Tag: রাশমিকা মান্দানা

  • আংটি বদলের পরেও কেন বিয়ে ভেঙেছিল রাশমিকার?

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। সুনিপুণ অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করেছেন আগেই। বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেও ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন তিনি।

    ভারতের ন্যাশনাল ক্রাশ খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে বিজয় দেবরাকোন্ডা প্রেমের গুঞ্জন অনেক দিনের। দুজন যদিও বরাবরই এমন খবর অস্বীকার করেছেন। তবে সম্প্রতি বিজয়ের সঙ্গে লাঞ্চ ডেটে যেতে দেখা গেছে রাশমিকাকে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নাকি এই দুই তারকা বিয়ে করবেন। 

    তবে এমনই সব জল্পনার মাঝে ফের চর্চায় উঠে আসছে রশমিকার সাবেক প্রেমিক দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক রক্ষিত শেট্টি নাম। আংটিবদল হওয়ার পর যার সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল নায়িকার।

    ২০১৫ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর রশমিকাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা ঋষভ শেট্টি। ঋষভের পরিচালনায় রোম্যান্টিক কমেডি ঘরানার ‘কিরিক পার্টি’ নামের কন্নড় ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি।

    ‘কিরিক পার্টি’ ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ঋষভের ঘনিষ্ঠ বন্ধু রক্ষিত শেট্টি। ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন রক্ষিত। এই ছবিতে রক্ষিতের সঙ্গেই জুটি বাঁধতে দেখা যায় রাশমিকাকে।

    ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কিরিক পার্টি’ ছবিতে জুটি বাঁধলেও ক্যামেরার পিছনে সেই সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। কানাঘুষো শোনা যায়, শুটিং চলাকালীন রক্ষিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রশ্মিকা।

    ২০১৭ সালের জুলাই মাসে রক্ষিতের সঙ্গে আংটিবদল হয় রাশমিকার। সেই সময় রাশমিকার বয়স ছিল ২১ বছর এবং রক্ষিতের ৩৪ বছর। দু’জনের মধ্যে বয়সের তফাত ১৩ বছরের হলেও সেই পার্থক্যকে বিশেষ আমল দেননি তারা।

    আংটিবদলের অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাশমিকা এবং রক্ষিত। আংটিবদলের পাশাপাশি কেকও কাটেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াই হাজারের বেশি অতিথি।

    ২০১৭ সালে ‘অঞ্জনি পুত্র’ এবং ‘চমক’ নামের দু’টি কন্নড় ছবিতে অভিনয় করেন রাশমিকা। এক বছর পর তেলুগু ফিল্মজগতে পা রাখেন তিনি। দক্ষিণী তারকা নাগা সূর্যের সঙ্গে ‘চলো’ নামের একটি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি। তবে রশ্মিকার ভাগ্য পরিবর্তন হয় বিজয় দেবেরাকোন্ডার হাত ধরার পর।

    ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের।

    কানাঘুষো শোনা যায়, ‘গীত গোবিন্দম’ মুক্তি পাওয়ার পর রাশমিকা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। তরতর করে ক্যারিয়ারের সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন অভিনেত্রী। তারপরেই আসে দুঃসংবাদ।

    ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় রাশমিকা এবং রক্ষিতের। শোনা যায়, দুই তারকার বাড়ি থেকে আংটিও ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই নানা ভাবে কটাক্ষের শিকার হতে থাকেন রাশমিকা।

    ফিল্মজগতের একাংশের দাবি, ‘গীত গোবিন্দম’ মুক্তি পাওয়ার পর রাতারাতি সাফল্য পেয়ে যান তিনি। সেই সময় ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চাইছিলেন তিনি। মতের অমিল হওয়ায় নাকি রক্ষিতের সঙ্গে বিয়ে ভেঙে যায় তার।

    আবার অধিকাংশের দাবি, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে যাওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা। তবে সম্পর্ক নিয়ে তিনি এবং রক্ষিত কেউই মুখ খোলেননি। বহুদিন ধরে কটাক্ষের শিকার হয়ে সমাজিক মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী।

    পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, বহুদিন ধরে আমি নীরব ছিলাম। এত ধরনের গুজব রটছে যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি কাউকে দোষ দিচ্ছি না। আপনারা যা বিশ্বাস করছেন তা নিয়েই আলোচনা করছেন। আমি ঠিক-ভুল কিছুই বলব না। শুধু এতটুকুই বলার যে, আমাদের শান্ত মনে কাজ করতে দিন। রক্ষিত, আমি বা অন্য কেউ এমন আচরণ প্রত্যাশা করি না। আমি এটুকুই জানাতে চাই যে, আমি এখনও বহু দিন অভিনয় করব।’’

    এক পুরনো সাক্ষাৎকারে রক্ষিত জানিয়েছিলেন, বিয়ে ভাঙার পরেও রাশমিকার সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এমনকি, রাশমিকার কোনো ছবি সফল হলে রক্ষিত তাকে শুভেচ্ছাও জানান। রক্ষিত বলেছিলেন, রাশমিকা অনেক বড় স্বপ্ন দেখে। ওর স্বপ্নপূরণ হচ্ছে। আমার তা দেখে ভালই লাগে।’’

    ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয় এবং রাশমিকা। একসঙ্গে জিমে যাওয়া থেকে শুরু করে চুপিচুপি শহর ছাড়া—বিজয়-রাশমিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গেছে নায়ক-নায়িকাকে।

    বিনোদন ডেস্ক

  • নতুন পরিচয়ে রাশমিকা

    অভিনেত্রী রাশমিকা মান্দানা।ভারতীয় দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুষ্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন।তার অভিনয় ও নাচ দর্শককে মুগ্ধ করে। 

    রাশমিকা ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন।সামাজিক মাধ্যমে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল।এরপর তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদও করেছিলেন অভিনেত্রী।তার সঙ্গে পাশে পেয়েছিলেন অমিতাভ, রজনিকান্ত, কারিনা কাপুরের মতো তারকাদের।

    অভিনয়ে সাড়া ফেলার পর এবার নতুন পরিচয়ে নিজেকে তুলে ধরবেন ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’ খ্যাত এই দক্ষিণী নায়িকা।সাইবার ক্রাইম দূর করার জন্য এবার সরকারের হয়ে প্রচারে নামবেন তিনি।সাইবার সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

    ২০১৬ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিরিক পার্টি’ দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন রাশমিকা।অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দ্রুত জনপ্রিয়তা পেয়েছেন তিনি।এরপর তিনি তেলুগু সিনেমাতেও কাজ করেছেন।

    রাশমিকা তার চমৎকার হাসি ও ক্যারিশমার জন্য ‘ন্যাশনাল ক্রাশ’ নামে পরিচিত।শুধু সিনেমার জন্যই নয়, বিজ্ঞাপনচিত্র ও সামাজিক কাজের জন্যও বেশ পরিচিত তিনি।

    বিনোদন ডেস্ক

  • চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম: তৃপ্তি

    ২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। পোস্টার বয়েজ, লায়লা মজনু, বুলবুল, কালার মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করার পর সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। সেই সময় নেটিজেনদের অনেকেই অশালীন মন্তব্য করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির ‘আইটেম’ গান— ‘মেরে মেহবুব’। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই আরও রোষের মুখে পড়েন এ অভিনেত্রী। 

    তবে অ্যানিমেল তার জীবনের ক্যারিয়ারকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে অভিনয় করে দর্শকদের দরবারে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন তৃপ্তি। সাহসী দৃশ্যে তৃপ্তির অভিনয়ে তৃপ্ত তার ভক্ত-অনুরাগীরা। রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী।

    সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মুম্বাই কনক্লেভ ২০২৪’-এ যোগ দিয়েছিলেন তৃপ্তি দিমরি। সেখানে তিনি এ সিনেমাটির নানান বিষয়ে কথা বলেন। পাশাপাশি তার চরিত্র ‘জোয়া’কে নিয়েও তার মতামত জানান। তিনি বলেন, ‘জোয়া’ সাহসী এবং নির্দোষ।

    আড্ডায় তৃপ্তি দিমরি বলেন, একজন অভিনেত্রী হিসেবে এমন কিছু করা জরুরি, যা আপনাকে ধাক্কা দেয়। যখনই কোনো চরিত্র পাই, তখন যদি আমার মনে হয় যে এটা করতে ভয় লাগছে বা বিষয়টি খুবই চ্যালেঞ্জিং, তখনই সেই কাজের দিকে এগিয়ে যাই। সন্দীপ স্যার যখন আমাকে জোয়ার চরিত্রটি বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমার ঠিক এমনটাই মনে হয়েছিল। এই চরিত্রটা একই সঙ্গে সাহসী ও নির্দোষ। চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি সবসময় এমন চরিত্র খুঁজি, যা আমার করা আগের চরিত্র থেকে আলাদা, যেখানে আমার নতুন কিছু করার জায়গা থাকে।

    তৃপ্তি দিমরি বলেন, আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির মধ্যে ছিল। এ ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। কিন্তু ‘অ্যানিমেল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না, বেশ বেগ পেতে হয়েছিল।

    তৃপ্তি দিমরি আরও বলেন, আসলে অভিনেত্রী হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই, যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়। ‘অ্যানিমেল’-এ জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা। কিন্তু একই সঙ্গে তার ভেতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন বলে জানান এ অভিনেত্রী।

    এ অভিনেত্রী বলেন, আমি জোয়ার চরিত্রটিকে ঠিক সেভাবেই দেখতাম। মানুষ হিসেবে, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন শেড রয়েছে— ভালো, খারাপ এবং এমনকি কুৎসিতও। আমি মনে করি যে সিনেমাটিতে আমাদের সেই দিকগুলোও তুলে ধরা উচিত। অভিনয় আমাদের বিভিন্ন ধরনের আবেগ-অনুভব করতে দেয়। তাই আমি অভিনেতাদের ভাগ্যবান বলে মনে করি। কারণ আমরা একজীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঁচতে পারি।

    উল্লেখ্য, গত বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যানিমেল। এ সিনেমাটিতে রণবীরের চরিত্র রণবিজয় সিংয়ের জীবনকে তুলে ধরা হয়েছিল, যে তার বাবা বলবীর সিংকে (অনিল কাপুর) হত্যার প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। সিনেমাটিতে তৃপ্তি দিমরি, রণবীর কাপুর, অনিল কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাশমিকা মান্দানা ও ববি দেওল।

    তৃপ্তিকে সর্বশেষ দেখা গেছে, ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। সামনে তাকে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ এবং কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা যাবে।

    বিনোদন ডেস্ক

  • মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

    মৃত্যুর মুখ থেকে ফিরলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে শ্রদ্ধা দাসকে দেখা গেছে।

    rnrn

    কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তারা। 

    rnrn

    ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’

    rnrn

    এনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় ৩০ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।

    rnrn

    বিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

    rnrn

    উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।
    rn 

    বিনোদন ডেস্ক

  • অমিতাভ বচ্চনকে ধন্যবাদ রাশমিকার

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। এ বিষয়ে যথাযথ আইনিব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।  

    rnrn

    ডিপফেক ভিডিও প্রসঙ্গে অমিতাভ বচ্চনের সমর্থন পাওয়ার পর রাশমিকা বলেন, এমন কঠিন সময়ে তাকে পাশে পেয়ে বেশ আনন্দিত আমি। তার সমর্থন আমাকে সাহস জুগিয়েছে। এমন কঠিন সময়ে, আমার পাশে থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।

    rnrn

    মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, জারা প্যাটেল নামে একজন ব্রিটিশ-ভারতীয় মহিলার পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে রাশমিকার মুখমণ্ডল কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সাহায্যে রূপান্তরিত হয়েছে।

    rnrn

    রাশমিকার জাল ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে ভারতে ডিপফেক সংক্রান্ত ঘটনা মোকাবিলা করার জন্য একটি যথাযথ আইনি কাঠামোর জরুরি প্রয়োজন বলে মনে করেন প্রবীণ এ অভিনেতা।

    rnrn

    ডিপফেক ভিডিও নিয়ে অমিতাভ বচ্চন বলেন, ডিপফেক ভিডিও ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে যথাযথ আইনিব্যবস্থা নেওয়া উচিত।

    rnrn

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে আরও লিখেন, হ্যাঁ! ডিপফেক ভিডিও নিয়ে শক্তিশালী মামলা করা প্রয়োজন।

    rnrn

    উল্লেখ্য, ২৭ বছর বয়সি এ অভিনেত্রী বেশিরভাগ তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন এবং তার ভূমিকার জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। তাকে পরে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে বলিউড ফিল্ম ‘অ্যানিমেল’-এ, যেটি ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক