Tag: সৃজিত মুখার্জি

  • ‘প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়’— সৃজিতকে নিয়ে সুস্মিতা

    পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে টলিপাড়ায় চলছে তুমুল আলোচনা। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে তাদের একসঙ্গে উপস্থিতি। এরপর ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদ্‌যাপন পার্টিতেও আবার দেখা মিলেছে এই জুটির। সেই পার্টিতে তাঁদের হাসি, খুনসুটি ও আড্ডার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রেমের জল্পনা আরও জোরালো হয়েছে।

    তবে এসব নিয়ে একরকম হেসেই উড়িয়ে দিলেন সুস্মিতা। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু, একান্ত কাছের। কিন্তু কেউ যদি তাতে অন্য মানে খুঁজে নেয়, সেটা তার ব্যাপার। সত্যি যদি কারও সঙ্গে প্রেম করতাম, সেটা গোপন রাখতাম। ঢাকঢোল পিটিয়ে সবার জানানো আমার স্বভাব নয়।’

    সুস্মিতা আরও বলেন, ‘একজনের সঙ্গে আমার আড়াই-তিন বছরের সম্পর্ক ছিল, সে ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু কেউ কি জানত? আমি কি সেই সম্পর্ক নিয়ে ছবি দিয়েছি? বলেছি কিছু? কারণ সেটা ছিল একান্ত ব্যক্তিগত প্রেম—প্রকাশ করার মতো কিছু নয়। আর বন্ধুত্ব তো লুকিয়ে রাখার কিছু নয়!’

    পরিচালক সৃজিতের সঙ্গে পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং করতে গিয়ে দীর্ঘ সময় একসঙ্গে কাটান সুস্মিতা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করতেই প্রেমের জল্পনার শুরু। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে দুজনের একসঙ্গে থাকা, কথোপকথন, মজা-মাখামাখিতে গুঞ্জন আরও তীব্র হয়।

    নিজের ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়েই বেশি মনোযোগী সুস্মিতা বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। চাকরির সুযোগ ছিল, কিন্তু ভালোবাসা থেকেই অভিনয়ে এসেছি। অনেক লড়াই করতে হচ্ছে। কে কী বলল, সেটা ভেবে চললে হবে না। এখন আমি শরমন জোশীর সঙ্গে একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি। কিন্তু সেটার খবর কেউ নিচ্ছে না, সবাই শুধু গসিপ খোঁজে।’

    সৃজিতকে ঘিরে এমন আলোচনার এটা প্রথম নয়। এর আগেও তার সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এদিকে স্ত্রী মিথিলার সঙ্গে তাঁর সম্পর্কে টানাপোড়েন নিয়েও আগেই গুঞ্জন উঠেছে। এমন প্রেক্ষাপটে সৃজিত-সুস্মিতার কথিত প্রেমের খবর টলিপাড়ায় এখন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে সুস্মিতার কথায় অন্তত প্রেমের দাবিকে আপাতত বন্ধুত্বেই সীমাবদ্ধ রাখা হলো।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের ৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা

    জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়েছিল। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান ২০১৩ সালে জন্ম নেয়। ‘আদর্শ দম্পতি’ হিসেবে পরিচিত ছিল ভক্তদের মধ্যে। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ অনেকেই হতাশ করেছিল। আট বছর পর বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন মিথিলা। তিনি বলেন, তখন অনেক অল্পবয়সী এবং তরুণী মা ছিলেন। ভালো মন্দ বিচার করার শক্তি তার ছিল না। একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মিথিলা জানান, বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণার আগে তারা প্রায় দুই বছর আলাদা ছিলেন এবং এ সময়ে তিনি তাহসানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা মানতেই পারছিলেন না।

    এই অভিনেত্রী আরও বলেন, তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি।

    আরও পড়ুন:

    তিনি বলেন, যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না খুবই কঠিন। বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি ছিলাম তখন অনেক অল্পবয়সী এবং তরুণী মা। আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করবো বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটার শক্তিই আমার ছিল না। কারণ আমার একটা ১ বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের।

    অভিনেত্রী জানান, ২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একে তো আমার বাচ্চা আছে তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যত না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার।

    মিথিলা বলেন, মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না। শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি, থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।

    বিনোদন ডেস্ক

  • মন ভালো নেই মিথিলার, দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা

    দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রি-দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। কাজ করেছেন টিভি নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টে। সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা। 

    এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছিলেন তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুম দিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে খুব একটা ভালো নেই মিথিলা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, সংসার ভাঙনের কথাও। 

    মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। সুখী দাম্পত্য জীবনের মাঝেই তাদের ভাঙনের কথা শোনা যায়। বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন মিথিলা। তবে তার এ সংসার নিয়ে কলকাতার গণমাধ্যম বলছে, ‘অন্য নারীতে ফের মজেছেন সৃজিত। ঠিকঠাক নেই তাদের দাম্পত্য জীবন।’ তবে এ নিয়ে সৃজিত-মিথিলা কেউই কোনো কথা বলতে চান না। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। 

    কিন্তু ভারতীয় গণমাধ্যম মোটেও চুপ নেই। তারা সৃজিত-মিথিলার বিরহের কথা নিয়মিতই প্রকাশ করছে। বলা হচ্ছে, ‘কখনোই এক নারীতে থিতু ছিলেন না নির্মাতা সৃজিত। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার নতুন আরেক নারীর সঙ্গে মন মজিয়েছেন তিনি।’ 

    সম্প্রতি আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন এই নির্মাতার বুকে আবারও নতুন নারী ঘর বেঁধেছেন। নির্মাতাও তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। 

    তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন,  ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু।’ তাহলে কি এই নারীকে নিয়ে নতুন কোন সিনেমার কথা ভাবছেন নির্মাতা? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’ 

    এদিকে সৃজিতের এসব কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন নতুন নয়। এর আগেও একাধিকবার এমন খবর চাউর হয়েছিল। তবে এবারের ঘটনা অনেকটাই ভিন্ন বলে মনে করছেন নেটিজেনরা। অনেক নারীতে আসক্ত নির্মাতা সৃজিত বাঁধা পড়েছিলেন মিথিলার আঁচলে। অবশেষে সে আচল ছিঁড়ে কি তিনি অন্য নারীর বুকে আশ্রয় খুঁজছেন!

    আনন্দনগর প্রতিবেদক

  • বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

    বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

    জানা গেছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।

    এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে।

    হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

    জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।

    আর পরিচালকের অসুস্থতার খবরে, দুশ্চিন্তার ভাঁজ প্রায় টলিউডের সকলেরই কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

    বিনোদন ডেস্ক

  • নারী বন্দিরা কীভাবে জেলে অন্তঃসত্ত্বা হচ্ছেন, অনুসন্ধানে শুভশ্রী

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার চ্যালেঞ্জিং চরিত্রে নতুন সিরিজে হাজির হচ্ছেন। গত কয়েক বছর ধরেই ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

    পরিচালক সৃজিত মুখার্জি আগেই জানিয়েছিলেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। পরিপ্রেক্ষিতে টোটা রায়চৌধুরীকে নিয়ে সত্যান্বেষণের দায়িত্ব পড়েছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওপর। এবারের ফেলুদা তৈরি হবে ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে। 

    কীভাবে কারাগারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন নারী কারাবন্দিরা? যেখানে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নেই। সাংবাদিকের ভূমিকায় সেই রহস্য উদ্ঘাটন করতে অবতরণ করবেন শুভশ্রী। পরিচালনায় থাকবেন অদিতি রায়। সিরিজের নাম ‘অনুসন্ধান।’ 

    সদ্যই ত্রিশে পা রেখেছে কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দেয় তারা। তাদেরই একটি ‘অনুসন্ধান’।

     এ ছাড়া থাইল্যান্ডের প্রেক্ষাপটে ‘নাগমণির রহস্য’ কাহন দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায়। মুখ্য ভূমিকায় থাকবেন সোহিনী সরকার। ‘তোমাকেই চাই সিরিজে’ অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মণীষা দে এবং সৃজলা গুহ। পরিচালনায় অরিজিৎ তোতন চক্রবর্তী। তালিকায় থাকা নির্ঝর মিত্রের ‘ডাইনি’র ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। অভিনয়ে মিমি চক্রবর্তী। 

    অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্রকে নিয়ে ভৌতিক সিরিজ ‘ভোগ’ নিয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে। কারণ পর পর দুটো ভৌতিক ওয়েব সিরিজে পরিচালক হিসেবে বেশ দক্ষতার স্বাক্ষর রেখেছেন পরম। 

    সন্দীপ্তা সেনকে নিয়ে ‘বীরাঙ্গনা’ তৈরি করবেন নির্ঝর মিত্র। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সে এক গৃহবধূ হত্যার মামলা নিয়ে মহিলা সাব ইনসপেক্টরের লড়াই দেখানো হবে সিরিজে। যে ভূমিকায় অভিনয় করবেন সন্দীপ্তা। 

    কৌশিক হাফিজ ও অনির্বাণ ভট্টাচার্য যৌথভাবে নিয়ে আসছেন ‘ভূত তেরিকি’। হরর কমেডি ঘরানার সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেন, দ্বীপান্বিতা সরকার, আভেরি সিং রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে। 

    চমক এখানেই শেষ নয়; হইচই টিভি স্পেশাল তালিকায় রয়েছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা-প্রশাখা’। স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এক সিঙ্গল মায়ের লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলবেন ঋতাভরী। স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ ছাড়াও শ্রীরামকৃষ্ণের জীবনীনির্ভর একটি সিরিজ তৈরি হচ্ছে এসভিএফ ও হইচইয়ের ব্যানারে।

    বিনোদন ডেস্ক

  • সৃজিত প্রসঙ্গে কিছুই বলতে চান না মিথিলা!

    বিনোদন জগতের এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে মিথিলার সাবেক স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরই আলোচনা-সমালোচনায় অভিনেত্রী। 

    কিন্তু সেই সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন মিথিলা। সেই সংসার সুখেরই চলছিল তাদের, কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসার অতীত হয়ে গেল। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না অভিনেত্রী। ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। এমনকি শোনা যায় বিচ্ছেদ চর্চাও।

    যদিও অভিনেত্রীকে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। অনেকেরই প্রশ্ন—আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা? এর আগে সৃজিতও সাবেক প্রেমিকাকে বুকে টেনে ‘অতীতের হিসাব-নিকাশ’ জানতে চেয়েছিলেন। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও ওঠে তুঙ্গে!

    সম্প্রতি সিনেমার কাজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন মিথিলা। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে, তার উত্তর দিতে নারাজ অভিনেত্রী। মিথিলা স্পষ্ট জবাব দেন— এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না ।

    জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে মিথিলার নতুন সিনেমা  ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে সৃজিতের কথা উঠতেই মিথিলা জবাব দেন— আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে, এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সে জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এ বিষয় নিয়ে কোনো কথা বলব না।

    মিথিলা  বলেন, ‘বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, তা নিয়ে কথা বলতে পারেন।  

    উল্লেখ্য, মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা এফএস নাঈম।

    বিনোদন ডেস্ক

  • ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

    ২০২২ সালের ১৪ মে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৯ তম জন্মদিনে নতুন চলচ্চিত্রের ঘােষণা দেন পরিচালক সৃজিত মুখার্জি। মূলত মৃণালের জীবনী এবং জন্মশতবর্ষ সামনে রেখেই এই ঘোষণা দেন সৃজিত। এবার বহু অপেক্ষার পর পর্দায় মুক্তি পেতে যাচ্ছে আলােচিত ‘পদাতিক’ ছবি। যেখানে মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

    মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। একইসঙ্গে অপর আরেক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীও। ফেসবুকে চঞ্চল লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর আসছে “পদাতিক”।’

    এই বায়োপিকে মৃণাল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। এছাড়া অভিনয় করেছেন কোরাক সামন্থা, সম্রাট চক্রবর্তী এবং জিতু কমলসহ আরও অনেকে।

    এর আগে ১৪ মে পদাতিক সিনেমার ১ মিনিটি ৩৭ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়। ২০২৩ সালে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিতের এই ছবিটি। অবশেষে সে অপেক্ষা ঘুচলো।

    ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক।  ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মৃণাল সেন ৯৫ বছর বয়সে মারা যান। ‘ইন্টারভিউ’ (১৯৭১), ‘কলকাতা ৭১’ (১৯৭২) ‘পদাতিক’ (১৯৭৩), ‘এক দিন প্রতিদিন’ (১৯৭৯), ‘আকালের সন্ধানে’ ১৯৮০, ‘খারিজ’ (১৯৮২) তার উল্লেখযোগ্য ছবি। 
     

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের জন্মদিনে জয়ার ‘দশম অবতার’র ট্রেলার

    মুক্তি পেল জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার। শনিবার শহরের এক রেস্তোরাঁয় নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিনে এর ট্রেলার দেখানো হয়। জন্মদিনে নিজেকে নিজেই এই সিনেমাটি উপহার হিসেবে দিয়েছেন নির্মাতা।

    শনিবার পরিচালকের জমজমাটি জন্মদিনের পার্টির পর সোশ্যাল সাইটে দর্শকের জন্য রোববারই অফিশিয়ালি মুক্তি পায় ‘দশম অবতার’ সিনেমার ট্রেলার। টানটান উত্তেজনায় ভরপুর এই ট্রেলার দেখে দর্শকের সিনেমা দেখার ইচ্ছা আরও বাড়বে বলে মনে করছে সিনেমা প্রেমীরা। 

    আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সৃজিতের এই ‘দশম অবতার’।

    সৃজিত জানান, এই প্রথমবার তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে এক ফ্রেমে। দর্শকের কাছে এটা বড় পাওনা। চার চরিত্র কীভাবে একে-অপরের সঙ্গে যুক্ত হয়ে যান, সেটা দেখার জন্য অবশ্যই পূজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

    শহরে তিন-তিনটে খুনের কিনারা করবেন প্রবীর রায় চৌধুরী। আর তাকে সহযোগিতা করবেন ইনস্পেক্টর পোদ্দার তথা অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমায় অভিনয় করছেন যিশু। আইনজীবীর ভূমিকায় জয়া আহসান, যিনি এক সিরিয়াল কিলারের কথা জানিয়েছেন। 

    রহস্য আর রোম্যান্সের মধ্যে সৃজিতের আগের দুটি সিনেমার ডায়ালগ মাঝে মাঝে এই সিনেমায়ও ব্যবহার করা হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • সৃজিতের সিনেমায় আবার জয়া

    ‘দশম অবতার’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। পাঁচ বছর পর সৃজিত মুখার্জির সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এর আগে সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া।

    ‘দশম অবতার’ সিনেমায় জয়াকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে সৃজিত বলেন, শুটে সময় দিতে পারছে জয়া। ডেট অ্যাভেইলেবল আছে। অভিনয় দক্ষতা, শেষ বছরের পারফরমেন্স, ‘রবিবার’ বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’তে তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। ‘রাজকাহিনী’ হোক এবং ‘এক যে ছিল রাজা’। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।

    সৃজিতের এ সিনেমায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। সৃজিত বলেন, ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’য় অপূর্ব অভিনয় করেছে শুভশ্রী। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম। 

    শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ায় জয়াকে বেছে নেন সৃজিত। জয়া সর্বশেষ অভিনয় করেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি গত ২ জুন ভারতে মুক্তি পায়।

    ‘কপ ইউনিভার্স’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছেন পরিচালক। এখন শুটিং শুরুর অপেক্ষা।

    বিনোদন ডেস্ক