Tag: সঙ্গীতশিল্পী

  • প্রথম সম্মাননা প্রাপ্তি নিয়ে যা বললেন উচ্ছ্বসিত প্রমা

    বর্তমান সময়ের দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী প্রমা জামান মীম। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে আধুনিক ও লোকগানে তালিকাভুক্ত একজন শিল্পী তিনি। 

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও তার দিবা-রাত্রি কাটে গান নিয়েই। নিয়োমিত টিভি শো, নাটক ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে আসছেন তিনি। 

    সম্প্রতি এই সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। ‘মেঘের চাদর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা। 

    ক্যারিয়ারে প্রথমবার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত প্রমা। 

    তিনি বলেন, ছোটবেলা থেকেই স্কুল কলেজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এমন বড় আয়োজন যেখানে দেশের বড় বড় অনেক শিল্পী বিভিন্ন মাধ্যমের তারা পুরস্কৃত হয়েছেন, সেই তালিকায় আমিও আছি, ভাবতেই আসলে ভালো লাগছে। এটি আমার আমার শিল্পী হিসেবে প্রথম অ্যাওয়ার্ড প্রাপ্তি। পুরস্কার পেতে সবারই খুব ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণ সম্মানিত বোধ করছি।

    গানের সঙ্গে পথচলা নিয়ে প্রমা বলেন, আসলে একদম ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনে  সাপ্তাহিক প্রোগ্রাম হলদে পাখির পালক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু। গান শেখার শুরু ৪ বছর বয়স থেকে। আমি নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করছি, প্রায় প্রতিটি টেলিভিশনেই আমার প্রোগ্রাম যাচ্ছে।

    নাটক, বিজ্ঞাপনে গানের পাশাপাশি নিজের কিছু মৌলিক গান নিয়েও কাজ করছেন উল্লেখ করে প্রমা বলেন, উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী লতা জি ও আমাদের দেশের রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন ম্যামকেও আমি অনুসরণ করি। টিভি প্রোগ্রাম করার পাশাপাশি কিছু মৌলিক গান নিয়েও কাজ করছি। যেগুলোর কাজ খুব দ্রুতই শেষ হবে।

    বিনোদন ডেস্ক

  • কাজ নেই সংগীতশিল্পী ন্যান্সির!

    দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। অডিওর পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। কিন্তু কর্মজীবনের এ পর্যায়ে এসে একেবারেই বেকার এ সংগীতশিল্পী! হাতে নেই কোনো নতুন কাজ। নেই কোনো স্টেজ শো। সম্প্রতি যুগান্তরকে এমন তথ্যই জানান তিনি।

    rnrn

    ন্যান্সি বলেন, ‘এ মুহূর্তে কোনো কাজ নেই। নতুন কিছুই করছি না। কোনো স্টেজ শোর পরিকল্পনাও নেই।’ যদিও এ বেকারত্ব ইচ্ছা করেই, নাকি কারও চাপিয়ে দেওয়া বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এ সংগীতশিল্পী।

    rnrn

    এদিকে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, সংগীতশিল্পী হাবিবের সঙ্গে নতুন একটি গান রেকর্ড করেছেন ন্যান্সি। শিগ্গির আসবে পুরোনো জুটির নতুন এ গান। গানটির আপডেট জানতে চাইলেও কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ন্যান্সি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন ইমরান

    ভক্তদের সুখবর দিলেন সঙ্গীতশিল্পী ইমরান। শ্রোতাদের জন্য নতুন তিনটি গান নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন। 

    rnrn

    সম্প্রতি তিনি তিনটি নতুন গান করেছেন। এগুলোর শিরোনাম ‘মেঘের নৌকা’, ‘মন ময়ূরী’ ও ‘একাকী’। 
    rnএর মধ্যে ‘মেঘের নৌকা’ গানটি ‘প্রহেলিকা’ সিনেমার। এটি লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘মন ময়ূরী’ গানটি সংগৃহীত। এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। 

    rnrn

    প্রথম দুটি গানে ইমরানের সহশিল্পী কোনাল। দুটি গানই এরই মধ্যে ইউটিবে প্রকাশ হয়েছে। অন্যদিকে ‘একাকী’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন দোলান মৈনাক্ক। এটি কলকাতার ‘ডাল বাটি চুরমা’ নামে একটি সিনেমার গান। 

    rnrn

    ইমরান মাহমুদুল বলেন, ‘তিনটি গানই তিন রকমের। সব শ্রেণির শ্রোতা-দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। শ্রোতা-দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের ইমরান। এ ভালোবাসা নিয়েই আরও বহুদূর এগিয়ে যেতে চাই।’ বর্তমানে এ শিল্পী স্টেজ শো নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। শিগ্গির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সংগীতশিল্পী সুমিত্রা সেন আর নেই

    চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা। 

    মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর হিন্দুস্তান টাইমনের।

    প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে ভীষণ ঠান্ডা লাগিয়ে ফেলেন সুমিত্রা সেন। এর ফলে জ্বরের সঙ্গে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হয়। এর পর তাকে ২১ ডিসেম্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পড়ে। সোমবার তাকে ছুটি করিয়ে বাড়ি আনা হয়।

    মঙ্গলবার সকালে গায়িকা শ্রাবণী সেন তার মায়ের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি লেখেন- আজ মা ভোরে চলে গেল।

    আগামী মার্চ মাসেই তিনি ৯০ বছর পূর্ণ করতেন। তার আগেই চলে গেলেন গায়িকা। সোমবার শ্রাবণী সেন সংবাদমাধ্যমকে তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে বলেন, ‘বয়সটা তো একটা কারণ। ভালো নেই মা। মোটামুটি আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।’ 
    সুমিত্রা কন্য়া ইন্দ্রাণীও একই কথা জানিয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। পরিবারের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়ে তাকে বাড়ি আনা হয় সোমবার। এদিকে রাত কাটতে না কাটতেই চলে গেলেন গায়িকা।

    রবীন্দ্র সঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গিয়েছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিয়েই ছাপ রেখেছেন।

    বিনোদন ডেস্ক