Tag: সানি লিওন

  • বাংলার পর্যটনশিল্পের নতুন মুখ সানি লিওন

    সানি লিওন নাকি মন্দারমণিতে।— এমন খবরে নেটিজেনদের মাঝে শোরগোল। একবার পছন্দের অভিনেত্রীর দর্শন কি পেতে পারেন তার ভক্ত-অনুরাগীরা? এ নিয়ে সামাজিক মাধ্যমে যখন আলোচনা চলছে, ঠিক তখনই অভিনেত্রী একের পর এক পোস্ট দিতে থাকেন। দিঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে মন্দারমণির জনপ্রিয়তা। ভাবুন তো, একবার সেখানে গিয়েই যদি দেখা মেলে আপনার পছন্দের অভিনেত্রী সানি লিওনের, তাহলে কেমন হয়?

    সামাজিক মাধ্যমে সানি লিওনের করা সেই মন্তব্য থেকে বাড়ছে সবার আগ্রহ। পরিবার হোক কিংবা বন্ধু অথবা কাছের মানুষ— একান্তে সময় কাটাতে মন্দারমণির কোনো বিকল্প নেই৷ সানি লিওনের পরের সিনেমার শুটিং হওয়ার কথা সেই মন্দারমণিতেই। গাড়ি নিয়ে ঘণ্টা চারেকের সফরে বেরিয়ে পড়লেই পৌঁছে যাওয়া যায় সমুদ্রতীরে। নির্জন সৈকতে বসে ঢেউয়ের শব্দ শোনার মতো শান্তি যেন অন্য কোথাও মেলে না।

    মন্দারমণি সফর নিয়ে অভিনেত্রী সানি লিওন নিজেই জল্পনা উসকে দিয়েছেন। সামাজিক মাধ্যমের পাতায় তার একটি ছবি ঘিরে শোরগোল। কচি কলাপাতা রঙের ব্রালেটের ওপর সবুজ রঙের প্রিন্টেড শ্রাগ আর কো-অর্ড হট প্যান্ট। চোখে সানগ্লাস আর উঁচু করে বাঁধা বেণি। সমুদ্রের ধারে পোজ দিয়ে ছবি তোলেন সানি লিওন। অন্য একটি ছবিতে লিখেছেন— ‘মন্দারমণি মুড’।

    তবে কি সানি লিওন তার পরবর্তী সিনেমার শুটিয়ে আসবেন মন্দারমণিতে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে। তবে তিনি যে সমুদ্র পছন্দ করেন, তা তার ভক্ত-অনুরাগীরা জানেন। একাধিকবার তাকে সমুদ্রতটে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে। কখনো রঙিন বিকিনিতে, আবার কখনো স্নানপোশাকে অভিনেত্রী যে সমুদ্র-প্রিয়, তা বুঝিয়েছেন বারবার। সামাজিক মাধ্যমের পাতায় তার রৌদ্রস্নানের ছবিও ভাইরাল হয়েছিল অনেকবার। ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যম। কেউ কেউ আবার মজা করে লিখেছেন— সানি লিওনই নাকি পশ্চিমবঙ্গে পর্যটনশিল্পের নতুন মুখ হতে চলেছেন।

    বিনোদন ডেস্ক

  • জীবনে কিছুই সহজে পাইনি, লড়তে হয়েছে আঁকড়ে ধরতে হয়েছে: সানি লিওন

    বলিউড অভিনেত্রী সানি লিওনের সিনেমা ‘কেনেডি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি অনুরাগ কাশ্যপের এ সিনেমাটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পায়। ‘কেনেডি’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। তিন বছর পর ওটিটিতে মুক্তি পাওয়া এ সিনেমাটি ইতোমধ্যে দেশ-বিদেশের চলচ্চিত্রমহলে আলোচিত হচ্ছে। বিশেষ করে ‘চার্লি’ চরিত্রটি যেন এক অন্য সানি লিওনকে সামনে এনেছে। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সুযোগ পাওয়া সহ নানা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

    সানি লিওন বলেন, তিনি অনুরাগ কাশ্যপকে খুবই বড়মাপের নির্মাতা মনে করেন। অনেকের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। কিন্তু তিনি সেটে পাগলাটে কোনো কঠোর পরিচালক নন। তার প্রত্যাশা থাকে—আপনি প্রস্তুত হয়ে আসবেন, জানবেন কী করতে হবে। তবে তিনি সময় দেন, যা সবাই দেন না।

    ‘কেনেডি’ সিনেমার প্রস্তাবটিই তার কাছে অবাক করার মতো ছিল বলে জানিয়েছেন সানি লিওন। কারণ মূলধারার বিনোদনজগতের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও অনুরাগ কাশ্যপের মতো নির্মাতার কাছ থেকে এমন প্রস্তাব পাওয়া তার কাছে ছিল স্বপ্নের মতোই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই অভিনেত্রী বলেন, শিল্পে নানা রাজনীতি থাকে। অনেক সময় শেষ মুহূর্তে বদল ঘটে। তাই প্রথম দৃশ্যের শুটিং শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হচ্ছিল—যে কোনো কিছু হতে পারে। কিন্তু যখন প্রথম শটটা হল, তখন মনে হল—হ্যা, চার্লি সত্যিই এখানে আছে।

    ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রিমিয়ার হয় ‘কেনেডি’ সিনেমার। আন্তর্জাতিক অঙ্গনে এ সিনেমার প্রশংসা নির্মাতা ও শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ায়। পরে এটি জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসব, সিডনি চলচ্চিত্র উৎসব, মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব, লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।

    ছবিতে সানি লিওনের চরিত্র চার্লির একটি বিশেষ বৈশিষ্ট্য—অপ্রত্যাশিত মুহূর্তে তার রহস্যময় হাসি। সেই হাসিকে নিখুঁত করতে দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী। ‘আমি সপ্তাহের পর সপ্তাহ সেই অদ্ভুত হাসিটা অনুশীলন করেছি। লিফটে, সেটে ও বিমানবন্দরে—যেখানেই সুযোগ পেয়েছি, সেখানেই হাসতাম। আশপাশের মানুষ ভাবত আমি পাগল হয়ে গেছি! কিন্তু আমার জন্য এটা ছিল চরিত্রটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়ার উপায় বলে জানান সানি লিওন।

    অভিনেত্রী বলেন, তিনি সহজে বিব্রত হন না। আমি হাঁটতে গিয়েও হোঁচট খাই। অন্যরা লজ্জা পায়, আমি না। তাই এই হাসি নিয়েও কখনো অস্বস্তি হয়নি।

    দীর্ঘ উৎসবযাত্রার পর ২০ ফেব্রুয়ারি ২০২৬ সালে ‘কেনেডি’ ওটিটিতে মুক্তি পায়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ভারতে মুক্তির বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে সানি লিওন বলেন, আমার স্বামী সব সময় বলেন— প্রতিটি সিনেমারই নিজস্ব সময় থাকে, সময় হলে সে তার জায়গা খুঁজে পায়। আমরা এ সিনেমাটিকে নিয়ে বিশ্বভ্রমণ করেছি। মুম্বাইয়েও দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। ছবিটিকে একটি নির্দিষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন ছিল এবং এখন তা হচ্ছে—এটাই বড় কথা।

    অভিনেত্রী বলেন, চার্লি চরিত্রে অভিনয়ের জন্য সহকর্মীদের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশংসা পেয়েছেন। নানা প্রান্ত থেকে মানুষ এসে বলেছেন— তারা কাজটা পছন্দ করেছেন। সেটি সত্যিই আনন্দ দিয়েছে।

    ওটিটিতে মুক্তির পর ইতিবাচক পর্যালোচনাও তাকে বিস্মিত করেছে বলে জানান সানি লিওন। তিনি বলেন, অনেক দিন পর মনে পড়ল—রিভিউ বলে একটা ব্যাপার আছে। এত সুন্দর প্রতিক্রিয়া পাব, ভাবিনি।

    নিজের দীর্ঘ যাত্রার দিকে ফিরে তাকিয়ে তরুণ বয়সের নিজেকে কী বলতেন?—এমন প্রশ্নের জবাবে সানি লিওন বলেন, সিটবেল্ট বাঁধো। পথ সহজ হবে না। জীবনে কিছুই সহজে পাইনি। লড়তে হয়েছে, আঁকড়ে ধরতে হয়েছে। একটা দরজা বন্ধ হলে আরেকটা খোলার চেষ্টা করেছি। আর সেই চেষ্টাই আমাকে এখানে এনেছে বলে জানান অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • কেন নিজে সন্তান নেননি, জানালেন সানি লিওন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন
    একসময় পর্নো তারকা হিসাবে পরিচিত ছিলেন। পরে বলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমায় জড়িয়ে তারকাখ্যাতি
    লাভ করেন। বৈবাহিক জীবনে সানি লিওন তিন সন্তানের মা। এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা জানালেন
    অভিনেত্রী।

    যদিও প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

    সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে কথা জানালেন সানি
    লিওন। তাদের
    সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনিও নারীদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন পডকাস্টে।

    অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের মা। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তাননোয়া অ্যাশর। সারোগেট মাকে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। সেই টাকায় ওই নারী একটি বিরাট বাড়ি কেনেন। এমনকি ওই টাকা দিয়েই ধুমধাম করে বিয়েও করেন তিনি।

    সোহার সেই পডকাস্টের ঝলক ইতোমধ্যে
    সামাজিক মাধ্যমে
    প্রকাশ্যে এসেছে। সেখানে সোহা বলেন, আজকের পর্বে আমরা বিভিন্নভাবে বাবামা হয়ে ওঠার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক সন্তান দত্তক নেওয়ার পর কেন সারোগেসির পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী
    সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি?

    এমন প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে সানি লিওন
    বলেন
    , আমি সব সময়ে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তিনি আরও বলেন, সারোগেট মাকে তারা সাপ্তাহিকভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন তিনি।

    উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি
    লিওন।
    তখনো তারা পর্নো ছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তারা কন্যা দত্তক নেন এবং ২০১৮ সালে জন্ম হয়
    নোয়া
    অ্যাশরের।

    বিনোদন ডেস্ক

  • চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া

    ২০১১ সালে বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৯ সালে দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস রিটার্নস’ মুক্তি পায়, যে সিনেমায় মূল আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

    এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় সিনেমায় শুরু হয়েছে-‘রাগিনী এমএমএস থ্রি’। আর সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ সিনেমার নির্মাতা একতা কাপুর ইতোমধ্যে নতুন এ কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

    একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিকুয়েল বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে চলতি বছরের শেষের দিকে ‘রাগিনী এমএমএস থ্রি’র শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সূত্র আরও জানায়, ইতোমধ্যে তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা কাপুর। এ সিনেমার ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। চমক হিসেবে সিনেমায় এবারও থাকবে জমজমাট গান, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • সন্তানদের স্বাবলম্বী করতে যে উপায় বেছে নিলেন সানি-ড্যানিয়েল

    সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে বিদেশি সংস্কৃতি ও শিক্ষাই অনুসরণ করছেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। কাজের ব্যস্ততা সামলেও তিন সন্তানের এই মা পরিবারকে সময় দিতে কখনোই কার্পণ্য করেন না।

    কানাডায় বেড়ে ওঠা সানি বর্তমানে ভারতের নাগরিক এবং তার সন্তানরাও এখন ভারতেই বড় হচ্ছে। তবে সন্তানদের মানুষ করার ক্ষেত্রে তিনি নিজের বেড়ে ওঠার দেশের মূল্যবোধ ও অভ্যাসকেই গুরুত্ব দিচ্ছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, ‘আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি, সেখানে ছোটবেলা থেকেই নিজের কাজ নিজেকেই করতে হতো। কোনও সহকারী বা পরিচারকের উপর নির্ভর করার সুযোগ ছিল না।’ তিনি বলেন, অনেক বিদেশি পরিবারে গৃহকর্মীর খরচ বহন করা কঠিন হয়, তাই ছোট থেকেই বাচ্চারা নিজেদের কাজ নিজেরা করে অভ্যস্ত হয় এবং এতে করে তারা আরও স্বাধীন ও আত্মনির্ভর হয়ে ওঠে।

    এই শিক্ষা নিজের সন্তানদের মধ্যেও গড়ে তুলতে চান সানি ও ড্যানিয়েল। সম্প্রতি একটি পারিবারিক সফরে তারা সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন কোনও সহকারী ছাড়াই। সানি জানান, ‘পুরো দুই সপ্তাহ বাচ্চারা নিজেরা তাদের কাজ করেছে। জামাকাপড় গুছানো, সঠিকভাবে জুতো খোলা—সবই নিজেরাই সামলেছে।’

    মনোবিদদের মতে, ছোটবেলা থেকেই বাচ্চাদের নিজের কাজ নিজে করার অভ্যাস করানো হলে তারা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে ওঠে। এ ধরনের শিক্ষা তাদের ভবিষ্যতেও সিদ্ধান্ত নিতে এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সামলে নিতে সহায়তা করে। ফলে সন্তানরা হয়ে ওঠে আরও পরিণত ও স্বাবলম্বী।

    সানি ও ড্যানিয়েলের মতে, সন্তানদের প্রকৃত শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়—জীবনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা ও দায়িত্ব নেওয়ার মানসিকতা।

    বিনোদন ডেস্ক

  • লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা সানি লিওন, প্রতি মাসে কত পান?

    বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা পাচ্ছেন ।  ছত্তীশগড়ের এই প্রকল্পের নাম ‘মাতৃবন্দন যোজনা’। এই প্রকল্প নিয়েই সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে। আর সেটি হচ্ছে প্রতি মাসে প্রকল্প থেকে হাজার টাকা পাচ্ছেন অভিনেত্রী সানি লিওন।

    রাজ্যসরকারের পক্ষ থেকে বিবাহিত নারীদের প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। জানা গেছে, এই প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। বিষয়টি প্রথমে প্রশাসনের নজরে আসে, যখন জেলা প্রশাসনের কর্মীরা বস্তার জেলার তালুর গ্রামে উপভোক্তাদের নামের তালিকা যাচাই করতে গিয়ে সানি লিওনের নাম দেখতে পান।

    এ ঘটনা দেখে অনেকেই অবাক হন। কারণ সানি লিওন তো ছত্তীশগড়ের কোনো বাসিন্দা নন। তার কোনো তথ্যও প্রকল্পের শর্তাবলির সঙ্গে মেলে না। এরপর বিষয়টি আরও তদন্ত করার জন্য জেলা প্রশাসন খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে যে, একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যেখানে সানি লিওনের নামে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছিল। এই ভুয়া অ্যাকাউন্টটি খোলেন বীরেন্দ্র জোশী নামে এক ব্যক্তি, যিনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সানি লিওনের নাম ব্যবহার করেছিলেন। 

    এদিকে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসক ছত্তীশগড়ের নারী ও শিশু উন্নয়ন দপ্তরকে বিষয়টি তদন্ত করার জন্য বলেছেন। তদন্তে জানা যায় যে, বীরেন্দ্র জোশী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সানি লিওনের নাম ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। এটি ছিল প্রকল্পের উদ্দেশ্য ও শর্তাবলির বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতারণা। এ ঘটনার পর প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

    ‘মাতৃবন্দন যোজনা’ প্রকল্পটি ছত্তীশগড় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এর আওতায়, রাজ্যসরকার বিবাহিত নারীদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং পরিবারগুলো আর্থিকভাবে আরও শক্তিশালী হয়। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নেওয়ার ঘটনা এবং এর যথাযথ প্রয়োগের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। 

    এটি শুধু ছত্তীশগড়ের প্রশাসনকে নয়, বরং সমগ্র দেশের প্রশাসন ও সরকারের জন্য একটি শিক্ষা হতে পারে। এমন ভুয়া কার্যকলাপ ও প্রতারণা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর উদ্দেশ্যকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে আরও বেশি সতর্ক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে প্রকল্পগুলোর বাস্তব সুবিধা প্রকৃত উপভোক্তাদেরই পৌঁছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও পর্যালোচনা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।

    এদিকে সানি লিওন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার নাম জড়িত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ছত্তীশগড়ের প্রশাসন এ নিয়ে কী ধরনের পদক্ষেপ নেয়, তা সামনে দেখার বিষয়। তবে এ ঘটনায় প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা যে কিছুটা কমতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

    বিনোদন ডেস্ক

  • তিন সন্তানকে সাক্ষী করে আরেকবার বিয়ে করলেন সানি লিওন!

    ফের বিয়ে করলেন সাবেক নীল সিনেমার তারকা ও অভিনেত্রী-মডেল সানি লিওন ৷ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন তাদের ৷ তিন সন্তানের বাবা-মা তারা। সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক মাধ্যমে৷ এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷

    তবে পাত্র অন্য কেউ নন৷ ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি৷ 

    গত ৩১ অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা ৷বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশের ৷

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

    ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী। মূলত পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না, তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বার বার এ কথা বলেনছেন তিনি। 

    তবে এবার প্রথম নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই।

    সানি আরও বলেন, আমাকে নিয়ে শোতে যে ঠাট্টা করে, তাতে যদি তার উন্নতি হয়, তাহলে ভালো। সবাই যদি হাসে সেটাও ভাল। আমার এসবে কিছু যায় আসে না।

    বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

    মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে অভিনেত্রী বলেন, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়. আমাকে একপ্রকার ঘৃণা করেন।

    বিনোদন ডেস্ক

  • সানি লিওনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, জানালেন তনুজ

    বলিউড অভিনেতা ও মডেল তনুজ বিরওয়ানি। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে সানি লিওনের সঙ্গে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন তিনি। এরপর ‘কোড এম’ নামে একটি ধারাবাহিকে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই সিরিজের পর জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গেও তার নাম জড়িয়ে যায়।

    কিছুদিন আগে বাবা হয়েছেন এই অভিনেতা। বর্তমানে স্ত্রী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে একটি পডকাস্ট শো-তে হাজির হয়ে নিজের ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ে কথা বলেছেন অভিনেতা। 

    যেখানে তনুজের আলোচনায় উঠে এসেছে সানি লিওন প্রসঙ্গ। অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি ‘স্প্লিটসভিলা ১৫’ সিজনের উপস্থাপনা করেছেন তিনি। এর আগে সানির সঙ্গে সিনেমা কাজ করার অভিজ্ঞতা ছিল তার। তার ভাষায়, সানি লিওনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। 

    অভিনেতা জানান, সানির সঙ্গে তার ভালো টিউনিং রয়েছে। অভিনেত্রীর আলাদা সেন্স অফ হিউমার রয়েছে, যা সকলের খুব পছন্দ।

    অনুজ বলেন, অনুষ্ঠানটি হিট হওয়ার অন্যতম একটি কারণ হলো, সানি এবং তার ইতোমধ্যে একটি সিনেমায় কাজ করা হয়েছে। তাদের হিট গান রয়েছে। মানুষ দুজনের রসায়ন পছন্দ করেছে। তাই শোতেও সকলে তাদের পছন্দ করেছেন। 

    ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির দৃশ্য সম্পর্কে জানতে চাইলে তনুজ জানান, ছবির দৃশ্যগুলো শ্যুট করার সিন টু সিনের কথা তার মনে নেই। তবে সানির সঙ্গে তার বোঝাপড়া ভালো ছিল। যেটাই অনুষ্ঠানে কাজে লেগেছে। যে কারণে দর্শকরা এই শো-টি উপভোগ করেছেন। 

    তনুজ বিরওয়ানি মায়ের হাত ধরেই অভিনয়ের জগতে পা রেখেছেন। তার মা রতি অগ্নিহোত্রী একজন বিখ্যাত হিন্দি সিনেমা অভিনেত্রী এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। রতি অগ্নিহোত্রী এবং ব্যবসায়ী অনিল বিরওয়ানির ছেলে তনুজ ‘লাভ ইউ সোনিয়া’ ছবির মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • সেই ‘নীল’ অতীত এখনো পোড়ায় সানি লিওনকে

    নীল সিনেমার জগৎ ছেড়ে বলিউডে থিতু হয়েছেন সানি লিওন। সে সিদ্ধান্ত নেওয়ার পর ১৩ বছর পেরিয়ে গেছে, অথচ এখনো পুরোনো সেই পরিচয় তার পিছু ছাড়েনি। এখনো যেকোনো সাক্ষাৎকারে ঘুরেফিরে সে প্রসঙ্গ চলেই আসে। তাই বিষয়টি নিয়ে তার মধ্যে একপ্রকার আক্ষেপ কাজ করে।

    সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার নিজের সেই আক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেন সানি লিওন। তিনি বলেন, ‘আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম, লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়।’

    নিজের অতীত নিয়ে আর কথা বলার ইচ্ছে নেই জানিয়ে সানি যোগ করেন, ‘১৩ বছর হয়ে গেছে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে আগাবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না।’

    কানাডার অন্টারিওতে সানি লিওনের বেড়ে ওঠা। পাঞ্জাবি পরিবারের মেয়ে সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা। এক যুগেরও বেশি সময় ধরে বলিউডে নিয়মিত এই অভিনেত্রী। এখন খুব করেই চান যেন মানুষ তার অতীত ভুলে বর্তমানের কাজগুলো নিয়ে আলোচনা করেন। সানির ভাষায়, ‘আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা। বিগত ১৩ বছরে আমরা সবাই অনেক কাজ করেছি, নিজেদের মতো এগিয়ে গিয়েছি। কিন্তু তবুও এখনো অনেকেই আমার এই অতীত, তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক, দর্শক পেতে।’

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিশ্ববিদ্যালয়ে অনুমতি মেলেনি সানি লিওনের 

    আগামী জুলাই তিরুবনন্তপুরমের ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন আলোচিত বলিউড নায়িকা সানি লিওন। এই সংবাদ ছড়িয়ে যাওয়ার পর সেই অনুষ্ঠানে সানি লিওনকে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছেন কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য . মোহানান কুন্নুম্মল। যার কারণে আপাতত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। খবর বলিউড বাবলের।  

    জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে, কলেজবিশ্ববিদ্যালয়ে কখনই অনুষ্ঠানের তালিকায় সানি লিওনের শো রাখা যাবে না। 

    সূত্রের বরাতে জানা যায়, কলেজ ইউনিয়নও এর আগে উপাচার্যের কাছ থেকে অনুষ্ঠানের অনুমতি নিতে ব্যর্থ হয়েছিল।

    গত বছর নভেম্বর মাসে কেরালার এর্নাকুলাম জেলায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটি কনসার্টে পদদলিত হয়ে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়। যার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে জনের মৃত্যু হয়। 

    কোচিনের এই ঘটনার পর থেকেই কেরালায় সরকারিভাবে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে ডিজে পার্টি, মিউজিক নাইট ইত্যাদি আয়োজন করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সেবারে কোচিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন নিকিতা গান্ধী। 

    সূত্রের মাধ্যমে জানা যায়, যাদের কাছে অনুষ্ঠানে প্রবেশের টিকিট ছিল তাদেরকেও ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। অনুষ্ঠানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। এসময় বাইরে অপেক্ষারত সবাই বাধা না মেলে অডিটোরিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করে আর তখনই পদপিষ্ট হয়ে মারা যান জন।

    কুসাটের ইভেন্টে পদদলিতজনিত মৃত্যুর প্রতিক্রিয়া হিসাবে, রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি এবং গাসেন অনুষ্ঠান নিষিদ্ধ করে। 

    উপচার্য . মোহানান কুন্নুম্মল জোর দিয়ে বলেন,  এই নির্দেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন যথাযথ অনুমোদন ছাড়াই একটি নাচের অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করেছিল। জাতীয় অনুষ্ঠানগুলো কোনো অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসের বাইরে বা বাইরে অনুমতি দেওয়া হবে না।

    সম্প্রতি সানি লিওনি একটি মালয়ালম ছবির জন্য শ্যুটিং শুরু করেছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবির শ্যুটিং শুরুর শুভ মহরতের ছবিও শেয়ার করেছিলেন সানি লিওন। সেই ছবিতে দেখা যায় একটা অজানা জায়গায় অজানা নামের সেই মালয়ালম ছবির শুভ মহরতে পুজো করছেন সানি লিওনি। ‌‘কোটেশন গ্যাংনামের একটি ছবিতে সানি লিওন সম্প্রতি অভিনয় করছেন বলে জানা যায়।

    বলিউডি চলচ্চিত্র দুনিয়ায় এর আগেজিসম , জ্যাকপট, শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ইত্যাদি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি গত বছর অনুরাগ কাশ্যপের পরিচালনায়কেনেডিছবিতে রাহুল ভট্ট এবং অভিলাষ থাপলিয়ালের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যায়।

    বিনোদন ডেস্ক