Tag: মেহজাবীন

  • নিজ শহরে ‘বাধার’ মুখে শোরুম উদ্বোধন বন্ধ, যা বললেন মেহজাবীন

    চট্টগ্রামে ‘বাধার’ মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

    শনিবার (২ নভেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এ বিষয়ে এবার সামাজিকমাধ্যমে মুখ খুললেন মেহজাবীন।

    নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। 

    তিনি আরও লেখেন, আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

    এর আগে শনিবার সকাল থেকেই কোনো নায়িকা দিয়ে রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধন করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় ব্যবসায়ীদের একটি পক্ষ। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে এ হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

    সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মেহজাবিন চট্টগ্রামে পৌঁছে গেলেও সেখানে গণ্ডগোলের আশঙ্কায় শোরুম উদ্বোধন করতে রিয়াজউদ্দিন বাজারে যাননি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শোরুমটির উদ্বোধন সম্পন্ন হয়েছে। 

    ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে হুঁশিয়ারি সম্বলিত একটি লিফলেট (ব্যানার) রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘নতুন রেলস্টেশনের বিপরীতে খুকি লাইফস্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

    রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, ‘বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানি না।’

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় মেহজাবীন

    অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন। এবার দীর্ঘ বিরতির পর ‘ফরগেট মি নট’ নামের এক নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

    ওয়েব প্ল্যাটফর্ম চরকির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ এ ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রবিউল আলম রবি। 

    এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।

    চরকির অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’

    যদিও এ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে প্রকাশিত পোস্টার দেখে সিনেমাটি গভীরভাবে মনযোগ আকর্ষণ করবে বলেই মনে হচ্ছে। 

    এর আগে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

    এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’। যেটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

    কানাডার টরন্টোতে আগামী ৫ সেপ্টেম্বর বসছে কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ৪৯তম আসর। ১১ দিনব্যাপী এ উৎসবে থাকছে বাংলাদেশি সিনেমা ‘সাবা’। 

    এ নিয়ে পরিচালক মাকসুদ হোসেন ও ‘সাবা’র পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন।

    বিনোদন ডেস্ক

  • বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

    ছাত্রদের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই দেশের পথে পথে শুরু হয় বিজয়োল্লাস। সে উৎসবে যোগ দিয়েছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

    rnrn

    সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। সেসব ছবিতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। মুখে বিজয়ের হাসি নিয়ে ‘লাভ সাইন’ দেখান তিনি।

    rnrn

    এ সময় তার সঙ্গে ছিলেন আদনান আল রাজিব। ‘ভি সাইন’ দেখিয়ে আনন্দ প্রকাশ করেছেন এই বিজ্ঞাপন নির্মাতা।

    rnrn

    এছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, আশফাক নিপুণ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। একইসঙ্গে সহিংসতা পরিহার করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • কোটা আন্দোলনকারীদের পক্ষে দেরিতে পোস্ট, মেহজাবীনকে নিয়ে ট্রল 

    কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। আর তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়।

    rnrn

    এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছাত্র-ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে সরব হন তারকারাও। কাপুরুষোচিত এই হামলার নিন্দা জানান তারকারা। চলমান এ ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গনও। 
    rnএবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন মেহজাবীনও। 

    rnrn

    তিনি একটি পোস্ট করেছেন যেটাকে ঘিরে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। পোস্টের শেষাংশে এ অভিনেত্রী লিখেছেন, ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। দমিয়ে না রেখে তাদের যৌক্তিক দাবিতে সমর্থন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সর্বোচ্চ আদালতের কাছে আমি মেহজাবীন চৌধুরী আকুল আবেদন করছি। আমার বিশ্বাস, আমরা নিরাশ হবো না।

    rnrn

    অভিনেত্রীর পোস্টে মন্ত্যের ঘরে সাদিয়া তাসনিম সাবা নামে একজন লিখেছেন, ‘থাক আপা এতোদিন এতো কিছু হয়ে গেলো, আপনি কই ছিলেন? আপনি তো বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ারধারী সেলিব্রিটি। আমরা মরতেছি। আপনি ঘুমাচ্ছেন? আপনার অভিনয় ভালো লাগতো। কিন্তু এতোটা পারদর্শী জানা ছিল না।

    rnrn

    মেহদি হাসান নামে আরেকজন মন্তব্য করেছেন, আপনি এতদিন কোথায় ছিলেন? ঘুম ভাঙতে এত দেরি হলো কেন? আরেকটু ঘুমিয়ে নিতেন।
    rnসিমা আক্তার মিমের ভাষ্য, কেউ তাদের পোস্ট পড়বেন না। এতোদিন তারা কোথায় ছিল? দেশপ্রেম কই ছিল? আজ আসছে প্রেম দেখাতে। বয়কট সব সেলিব্রিটি।

    rnrn

    উল্লেখ্য, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

    rnrn

    প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    বিনোদন ডেস্ক

  • মন ভালো নেই মেহজাবীনের

    মেহজাবীন চৌধুরী। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। অসংখ্য জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকপ্রেমীদের হাসিকান্নায় তিনি মাতিয়ে রাখেন। তেমন একটি নাটক ‘তিথিডোর’। এ নাটকে অনবদ্য অভিনয়ে দিয়ে একজন অবিবাহিত নারীর সংগ্রামী জীবনে লড়াই করে বেঁচে থাকা এবং হতাশা যে কতখানি গ্লানি সেটি দর্শকদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নাটক তো নাটকই। নাটক পরিচালকের কথায় অভিনয় হয়। কিন্তু বাস্তবে মেহজাবীন চৌধুরী সে রকম নয়। তার ব্যক্তিগত জীবন সব সময় হাসিখুশি। 

    বর্তমানে বিনোদন জগত থেকে দূরে সাতসমুদ্র তেরো নদীর ওপারে অবসর সময় কাটাচ্ছেন।  এ নাট্যাভিনেত্রী ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তোলা একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন মেহজাবীন। তিনি বোঝাতে চেয়েছেন তার মন ভালো নেই। 

    রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে আছেন মেহজাবীন চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এ মুহূর্তগুলো মিস করছি। আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে, আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।’

    মেহজাবীনের এই পোস্টটি সামাজিকমাধ্যমে পোস্ট করতেই দ্রুতগতিতে ভাইরাল হয়ে পড়ে। তার ভক্তদের মধ্যে অনেকেই প্রিয় অভিনেত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। একজন লিখেছেন— ‘জীবনের এই ছোটখাটো মুহূর্তগুলোর মধ্যেই আসল সুখ পাওয়া যায়। এমন একসময় আসে, যখন এগুলো মিস করে চোখে জল চলে আসে।’ 

    আরেকজন লিখেছেন— ‘পরিবার থেকে দূরে থাকলে বোঝা যায় পরিবার কী জিনিস।’

    বিনোদন ডেস্ক

  • ব্রাজিল সমর্থক হয়েও কেন আর্জেন্টিনার খেলা দেখতে গেলেন মেহজাবীন-ফারিণ

    বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় এ তারকা।  

    খেলার শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— ‘আজকে কে জিততে পারে?।’ এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি। 

    এরইমধ্যে মেহজাবীনের পুরোনো একটি ছবি নেটদুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা গিয়েছিল তাকে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’

    তারপরই ব্রাজিল ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ান মেহজাবীন। মজার ছলেই মেহজাবীন ভক্তরা লেখেন, ‘এভাবে পল্টি না নিলেও পারতে প্রিয়!’ আবার আরেকজন লিখেছেন, ‘বইন তুই না ব্রাজিল ফ্যান?’

    একই কাণ্ড ঘটিয়েছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে মেসিদের জার্সি গায়ে জড়িয়েছিলেন ফারিণ। স্টাইলিশ লুকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

    বুধবার স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি পরা ছবি পোস্ট করেছেন ফারিণ। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ লিখছেন, ব্রাজিল সমর্থক ফারিণ তাহলে আর্জেন্টিনার সমর্থক হয়ে গেলেন?

    মূলত যুক্তরাষ্ট্রে একটি শোতে অংশ নিতে গেছেন তাসনিয়া ফারিণ। এরই মধ্যে আর্জেন্টিনা ও চিলির টিকিট পেয়ে আনন্দিত হয়েছেন।

    এ বিষয়ে ফারিণ বলেন, আমি কখনোই গ্যালারিতে বসে ফুটবল ম্যাচ দেখিনি। এবারই প্রথম সরাসরি ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো। মেসিকে খুব পছন্দ করি। তাঁর খেলা খুব ভালো লাগে। উনি আর কত দিন খেলবেন, সেটা জানি না। ওনার খেলা দেখতেই মাঠে এসেছি।

    আর্জেন্টিনার সমর্থনের বিষয়ে ফারিণের ভাষ্য, আমি এখনো ব্রাজিল সমর্থক। ব্রাজিলের সমর্থক হলেই আর্জেন্টিনাকে ঘৃণা করতে হবে?-এমনটা আমি বিশ্বাস করি না। খেলা নিয়ে ঘৃণা ছড়ানো উচিত নয়। খেলাটাকে উপভোগ করাটা জরুরি।

     

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের রহস্য ফাঁস

    সামাজিকমাধ্যমে মেহজাবীন চৌধুরী ও সিয়াম আহমেদ একজন আরেকজনের নাম উল্লেখ করে পোস্ট দেন। দুই তারকার এই পাল্টাপাল্টি স্ট্যাটাসে নড়েচড়ে বসলেও ধাতস্ত হতে বেশি সময় নেননি নেটিজেনরা। অনেকে ধারণা করেছিলেন বিষয়টি প্রচারণামূলক কিছু হবে হয়তো। অবশেষে নেটাগরিকদের অনুমানই সত্য হলো। 

    বুধবার নিজের ফেসবুক থেকে মেহজাবীন সেই পোস্টের রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, এটি একটি ক্যাম্পেইনের প্রচারণা ছিল। 

    মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।’

    এরপর লেখেন,‘অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

    মেহজাবীন জানান, একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ এটি। সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে এতে অংশ নিতে। প্রিয়জনের সঙ্গে এমন অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করতে বলা হয়েছে। সেখান থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা নৈশভোজের সুযোগ পাবেন সিয়াম-মেহজাবীনের সঙ্গে।

    সিয়াম এই মুহূর্তে ব্যস্ত আছেন ‘জংলি’সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন আম রাহিম। অন্যদিকে মেহজাবীন করছেন ‘প্রিয় মালতী’নামের একটি ছবির কাজ। এটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। 

    এর আগে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। অন্যদিকে সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই।

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-মেহজাবীন পরস্পরের ছায়া দেখতে চাচ্ছেন না, হঠাৎ কী হলো তাদের?

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার ঈদে একসঙ্গে দেখা গেছে। ‘ইত্যাদি’তে দেখা গেছে এই দুই তারকাকে। দর্শকপ্রিয় জনপ্রিয় অনুষ্ঠানটিতে একটি নৃত্যে পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।

    সংগীতশিল্পী পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণের কণ্ঠে গানটির নৃত্যে সিয়াম-মেহজাবীনের সঙ্গে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরাও ছিলেন। এতে সিয়াম-মেহজাবীনের পারফর্ম বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।

    এবার এই জুটির মধ্যেই বিভেদ দেখা গেল! সোমবার সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে বিকাল ৪টা ২৫ মিনিটে এক স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’

    আরও পড়ুন: 

    অভিনেত্রীর এমন স্ট্যাটাসের ঠিক কিছুক্ষণ পরই পাল্টা একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ অভিনেতা বিকাল ৪টা ৪১ মিনিটে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই।’

    এদিকে মেহজাবীন কিংবা সিয়াম হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন―সেটি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নাটকের প্রচারণা হবে হয়তো। আবার কেউ কেউ ধারণা করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণা করছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • এখনো পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে মেহজাবীনের

    ঈদ এলেই ছোটবেলার কামিজ পুড়ে যাওয়ার স্মৃতি এখনো মনে পড়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সে সময় তার বয়স তখন ছয় কি সাত বছর। সবে তৃতীয় শ্রেণিতে পড়ছেন। 

    rnrn

    মা–বাবার সঙ্গে ওমানে থাকেন। ওই বয়সে ঈদের পোশাক নিয়ে মেহজাবীনেরও ছিল আলাদা আগ্রহ। বয়সে ছোট হওয়ায় সালোয়ার–কামিজ পরার সুযোগ তখনো হয়নি। কিন্তু মায়ের মতো ছোট্ট মেহজাবীনেরও চাই সালোয়ার–কামিজ। অগত্যা মায়ের সঙ্গে মিলিয়ে তাকেও বানিয়ে দেওয়া হলো সুন্দর সালোয়ার–কামিজ। বিদেশের মাটিতে সেই ঈদের পোশাক নিয়ে সে কী উত্তেজনা! শুধু অপেক্ষা, কবে আসবে ঈদ, কবে পরবেন এই পোশাক।

    rnrn

    শেষমেশ ঈদ এলো। সকালে উঠেই গায়ে উঠল সেই সালোয়ার–কামিজ। চলতে থাকে এদিক–সেদিক ঘোরাঘুরি। ভোর থেকে দুপুর পর্যন্ত সেই এক পোশাক। দুপুরে ঘুমানোর পালা। কিন্তু কিছুতেই সেই সালোয়ার–কামিজ খুলবেন না। অগত্যা সেই পোশাক পরেই ঘুম। তারপরের ঘটনা মেহজাবীনের মুখ থেকেই শুনুন, ‘ঘুম থেকে উঠে দেখি, পোশাকটি কুঁচকে গেছে। দেখতে খারাপ লাগছে। অন্যরা ঘুম থেকে ওঠার আগেই দ্রুত তাই পোশাকটি ইস্তিরি করতে গিয়েছিলাম। 

    rnrn

    গরম করে আয়রনটি যেই জামার ওপর রাখতে গেলাম, জায়গাটুকু পুড়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছিল। দৌড়ে গিয়ে আম্মুকে দেখালাম। আমার কাণ্ড দেখে বাসার সবাই হাসছিল। সবার কথা, “এত পছন্দের পোশাক, এক দিনও পরতে পারলে না!” এখন তো ঈদে এত্ত এত্ত জামাকাপড় উপহার পাই। কিন্তু এখনো ঈদ এলে আমার সেই পুড়ে যাওয়া কামিজের কথাই আগে মনে পড়ে।’

    বিনোদন প্রতিবেদন

  • ইত্যাদিতে একসঙ্গে দেখা যাবে সিয়াম-মেহজাবীনকে

    ইত্যাদি অনুষ্ঠানে প্রতিটি বিষয়ই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ— গান, অভিনয়, নৃত্য। তেমনি পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি পর্ব। 

    rnrn

    এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। 

    rnrn

    গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

    rnrn

    প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
    rn 

    বিনোদন ডেস্ক