Tag: সালমান মুক্তাদির

  • স্বপ্নপূরণ হয়ে গেলে বিদেশ চলে যাবো: সালমান মুক্তাদির

    জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশছাড়ার পরিকল্পনা করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তিনি দেশছাড়ার পরিকল্পনার কথা জানান।

    দেশছাড়া প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি— যখন আমার সব শখ, স্বপ্নপূরণ হয়ে যাবে, তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।

    আবেগ নয়, বরং বাস্তবতার দিয়েই চিন্তা করে বলেছেন বলেও জানান এ ইউটিউবার। সালমান মুক্তাদির বলেন, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন— বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে, সেটিও করব।

    এ ইউটিউবার বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।

    সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনো দেশ নিয়ে কথা বলব না।

    বিনোদন ডেস্ক

  • নাহিদকে নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

    মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন আন্দোলনের নেতাকর্মী এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নাট্য নির্মাতা, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটররা। যার দেখা মিলছে সোশ্যাল মিডিয়ায়। #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। 

    এ অবস্থায় তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের। তিনি পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সবকিছু শেয়ার করতে পারছো। প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না।’

    তিনি আরও লিখেছেন, ‘অভিযোগ করো, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি বা আমরা কয়েক শ’ মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। যা অস্বীকার করার কোনো উপায় নেই।’

    যুগান্তর ডেস্ক

  • সালমান মুক্তাদিরের জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন ভক্তরা

    আজ দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদিরের জন্মদিন। নানা কারণে সালমানের এবারের জন্মদিনটাও বিশেষভাবে ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক-সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন এই জনপ্রিয় ইউটিউবার।

    ১৯৯৩ সালের ৯ আগস্ট জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জন্ম। নানা আয়োজনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টে সালমানকে সাধুবাদও জানাচ্ছেন সবাই। সেই ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদও জানান সালমান।

    পুরো আন্দোলনের সময় থেকেই সালমান মুক্তাদিরের কাজের ভূয়সী প্রশংসা করছেন তার অনুসারীরা। জন্মদিনের বিশেষ এই দিনটি উপলক্ষে ও আন্দোলনের সময়ে সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রান্ত নামের একজন ভক্ত। 

    প্রত্যুত্তরে সালমান লিখেছেন, আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই। আমি সত্যি জানি না কিভাবে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশেষ করে আমি পাওয়ার জন্য কিছু করিনি। 

    ইউটিউবার সালমান মুক্তাদির লেখেন, আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়। এটাই আমার একমাত্র অর্জন। এটাই আমার চিন্তা। সে কারণে আমাকে প্রশংসা এবং ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। কারণ আমি আসলেই জানি না এগুলোর প্রতিক্রিয়া কিভাবে দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি অনেক সুন্দর।

    কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। রাজপথে নেমে শিক্ষার্থী হত্যা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা। এ আন্দোলনে যোগ দেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও ইউটিউবার। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান মুক্তাদির।

    সালমান মুক্তাদির শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট দিয়ে ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন তিনি।

    ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদির লিখেছিলেন- মহান আল্লাহ এই জেন-জেড প্রজন্ম আমাদের জন্য যা করেছে, তা বিশ্ব ও অন্যান্য দেশ করতে পারেনি।

    তিনি লিখেছিলেন- নিঃস্বার্থভাবে আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত ও আশীর্বাদ বর্ষণ করুক। আর আমি এই জেন-জেডকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি’ জন্মদিনে সালমান মুক্তাদির

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সক্রিয় ছিলেন। শুরুতে সংখ্যা কম হলেও পরে প্রায় সবাই সড়কে নেমেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও স্বৈরাচার পতনের ডাক দিয়েছেন। এর মধ্যে একদম শুরু থেকেই রাজপথে এবং সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম ছিলেন ইউটিউবার সালমান মুক্তাদির।

    শিক্ষার্থীদের উপর যখন ব্যাপকহারে দমনপীড়ন চলছে, তখনও পিছপা হননি। সামাজিক মাধ্যমে একের পর এক ‘জ্বালাময়ী’ পোস্টে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে গেছেন। আজ ৯ আগস্ট দেশের এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে জন্মেছিলেন তিনি।

    বিশেষ এই দিনে তার প্রান্ত অর্ক নামের এক ভক্ত আন্দোলনের সময়ে সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সে ভিডিও দেখে আবেগে ভেসেছেন সালমান। ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদও জানিয়েছেন সালমান।

    ভিডিওটি শেয়ার করে তরুণ এই ইউটিউবার লিখেছেন, ‘আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই। আমি সত্যি জানি না কীভাবে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশেষ করে আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি। আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়। এটাই আমার একমাত্র অর্জন। এটাই আমার চিন্তা। সে কারণে আমাকে প্রশংসা এবং ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। কারণ, আমি আসলেই জানি না এগুলোর প্রতিক্রিয়া কীভাবে দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি অনেক সুন্দর।’

    যুগান্তর প্রতিবেদন

  • হাসপাতালে সালমান মুক্তাদির

    দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করে আলোচনায় থাকেন তিনি। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়টি নিজেই জানিয়েছেন সালমান। 

    সোমবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাট্যাস দেন তিনি। এ সময় একটি ছবিও পোস্ট করেন সালমান।

    ছবিতে দেখা যায়, সালমানের হাতে ক্যানোলা লাগানো হয়েছে। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার।
    জানা যায়, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। 

    সালমানের এ পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে বলছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার অনেকে বলছেন, তিনি অসুস্থ নন। বরং হাসপাতালের প্রমোশন করছেন। 

    গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। সালমানের অসুস্থতা নিয়ে এখনো কিছু বলছেন না তার স্ত্রী দিশা।  

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিয়ের ১২ দিনকে তিন দিন মনে হয়েছে সালমান মুক্তাদিরের

    একাধিক প্রেম নিয়ে সবসময় আলোচনায় ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি বিয়ে করেছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে আর পরিবার নিয়ে একের পর এক পোস্ট দিচ্ছেন। সেগুলো রীতিমতো ভাইরাল হচ্ছে।

    rnrn

    সম্প্রতি বিয়ের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথাও বলেছেন সালমান মুক্তাদির। সঙ্গে ছিলেন স্ত্রী দিশাও। এ সময় সবার সামনেই স্ত্রীর গালে চুম্বন এঁকে দেন এ ইউটিউবার।

    rnrn

    প্রথমবার স্ত্রীকে নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি হলিউড সিনেমার প্রিমিয়ার শোতে আসেন এ অভিনেতা। সেখানেই প্রেম, বিয়ে নিয়ে মুখ খুলেন সালমান।

    rnrn

    বিয়ের পর সময় কীভাবে কাটছে— এমন প্রশ্নোত্তরে সালমান বলেন, সময় কেটে যাচ্ছে আমি টের পাচ্ছি না। ভেবেছিলাম তিন দিন কেটে গেছে। কিন্তু দিশা বলছে, ১২ দিন কেটে গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম তিন দিন না? সে বলল না, ১২ দিন। এমনিতে একটি দিনে ২৪ ঘণ্টা আমার কাছে যথেষ্ট মনে হতো না। বিয়ের পর মনে হচ্ছে দিনটা আরও ছোট হয়ে গেছে।
    rnতিনি বলেন, বিয়ের ঘোর থেকেই এখনো বের হতে পারিনি। তাই হানিমুনে কোথায় যাব না যাব, সে বিষয়ে আলোচনাতেই আমরা যাইনি। সব কিছু ঠিক করতে সময় লাগবে। বিশেষ করে সব কিছু ছেড়ে এসেছে। অনেক যুদ্ধ করে আমাদের বিয়েটা হয়েছে। এখনো বাসাই গোছানো হয়নি।

    rnrn

    দিশাকে বিয়ের কারণ প্রসঙ্গে সালমান বলেন, আসলে ভালোবাসাটা যাকে বলে সেটা অফুরন্ত ছিল আমার কাছে। সেটা অনেক পেয়েছি। কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কিছু না কিছু অবশ্যই আছে, যার ফলে আমি তাকে বিয়ে করেছি। কারণ আমার ওই ভয়টা লাগেনি যে আমার আরও দরকার। পৃথিবীতে একটা মাত্র মানুষ, যে আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে সে দিশা।

    rnrn

    সাক্ষাৎকারের একপর্যায়ে সালমানকে থামিয়ে দিশা বলেন, বিয়ের পর অনেক ভালো সময় কাটছে। সে অনেক কেয়ারিং, আমার অনেক খেয়াল রাখে। বাসায় বাচ্চাদের সঙ্গে অনেক মজা করে, আনন্দ করে। আমি এটা খুবই ভালোবাসি।

    rnrn

    ২০১২ সাল থেকে ইউটিউবে ভিডিও নির্মাণ করেন সালমান। দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। এ ছাড়া বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে সালমান মুক্তাদিরকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিকাদের নিয়ে যা বললেন সালমান

    ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    rnrn

    দিশা ইসলামকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন সালমান। বিষয়টি নিয়ে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি। সাবেক প্রেমিকাদের কাছ থেকে প্রতারিত হওয়ার বিষয়টি তিনি তার লেখায় উল্লেখ করেছেন।

    rnrn

    সালমান লেখেন- ‘আমার একজন প্রাক্তন ক্রমাগত আমাকে অপেক্ষায় রাখে এবং অবশেষে সে আমাকে বিয়ে করেনি। অন্যজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।
    rnতিনি আরও লেখেন- আরেকজন বলেছিল, ‘বিয়ের জন্য সে প্রস্তুত নয়। অবশেষে আমি এটা শিখেছি যে, যতক্ষণ কেবল আপনার সঙ্গে কথোপকথন চলে, ততক্ষণ সবাই আপনাকে বিয়ে করতে চায়। সত্যিই কেউ আপনাকে বিয়ে করে না। কেউ আপনাকে যথেষ্ট ভালোবাসে না।’

    অনলাইন ডেস্ক

  • বিয়ের পর জেফারের উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির

    ইউটিউবার হিসাবে সামনে আসা সামলমান মুক্তাদির অল্প সময়ের ব্যবধানে তারকা হয়ে ওঠেন তিনি। তার বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন নিজের একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে। তেমনি তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সংগীতশিল্পী জেফার রহমানের। তবে তা যে শুধুই গুঞ্জন, বিয়ের পর তাই প্রমাণ করলেন মুক্তাদির।

    মঙ্গলবার বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সালমান মুক্তাদির। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।

    সালমান মুক্তাদিরের সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন অনেক। তেমনি একজন এই সংগীতশিল্পী জেফার। সেই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘তোমাদেরকে অভিনন্দন।’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুচোখে ভালোবাসা যুক্ত ইমো।

    জেফারের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ জেফফফ। অবশেষে তুমি সবাইকে বুঝাতে পারবা আমি আসলেই তোমার বন্ধু।’

    এদিকে স্ত্রীর সঙ্গে বিয়ের যৌথ ছবি প্রকাশ করলেও তার নাম, পরিচয় কিছুই জানাননি সালমান মুক্তাদির। তবে নেটিজেন ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

    বিনোদন ডেস্ক

  • সালমান মুক্তাদিরের বিয়ে নিয়ে সন্দেহ নেটিজেনদের!

    বিয়ে করেছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

    rnrn

    বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই। 

    rnrn

    তবে তার বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। 

    rnrn

    কারণ আগে বিভিন্ন সময়ে ‘প্র্যাংক’ করে আলোচিত হয়েছেন সালমান, ফলে বিয়ের খবরটিকেও আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা।

    rnrn

    রিয়াজুল আলম শান্ত নামে একজন লিখেছেন, ‘আমার সন্দেহ আছে’। মুবাশশিরা ফারজানা মাহি লিখেছেন, ‘এটা অ্যাড নাকি ভাইয়া’।

    rnrn

    জনপ্রিয় আরজে গোলাম কিবরিয়া সরকার কমেন্ট করেছেন, ‘ভাই প্রমোশান (বিজ্ঞাপন) না হয়ে থাকলে অনেক অনেক বেশি অভিনন্দন। ‘

    rnrn

    সাকিব হাসান নামে এক ভক্ত জানতে চেয়েছেন, ‘কোন ব্যান্ডের শুট এটা’। তবে ভক্তদের এমন সন্দেহ দূর করেছেন সালমান মুক্তাদির।  
    rnমঙ্গলবার বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।  

    rnrn

    সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

    rnrn

    তিনি আরও লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

    rnrn

    সবশেষে এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।

    বিনোদন ডেস্ক

  • আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির

    বিয়ে করেছেন দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি সালমান।

    rnrn

    বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই। 

    rnrn

    তবে তার বিয়ের পোস্ট দেখেও অনেক নেটিজেনই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ‘সত্য বিয়ে’ নাকি ‘মজা’ করছেন সালমান মুক্তাদির। পরে এদিন বিকালে ফেসবুক স্টোরিতে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি। 

    rnrn

    সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটা সত্য। আমি এবং আমার সুন্দরী স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের শুরু নিয়ে আমরা এখন অত্যন্ত ব্যস্ত। আমরা আমাদের বিয়েটা খুব সাধারণ রাখতে চেয়েছি এবং যথাযথ সম্মানের সঙ্গে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

    rnrn

    তিনি আরও লেখেন, যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

    rnrn

    সবশেষে এই ইউটিউবার লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।
    rn 

    বিনোদন ডেস্ক