Home / Entertainment / অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?

অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?

১৯৯৯ সালে বিয়ে করে সংসার শুরু করেন কাজল ও অজয় দেবগন। এই দম্পতির দুই সন্তান নিসা ও যুগ। সুখী দম্পতি হিসেবেই তারা পরিচিত; কিন্তু একবার মেজাজ হারিয়ে স্বামীকে ‘জুতো’ মারতে চেয়েছিলেন কাজল, তাও আবার শো চলার মধ্যেই।

বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে প্রযোজক ও নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়েছিলেন এই জুটি। সেখানে করণের একটি প্রশ্নে অজয়ের উত্তর শুনে ক্ষেপে গিয়েছিলেন কাজল। সম্প্রতি শোয়ের ওই অংশের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, করণ যখন জিজ্ঞেস করেন কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই, অজয় উত্তর দিতে গিয়ে উল্টো প্রশ্ন করেন- সন্তানের ভূমিকায়, নাকি সমান্তরাল চরিত্রে?

এমন কথা শুনেই রেগে যান কাজল। ক্যামেরার সামনেই বলে বসেন, এবার কিন্তু জুতোপেটা করব। তবে স্ত্রীর এ কথায় বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। হেসে হেসে শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন তিনি।

তিনি বলেন, এই শোতে এ ধরনের কথা বলা যাবে না। এরপর নিজেকে সামলে নিয়ে অজয়ের উদ্দেশে কাজল বলেন, আচ্ছা, আগে বাসায় চলো।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *