Home / Entertainment / অনলাইনে বুবলীর ক্যাসিনো

অনলাইনে বুবলীর ক্যাসিনো

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। বেশ কিছুদিন ধরেই কাজের খবরে নেই। সম্প্রতি ‘নীল টিপ’ নামে একটি সিনেমার খবর প্রকাশ্যে এলেও সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

এদিকে গত বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমা। এতে তার বিপরীতে নায়ক ছিলেন নিরব।

এটি সেভাবে ব্যবসা করতে না পারলেও, এ সিনেমা দিয়েই শাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। এবার সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন একটি অনলাইন প্ল্যাটফর্মে। সৈকত নাসির পরিচালিত এ সিনেমা অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে।

সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এদিকে সবশেষ বুবলীকে দেখা গিয়েছিল ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমায়।

মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিত এ সিনেমায় বুবলীর বিপরীতে ছিলেন নায়ক জিয়াউল রোশান। এটিও খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারেনি।

এরপর থেকে বুবলীর আরও কয়েকটি সিনেমায় কাজ করার কথা শোনা গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সিয়ামের বিপরীতে ‘জংলি’ একটি সিনেমা।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *