Home / Entertainment / হঠাৎ কেন নতুন লুকে শাবনূর

হঠাৎ কেন নতুন লুকে শাবনূর

তিন বছর পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। এর কারণ হচ্ছে— নতুন সিনেমায় কাজ শুরু করবেন। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি।

rnrn

এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

rnrn

শুক্রবার এলো ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা। 

rnrn

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এ প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। তিনি বলেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

rnrn

আরও আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যে কোনোটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

rnrn

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *