Tag: মৌসুমী

  • ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

    রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানী লেখেন, হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।

    ওমর সানীর এই পোস্টটি প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন।

    ১৯৯২ সালে প্রথম দেখা হয় ওমর সানী ও মৌসুমীর। সে সময় সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

    যদিও আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, তবে এর কয়েক মাস আগে, ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই সেই বিয়ের আয়োজন হয়েছিল এবং দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়, যাতে অভিনয়জীবনে কোনো প্রভাব না পড়ে।

    বর্তমানে ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভৌগোলিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানী বারবার তা নাকচ করেছেন। তিনি বলেছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।

    ৩১তম বিবাহবার্ষিকীতে ওমর সানীর আবেগঘন বার্তা সেই দাবিকেই নতুন করে সামনে এনেছে। ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ তিন দশকের বেশি সময়ের এই দাম্পত্য বন্ধন আরও দীর্ঘ ও সুখময় হোক।

    বিনোদন ডেস্ক

  • কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। অথচ কেউ জানেই না কবে তিনি বিয়ে করেছেন। এর মধ্যেই মা হতে চলেছেন তিনি। এতদিন গোপনে থাকা বিয়ের খবর শুক্রবার (৩ জুলাই) প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কেন ওয়াদুদুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।

    গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করা এবং মা হওয়ার খবরও জানালেন মৌসুমী হামিদ। এমনকি খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা সমালোচনার গুঞ্জন ওঠে।

    অভিনয় জগতে মৌসুমী হামিদের দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ার। এ পথটা মসৃণ ছিল না। ক্যারিয়ারে নানা রকম স্ট্রাগল আসে। অনেক ঘাত–প্রতিঘাত পেরিয়ে আজকের তিনি মৌসুমী। তার স্বামীর নাম আবদুল ওয়াদুদ। ১৪ বছরের বন্ধুত্ব। সেরা বন্ধুকেই বিয়ে করেছেন বলে জানালেন তিনি। 

    কেন সেরা বন্ধুকে বিয়ে করলেন অভিনেত্রী?— এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, আমার সবকিছুতেই ওয়াদুদ পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম; কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। 

    তিনি বলেন , জীবনে তো এমনটি কখনো কখনো হয়— হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সেও এমনটিই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে— আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না? আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই এবং পরে আমরা বিয়ে করি।

    মা হতে চলেছেন বলে জানালেন মৌসুমী হামিদ। তিনি বলেন, আমি চাই— এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, আর একটা কথা— আমি সব সময় উপলব্ধি করেছি, জীবনে যেমন ভালো বন্ধু দরকার, ঠিক তেমনই জীবনে ভালো পার্টনার দরকার, যে সব সময় বন্ধুর মতো পাশে থাকে।

    মৌসুমী বলেন, অনাগত সন্তানের জন্য প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে থাকলেও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দেন। তিনি ও তার স্বামী মিলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। 

    বিনামূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে তার প্রতিষ্ঠান বলে জানান মৌসুমী হামিদ।

    বিনোদন ডেস্ক

  • মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

    নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাসান জাহাঙ্গীর পরিচালিত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় এর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। 

    বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। 

    ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজে। 

    জানা গেছে, হাসান জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল শুক্রবারই (২২ মে) সিনেমাটি মুক্তি দেবেন। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫০টি হলে সিনেমাটি বুকিং দেওয়া হয়েছে এবং বিলম্ব না করে শুক্রবার থেকেই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হাসান জাহাঙ্গীরের ভাষ্যে, প্রচারণায় বড় অঙ্কের ব্যয় হয়েছে এবং দেরির কারণে আর্থিক ক্ষতিও হয়েছে। 

    উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৩ মে সিনেমাটির প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্মাতা আদালতের দ্বারস্থ হন।

    এর আগে ‘কনট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করা অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে সেন্সর বোর্ড প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য আদালতের হস্তক্ষেপে সিনেমাটি মুক্তির পথ খুলে গেল।  

    বিনোদন ডেস্ক

  • ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই: হাইকোর্ট

    নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

    বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।

    এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন হাসান জাহাঙ্গীর।

    আইনজীবী বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক হিসেবে নির্মাণ হলেও এটি সিনেমার হিসেবে সেন্সর সার্টিফেকেশন বোর্ডে আবেদন করেন নির্মাতা। বোর্ডের অনুমতি পাওয়ার পর বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির পর সিনেমাটির সেন্সর বাতিল করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে। জেবা জান্নাত নামে এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অনুমতিক্রমে ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। ঘোষণরে পর মৌসুমীর স্বামী ওমর সানী নিজের বিরূপ প্রতিক্রিয়া জানান।

    যুগান্তর প্রতিবেদন

  • মৌসুমীর ‘কনট্রাক্ট ম্যারেজ’-এর টিজার দেখে যা বলছেন দর্শকরা

    ঢালিউড অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমীর ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার টিজার প্রকাশ করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ইউটিউবে টিজারটি প্রকাশ হতেই নেটিজেনসহ মৌসুমীর ভক্ত-অনুরাগীরা হতাশা প্রকাশ করেছেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়। মন্তব্যের ঘরে সিনেমাপ্রেমী দর্শকরা সিনেমাটির মান নিয়েও কড়া সমালোচনা ও কটাক্ষ করেছেন।

    এর আগে কথা ছিল ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণ করা হবে ‘কনট্রাক্ট ম্যারেজ’। সেভাবে প্রিয়দর্শিনী এ সিনেমায় অভিনয়ে রাজি হন। কিন্তু সেটিকে টেনে বড় করে তৈরি করা হলো একটি পূর্ণাঙ্গ সিনেমা!

    হ্যাঁ, ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমার মাধ্যমে এমন অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর, যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। এমন খবরে মৌসুমী ও অভিনেতা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের সিনেমার কনটেন্ট তৈরি করা হয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সরও পেয়েছে। 

    সামাজিক মাধ্যমে ট্রেলার দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা— কেন টাকা খরচ করে এ ধরনের নিম্নমানের কাজ নির্মাণ করা হয় এবং কারা দেখবে এসব। আরেক নেটিজেন বলেছেন— ২০২৬ সালে এসেও এমন অখাদ্য সিনেমা দেখতে হচ্ছে, যা সত্যিই অবাক করার মতো। অন্য আরেক নেটিজেন বলেছেন—যে টিজারের মধ্যেই তিনি পুরো সিনেমা দেখে ফেলেছেন।

    সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেত্রী মৌসুমীর একনিষ্ঠ ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে এমন কাজে দেখে হতাশা প্রকাশ করেছেন। মৌসুমীর মতো গুণী শিল্পীর এমন দিন এলো যে, তাকে এ ধরনের কনটেন্টে থাকতে হচ্ছে।

    কাজটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া এবং সেন্সর সনদ পাওয়ার বিষয়টি অভিনেত্রীকে বিস্মিত করেছে। মৌসুমী বলেন, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অনৈতিক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে এক ভিডিওবার্তায় ওমর সানী বলেছিলেন, কনট্রাক্ট ম্যারেজ কোনো সিনেমা নয়; বরং এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। দর্শকদের প্রত্যাশার সঙ্গে এ কাজটি যায় না উল্লেখ করে তিনি সিনেমাটির মুক্তি বন্ধের আহ্বান জানান। 

    পুরো বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তার অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেন, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন এবং পরে তাকে জানানো হয় ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে।

    অন্যদিকে এতসব অভিযোগের পরও পিছু হটতে নারাজ নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, সিনেমাটি মুক্তির পর দর্শক এর থেকে অনেক ইতিবাচক বার্তা পাবে।

    বিনোদন ডেস্ক

  • তুমি আমার জীবনে বটগাছ হয়ে থেকো: মৌসুমী

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন। প্রথম সিনেমাতেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ তারকা জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা। 

    একটা সময় সিনেমার শুটিং করতে গিয়েই গড়ে ওঠে তাদের মধ্যে সখ্যতা-প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এ তারকা দম্পতি। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথচলা তাদের। বর্তমানে মায়ের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।  অন্যদিকে দেশে রয়েছেন ওমর সানি। 

    তাদের মাঝে দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে তারা ঠিকই একে অপরের জন্য ভালোবাসা ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। বুধবার (৬ মে) ছিল ওমর সানীর ৫৫তম জন্মদিন। এই দিনে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী। 

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা গেছে মৌসুমীকে। এরপর স্বামীর উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এখানেই শেষ নয়, আবেগঘন কণ্ঠে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’

    অন্যদিকে স্ত্রী মৌসুমীর ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি অভিনেতা ওমর সানী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে ওমর সানী লিখেছেন— ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমী, তোমার জন্য দোয়া।’

    উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। 

    ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। বর্তমানে দেশে একাই রয়েছেন তিনি। ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করেছেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • মৌসুমী-জাহাঙ্গীরের নাটক ‘কনট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের

    বহুল আলোচিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কনট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। অথচ এ বিতর্কের মাঝেই আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগেই একের পর এক অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে আসছে সিনেমাটি। সব মিলিয়ে ‘কনট্রাক্ট ম্যারেজ’ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 

    এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেবা জান্নাত। সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা গেছে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকেও তিনি অভিনয়ই করেননি বলে জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে অভিনেত্রী জেবা জান্নাত বলেন, এ প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুরা পোস্টার পাঠিয়ে বিষয়টি জানালে তিনি বিস্মিত হন। সিনেমাপ্রেমী দর্শকদের বিভ্রান্তি দূর করতেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— এ সিনেমায় তার কোনো সম্পৃক্ততা নেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। অভিনেত্রী বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়, তা আমার বোধগম্য নয়?

    এ ছাড়া কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এ অভিনেত্রী বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

    অন্যদিকে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হওয়ায় জেবা এমন মন্তব্য করেছেন। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি নির্মাতা। এর আগে সে একই সিনেমা নিয়ে মৌসুমীও অভিযোগ করেছিলেন, সেটি সিনেমা নয়; বরং নাটক হিসেবে নির্মিত কাজ, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • মৌসুমী ভালো মানুষ: রবি চৌধুরী

    বহুল আলোচিত হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। এ বিতর্কের মাঝেই আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগেই একের পর এক অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে আসছে সিনেমাটি। সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন ও বিভ্রান্তিকর তথ্যের কারণে সিনেমাটি এখন আলোচনা ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে নতুন করে এই বিতর্কে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।

    তিনি বলেন, এক ঘণ্টার নাটকের কথা বলে যদি সিনেমা বানানো হয়, সেটিকে অবশ্যই অপরাধ বলতে হবে। কারণ নাটক ও সিনেমার পারিশ্রমিক এক নয়, এটা সবাই জানে।

    এ সংগীতশিল্পী বলেন, মৌসুমী একজন ভালো মানুষ। আমার বিশ্বাস, যদি কোনো সঠিক চুক্তি বা অ্যাগ্রিমেন্ট থাকত, তাহলে তিনি অস্বীকার করতেন না। এভাবে সিনেমাটির বিরুদ্ধে কথা বলতেন না। বিষয়টিতে নিশ্চয়ই কোথাও সমস্যা রয়েছে। শিল্পীদের সম্মতি ও পারিশ্রমিক ঠিকভাবে নিশ্চিত করা হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

    রবি চৌধুরীর এ বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে পুরো বিষয়টিতে চুক্তিসংক্রান্ত কোনো জটিলতা বা কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে, যা এখন বড় আকার ধারণ করেছে। তার মন্তব্যের পর সামাজিক মাধ্যমেও নতুন করে আলোচনা শুরু হয়েছে— এ সিনেমাটি আদৌ কীভাবে নির্মিত হয়েছে? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশের পর আরও একটি বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর পাশাপাশি মডেল ও অভিনেত্রী জেবা জান্নাতকেও দেখা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে জেবা জান্নাত বলেন, এ প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুরা পোস্টার পাঠিয়ে বিষয়টি জানালে তিনি বিস্মিত হন। সিনেমাপ্রেমী দর্শকদের বিভ্রান্তি দূর করতেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন— এ সিনেমায় তার কোনো সম্পৃক্ততা নেই।

    নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জান্নাত বলেন, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। অভিনেত্রী বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়, তা আমার বোধগম্য নয়?

    এছাড়া কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এ অভিনেত্রী বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • কেক কাটলেন মৌসুমী, সানি লিখলেন—তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে

    ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঢালিউড অভিনেতা ওমর সানির। এরপর তিনি ডজনেরও বেশি হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে নিজেকে জাত চেনান। সেই সিনেমায় নায়ক ছিলেন শাকিব খান।

    একসময়ের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেতা আজ সিনেমা থেকে অনেকটাই দূরে সরে গেছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে দেখা যায় সামাজিক মাধ্যমে তার উপস্থিতি। আজ এ বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী। 

    বর্তমানে দেশে একাই রয়েছেন অভিনেতা। ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। বর্তমানে তারা বিনোদন জগতের অন্যতম সফল তারকা দম্পতি। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

    তবে ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করছেন এ অভিনেতা।

    এমনিতেই নিজের জন্মদিনে তেমন কোনো আয়োজন করেন না ওমর সানী। কারণ মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। সুতরাং এ মাসে মা হারানোর শোকে কোনো আনন্দই কাজ করে না তার মনে বলে জানান তিনি।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবু জন্মদিন মানে জীবনের একটি বিশেষ দিন। তাই স্বামী ওমর সানীকে সেই আনন্দ থেকে বঞ্চিত করেননি প্রিয়দর্শিনী মৌসুমী। হাজার মাইল দূরে বসেই কাটলেন কেক। দিলেন মিষ্টিমধুর শুভেচ্ছা। যেখানে প্রেম, ভালোবাসা আর স্বামী হিসেবে আছে সানীর দায়িত্ববোধের কথা। ভিডিওবার্তা দিয়ে ওমর সানীকে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। সেটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে কমেন্ট করেছেন এ তারকা দম্পতির ভক্ত-অনুরাগীরা। বেশিরভাগই ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে মৌসুমীর সঙ্গে তার দাম্পত্য জীবনের জন্যও শুভকামনা জানিয়েছেন।

    সেই ভিডিওটিতে কমেন্ট করেছেন ওমর সানী নিজেও। তিনি স্ত্রী মৌসুমীর উদ্দেশ্যে লিখেছেন— ‘অনেক ধন্যবাদ তোমাকে, তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।’

    বিনোদন ডেস্ক

  • মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা বিতর্কে মিশার সহায়তা চান ওমর সানী

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এখন অভিনয়ে খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ তার ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আগামী ১৫ মে মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের নতুন একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

    তবে সিনেমাটি নিয়ে মুক্তির আগে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কে এবার মিশার সহায়তা চাইলেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। 

    এর আগে শনিবার (২ মে) ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের একটি সিনেমার কথা প্রকাশ্যে আসে। হাসান জাহাঙ্গীর পরিচালিত এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি নিয়ে রোববার (৩ মে) ওমর সানী জানান- এটি মূলত কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। 

    তার ভাষ্য, দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু সিনেমাটি মুক্তি দিতে পরিচালক বদ্ধপরিকর। আর সেভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

    মঙ্গলবার (৫ মে) এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, তিনি সিনেমাটির মুক্তি বন্ধ করতে চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতিসহ বেশ কিছু সংগঠনে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে তার বন্ধু খল অভিনেতা মিশা সওদাগরের কাছেও সহায়তা চেয়েছেন, যিনি বর্তমানে শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিষয়টি নিয়ে ওমর সানীর ভিডিও বার্তায় মিশাকে বলতে শোনা যায়, ‘আমার মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। ও (মৌসুমী) কাজটাকে কখনোই ছবি হিসেবে নেয়নি। কথা বলার সময় অমিত হাসান ছিল। 

    আমি মনে করি, যেহেতু আমাদের শিল্পী, তারা নাটক করলে সেটা ইউটিউবে বা টেলিভিশনে প্রচার হবে। এতে আপত্তির কিছু নাই। কিন্তু যেটা ফিল্ম না, সেটা ফিল্ম হিসেবে যাওয়া উচিত নয়। অনুচিত কিছু উচিত নয়। এছাড়া মৌসুমী কোনো চুক্তিও করেনি।’ 

    এ সময় মিশাকে আরও বলতে শোনা যায়, ‘মৌসুমী একজন সম্মানিত শিল্পী। আমাদের শিল্পী সমিতির একাধিকবার দায়িত্বে ছিলেন। হাসান জাহাঙ্গীরও আমাদের সদস্য কিন্তু এ বিষয় নিয়ে যেহেতু মৌসুমী কথা বলছেন, সে ক্ষেত্রে আপনাদের গোচরে আসা উচিত। এটা নিয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত।’

    এ সময় এই ঘটনার বিচার চেয়ে ওমর সানী জানান, আইন সবার জন্য সমান। তার মতে, ‘আমি চাই না এমন ন্যক্কারজনক কোনো কিছু সৃষ্টি করে কেউ পয়সা আয় করুক। এটা কিছু মানুষের জন্য হতে পারে, আমার জন্য নয়।’ 

    এবার দেখার পালা, শেষ পর্যন্ত ১৫ মে নির্ধারিত দিনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিনা। ‘কনট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের সিনেমাটি এরই মধ্যে সেন্সর সনদও পেয়েছে।

    বিনোদন ডেস্ক