিনে বক্স অফিস কাঁপালেও আশানুরূপ ব্যবসা এখনো দেখাতে পারেনি। কিন্তু এর মাধ্যমেই বক্স অফিসের রানি হিসাবে মুকুট মাথায় তুলে নিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার অভিনীতি ও মুক্তিপ্রাপ্ত ৩৩টি সিনেমা থেকে এরই মধ্যে আয় ছাড়িয়েছে তিন হাজার কোটি রুপি। এর মাধ্যমে ইতিপূর্বে সর্বোচ্চ বক্সঅফিস কালেকশনে এগিয়ে থাকা দীপিকা পাড়ুকোনকে হারিয়ে দিয়েছেন এ নায়িকা। 

এ সাফল্যের পর একের পর এক ছবির প্রস্তাব আসা শুরু করেছে ক্যাটরিনার কাছে। তবে স্রোতে গা ভাসাতে নারাজ এই বলিউড তারকা। গল্পের ধরন আর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, সেটি যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন। 

শুধু তাই নয়, এরই মধ্যে এক নির্মাতা তার স্বামী ভিকি কৌশলের বিপরীতেও অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। তাকেও শর্ত বেঁধে দিয়েছেন ক্যাটরিনা। 

সরাসরি বলে দিয়েছেন— যদি ‘উরি’ ছবির ‘বিহান শেরগিল’ কিংবা ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির আলোচিত ‘জোয়া’র কথা ভেবে কোনো চিত্রনাট্য লেখা হয়, তা হলে অভিনয়ের বিষয়ে ভাববেন। নইলে বিপরীতে ভিকি থাকলেও যে কোনো ধরনের কাজ করার ইচ্ছে নেই। 

আরও পড়ুন: 

ক্যাটরিনার কথায়, ভিকি মেধাবী, যে কোনো ধরনের চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার দক্ষতা আছে তার। কিন্তু কথা হলো— সহশিল্পী বড় তারকা বা গুণী অভিনেতা হলেও কাজের সার্থকতা সেখানেই, যদি গল্প ও চরিত্র দর্শকমনে ছাপ ফেলার মতো হয়। তাই ভিকির বিপরীতে দর্শক তখনই আমাকে দেখতে পাবেন, যখন ভালো একটি কাজের প্রস্তাব আসবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *