Home / Entertainment / অনন্ত আম্বানির বিয়েতে যাননি যেসব বলিউড তারকা

অনন্ত আম্বানির বিয়েতে যাননি যেসব বলিউড তারকা

আম্বানি পরিবারে অনুষ্ঠান মানেই বলিউডের প্রথমসারির তারকাদের মিলন মেলা। এবার অনন্তর বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি; কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকলেও কয়েকজন শীর্ষ সেলিব্রিটিকে দেখা যায়নি। অনেকেই দেশের বাহিরে ও অসুস্থ থাকায় এবং ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। 

আবার অনেক তারকার না আসার কারণ জানা যায়নি। যারা নিমন্ত্রণ পেলেও অনন্ত-রাধিকার বিয়েতে যাননি। এদের মধ্যে রয়েছেন-

বলিউডের অন্যতম তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। তারা এ মুহূর্তে ভারতের বাইরে সপরিবারে ছুটি কাটাচ্ছেন; যে কারণে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তারা। 

আনুশকা শর্মা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, তারা সপরিবারে ভারত ছেড়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে এ কারণেই ছিলেন না অনন্তর অনুষ্ঠানে।  

শিল্পা শেঠি বলিউডের প্রায় সব বিয়ে ও পার্টিতে উপস্থিত থাকেন। পাশাপাশি নানান ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজও দেন; কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেননি তিনি। তবে এর কারণ জানা যায়নি।

সোনম কাপুরের বাবা অনিল কাপুর অনন্ত-রাধিকার বিয়েতে গেলেও তাকে দেখা যায়নি। সোনম এখন সন্তানকে নিয়ে লন্ডনে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি। 

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে অনন্ত নিজেই তার বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন। অক্ষয়েরও বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল; কিন্তু বিয়ের দিনই- অর্থাৎ গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। 

নায়িকা কাজল বলিউডের প্রায় সব বিয়েতেই হাজির থাকেন। এমনকি কয়েক দিন আগে সোনাক্ষীর বিয়েতেও দেখা গিয়েছিল কাজলকে। অনন্ত আম্বানির বিয়েতে অজয় তার ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। তবে কাজল এবং তার মেয়ে নাইসার দেখা মেলেনি। 

কঙ্গনা রানাউত বলিউডে সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকা। তিনি বিজেপির সংসদ সদস্যও। তাকেও দেখা যায়নি আম্বানি পরিবারের এবারের বিয়েতে। জানা যায়, তার পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠান থাকায় অনন্ত আম্বানির বিয়েতে দেখা যায়নি তাকে। 

ভারতের জামনগরে অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। মঞ্চে তাকে নাচতেও দেখা গেছে; কিন্তু মূল বিয়েতে আমিরকে দেখা যায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *