Tag: সংসার

  • আমার কাছে সব কিছুর আগে পরিবার: আলিয়া

    বলিউড ছেড়ে হলিউডে পা দিয়েছেন আলিয়া ভাট। ইতোমধ্যে প্রথম হলি ছবি 'হার্ট অফ স্টোন'-এর প্রচার শুরু করেছেন আলিয়া। পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে মিলে চালাচ্ছেন 'রকি অউর রানি' ছবির প্রচার। 

    rnrn

    বর্তমানে এসব নিয়ে ব্যস্ত সময় কাটালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি কাজ নয়, বরং পরিবারকেই বেশি প্রাধান্য দিতে চান।

    rnrn

    ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের অভিনয় প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। আলিয়ার ঝুলিতে আছে একাধিক হিট সিনেমা। 

    rnrn

    সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি সিনেমায় এক দশক পার করছি। এর মধ্যে আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমার মনে হয় একটা সময় ছিল যখন আমি কাজের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক ছিলাম। ঘুমের সময় বাদ দিয়ে শুধু একটানা শুটিং করে যেতাম। কিন্তু এখন আমার জীবন পাল্টে গেছে। এখন আমার একটি পরিবার আছে। আমার একটি কন্যা আছে, আমার স্বামী আছে। এই ১০ বছর আমি আমার বাবা-মায়ের সঙ্গে, বোনের সঙ্গে— এমনকি বন্ধুদের সঙ্গেও কাটাতে পারিনি। আর এখন আমি এই মানুষগুলোর সঙ্গেই সময় কাটাতে চাই।

    rnrn

    আলিয়া আরও বলেন, কাজ ও পরিবার দুইয়ের মধ্যেই ভারসাম্য আনতে হবে। আমিও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কাজও করব বলে ঠিক করেছি। এমনকি আমি দেখেছি খুব বেশি ফোন ঘাঁটলেও অনেক সময় চলে যায়। তাই এই অভ্যাস আমি ছাড়ার চেষ্টা করছি। এতে আমি কখনো সফল হই কখনো ব্যর্থ হই।

    বিনোদন ডেস্ক

  • আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি: বুবলী

    প্রেমের পর লুকিয়ে বিয়ে করেন দুজনে। তবুও দুজন হেঁটেছেন দুজনের ভিন্নপথে। এরই মধ্যে বাজছে বিচ্ছেদের ঘণ্টা। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী।

    সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করছেন। এমন বক্তব্য দেন নায়িকা। 

    বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে- সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেটা যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।

    বুবলী বলেন, অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি। আমি আমার জীবন থেকে যদি বলি, আমি সব সময় খুব ঘরকুনো। সেটা যখন আমার ঘর ছিল। আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে।

    বিনোদন ডেস্ক

  • নেহার ‘সুখের সংসারে’ হঠাৎ ছন্দপতন

    বলিউড গায়িকা নেহা কাক্কার সুখের সংসারে হঠাৎ ছন্দপতন। তিন বছর আগে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তার বিয়ের খবরে ভক্তরা উচ্ছ্বসিত ছিল। এই তারকা দম্পতির সাম্প্রতিক অবস্থা দেখে তারা মন্তব্য করেছেন- সামথিং ইজ রং!

    আগের প্রেম-বিচ্ছেদের ধাক্কা সামলে রোহানের সঙ্গে বেশ সুখেই চলছিল নেহার জীবন। চণ্ডীগড়ে নেহা ও রোহানের প্রথম দেখা হয়। সেই সাক্ষাতে প্রেম। এর কয়েক মাস পরই ২০২০ সালের অক্টোবরে ৮ বছরের ছোট রোহানকে বিয়ে করেন গায়িকা।

    গত ৬ জুন ছিল নেহা কাক্কারের ৩৫তম জন্মদিন। রাত ১২টায় প্রথম প্রহরে বাবা-মাকে নিয়ে উদযাপন শুরু করেন গায়িকা। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন- ‘এভাবেই আমার জন্মদিন শুরু হলো’। 

    এরপর বার্থডে পার্টির আরও কিছু ছবি অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন নেহা। সেই পার্টিতে তার পরিবার ও বন্ধুদের দেখা গেছে। কিন্তু অনুপস্থিত স্বামী রোহান! বিষয়টা এড়ায়নি ভক্তদের চোখ।

    মুহূর্তেই প্রশ্নের বর্ষণ শুরু হয়। কেউ মন্তব্য করেন- ‘জন্মদিন তো ঠিক আছে, কিন্তু আপনার জীবনসঙ্গী রোহান এই দিনে পাশে নেই’। কেউ জানতে চেয়েছেন- ‘ছবিতে আপনার স্বামী রোহান কোথায়?’। আবার কারও মন্তব্য এমন- ‘রোহানের খেল খতম!’ 

    জন্মদিনে নেহা-রোহানকে একসঙ্গে দেখা যায়নি বলেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমন বিশেষ দিনে জীবনসঙ্গীর পাশে না থাকা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেবে। শুধু পার্টি নয়, স্ত্রীর জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাটুকুও জানাননি রোহান। তাই কানাঘুষা চলছে, নেহা-রোহানের দাম্পত্য গীতে বিচ্ছেদের সুর বাজছে! এ নিয়ে অবশ্য নেহা বা রোহান এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। 
    নেহা কাক্কার আইটেম ও ড্যান্স ঘরানার গানের জন্য জনপ্রিয়। তার কণ্ঠে ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’সহ বেশ কিছু গান হিট হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে
     

    যুগান্তর প্রতিবেদন

  • সংসারে ফেরার প্রশ্নে যা জানালেন রাজ

    অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি দাম্পত্য জীবনের কলহ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এমনকি বিচ্ছেদের পথে হাঁটছেন দুজন এমন গুঞ্জন উঠেছে। সম্প্রতি ইস্যুগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল রাজ ।

    rnrn

    রোববার একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে তিনি জানান, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। একই সঙ্গে কেন তিনি সংসার ছেড়েছেন সেই কারণটি সবাইকে জানিয়ে দিতে পরীমনিকেই অনুরোধ করেছেন।

    rnrn

    বিভিন্ন গণমাধ্যমের খবরে তাদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তারা আপাতত সেপারেশনে আছেন। 

    rnrn

    সংসার নিয়ে নিজের ভাবনা জানিয়ে রাজ বলেন, আমি আসলে তার সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না। নিজেকে এবং নিজের কাজে সময় দেওয়া দরকার। আমি আপাতত দূরে থাকতে চাচ্ছি, কিন্তু সেই দূরে থাকার সময়টাকে আমি টেনে নিয়ে যাব না অনেক দিন। আমি জানি না আইন কী বলে, কিন্তু সন্তানের দিকে দুজনেই খেয়াল রাখতে চাই।

    rnrn

    পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন, বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।

    rnrn

    এর আগে ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    rnrn

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ। এর পরই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে।

    যুগান্তর ডেস্ক

  • সংসার ও সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়: পরীমনি

    ঢাকাই সিনেমার নায়ক শরিফুল রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি এবং ভিডিও ক্লিপস ফাঁস হয়। এ ঘটনায় সিনে অঙ্গনে তোলপাড় বইছে। 

    তিন অভিনেত্রী ইঙ্গিত করেছেন রাজের স্ত্রী পরীমনি এই কাণ্ড ঘটিয়েছেন। গত ২৯ মে মধ্যরাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এর পর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’

    এদিকে বাসা থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া, ফোন না ধরার যে কথা পরীমনি বলছেন, সেটি ঠিক নয় বলে দাবি করেছেন রাজ। আর এসব না ছড়ানোর অনুরোধ জানিয়ে শনিবার দুপুরে তিনি বলেন, ‘আমি বাসা থেকে কেন বেরিয়ে এসেছি, পরী ভালো করে জানে। কীভাবে বেরিয়ে এসেছি, কেন বেরিয়ে এসেছি, তাও সে ভালো করে জানে। ওই দিন বাসায় তার ও আমার পরিচালক গুরু গিয়াস উদ্দিন সেলিম ছিলেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন।’

    পরীমনির বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করে রাজ বলেন, ‘আমি ঢাকাতেই আছি, কাজ করছি। এরই মধ্যে “দেয়ালের দেশ”, “ইনফিনিটি”, “কাজলরেখা” ছবিগুলোর ডাবিং শেষ করছি। সুতরাং আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ডাহা মিথ্যা কথা। এসব মিথ্যাচার করে কী লাভ হচ্ছে, তা আমার জানা নাই। আমি সব সময়ই পরীকে সম্মান দিয়ে কথা বলি। কিন্তু সে কেন এমন করে, বুঝি না।’

    রাজের বক্তব্য ধরে একই দিন কথা হয় পরীমনির সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাজ বাইরে ছিল, সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিলেন। সম্ভবত এটি গত ২০ মের ঘটনা। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলেন, আমি রাজকে সঙ্গে করে নিয়ে তোমার বাসায় আসছি। এসে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পার। আমি বললাম, ‘ও আমার সঙ্গে থাকতে চায় না, তা হলে ওই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব।’ পরে সেলিম ভাই বললেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তা হলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তাভাবনা করে দেখ। এর পর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে। তবে শর্ত, সে অস্বাভাবিক সময়ে বাসায় এলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত ৪টায় আসে, ভোরবেলায় আসে, তা হলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নেই। স্বাভাবিক, সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে। কোনো সমস্যা নাই।’

    পরী আরও বলেন, ‘এসব বিষয় নিয়ে ওই রাতে সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়। রাজের সঙ্গেও হয়েছে। কারণ ওই দিন বিভিন্নজনের সঙ্গে মিলিয়ে রাজ আমার চরিত্র নিয়েও অনেক কথা তুলেছিল। একটা পর্যায়ে সেলিম ভাই, তার বউসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। এর পর আর আসেনি।’

    পরীমনির এমন বক্তব্যের বিষয়ে রাজ বলেন, ‘আমি খুব হতাশ। ঢাকায় আসার পর থেকে এই দীর্ঘ সময়ে আমি কখনই এত আপসেট হইনি। আমি এভাবে কখনই মানসিকভাবে ভেঙে পড়িনি। আমার কাছে আর এসব কথা জানতে চাইবেন না। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না, কথা বাড়াতে চাই না। আমি একটু নিরিবিলি, শান্তিতে থাকতে চাই।’

    রাজ-পরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। মূলত তখন থেকেই রাজ-পরীর সম্পর্কটা স্বাভাবিক যাচ্ছিল না।  

    বিষয়টি স্বীকার করে পরীমনি বলেন, দামাল ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। সন্তানের প্রতিও তার সে ধরনের দায়িত্ব চোখে পড়েনি।

    কিন্তু এরপরও সিনেমার বা বিভিন্ন ইভেন্টের অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা গেছে দুজনকে। এ ব্যাপারে পরীমনির বক্তব্য, ‘এগুলো ছিল রাজের লোকদেখানো। আমার কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গে সে যেত। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে। আমার সঙ্গে তার এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই। আমি যখন হাসপাতালে, তখনই বাসায় রাজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক রাখবে না। এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’
    তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে আপনাদের সংসার?—এমন প্রশ্নে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ‘ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না।’ 
    হাসতে হাসতে পরী আরও বলেন, ‘রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিকঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

    দুঃখ করে পরী বলেন, ‘রাজ আমার বাচ্চার বাপ, সেটা অস্বীকার করা যাবে না। আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমাদের সন্তানের জন্য আফসোস হয়ে থাকবে, বাবা-মাকে নিয়ে সুখী জীবন পাচ্ছে না আমাদের সন্তান। আর এর জন্য দায়ী রাজ। আমাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এই সংসার টেকানোর জন্য আমি কী পরিমাণ চেষ্টা করে গেছি, রাজও জানে সেটি।’
    কিন্তু সন্তানের দিকে তাকিয়ে কিংবা নিজের উপলব্ধি থেকে যদি রাজ আবার ফিরে আসেন, তাহলে? এ বিষয়ে পরী বলেন, ‘বিয়ে-সংসার কি মুদিদোকানের মতো কারবার? ফিরে আসার আর সুযোগ নাই। যে মানুষ স্ত্রী, বাচ্চার মায়ের চরিত্র নিয়ে কথা তুলতে পারে, তার সঙ্গে ঘর করার সুযোগ নাই আর।’

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীর ফেরার পোস্ট কেন ডিলিট করলেন নায়িকা শিলা?

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।  

    rnrn

    যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    rnrn

    তবে শিলার এভাবে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার স্ক্রিনশট প্রকাশ করা পছন্দ হয়নি শরিফুল রাজের। আর সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিরিন শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন। পরবর্তীতে শিলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন।

    rnrn

    শিরিন শিলা বলেন, বুধবার রাতে কথার ফাঁকে পরী একসময় বললেন, রাজের সঙ্গে তার মিটমাট হয়ে গেছে। আমি ওর কথা বিশ্বাস করিনি। বললাম, ‘রাজকে দেখা। আমি স্ক্রিন শট নেব। তখন রাজের সঙ্গে কথা হয়। পরে রাজ্যকে দেখি। তাদের একসঙ্গে দেখে ভালো লাগছিল।’

    rnrn

    শিরিন শিলা আরও বলেন, ‘আমি রাতেই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। স্ক্রিন শট নিয়ে পরীমনিকে বলেছি, আমি ফেসবুকে এখন শেয়ার করে অভিনন্দন জানাব। পরী তখন বলল কর। কিন্তু রাজ তখনই ফেসবুকে ছবি পোস্ট করতে না করে দিল। যেহেতু পরীমনি আমার বান্ধবী। সে বলেছে পোস্ট করতে, তাই তার কথাই আমি শুনেছি।’ 

    rnrn

    তবে স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্যকে নিয়ে শিরিন শিলার পোস্ট ভালো লাগেনি শরিফুল রাজের।  সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিরিন শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন। পরবর্তীতে শিলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • সংসার ভাঙনের মধ্যেই সুখবর দিলেন পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ২০২২ সালের শেষ দিনে এসে সংসার ভাঙনের ইঙ্গিত দেন। তার সংসারজীবনে কোলজুড়ে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    ৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমনি বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

    এর পর ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত দাগের বিছানার ছবি পোস্ট করেন, যা নিয়ে হইচই পড়ে যায় দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।

    এদিকে নায়িকা পরীমনি সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের দিলেন সুখবর। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি। সোমবার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন— ‘আসছে।’

    মঙ্গলবার সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

    গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন— গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

    বিনোদন ডেস্ক