Home / Entertainment / অনন্যার অভিনয়ে মুগ্ধ বাবা চাঙ্কি, তবে কণ্ঠের বিষয়ে দিলেন পরামর্শ

অনন্যার অভিনয়ে মুগ্ধ বাবা চাঙ্কি, তবে কণ্ঠের বিষয়ে দিলেন পরামর্শ

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ‘কল মি বে’ সিরিজের জন্য প্রশংসা পেয়েছেন বাবার কাছ থেকে। মেয়ের অভিনয় নিয়ে গর্বিত বাবা চাঙ্কি পান্ডেও। কিন্তু একটি বিষয়ে অনন্যার আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। কণ্ঠস্বর জোরালো করার বিষয়টি আরও ভালো করে দেখা উচিত বলে মত দেন চাঙ্কি পান্ডে। অনন্যা নিজেই তার বাবাকে প্রশ্ন করেছিলেন— অভিনয়ের কোন দিকে আমার জোর দেওয়া উচিত? তুমি বলেছিলে কণ্ঠস্বরের দিকে আমার মন দেওয়া উচিত। কী মনে হয়— আগের থেকে আমি উন্নতি করেছি?

উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন— আমার মনে হয় কণ্ঠস্বরের তীক্ষ্ণতা কমানো উচিত তোমার। যতদিন এই তীক্ষ্ণতা থাকবে, আমি সতর্ক করব। আমারও অনেক খুঁত রয়েছে। প্রত্যেক অভিনেতারই কোনো না কোনো খুঁত থাকে। আসলে এই ভুলগুলো নিয়েই আমরা স্বতন্ত্র অভিনেতা হয়ে উঠি।

আনন্দবাজার সূত্র জানায়, মন দিয়ে অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। প্রায়ই অভিনয়ের জন্য ট্রোলড হন তিনি। কিন্তু কোনোভাবেই হার মানতে রাজি নন অভিনেত্রী। নিজের লক্ষ্যে স্থির। অভিনয়ে নিজেকে আরও দক্ষ করতে উঠেপড়ে লেগেছেন। এর সঙ্গেই নিজের বাবার একটি পরামর্শকে গুরুত্ব দিয়ে দেখছেন অভিনেত্রী।

প্রায়ই নিজের অভিনয় সম্পর্কে বাবার প্রতিক্রিয়া জানতে চান অনন্যা। একবার অভিনেত্রীকে চাঙ্কি বলেছিলেন, আমি মনে করি, তুমি অসাধারণ অভিনেতা। তোমার অভিনয় দিয়ে তুমি মুগ্ধ করেছ। বিশেষ করে ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ দেখে খুব ভালো লেগেছিল। আর এখন ‘কল মি বে’র মতো সাত-আট এপিসোডের সিরিজে তোমার অভিনয় দেখলাম। বারবার দেখার মতো অভিনয় করেছ। একটা গোটা সিরিজ নিজের কাঁধে বয়ে নিয়ে যাওয়া মোটেই সহজ নয়। ‘কন্ট্রোল’ ছবিতেও অনন্যা অভিনয় প্রশংসিত হয়েছেন। আগামীতেও তার হাতে রয়েছে একাধিক কাজ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *