Home / Entertainment / অবশেষে পার্টনারকে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

অবশেষে পার্টনারকে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

বলিউড সেনসেশন ইলিয়ান ডি ক্রুজের অন্ত:সত্ত্বা হওয়ার খবরে তার ভক্তরা চমকে গিয়েছিলেন। প্রিয় অভিনেত্রী বিয়ের আগেই মা হওয়ার খবর দেবেন এমনটি ভক্ত-দর্শকদের ভাবনার বাইরে ছিল। এ কারণে নায়িকাকে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে বারবার।

rnrn

গত এপ্রিলে এই খবর দেওয়ার পর দর্শকরা অপেক্ষায় ছিলেন ইলিয়ানার সঙ্গীর পরিচয় জানার।  মাস তিনেক পর অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। 

rnrn

সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’।

rnrn

পোস্টের ছবিতে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন।

rnrn

অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই দেননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি ‘বারফি’ তারকা।

rnrn

ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন।

rnrn

সেই সঙ্গে সন্তানের বাবা প্রসঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাব দেন তিনি। লম্বা সেই বার্তায় তুলে ধরেন, মাতৃত্ব কতটা সুন্দর আর পবিত্র অনুভূতি।

rnrn

ইলিয়ানা বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ। আমি কখনও ভাবিনি যে, এই অভিজ্ঞতা প্রাপ্তির মতো এতটা ভাগ্যবান হবো। এজন্য নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ, তা আসলে বলে বোঝাতে পারছি না।’

rnrn

ওই পোস্টে সঙ্গীর প্রশংসায় ইলিয়ানা বলেছিলেন, ‘এই অসাধারণ মানুষটি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যখন আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়। কিংবা শুধু আমাকে জড়িয়ে ধরে, যখন সে জানে এটাই ওই মুহূর্তে আমার প্রয়োজন। তাই কোনও কিছুই আর কঠিন মনে হচ্ছে না।’

rnrn

প্রসঙ্গত, ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।

rnrn

তথ্যসূত্র: এনডিটিভি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *