Tag: সারা

  • ছেলেদের বিষয়ে দাদি ‘চ্যাম্পিয়ন’: সারা

    বলিউড তারকা সাইফ আলি খান ও অমৃতা সিংহের যখন বিবাহবিচ্ছেদ হয়, সারা আলি খানের বয়স তখন মাত্র ৯ বছর। তার পরে মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বাবার সঙ্গে সারার সম্পর্ক ভালোই। সাইফ আর কারিনা কাপুরের বিয়ের পর সারার সঙ্গে সম্পর্কে অবনতি হয়নি সাইফের। ইনস্টাগ্রাম হোক কিংবা পাপ্পারাজ্জিদের ক্যামেরা, প্রায়ই বাবার সঙ্গে খোশমেজাজে দেখা যায় সারাকে। মা খান পরিবার ত্যাগ করার পর দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে জমাটি রসায়ন সারার।

    rnrn

    দাদি শর্মিলা ঠাকুর, আর নাতনি হালের ‘হার্টথ্রব’ সারা আলি খান। ষাট ও সত্তর দশকে বলিউডে শর্মিলা ঠাকুরে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমীর সংখ্যা বিরল। টানা টানা চোখ, বাহারি কেশসজ্জায় বঙ্গললনা রীতিমতো রুপোলি পর্দা কাঁপিয়েছিলেন। রাজেশ খন্নার সঙ্গে শর্মিলার পর্দার রসায়নে মজেছিল বি-টাউন। যদিও ক্রিকেট তারকা মনসুর আলি খান পাতৌডির সঙ্গে বিবাববন্ধনে আবদ্ধ হন শর্মিলা। একসময়ে যেমন শর্মিলাকে নিয়ে চর্চা হত তেমনই এখন চর্চায় নাতনি সারা। তার ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডের নানা মহলে নানা জল্পনা। এ ছাড়াও সম্প্রতি জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাইয়ের সঙ্গে সারা প্রেমে চর্চা বর্তমান। তবে পুরুষ সঙ্গীদের নিয়ে সারা যাবতীয় বুদ্ধি নেন শর্মিলার কাছ থেকে। তাকে ‘বড়ি আম্মি’ বলেন অভিনেত্রী।

    rnrn

    শর্মিলা যে তাদের পরিবারের ভিত্তি সে কথাই জানালেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন,‘আমার দাদি আমাদের পরিবারের কণ্ঠ। ২০২০ সালে যখন খুব কঠিন সময় দেখলাম। সেই সময় দাদিই সামলে ছিল। আমার বাবাও ছিল সঙ্গে। দাদি আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করে। আমার দাদি যেমন ঐতিহ্যকে আগলে রাখলেন ততটাই আধুনিক। আমাকে তো ছেলেদের বিষয়ে ভালো-মন্দ দিকগুলো তিনিই বুঝিয়ে দেন। আমার দাদি ‘চ্যাম্পিয়ন’ এ ব্যাপারে। তেমনই সমাজ জীবন নিয়ে আমাকে প্রতিমুহূর্তে আগলে রাখনে।’

    যুগান্তর ডেস্ক

  • সবাইকে চমকে দিয়ে সিরিয়াস চরিত্রে সারা

    ‘অ্যায়ে বতন মেরে বতন’ ছবি মুক্তির পর সবাইকে অবাক করেছেন সারা আলী খান। অনেকেই তাকে এ রকম সিরিয়াস চরিত্রে ভাবতেই পারেননি বলে অভিনেত্রী জানিয়েছেন। 

    সারা বলেন, এ সিনেমার প্রোমো মুক্তির পর অনেকেই আমাকে সিরিয়াস চরিত্রে দেখে চমকে গেছেন। অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে এ রকম এক চরিত্রে আমি কী করছি? তবে এ রকম এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আমি রীতিমতো গর্ববোধ করছি। আরও গর্ববোধ করছি সবাইকে চমকে দিতে পেরে।

    নেটফ্লিক্সের পর এবার অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায় বলিউড অভিনেত্রী সারা। গত ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মার্ডার মুবারক’। 

    এরপর ২১ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সারা অভিনীত সিনেমা ‘অ্যায়ে বতন মেরে বতন’ ছবিটি। এ দুই ছবিতে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। 

    ‘মার্ডার মুবারক’ সিনেমায় তাকে দিল্লির এক অভিজাত পরিবারের আধুনিক মেয়ের চরিত্রে দেখা গেছে। অন্য সিনেমায় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার ভূমিকায়। আর এ দুই ভিন্ন ভূমিকায় সারার অভিনয় সবার মন ছুঁয়ে গেছে।

    সারা মনে করেন, পর্দার বাইরে তার হাসিখুশি ইমেজ আর ছটফটে স্বভাবের জন্য অনেকেই তাকে হালকাভাবে নেন। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মজা করতে পছন্দ করি। চেষ্টা করি সব সময় আনন্দে থাকতে।’
     

    বিনোদন ডেস্ক

  • সারা আলির সঙ্গে যা নিয়ে ঝামেলা ছিল ওরির

    বলিউড তারকাদের সঙ্গে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির ভিডিও নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওরিকে নিয়ে রয়েছে একাধিক রিলস, একাধিক মিমি। কেউ কেউ তো মনে করেন উরফি জাভেদের বাজার নষ্ট করেছেন ওরি। উরফির যেমন পোশাকে থাকত অভিনবত্ব, ওরির ক্ষেত্রে তা হয় মোবাইলের কাভারে। 

    rnrn

    বর্তমানে বলিউডের দুজনের সঙ্গে খুব ঘনিষ্ঠতা রয়েছে ওরির। আর তারা হলেন— জাহ্নবী কাপুর ও নিসা দেবগান (কাজল-অজয়কন্যা)। একসময় সারা আলি খানের সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল ওরির, দুজনের ছবি-ভিডিও আসত সোশ্যালে। তবে এখন দূরত্ব বেড়েছে খানিকটা।

    rnrn

    এ বিষয়ে ওরি জানান, কলেজে পড়ার সময় একে-অপরের প্রিয় বন্ধু ছিলেন সারা আর ওরি। তবে কলেজ শেষ হতেই দুজনে আলাদা হয়ে যান। শুধু তাই নয়, একসময়ে রেডিটে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সারার নামে নিন্দাও করেছেন ওরি। এর পর লকডাউন তাদের আবার কাছাকাছি আনে। 

    rnrn

    ওরির কথায়, আপনাদের সারা আলি খান সম্পর্কে কিছু বলতে চাই— আমরা কলেজে সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। তার পরে স্নাতক শেষ করার পর হঠাৎ করেই আমরা একরাতে আলাদা হয়ে যাই; কিন্তু হঠাৎ লকডাউনের সময় যেখানে আমরা একসঙ্গে ফিরে আসি। এমন কখনো হয়নি আমি ফোন করেছি ও ধরেনি, বা ও ফোন করেছে আমি ধরিনি।’

    বিনোদন ডেস্ক

  • আবারও কার্তিকের কাছে ফিরছেন সারা!

    বলিউডের অন্যতম আলোচিত জুটি কার্তিক আরিয়ান ও সারা আলী খান। ‘লাভ আজ কাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন তারা। সিনেমাটির শুটিং শুরুর পরই কার্তিক-সারাকে নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়।

    প্রথমে প্রেম, তার পর বিচ্ছেদ, দূরত্ব, বিরহ। কয়েক বছর পর ফের জমে উঠে এ যুগলের প্রেম! যদিও তারা এ সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছেন। এবার প্রেমের গুঞ্জন মাথায় নিয়েই নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন কার্তিক-সারা। ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা যাবে তাদের। 

    ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া-২’। সেই ছবিতে কার্তিকের নায়িকা হিসাবে দেখা মিলেছিল কিয়ারা আদভানির। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অনিজ বাজমি। ‘ভুল ভুলাইয়া ২-এর বক্স অফিস সাফল্যের পরেই কার্তিকের গায়ে লেগে গেছে বলিউডের কনিষ্ঠ সুপারস্টারের তকমা। 

    এই বছর মার্চে ছবির সিকুয়েলের ঘোষণা সারে প্রযোজনা সংস্থা। তার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই ছবিতে কার্তিকের নায়িকা কে হবেন? সেই প্রশ্নের জবাব মিলল অবশেষে। জানা যাচ্ছে, ২০২৪-এর ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে এই ছবির। 

    বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গেছে। আগামী বছর ফেব্রুয়ারিতে শুটিং শুরু, প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তিন মাসের মধ্যেই ভুল ভুলাইয়া ৩-এর শুটিং পর্ব শেষ হবে। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই হরর কমেডি। 

    সম্প্রতি করণের কফি শো-তে হাজির হয়ে ‘মন ভাঙার যন্ত্রণা' নিয়ে কথা বলেছেন সারা। কার্তিকের সঙ্গে ব্রেকআপের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা সহজ ছিল না স্পষ্ট বলেন সাইফকন্যা। 

    আরও পড়ুন: 

    পাল্টা অপর এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন, আমার মনে হয় সম্পর্ক যদি দুই ব্যক্তির হয়, তা হলে সেটি নিয়ে একজনের এভাবে কথা বলা উচিত নয়। আমি আমার এই সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো কথা বলিনি। আমার সঙ্গীর থেকেও আমি সেটিই আশা করব।

    বিনোদন ডেস্ক

  • যার জন্য ‘অ্যানিমেল’ ছবিতে সুযোগ পাননি সারা

    ডিসেম্বরের প্রথম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সব সিনেমার মধ্যে ‘অ্যানিমেল’ মুভিটি এক ও অদ্বিতীয়। 

    এদিকে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিশেষত তৃপ্তি দিমরি অভিনীত চরিত্র জোয়া নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকের মতে, পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন। 

    শোনা গিয়েছিল, ছবিটিতে প্রথমে রাশমিকা মান্দানার চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু সে তো হয়নি। শুধু তাই নয়, জোয়া চরিত্রটির জন্য নাকি অডিশন দিয়েছিলেন সারা আলি খান। কিন্তু শেষমেশ তৃপ্তির ভাগ্যে জোটে সেই চরিত্র। মায়ানগরীর অন্দরে ফিসফাস, জোয়া চরিত্রটিতে অভিনয় করার জন্য খুব উৎসুক ছিলেন সারা। কিন্তু নায়িকার স্বপ্ন সত্যি হলো না।

    আরও পড়ুন: 

    সূত্রের খবর, পরিচালক নাকি সারাকে জানিয়েছিলেন—এই চরিত্রটির জন্য সারা একেবারেই বেমানান। শোনা যাচ্ছে, এই চরিত্রটির জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিলেন না সারা। তাই প্রথমেই না করে দেন নায়িকাকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট, দ্রুত ব্যবস্থা চান শচীনকন্যা

    ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট সামাজিকমাধ্যম এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। সেই সব ভুয়া বলে জানিয়েছেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।

    সারা টেন্ডুলকার জানিয়ে দিলেন যে, এক্সে তার কোনো অ্যাকাউন্ট নেই। সারার নাম এবং ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করে সারা জানালেন, সামাজিকমাধ্যমে তার ‘ডিপফেক’ ছবি তৈরি করা হচ্ছে; যা নিয়ে বিরক্ত তিনি।

    ইনস্টাগ্রামে সারা লেখেন- সমাজমাধ্যম অসাধারণ একটা জায়গা। সেখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতিদিনের সব কিছু ভাগ করে নিই; কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেওয়া হচ্ছে; যা ইন্টারনেটের কোনো পোস্টের সত্যতার ওপর প্রশ্ন তৈরি করছে। 

    তিনি লেখেন- আমি এমন কিছু ‘ডিপফেক’ ছবি দেখেছি, যার সঙ্গে সত্যের সম্পর্ক নেই। এক্সে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষকে ভুল তথ্য দিচ্ছে। 

    ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। বিশ্বকাপের মাঝে একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, শুভমানকে জড়িয়ে রয়েছেন সারা। পরে জানা গেছে, সারার ভাই অর্জুনকে জড়িয়ে ছিলেন সারা; কিন্তু সেই ছবিতে অর্জুনের জায়গায় শুভমানের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। এসব কিছুর বিরুদ্ধে মুখ খুললেন সারা।
     

    বিনোদন ডেস্ক

  • সিদ্ধার্থ-কিয়ারার পর এবার কি সারার ঘটকালি করতে যাচ্ছেন করণ?

    ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন করণ জোহর। সেখানে এসেই তিনি এ মেরে ওয়াতানের পোস্টার প্রকাশ্যে আনলেন। আর একই সঙ্গে এদিন তিনি জানান এখন তার লক্ষ্য একটাই— সারা আলি খানের জন্য একজন ভালো ছেলে খুঁজে বের করা। অর্থাৎ তিনি আরও একবার বলিউডের আরও একজন তারকার ঘটকালি করতে চলেছেন যে সেটি স্পষ্ট।

    গোয়ায় শুরু হয়ে গেছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে এসে তিনি খোলাখুলিভাবেই জানান ঘটক সীমা টাপারিয়ার মতো স্বভাব আছে তার খানিকটা বা সেই পাঞ্জাবি নারীদের মতো যারা লোকজনের ঘটকালি করে থাকেন। আর সেই ঘটকালিকাণ্ডে এবার তার পরবর্তী লক্ষ্য হলেন সাইফ আলি খানের কন্যা সারা।

    আরও পড়ুন: 

    করণ জোহর এদিন দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান সেখানে উপস্থিত থাকা নারীরা যেন সাপোর্টিভ ও পজিটিভ পার্টনার পান। এই ধরনের ছেলেদের তিনি আবার গ্রিন ফ্ল্যাগ পুরুষ বলেও আখ্যা দেন, অর্থাৎ ভালো ছেলে।

    এদিন করণ সেখানে এসে বলেন, আমার কফি উইথ করণে এসে যে যা চান বা বলেন সেটা পূরণ হয়। এর পর তিনি সারার দিকে ঘুরে তাকে জিজ্ঞেস করেন যে সেটা ঠিক কিনা। করণের এই প্রশ্ন শুনে প্রথমে ঘাবড়ে গেলেও পরে তিনি সজোরে হেসে ওঠেন। কারণ কিছু দিন আগেই সারা তার কফি উইথ করণ শোতে এসেছিলেন।

    প্রসঙ্গত, এর আগে সারা আলি খান একাধিক সম্পর্কে ছিলেন। কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু সেটি টেকেনি। এ ছাড়া প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তার নাম জড়িয়েছিল।
     

    বিনোদন ডেস্ক

  • ‘ব্রেকআপ’ এর পরও বন্ধুত্ব কতটা সহজ, জানালেন সারা

    জীবনের প্রথম ছবির সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সারার। কখনো তা রটনা, কখনো আবার সত্যিই সম্পর্কে জড়িয়ে পড়েছেন সাইফ কন্যা। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গেও সারার প্রেম যত তাড়াতাড়ি হয়েছিল, ভেঙেছেও তত তাড়াতাড়ি।  

    চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিকের প্রতি তার ভালো লাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। তারপর পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘লাভ আজকাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক। 

    ওই ছবির শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বছরখানেকের মধ্যে সম্পর্কে ইতি টানেন তারা। তবে সম্পর্ক ভাঙার পরও বন্ধু কার্তিক-সারা। 

    কার্তিক একই সময় সারা ও অনন্যা পাণ্ডে দু’জনের সঙ্গেই সম্পর্কে ছিল, এমনই শোনা গিয়েছিল। তবে কার্তিকের প্রতি নিজের ভাল লাগা কখনোই লুকোতে যাননি সারা। ‘ব্রেকআপ’-এর পরও বন্ধুত্ব কতটা সহজ, জানালেন সারা।

    সারা বলেন, ব্যাপারটা মোটেও সহজ নয়। কারণ, তখন এটা তার থেকেও বেশি তুচ্ছ বলেই মনে হত। এটি সত্যি সহজ নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িয়ে যান, সে আপনার বন্ধু হোক কিংবা কোনও সহকর্মী বা প্রেমিক। বিশেষ করে আমি নিজে যদি এই পরিস্থিতিতে থাকি, আমি খুবই জড়িয়ে যাই। তাই এটা বলব না যে বন্ধুত্ব রাখাটা আমার পক্ষে কোনো ব্যাপার নয়। 

    শেষে সারার সংযোজন, আমি বিশ্বাস করি, কাজের জগতে তেমন কোনও বন্ধু হয় না, এখানে ছেলেমানুষির কোনো জায়গা নেই।
     

    বিনোদন ডেস্ক

  • কোন সারায় মজেছেন গিল?

    একদিকে বিশ্বকাপের আঁচে সরগরম গোটা দেশ। তার পাশাপাশি চলছে অন্য এক চর্চা। শচীনকন্যা সারা টেন্ডুলকার ও শুভমান গিলের প্রেম। শুভমানের খেলা দেখতে মাঠে আসেন শচীনকন্যা। শুভমানের প্রতি রানে তার মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। সবই ক্যামেরাবন্দি করা হয়। দিন কয়েক আগেই আম্বানীদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সারা-শুভমানকে। যদিও ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে পড়েন ক্রিকেট তারকা। তবে শুভমানকে নিয়ে প্রতিবারই অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে শচীনকন্যাকে। 

    তবে এই প্রেম পর্বের মাঝেই খোঁজ পড়ল আরও এক সারার। তিনি সাইফ আলি খানের কন্যা। বলিউড অভিনেত্রী সারার সঙ্গেও শুভমানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক বার ‘ডেট’ও গেছেন তারা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। কিন্তু এ মুহূর্তে যেভাবে ঘন ঘন শচীনকন্যার সঙ্গে দেখা যাচ্ছে শুভমানকে, তাতে একাংশের অনুমান— সারা আলি নয়, সারা টেন্ডুলকারেই মজেছেন শুভমান!

    কিন্তু কেন এগিয়ে গেলেন সারা টেন্ডুলকার। মাস কয়েক আগেও সারা নিজের ছবির প্রচারে এসে জানিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করতে তার অসুবিধা নেই। শুভমান গিলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সারার উত্তর— এখনো পর্যন্ত তার মনের মানুষের সঙ্গে নাকি দেখাই হয়নি। 

    আরও পড়ুন: 

    এদিকে একাধিকবার শুভমানের সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে নবাবকন্যাকে। কিন্তু হঠাৎই যেন সব প্রচারের আলো কেড়ে নেন শচীনকন্যা। ক্রিকেট তারকার জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক কিংবা ঘুরতে গিয়ে একই জায়গা থেকে ছবি দেওয়া— সবটাই বেশ ইঙ্গিতপূর্ণ। সারা-শুভমানের দুরন্ত প্রেমের মাঝে অন্য সারা যে বেশ দূরত্ব বজায় রেখেছেন, তা ভালোই বোঝা যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • পুরনো প্রেমিকের বাড়িতে সারা, প্রেম কি জোড়া লাগছে?

    গণেশ পূজায় মঙ্গলবার প্রায় গোটা বলিউড ভিড় জমিয়েছিল আম্বানিদের বাড়িতে। আর বুধবার গণেশ পূজা উপলক্ষ্যে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। 

    নিমন্ত্রিতদের তালিকায় নাম ছিল সারা আলি খান, মণীশ মালহোত্রা, কবির খান ও তার স্ত্রী মিনি মাথুর, রাশা থাদানি, ম্রুনাল ঠাকুর, একতা কাপুর, জ্যাকি ভগনানিসহ আরও কিছু তারকার।

    এদিন সারা আলি খান ও মণীশ দুজনে একসঙ্গেই প্রবেশ করেন কার্তিকের বাড়িতে। রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিও গণপতি বাপ্পার মূর্তির সামনে কার্তিক, সারা এবং মনীশের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। 

    কবীর খান ও মিনি মাথুরও নজর কাড়েন কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পূজাতে। 

    তবে কার্তিক আরিয়ানের বাড়িতে সারা আলি খানের যাওয়ার ভিডিও দেখে অনেকেই বিস্মিত। একসময় বেশ কয়েক মাস চুটিয়ে প্রেম করেছেন তারা। লাভ আজকাল ছবির সময় মন দিয়েছিলেন একে-অপরকে। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই ব্রেকআপ হয়ে যায়। কিছু দিন আগে করণ জোহর নিজের শো ‘কফি উইথ করণ’-এ সেই গুঞ্জনের বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। 

    তবে সারা পর্বের পর কার্তিক সিঙ্গেল। সেভাবে কারও সঙ্গেই আর তার নাম জড়ায়নি। অভিনেতা জানিয়েছেন আপাতত কাজেই ফোকাস করতে চাইছেন তিনি। তবে পুরনো প্রেম আবার জোড়া লাগছে কিনা এমন প্রশ্ন অনেকের।

    বিনোদন ডেস্ক