Tag: সুখবর

  • বিয়ের খবর দিলেন ফারিয়া শাহরিন

    ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। শুক্রবার ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে বিয়ের তথ্য জানিয়েছেন তিনি। তবে কবে বিয়ে করেছেন, বর কে, সে বিষয়ে কিছু জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

    ছবির ক্যাপশনে ফারিয়া শাহরিন লিখেছেন— ‘আমাদের জন্য দোয়া করবেন।’

    চার বছরের দীর্ঘ প্রেম করে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি পছন্দের মানুষ মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া শাহরিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস‌্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন হয়। প্রেমিকের সঙ্গেই ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

    সাড়া না দেওয়ায় ফারিয়ার সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না।

    ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেরেন এই অভিনেত্রী।
     

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন বুবলী

    ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে পেশাগত কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন চিত্রনায়িকা বুবলী। কাজ করছেন হাফ ডজন সিনেমায়। নতুন একটি সুখবরও দিয়েছেন ভক্তদের।

    rnrn

    কিছুদিন আগে শেষ করেছেন ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বুবলী প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। মাহফুজেরও এর মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফেরা। 

    rnrn

    অন্যদিকে সম্প্রতি একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। সিনেমাটি নির্মাণ করবেন দেবাশীষ বিশ্বাস। 

    rnrn

    তবে এ সিনেমায় বুবলীর বিপরীতে কে থাকবেন তা নিশ্চিত করা হয়নি এখনো। নির্মাতা কয়েকজনকেই তার পছন্দের তালিকায় রেখেছেন। নিজের অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে বুবলী বলেন, ‘অভিনয়কে ভালোবেসে সব ছেড়েছি। তাই এ মাধ্যমেই সময়টুকু ব্যয় করতে চাই। নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটাই করছি এখন। হাতে যে কাজ রয়েছে সবগুলো সিনেমার গল্প এবং আমার চরিত্র দারুণ। 

    rnrn

    মুক্তির পর দর্শক নিরাশ হবেন না এটা বলতে পারি। 

    rnrn

    এদিকে বুবলী আজ একটি অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে পুরস্কার নেবেন বলে জানা গেছে। এটাই তার বছরের প্রথম স্বীকৃতি। ভাষার মাসে এমন স্বীকৃতি পেয়ে তিনিও তৃপ্ত বলে জানিয়েছেন। এটি বুবলী ভক্তদের জন্য সুখবরই বটে।

    বিনোদন ডেস্ক

  • রাজের রহস্যঘেরা স্ট্যাটাস, সুখবর দিলেন পরীমনি

    ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি-শরিফুল রাজ এখন দুটি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে, সন্তান এবং বিচ্ছেদও দেখে ফেলেছেন তারা। বাকি আছে শুধু বিচ্ছেদের আনুষ্ঠানিকতা।

    rnrn

    এতদিন নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন পরীমনি। তবে নীরব ভূমিকায় ছিলেন রাজ। সবশেষ পরীমনির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে পারলেন না রাজ। ভাঙলেন নীরবতা। তার সেসব কথায় আছে ক্ষোভ ও আছে হতাশাও।

    rnrn

    মঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটে রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন— ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

    rnrn

    রাজের এই স্ট্যাটাস পড়ে কেউ পরিষ্কার কিছু বুঝতে পারছেন না। স্ট্যাটাসে রাজের উল্লেখিত ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং’ কেন লিখেছেন তা কেউ বুঝে উঠতে পারছেন না। 

    rnrn

    কারো মতে- রাজের পোস্ট দেখে মনে হচ্ছে, তিনি হয়তো হুমকি পেয়েছেন বা পাচ্ছেন। তার জবাবেই এসব কথা লিখেছেন। এবং সেই উড়ো হুমকিদাতাদের সরাসরি দেখেও নিতে চান রাজ।

    rnrn

    অন্যদিকে কেউ কেউ বলছেন, রাজ হয়তো আলোচনায় থাকার জন্যই এমনটা লিখেছেন।

    rnrn

    এদিকে নায়িকা পরীমনি সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের দিলেন সুখবর। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি। সোমবার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন— ‘আসছে।’

    rnrn

    মঙ্গলবার সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

    rnrn

    গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন— গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

    rnrn

    নেটিজেনদের কেউ বলছে, পরীর সংসারে সমস্যা থাকলেও কাজের বেলায় এর কোনো প্রভাব পড়ছে না। 

    বিনোদন ডেস্ক