Tag: সুখবর

  • পূজার মধ্যে সুখবর দিলেন কাঞ্চন

    চলতি বছরের শুরু থেকেই খবরের শিরোনামে থেকেছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। কখনো তৃতীয় বিয়ের জন্য, কখনো ভোট প্রচারে সমস্যার জন্য, আবার কখনো আরজি করকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করায়। তবে দেবীপক্ষ আসতেই সেসব ভুলে এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। দিলেন বিশেষ কিছুর আগমনী বার্তা। চাইলেন আশীর্বাদও।

    টালিউডের অন্যতম অভিনেতা কাঞ্চন মল্লিক ছোটপর্দা থেকে বড়পর্দায় তিনি দাপিয়ে কাজ করে চলেছেন দীর্ঘদিন। এবার বলিউডের আসন্ন ছবিতে দেখা যাবে তাকে। আর সে খবরই পঞ্চমীর দিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। 

    এদিন সামাজিকমাধ্যমে দুটি ছবি পোস্ট দেন কাঞ্চন মল্লিক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক কিছু দিয়েছে। অনেক সম্মান ও খ্যাতি দিয়েছে। তিনি বলেন, কিন্তু আমি যখনই অন্য ইন্ডাস্ট্রিতে যাই, প্রথম দিনের মতোই ভয় করে। সেখানে যাওয়ার পর দেখি বাংলা ইন্ডাস্ট্রির মতোই সেখানকার লোকজন আমায় গ্রহণ করে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমাকে মানুষের কাছের অভিনেতা, ঘরের অভিনেতা করে তোলার জন্য। আর আপনাদের কাছে কৃতজ্ঞ আমার মতো এমন একজন ক্ষুদ্র অভিনেতাকে এতদিন ধরে একই রকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি এখনো আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসা চাই।

    তিনি এরপর লিখেছেন—আমি আপনাদের আশীর্বাদ চাই আমার পরের কাজ ভুল ভুলাইয়া ৩-এর জন্য। আগামী দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। আমি ভুল ভুলাইয়া ৩ ছবির গোটা টিমকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সহযোগিতা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য।

    প্রসঙ্গত, এই সুখবর দেওয়ার পরই স্ত্রী শ্রীময়ীর সঙ্গে পঞ্চমীর সাজে ধরা দেন কাঞ্চন মল্লিক। সেখানে দুজনকে নীল রঙের পোশাকে দেখা যায়। অভিনেতা নীল শার্ট ও জিন্স পরেছিলেন। অন্যদিকে শ্রীময়ীর পরনে ছিল নীল চুড়িদার।

    বিনোদন ডেস্ক

  • একই সঙ্গে যে সুখবর ও দুঃসংবাদ দিলেন মার্কিন তারকা 

    ছোট্ট এই জীবনে কখন যে কী ঘটে যায়, তা বোঝা মুশকিল! তারকাদের ক্ষেত্রে তা আরও এক ধাপ এগিয়ে। তাদের একাধিক সিদ্ধান্তও কখনও কখনও চমকে দিতে পারে। যেমন জনপ্রিয় মার্কিন র‌্যাপার কার্ডি বি চমকে দিয়েছেন অনুরাগীদের।

    rnrn

    ৩১ বছর বয়সি কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই দিনে শোনা গেছে, তিনি তার র‌্যাপার স্বামী অফসেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।  

    rnrn

    কার্ডি তার ইনস্টাগ্রামে নিজের স্ফিত উদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে র‌্যাপার তারকা দাঁড়িয়ে আছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফিতোদরে। 

    rnrn

    সঙ্গে কার্ডি লেখেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে। এ লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। 

    rnrn

    আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, এ মৌসুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।

    rnrn

    ২০১৭ সালে অফসেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ নিয়ে তৃতীয়বার মা হতে চলেছেন কার্ডি। 

    rnrn

    সূত্রের দাবি, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও কার্ডি চেয়েছেন বলে জানা গেছে। 

    rnrn

    এ দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক মাধ্যমে তার নেপথ্য কারণ নিয়ে চর্চায় মেতেছেন।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন অনন্যা পাণ্ডে

    দীর্ঘ বেশ কয়েক বছর আলানা ও ম্যাকক্রে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন। ২০২৩ সালের মার্চ মাসে একটি গ্র্যান্ড ওয়েডিংয়ের মাধ্য়মে গাঁটছড়া বাঁধেন। যেখানে বলিউড বাদশা শাহরুখ খান, স্ত্রী গৌরী খান এবং গায়িকা কণিকা কাপুরসহ বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

    rnrn

    বিয়ের বছর ঘুরতেই অনন্যা পাণ্ডের তুতো বোন আলানা পাণ্ডে প্রথম সন্তানের জন্ম দিলেন। স্বামী আইভর ম্যাকক্রে ও আলানা যৌথ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যাতে তাদের শিশুসন্তানকে ধরে থাকতে দেখা গেছে। 

    rnrn

    পোস্টটির ক্যাপশনে লেখা ছিল— আমাদের ছোট্ট দেবদূত এখানে আছে। অনন্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে নেটিজেনদের সুখবর দিলেন। তিনি পুনরায় ভিডিওটি শেয়ার করে দম্পতিকে অভিনন্দন জানিয়ে ক্যাপশনে লিখেছেন— আমার সুন্দর ভাগ্নে এখানে রয়েছে। 

    rnrn

    অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের মেয়ে আলানা। তার মা ডিন পাণ্ডে একজন ওয়েলনেস কোচ এবং একজন লেখক। আলানার ছোট আহান পাণ্ডে, যিনি চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরির আসন্ন সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন। ছবিটি প্রযোজনা করবে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।
    rnইনস্টাগ্রামে ১.৬ মিলিয়নেরও বেশি অনুসারী আলানা প্রাইম ভিডিও ইন্ডিয়ার রিয়েলিটি শো ‘দ্য ট্রাইব’ এর মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করবেন। করণ জোহরের ধর্মা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই শো ভারতের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জীবনকে ঘিরে আবর্তিত হবে।

    rnrn

    অনন্যা সম্প্রতি অর্জুন বরাইন সিংয়ের পরিচালনায় 'খো গায়ে হাম কাহাঁ' ছবিতে অভিনয় করেছিলেন, যা গত বছর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া আগামীতে প্রাইম ভিডিও সিরিজ ‘কল মি বে’ তে অভিনয় করবেন অনন্যা। ঈশিতা মৈত্র নির্মিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন সামিনা মোটলেকার ও রোহিত নায়ার। 

    rnrn

    উল্লেখ্য, সম্প্রতি অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • কানের লাল গালিচায় হেঁটে সুখবর দিলেন বাংলাদেশের প্রিয়তী

    ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে বসেছে ৭৭তম উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী-কুশলীদের নিয়ে পদচারণায় আয়োজনটি এরই মধ্যে জমে উঠেছে। 

    কয়েক দিন আগেই জানা গিয়েছিল আবারের আসরে হাজির হয়েছেন বাংলাদেশি মেয়ে ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তী। এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরে নিয়মিত কান উৎসবে অংশ নিচ্ছেন প্রিয়তি।

    এবার কান সফরটা তার জন্য একটু বিশেষ। কেননা তিনি এখন অন্তঃসত্ত্বা। বেবিবাম্প নিয়েই হেঁটেছেন কানের মর্যাদাপূর্ণ লাল গালিচায়। এর ফাঁকে কথা বলেছেন বাংলাদেশি সাংবাদিক জনি হকের সঙ্গে।

    এ সময় কান উৎসবের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার অনাগত সন্তানকে নিয়ে রেড কার্পেটে হাঁটব। এজন্য সচেতন থেকেছি, নিজেকে ফিট রেখেছি। ফিট থেকেই কানে অংশ নিতে চেয়েছিলাম। সেই সঙ্গে চেয়েছি, কান থেকেই আমার মাতৃত্বের খবরটি যেন সবাই জানে। সেটাই হলো, এজন্য বেশ আনন্দিত।’

    প্রিয়তী জানান, ‘লাল গালিচায় হাঁটার জন্যই কানে আসতে চান নাকি উৎসবটির অভিজ্ঞতা নিতে, আগে সেটা ভাবতে হবে। কারণ কান উৎসবের যে বিশালতা, সেটা বুঝতে বুঝতেই দুই-তিনবার এখানে আসতে হবে। আর এখানে আসার অভিজ্ঞতা অসাধারণ। কারণ পুরো বিশ্বের সিনেমা অঙ্গনের মানুষেরা একত্রিত হন। কেউ যদি শুধু লাল গালিচায় হাঁটার জন্যই আসতে চান, তাহলে কিছু বলতে পারব না। তবে কানের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।’

    নিজের অভিজ্ঞতার ঝুঁলি থেকে প্রিয়তী বললেন, আমি যখন প্রথম কানে এসেছিলাম, তখনই কিন্তু রেড কার্পেটে হাঁটিনি। এসেছিলাম উৎসবটির বিভিন্ন দিক বোঝার জন্য, শেখার জন্য। আমি চলচ্চিত্রপ্রেমী, আয়ারল্যান্ডের সিনেমা ও বিভিন্ন উৎসবের সঙ্গে যুক্ত। তো সিনেমার প্রতি আমার ভালোবাসা আছে। সেই জায়গা থেকেই এখানে আসি এবং আস্তে আস্তে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করি। এরপর যখন আমার একটা পরিচিতি আসে, তখনই আমি লাল গালিচায় হাঁটা শুরু করেছি।’

    প্রিয়তি স্থায়ীভাবে বসবাস করেন আয়ারল্যান্ডে। সেখানকার সিনেমা ও মডেলিং জগতে কাজ করেন তিনি। সেই সুবাদেই কানে ছুটে যান প্রতি বছর।
     

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন শাকিব খান

    ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু। আর তাই আগামী ঈদে রায়হান রাফী পরিচালিত তুফান মুক্তি পাচ্ছে। আর এ ছবিতে আছেন বরাবরের মতোই শাকিব খান। 

    মঙ্গলবার বিকালে শাকিব খানের ‘তুফান’-এর টিজার নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে। 

    ১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেন জানান দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেবে বছরের আলোচিত ছবি তুফান।

    শাকিব খানের একেবারে অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয়— সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি ‘তুফান’-এ আলাদা মাত্রা যোগ করেছে।

    আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে মঙ্গলবার বিকালে প্রকাশ করা হয় টিজারটি। তুফান ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। চারদিকে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা।

    আরও পড়ুন: 

    তুফান ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘তুফান’ এমন একটা ছবি, যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে। তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বলা যায়, তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এ সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।’

    এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে।

    ‘তুফান’ যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে, তা নিয়ে বেশ নিশ্চিত বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

    প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য— বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি। এ ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। ‘তুফান’-এ অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘রায়হান রাফী এ সময়ের প্রতিভাবান পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’

    বিনোদন ডেস্ক

  • চলতি মাসেই সুখবর পাচ্ছেন তাসনিয়া ফারিণ 

    অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দায় খুব কম সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন। বলা যায়, সাবলীল অভিনয় দিয়ে দর্শকহৃদয় জয় করেছেন তিনি। নাটকের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন ফারিণ।

    অভিনয় জীবনের শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। ছয় বছর আগে অভিনয় করা সেই ছবির খবর জানা যায় ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হওয়ার পর। ছবিটি ইরানের সেই উৎসবে পুরস্কারও জিতে নেয়। 

    আরও পড়ুন: 

    ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ। উৎসব ঘুরে আসা ছবিটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ২৪ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে- এমনটাই জানান ছবির পরিচালক ধ্রুব হাসান।

    এ উপলক্ষে শনিবার রাজধানীর একটি অফিসে একত্রিত হয়েছিলেন টিম ফাতিমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। আড্ডা, আলাপে কেটেছে অসাধারণ এক সন্ধ্যা। ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ফারিণ অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে। গল্প ও চরিত্র মিলে বড়পর্দায় অন্য এক ফারিণকে দেখতে পাবেন দর্শকরা। এমনই আশা প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা।

    ফারিণ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘ফাতিমা’। এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছি। এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালোই লাগছে আবারো বড়পর্দায় আসতে যাচ্ছি ভেবে। গতকাল সিনেমার পোস্টার রিলিজ হয়েছে। এরপর পুরোদমে শুরু হবে প্রচারণা। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

    অভিনয়ের বাইরে ফারিণ যে গান করেন তা এখন কমবেশি অনেকেই জানেন। গত ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। প্রথম গাওয়া গানটি দিয়েই শীর্ষে পৌঁছান তিনি। এটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে! শুধু তা-ই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তার গাওয়া গানটি। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। 
     

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে সুখবর দিলেন জাহ্নবী

    বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আরও একজন তেলুগু সুপারস্টারের সঙ্গী হলেন। সেই সুখবর দিলেন আজ ৬ মার্চ নিজের জন্মদিনে। আজ তিনি জীবনের ২৭টি বসন্ত পূর্ণ করলেন। 

    বলিউডে পরপর কয়েকটি প্রশংসিত কাজ উপহার দিয়ে এখন তার পদচারণা তেলুগু ইন্ডাস্ট্রিতে। যেখানে ইতোমধ্যে ‘দেবারা’ নামের একটি ছবিতে কাজ করেছেন। নায়ক হিসেবে পেয়েছেন তারকা অভিনেতা জুনিয়র এনটিআরকে।

    বিশেষ দিনেই জাহ্নবী আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি রাম চরণের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করছেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত ‘আরসি ১৬’ নামে এটিকে অভিহিত করা হচ্ছে।

    ছবিটি নির্মাণ করছেন বুচি বাবু সানা। এটি প্রযোজনা করছে ভ্রিধি সিনেমাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জাহ্নবীর ছবিসমেত একটি ঘোষণা দেওয়া হয়েছে। তাতে লেখা, স্বর্গীয় সুন্দরীকে আমাদের ‘আরসি ১৬’ টিমে স্বাগতম। শুভ জন্মদিন মুগ্ধকর জাহ্নবী কাপুর।  

    এই ছবির কথা অবশ্য কদিন আগে জাহ্নবীর বাবাও এক সাক্ষাৎকারে বলেছিলেন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বনি কাপুর এ-ও জানিয়েছিলেন, তামিল তারকা সুরিয়ার সঙ্গেও একটি ছবিতে কাজ করবেন জাহ্নবী।

    এদিকে হিন্দিতে জাহ্নবীর হাতে রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘উলাঝ’ ছবির কাজ।

    ১৯৯৭ সালের এই দিনেই কিংবদন্তি নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ঘর আলো করে পৃথিবীতে এসেছিলেন জাহ্নবী। 

    জাহ্নবীর জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে। যুক্তরাষ্ট্রের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে তিনি অভিনয়ের ওপর উচ্চশিক্ষা নিয়েছিলেন। 

    ২০১৮ সালে শশাঙ্ক খৈতান নির্মিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এরপর তাকে যথাক্রমে দেখা গেছে ‘ঘোস্ট স্টোরিস’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’ ছবিতে।

    সূত্র: বলিউড হাঙ্গামা

    অনলাইন ডেস্ক

  • সুখবর পেলেন ভুবন বাদ্যকর

    সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হন ভারতের বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকর।  তিনি মূলত বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচাবাদাম―এমনই কথায় গান গেয়ে আলোচনায় এসেছিলেন।  সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টালিউড ইন্ডাস্ট্রির তারকাদের কাছে পর্যন্ত নাম পৌঁছে যায় তার।

    ভুবন বাদ্যকর তারকা খ্যাতি পেলেও আধুনিক সময় ডিজিটাল প্লাটফর্মে এসে প্রতারণার শিকার হন। পড়ালেখা বেশি না জানার কারণে বিপাকে পড়েন তিনি। যে গান গেয়ে আলোচনায় এসেছেন, সেই গানই প্রকাশ করলে কপিরাইট নিয়ে বিপাকে পড়েন। সংসারে নানা ঝামেলার মধ্যে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নানা চেষ্টা করেছেন ভুবন বাদ্যকর।

    আরও পড়ুন: 

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে কপিরাইট সমস্যার সমাধান পেয়েছেন ভুবন বাদ্যকর। এতে বেশ উচ্ছ্বসিত গায়ক। তবে আদালত এ ব্যাপারে কী রায় দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

    ভুবন বাদ্যকর বলেন, গানটি যখন বীরভূম থেকে প্রথম ছড়িয়ে পড়ল তখনই সবাই রিমিক্স করতে থাকল। বাঁকুড়া থেকে বিশ্বজিৎ সাউ এসেছিলেন। আমি তাকে কপিরাইট দিয়েছিলাম। সেখান থেকে ঘুরে এসে ইসলামবাজার থেকে একজন আসেন। তার নাম ছিল গোপাল ঘোষ। তিনি আমায় টাকা দেয়ার কথা বলছিল বারবার। তিন লাখ টাকা দেয়ার কথা বলেছিল। কিন্তু কোনোটাই নিজ অ্যাকাউন্ট থেকে দেয় না। ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দুবার টাকা দিয়েছে।

    ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক আরও বলেন, কিছু কাগজে আমার স্বাক্ষরও নিয়েছেন তিনি। আমার সঙ্গে পুরো প্রতারণা করেছে। আমি ইংরেজি জানি না। পরে আমি মামলা করেছি। এবার কপিরাইটও দিতে পারব না আর।

    এদিকে ভুবন বাদ্যকরের পাশে দাঁড়িয়ে দিলখুস খাঁ বলেন, আমরা শুরু থেকেই ভুবনবাবুর সঙ্গে ছিলাম। এখনো আছি, আগামীতেও থাকব। তার গানে কপিরাইটের কোনো ব্যাপারই নেই। বীরভূম চ্যানেল যখন প্রথম ভাইরাল হয়, তখন বিশ্বজুড়ে হাইলাইট হয়েছিল বিষয়টি। কিন্তু দু’দিন পরই দেখা যায় রিমিক্স হচ্ছে গানটি।

    তিনি বলেন, আমরা বিশ্বজিতের কাছেই প্রথম কপিরাইট দেই। তার তিন-চারদিন পর শিল্পী ভাতা দেয়ার নামে গোপাল ঘোষ এসে বলেন, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তিনি ভাতার কাগজ বলে স্বাক্ষর নিয়ে নেয় ভুবনবাবুর। সে তো বেশি লেখাপড়া জানে না। তাকে লোভ দেখিয়েছে মাসে চল্লিশ হাজার টাকা করে দেয়া হবে। এভাবেই ফাঁদে ফেলা হয়েছে তাকে। অথচ গোপাল বাবুর কাছে কোনো ট্রেড লাইসেন্স বা কাগজপত্র নেই। আমরা প্রথম থেকেই কপিরাইট বিশ্বজিতকে দিয়েছি।

    এছাড়া ইলাম বাজারের গোপাল সাহা ও তার প্রতিষ্ঠান গোধূলি বেলা মিউজিকের বিরুদ্ধে অজান্তেই কপিরাইট কেড়ে নেয়ার অভিযোগ ছিল ভুবন বাদ্যকরের। 

    অভিযোগ করেছিলেন, বেঙ্গল রিমিক্স মিউজিকের সঙ্গে কপিরাইট চুক্তি হওয়ার পরও তাকে আইপিআরএসের শিল্পী ভাতার ব্যবস্থা করে দেয়ার নাম করে কপিরাইটের মালিকানা লিখে নিয়েছিল গোপাল সাহা। এ জন্য কপিরাইট ফেরত চেয়ে কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন ভুবন বাদ্যকর।
     

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

    সুখবর দিলেন রাজ-শুভশ্রী দম্পতি। একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

    বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এ সুখবর দেন তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী। জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন তারা।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন- আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।

    সেই সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে, তারা বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন।

    ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান আর মে মাসে বিয়ে করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।
     

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেতা জিৎ

    দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে এ সুখবর দিলেন অভিনেতা। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী জানান দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা। এবার সে তালিকায় জিতের নামও উঠে এল।

    বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সবার আশীর্বাদ কাম্য। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

    মা হচ্ছেন মোহনা মদনানি। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান। 

    এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের। 

    অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

    মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। 

    ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

    বিনোদন ডেস্ক