Home / Entertainment / অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্য করে বিপাকে অন্নু কাপুর

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্য করে বিপাকে অন্নু কাপুর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর বরাবরই তার ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। কোনো রাখঢাক না রেখে সত্য বলাটাই তার বৈশিষ্ট্য। তবে এবার চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের নেপথ্যের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলে বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

তার দাবি, শুটিং চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে অনেক পুরুষ অভিনেতা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা সহ-অভিনেত্রীদের জন্য চরম বিব্রতকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের ইউটিউব শোতে হাজির হয়ে অন্নু কাপুর ইন্ডাস্ট্রির ভেতরের এই বিষয়ে কথা বলেছেন।

তিনি জানান, অনেক সময় পরিচালক ‘কাট’ বলার পরেও পুরুষ অভিনেতারা দৃশ্য থেকে বের হতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে থামেন না। অন্নু কাপুর বলেন, ‘আমি এমন পরিস্থিতি দেখেছি যেখানে অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্যে নিজেদের হারিয়ে ফেলেন। পরিচালক ‘কাট’ বলার পরেও তারা সঙ্গে সঙ্গে থামেন না। কিছু ব্যক্তি আসলে এই ধরনের মুহূর্তের সুযোগ নিতে চান।’

তিনি আরও বলেন, ‘একবার এরকমই একটি দৃশ্যের শুটিং চলাকালীন নায়ক নিজেকে সামলাতে পারেননি। ‘কাট’ বলার পরেও তিনি থামছিলেন না। শেষমেশ সেই অভিনেত্রীকে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করতে হয়েছিল। ওই ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে টানা দুদিন ঘর থেকে বের হননি।’

অন্নু কাপুরের এমন বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ মনে করছেন, কাজের জায়গার নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে অন্নু কাপুর যে প্রশ্ন তুলেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো দ্বিধাবিভক্ত বলিউড পাড়া। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালাওভাবে সবাইকে অভিযুক্ত করার নামান্তর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *