Tag: সুনেরাহ

  • ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে পারবে: সুনেরাহ

    ফেসবুক পোস্ট নিয়ে যেন অজানা এক ভয়ের মধ্যে থাকেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কারও সঙ্গে ছবি পোস্ট করলেই নানা রকম মন্তব্য শুনতে হয়। ফেসবুকের অনুসারীরা বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করলেও ধরে নেন সুনেরাহর প্রেমিক। তবে এসব সয়ে গেছে তার। কোনো মন্তব্যকেই গুরুত্ব দিচ্ছেন না এই অভিনেত্রী। তারপরও ফেসবুক নিয়ে বিপদ কাটছেই না।

    rnrn

    প্রায়ই সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে তাদের সঙ্গে ছবি পোস্ট করতে হয় সুনেরাহকে। শুভকামনা জানানো সেসব ছবি ঘিরে এসব মন্তব্য। গতকাল সুনেরাহ তরুণ পরিচালক নুহাশ হুমায়ূনের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই ছবি নিয়ে অনেকেই নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন। সেখানে কেউ কেউ মন্তব্য করতে ছাড়েননি, এই অভিনেত্রী নুহাশের সঙ্গে প্রেম করছেন কি না।

    rnrn

    এটা নিয়ে সুনেরাহ বিরক্তি নিয়ে বলেন, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কত কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।

    rnrn

    কিছুদিন আগের কথা। এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরাহর ছবি ডাউনলোড করে নিজের বলে দাবি করেন। পরে সেই ব্যক্তি সুনেরাহকেই অভিযুক্ত করে ফেসবুকে ক্লেইম করেন। সুনেরাহ বলেন, আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।

    rnrn

    বিরক্ত হয়ে ফেসবুকে মন্তব্য দেখা বন্ধ করেছেন এই অভিনেত্রী। তার মতে, এখনো অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ওত পেতে থাকেন ক্ষতি করার জন্য। সুনেরাহ বলেন, আমি নুহাশের “মশারি” স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছি। সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গতকাল ছিল নুহাশের জন্মদিন। তার সঙ্গে ছবিসহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কী? এখানে কার সঙ্গে কী বন্ধুত্ব, চেনাজানা হতে পারে না!

    rnrn

    গত ডিসেম্বরে ওটিটি টফিতে মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত ‘অন্তর্জাল’। মুক্তির পর ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম প্রমুখ। সুনেরাহ নতুন বছরে পরিকল্পনা করেই কাজ করতে চান। ইতিমধ্যে ওটিটির কাজে চুক্তি হয়েছে। এখনই এগুলো নিয়ে কিছু বলতে চান না সুনেরাহ।

    অনলাইন ডেস্ক

  • তিশার ‘আত্মহত্যার চেষ্টার’ গুঞ্জনেই মধ্যেই সুনেরাহর রহস্যময় পোস্ট 

    ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

    যেখানে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরূপ ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না তিনি। 

    আরও পড়ুন: 

    কিন্তু হঠাৎ কী হলো এই অভিনেত্রীর? সে ব্যাখ্যা না দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন— ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।’

    তবে এ জন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না জানিয়ে সুনেরাহ লিখেছেন— কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।

    জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারও, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

    সুনেরাহ লিখেছেন, আমি মিথ্যার আশ্রয় নিই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।’

    হঠাৎ কোনো ঘটনায় সুনেরাহ এমন স্ট্যাটাস দিলেন, সেটা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে প্রশ্ন। যদিও সুনেরাহ স্পষ্ট করে কিছুই বলেননি। তবে এটা বোঝাতে চেয়েছেন, বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে, যা পছন্দ করেননি অভিনেত্রী।
     

    বিনোদন ডেস্ক

  • সেই ঘটনার পর যেভাবে চলছে সুনেরাহর জীবন

    শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। এর পর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এ বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন এ অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে।

    সম্প্রতি গণমাধ্যমে আবারও কথা বলেছেন সুনেরাহ। সাংবাদিকদের সঙ্গে নিজের কাজ ও ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    তিনি বলেন, এখন আসলে কাজে মন দিয়েছি। তবে অনেক আগে থেকেই বাজে অভ্যাস ছিল, ভোরে ঘুমাতাম। এখন মাঝেমধ্যে রাত জাগা হয়। গত তিন মাসে খুব তাড়াতাড়ি বাসায় যাই। একটার মধ্যে চেষ্টা করি ঘুমানোর। পরিবারে বয়স্ক মা–বাবা আছেন, তাদের সময় দিতে হয়। শুটিং থাকলে গাড়ি ও গ্রিন রুমে ঘুমানো হয়।

    বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য নিয়ে তিনি বলেন, ফেসবুকে মন্তব্য দেখা বন্ধ করে দিয়েছি। তারা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অ্যাটাক করে, গালাগাল করে। একটা মানুষকে কেন তারা বাজে মন্তব্য করবে। সমালোচনা করুক, ভালো না লাগলে ইগনোর কর। এ কারণে ফেসবুকে অনেকটা ইন–অ্যাকটিভ। ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালো লাগে। এখানে মানুষ বাজে মন্তব্য কম করে।

    প্রসঙ্গত, গত ৩০ মে মধ্যরাতে হঠাৎ রাজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহর সঙ্গে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় তার। এর পর থেকে এ ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হতে হয় এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে ফের মুখ খুললেন সুনেরাহ

    চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় বেশ সমালোচনায় রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। এ সিনেমাটি ও চলমান ঘটনা নিয়ে নানা কথা বলেছেন অভিনেত্রী।

    এক সংবাদমাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভিডিও ফাঁসের ঘটনা সিনেমায় কোনো প্রভাব ফেলবে না।

    ভিডিও ফাঁসের ঘটনায় সিনেমার ওপর নেতিবাচক প্রভাব কিনা এমন এক প্রশ্নের জবাবে সুনেরাহ বলেন, ‘আমি বিশ্বাস করি, তাতে সিনেমার ওপর প্রভাব পড়বে না। কারণ ওটা তেমন কোনো ঘটনাই ছিল না। বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণের একটি ভিডিও; যা আমার মাধ্যমে নয়, অন্য কেউ প্রকাশ করেছে। এ ধরনের ব্যক্তিগত ভিডিও যিনি প্রকাশ করেছেন, তিনি অন্যায় করেছেন। তারপরও ভিডিওতে বাজে কিছু শব্দ ব্যবহারের কারণে আমি দুঃখ প্রকাশও করেছি।’

    বিষয় নিয়ে আর কিছু বলার আছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী আরও বলেন, ‘এ বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারও প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই।

    ‘আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটি আমি ডিজার্ভ করি না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকের অ্যাকাউন্ট মুছে দিলেন সুনেরাহ

    শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এই বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন সুনেরাহ।

    ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনায় বেশ বিব্রত হয়েছেন তিনি। আর তাইতো বেশ কিছুদিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে।

    এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে দিলেন তিনি। তবে তার পেজ এখনো অ্যাক্টিব আছে।

    প্রসঙ্গত, গেল ২৯ মে রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই সে ভিডিও ভাইরাল হয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • দুঃখ প্রকাশ করে যা বললেন সুনেরাহ

    অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব কথা হচ্ছে, এটা তিনি আশা করেন না। এ কারণে পরীমনির ওপরই ক্ষোভ ঝাড়লেন সুনেরাহ। বরং তার সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করতে বলেন ঢাকাই চলচ্চিত্রের এই উঠতি অভিনেত্রী।

    rnrn

    আগামী ঈদে মুক্তি পাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও এবিএম সুমনসহ অনেকেই। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ন ডরাই’।

    rnrn

    এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সুনেরাহ বিনতে কামাল বলেছেন, আমার দ্বিতীয় সিনেমা অন্তর্জালে অভিনয় করে অনেক কিছুই শিখেছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবে।

    rnrn

    আরেক প্রশ্নের জবাবে সুনেরাহ বলেন, আমাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা আমি ডিজার্ভ করি না। সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে ‘সরি’। 

    rnrn

    সুনেরাহ বলেন, পরীমনি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম, সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক। আমি আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।

    যুগান্তর প্রতিবেদন

  • যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দেবে না: সুনেরাহ

    চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর এ ঘটনার পর পরই প্রকাশ্যে আসে রাজ-পরী দম্পতির ব্যক্তিজীবনের নানা বিষয়। তাদের সংসারজীবন এখন বিচ্ছেদের পর্যায়ে। ভিডিও ও ছবি ফাঁসের পর পরই ফেসবুকে এক পোস্ট দেন সুনেরাহ। তবে সেখানে ভিডিওগুলো প্রসঙ্গে খুব একটা কথা না বললেও অভিযোগের আঙুল তোলেন শরিফুল রাজের স্ত্রী পরীমনির দিকে।

    ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। প্রথম ছবি ‘ন ডরাই’-এর পর এটি হচ্ছে তার দ্বিতীয় সিনেমা।

    সম্প্রতি রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভার আয়োজন করা হয়।

    সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। অন্তর্জাল নিয়ে কথা বলার পাশাপাশি সাম্প্রতিক এ ইস্যু নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। জানিয়ে দেন তাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা তিনি ডিজার্ভ করেন না। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করে অনেক কিছুই শিখেছি।

    তিনি বলেন, আমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না। তবে চেষ্টা করে যাই। আশা করছি অন্তর্জাল দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।

    ছবিটি মুক্তির আগেই ব্যক্তিগত একটি ভিডিও প্রকাশ্যে আসায় আলোচনা তাকে নিয়ে।

    অথচ তাকে নিয়ে এভাবে চর্চা হোক চাননি তিনি। বন্ধুমহলে দুষ্টুমির ছলে করা ভিডিও এভাবে প্রকাশ্যে আসবে তা কোনো দিন কল্পনায়ও ছিল না তার। 

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে নয়। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি।

    নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশোনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরাহ নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি! পরীমনি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’

    ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’

    বিনোদন ডেস্ক

  • তিশা সুনেরাহ তুষির ভিডিও ফাঁসে বিব্রত রাজ

    ঢালিউড অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার রাত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

    rnrn

    ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। তিনি বলেছেন, ছবিগুলো কিভাবে ফাঁস হয়েছে তা আমি জানি না। ভিডিওগুলো আমার মোবাইলেও নাই। 

    rnrn

    রাজকে প্রশ্ন করা হয়- আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, কই না তো। আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে ও দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।

    rnrn

    তিনি আরও বলেন, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এটাই তো সমস্যা। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

    rnrn

    ঢালিউড অভিনেতা বলেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। 

    rnrn

    পুরো বিষয়টা নিয়ে রাজ বিব্রত। সকাল থেকে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

    rnrn

    রাজ বলেন, আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না; কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।

    rnrn

    ওই অভিনেত্রীদের বিষয়ে রাজ বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলছে, এটা সত্যিই অস্বস্তিকর।

    rnrn

    ভিডিওর বিষয়ে তিনি বলেন, আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সুনেরাহ

    সামাজিকমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নানা সমালোচনা এবং বিতর্কের মাঝে অনেকেই অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা—এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে এবার মুখ খুললেন সুনেরাহ।

    বুধবার দুজনের মধ্যকার সম্পর্কের গুঞ্জন নিয়ে অভিনেত্রী কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, রাজের প্রতি ওই ভাবে কোনো আগ্রহ নেই আমার। আমরা কেবলই ভালো বন্ধু।

    তিনি আরও বলেন, আমাদের নিয়ে কোনো গুজবের প্রশ্নই আসে না। আমাদের মধ্যে কিছু নেই। ওর প্রতি ওইভাবে আমার জিরো পয়েন্ট জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই। ও আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

    সুনেরাহ বলেন, রাজ তো আমাকে শুধু বলত তুই মেয়ে নাকি, তুই তো পোলা। এভাবেই আমাকে সবসময় ট্রিট করছে। আমরা এতটাই ভালো বন্ধু। এখানে অন্য কিছুর প্রশ্নই উঠে না।

    এদিকে আগের দিনই অভিনেতার স্ত্রী পরীমনি ক্ষোভ প্রকাশ করেন সুনেরাহর ওপর। জানান, শরিফুল রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই। অভিনেতার ফোন সুনেরাহর কাছে। তিনিই সব ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আরও বলেন, একটি মহল আমার সংসার ভাঙার চেষ্টা করছে। আইনিব্যবস্থা নেওয়ারও হুমকি দেন পরীমনি।

    রাজ-পরীর দাম্পত্য কলহ সামাজিকমাধ্যমে প্রকাশ হওয়া এবারই নতুন কিছু নয়। কিন্তু অভিনেত্রী সুনেরাহকে জড়িয়ে এবারের দ্বন্দ্ব প্রকাশ পায় সোমবার রাতে। রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে।

    প্রকাশ হওয়া ছবি ও ভিডিওতে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। এর মধ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • রাজ-সুনেরাহর গোপন ভিডিও নিয়ে যা বললেন তমা মির্জা

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর ঘটনায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে সমর্থন করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ভিডিও ফাঁসের ঘটনায় রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন সুনেরাহ। সেখানে নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।

    আর সেই পোস্টেই কমেন্ট করে সুনেরাহকে সমর্থন করেছেন তমা মির্জা।

    সুনেরাহকে মেনশন করে তমা লিখেছেন— ‘Ignore … Who cares (বাদ দাও, তাতে কী যায় আসে)।’

    তবে তমার মন্তব্যের কোনো জবাব দেননি সুনেরাহ।

    এর আগে সোমবার মধ্যরাতে নায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয়েছে গোপন ভিডিও আর ছবি। সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, তানজিন তিশার সঙ্গে রাজের ওই ভিডিও আর ছবি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।

    এ ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরিফুল রাজের স্ত্রী নায়িকা পরীমনি ও সুনেরাহ। একে অন্যের দিকে আঙুল তুলেছেন এ ঘটনার জন্য।

    সোমবার রাতে এই ভিডিও প্রকাশের পরই পরীমনিকে ইঙ্গিত করে ফেসবুকে এক স্ট্যাটাস দেন সুনেরাহ।

    যেখানে এ নায়িকা বলেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমনকি অপরাধের বিষয়? তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটি নিয়ে।’

    এ সময় পরীমনির দিকে ইঙ্গিত করে সুনেরাহ বলেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রাজের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটি আমরা সবাই জানি। প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না, সেই করেছে। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’

    সুনেরাহর এই বক্তব্যের পরেই খেপেছেন পরী। তিনি গণমাধ্যমে এ নিয়ে কথাও বলেছেন। পরীমনি বলেন, ‘রাজের সঙ্গে আমার বিচ্ছেদ হলে সুনেরাহ দায়ী থাকবে।’

    বিনোদন ডেস্ক