Tag: মেহজাবীন

  • ‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন

    এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে  বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দারই জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘দাগি’। এ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। থ্রিলার ও রোমান্টিক ধাঁচের মিশেলের এ সিনেমাটিতে উঠে এসেছে প্রেম, ব্যর্থতা ও ভুলের মাসুল গোনার গল্প। 

    দীর্ঘ দিনের সুপরিচিত ও স্বনামধন্য পরিচালক শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি নিয়ে এখনো দর্শক উন্মাদনাও মন্দ নয় বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে এ সিনেমা নিয়ে বেশ আলোচনা দেখা গেছে। তারা অধিকাংশই বলছেন— আফরান নিশো ও শিহাব শাহীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ এই ‘দাগি’। 

    তবে শুধু দর্শকরাই নন, ‘দাগি’তে মজেছেন এ দেশের অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ বিনোদন জগতের অনেকেই। এদের একজন হলেন— ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যদিও এখন আর  তাকে ছোটপর্দার অভিনেত্রী বলা ঠিক হবে না। ইতোমধ্যে তিনি বড়পর্দায় অভিনয় করেছেন।

    সম্প্রতি ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিনেত্রী। আর সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করে নিলেন মেহজাবীন। সেই সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন তিনি— পুরো টিমকে অনেক অভিনন্দন! আপনারা সত্যিই বিশেষ কিছু তৈরি করেছেন।

    অভিনেত্রী বলেন, দাগি শুধু একটি সিনেমা নয়; এটি একটি অভিজ্ঞতা। এটি এমন এক ধরনের সিনেমা, যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে। যাতে রয়েছে— শক্তিশালী প্লট, নানা চরিত্র ও দুর্দান্ত অভিনয়। আর যদি আবেগে জড়িয়ে আপনার হৃদয়কে নাড়া দিতে চান, তাহলে হলে যান এবং দাগি দেখুন।

    সিনেমার মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশো প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— আফরান নিশো, কী অসাধারণ অভিনেতা। তিনি শুধু অভিনয়ই করেন না, নিজেই চরিত্র হয়ে ওঠেন। তিনি নিশানের চরিত্রে এতটাই আবেগ এনেছেন যে, আপনি তার অসহায়ত্বের প্রতিটি অংশ অনুভব না করে থাকতে পারবেন না। নিশো ভাইয়া সবসময়ই দুর্দান্ত বটে, কিন্তু এই অভিনয় ছিল অন্য লেভেলের। এমন পরিবর্তনে আমি গর্বিত না হয়ে পারছি না।

    ‘দাগি’ সিনেমার কেন্দ্রীয় নায়িকার চরিত্রে অভিনয় করা তমা মির্জা প্রসঙ্গে মেহজাবীন লিখেছেন— তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে, যা আকর্ষণ করে। তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে। তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারি করে তুলেছে, সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে।

    আর অভিনেত্রী সুনেরাহ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন— সিনেমায় তাজা বাতাসের শ্বাস, অনায়াসে মনোমুগ্ধকর। আমি সত্যিই তার চরিত্রটির জন্য নিজেকে আগ্রহী করে তুলেছি।

    অন্যদিকে পরিচালক শিহাব শাহীন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন দক্ষ গল্পকার। ‘দাগি’র গল্প, গতি ও আবেগের পার্টগুলোর ওপর তার কাজ ব্যাপক প্রতিভার প্রমাণ দেয়।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের রেশ না কাটতেই সুখবর দিলেন মেহজাবীন

    বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
    ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘সাবা’।

    দিন চারেক আগেই জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা
    বিভাগে জায়গা করে নেয় সাবা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সিনেমাটি পেল পুরষ্কার।

    গত ১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
    গত শনিবার নেমেছে উৎসবটির পর্দা। সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম।
    এ আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’।

    খবরটি জানিয়ে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘কী সুন্দর সকাল। অভিনন্দন ছবির
    সংশ্লিষ্ট সবাইকে।’

    উৎসবটিতে এশিয়ান সিনেমা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য
    ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের ছবি ‘রিডিং ললিতা ইন তেহরান’। এবারের
    আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে।

    মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। টেলিভিশনে দীর্ঘ দেড় দশক অভিনয়ের
    পর এ ছবির মাধ্যমে সিনেমায় এসেছেন তিনি। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি
    পায়নি। বরং দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ দিয়ে তার অভিষেক হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

    একের পর এক সাফল্য ধরা দিচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না।

    দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবিটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি। 

    কিন্তু এখানেই থেমে যায়নি ‘সাবা’র সাফল্য। 

    সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর সেখানেই মেহজাবীনের ‘সাবা’র জয়জয়কার! অর্থাৎ, সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই ছবিটি।

    সামাজিকমাধ্যমে এই সুসংবাদটি শেয়ার করে নেন মেহজাবীন নিজেই। এর আগে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।

    মেহজাবীন লিখেছেন- আজকের সকালটা কত সুন্দর!  ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম সাবা। টিমের সবাইকে অভিনন্দন।

    ‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড়পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

    বিনোদন ডেস্ক

  • কবুল বলে কাঁদলেন মেহজাবীন!

    দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়েকে ঘিরে কোনো কিছুর কমতি ছিল না। ঢাকার অদূরের একটি রিসোর্টে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসেছিল এ তারকাজুটির বিয়ের আসর। 

    নিজেদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে শোবিজাঙ্গনের তারকারাও বিয়েতে উপস্থিত ছিলেন। মেহজাবীন-রাজীব জুটির নানা মুহূর্ত এখনও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

    এরই মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। মেহজাবীনের কথায়, আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।

    তবে বিয়ের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত কবুল বলার সময়। এই বিশেষ সময়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। এ সময় মেহজাবীনের চোখ পানিতে ভরে ওঠে। অন্যদিকে স্ত্রীর মুখে কবুল শুনতেই বেশ উচ্ছ্বসিত ছিলেন রাজীব। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। 

    অন্য এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করছিলেন মেহজাবীন ও রাজীব। অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! যুগলটির বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন অভিনেত্রী। এরপরই মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন নির্মাতা। তখন একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

    এ সময় প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না মেহজাবীন। এমন সময় হাসি দিয়ে অভিনেত্রীর গালে আদুরে স্পর্শ করলেন রাজীব; মুছে দিলেন স্ত্রীর অশ্রুসিক্ত চোখ। আর সঙ্গে সঙ্গে হেসে দিলেন মেহজাবীন।

    বিনোদন ডেস্ক

  • সবাইকে বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন

    শোবিজ ইন্ডাস্ট্রির সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত দু-এক দিনে সব ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা জেনে গেছেন―কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।

    মেহজাবীনের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেমন নানা আলোচনা ও চর্চা শুরু হয়েছে, একইসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই বিয়ের দাওয়াত পাওয়ার জন্য করছেন অপেক্ষা। সহকর্মীদের নেমন্তন্নের অপেক্ষা থাকলেও শুভ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা। তবে কাউকে নিরাশ করেননি এ তারকা অভিনেত্রী।

    আলোচিত এ অভিনেত্রী সবাইকে বিয়ের দাওয়াত করেছেন। যদিও তা নিজের বিয়ের নয়! তাহলে এখন প্রশ্ন হচ্ছে―কার বিয়েতে দাওয়াত করেছেন তিনি? হ্যাঁ, ‘অর্পা’র বিয়েতে সবাইকে দাওয়াত জানিয়েছেন এ তারকা।

    প্রথমে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। তবে কে এই অর্পা? মূলত অর্পাই মেহজাবীন, আবার মেহজাবীনই অর্পা। একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘নীল সুখ’ নামের একটি সিনেমা চলছে। এ সিনেমায় অর্পা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বরের নাম মারুফ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’র উদ্বোধনী প্রদর্শনী শুরু হওয়ার সময় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটি সবাইকে দেখার দাওয়াত করেন মেহজাবীন।

    এদিন সন্ধ্যা সোয়া ৬টায় ফেসবুকে এ অভিনেত্রী এক স্ট্যাটাসে লেখেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে। Neel Shukh – নীল সুখ চলছে বিঞ্জ-এ।

    ভিকি জাহেদের পরিচালনায় সিনেমাটিতে মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান। কিছুদিন আগে ‘প্রিয় মালতী’ সিনেমায় দেখা গেছে মেহজাবীনকে।

    এদিকে গত কয়েকদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের খবর ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও দীর্ঘদিন ধরেই দু’জনার মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ অনুষ্ঠান এবং পরদিন বিয়ে। বিষয়টি মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন। তবে ঠিক কবে বা কোথায় বিয়ে, কখন কোন অনুষ্ঠান―এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের গল্পে নতুন নায়িকা কে এই মালাইকা?

    সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প-ভাবনা থেকেই নাটকটির চিত্রনাট্য করেছেন মোস্তফা কামাল রাজ। 

    দুই মাস আগে এ নাটকের শুটিং করে আলোচনায় আসেন মালাইকা চৌধুরী। সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পরিচালক মোস্তফা কামাল রাজ। 

    পরিচালক বলেন, শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু সময় নিয়ে কাজটি করেছি। যেন দর্শক নতুন কাউকে ছোটপর্দায় পায়। পরে মালাইকার সঙ্গে কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। গল্পটি ভালো। সেও গল্প পছন্দ করে। 

    এদিকে নতুন অভিনেত্রী নিয়ে ভক্তরাও আগ্রহী হয়ে উঠেছেন, কে এই মালাইকা?

    পরে জানা গেছে, তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। এর আগে বিজ্ঞাপন করেছেন মালাইকা। এবার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায়ও তার অভিষেক হলো। 

    মালাইকা বলেন, আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখেছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব; কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কিভাবে নেবে, সেটাই এখন দেখার অপেক্ষায়।

    জোভানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মালাইকা বলেন, জোভান ভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। কিভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন কখন দিতে হয়, সব শিখিয়েছেন। রাজ ভাইও অনেক সহায়তা করেছেন। স্বাধীনতা দিয়েছেন। তাদের সাহসের কারণেই অভিনয় করতে পেরেছি। আর যার কথা না বললেই নয়, শুরু থেকেই আমাকে সাহস দিয়েছে আপু।

    ছোট বোনের প্রসঙ্গে বড় বোন মেহজাবীন বলেন, মালাইকা শৈশব থেকেই অভিনয় করতে চাইতো। আর সব সময়ই তাকে বলেছি, বড় হয়ে সিদ্ধান্ত নিও। এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সবরকম স্বাধীনতা দেওয়া আছে। যা ভালো লাগবে, সেটাই করবে। 

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি: জয়া

    ২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয়
    মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের।

     

    সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়
    চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত
    নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

     

    মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে এসেছিলেন
    অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বুধবার বিশেষ প্রদর্শনীতে
    সিনেমা দেখে মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন তিনি।

     

    জয়া আহসান বলেন, অনেককেই বলতে শুনলাম- মেহজাবীন সিনেমায়
    আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।

     

    সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- আফসানা মিমি,
    নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার,
    সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকীসহ অনেকেই।

     

    অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক
    শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা
    উপহার দেওয়ার জন্য।

     

    মেহজাবীন বলেন, যেটা আশা করেছিলাম, সে রকমই সাড়া পাচ্ছি।
     সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা
    ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।

     

    ‘প্রিয় মালতী’ সিনেমায় আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম,
    শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • ক্ষমা চেয়ে যে ব্যাখা দিলেন অভিনেত্রী মেহজাবীন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি গ্রাফিতির উপর পোস্টারিং করে সমালোচনার
    মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার এ ঘটনাকে ক্ষমাসুন্দর
    দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, অভিনেত্রী মেহজাবীন
    চৌধুরী টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া
    সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির
    ওপর সিনেমাটির একটি পোস্টার লাগিয়ে দিচ্ছেন। এ সময় দৃশ্যটি ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়।
    পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

    এর ব্যাখ্যায় বুধবার রাত পৌনে আটটায় দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে মেহজাবীন
    লিখেছেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (বুধবার) টিএসসিতে
    গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড়
    ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত
    অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়।
    আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও
    চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাত
    সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি। আমাদের চলচ্চিত্র,
    আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয়
    থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে
    দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।

    এর আগে, তনুর গ্রাফিতির উপর ‘প্রিয় মালতি’র পোস্টার লাগানোর ছবি সামাজিক
    যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত
    রশিদ ফেসবুকে লিখেছেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন চৌধুরী? কার গ্রাফিতির
    উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায়
    আমার বোনেরে নিয়ে কথা হয় কি? অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।

    ঢাবি শিক্ষার্থী মো. তাসনিম তালুকদার লিখেছেন, বহিরাগত মেহেজাবিন আপু,
    পোস্টার লাগিয়েছেন ভালো কথা। তবে কিসের উপর পোস্টারটি লাগালেন আমাদের দেখা উচিত। ধিক্কার!

    নাফিজ বসির লিখেছেন, তনুকে এই অভিনেত্রী সম্ভবত চেনেন না, অবশ্য তার
    মতো প্রিভিলেজড মানুষের তনুকে চেনার কথাও না! তনুর গ্রাফিতির উপর বহিরাগত হিসেবে ঢাকা
    বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ডাসে লাগানো পোস্টার এই অভিনেত্রীর নিজের এসে ছিঁড়তে হবে,
    ক্ষমা চাইতে হবে!

    যুগান্তর প্রতিবেদন

  • ‘মেহজাবীন আপুর সঙ্গে আমার চেহারার মিল নেই’

    প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি। 

    ছোটপর্দায় অভিষেকের পর থেকেই মালাইকার মাঝে মেহজাবীনের ছায়া খুঁজে পাচ্ছেন ভক্তরা। অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন। 

    বিষয়টি নিয়ে মালাইকা বলেন, অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।

    মালাইকা আরও বলেন, আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।

    এক প্রশ্নের জবাবে মালাইকা বলেন, এটা তো কোনো প্রতিযোগিতা না যে আমাকে ছাড়িয়ে যেতে হবে। আমি অভিনয় করতে এসেছি, নিজের কাজটা করে যাব। আপুও তার কাজটাই করবে।

    মালাইকা আরও বলেন, জোভান ভাইয়ার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। তিনি অনেক সাপোর্টিভ ফ্রেন্ডলি। শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত। পাশাপাশি অনেক মোটিভেট করেছে।

    নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকা বলেন, প্রথমে আমি জানতাম না নাটকে অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।

    তিনি আরও বলেন, এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করব।

    বিনোদন ডেস্ক

  • মিশরে যাচ্ছেন মেহজাবীন, সঙ্গী কে জানেন?

    ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এরই মধ্যে প্রথম সিনেমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। গেল মাসেই তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিশরে যাওয়ার। 

    তবে এবারের সঙ্গী সাবা নয়, তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’।

    খবরটি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ। আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয় মালতী আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য।’

    দেশে মুক্তি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্ব প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। যেমন আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমার প্রতিটি কাজে, প্রিয় মালতী মুক্তির সময়ও আপনাদের সবাইকে পাশে চাইবো।’

    জানা গেছে, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। 

    উৎসবে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা।

     তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশের নামও। 

    সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’।

     

    সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

    শঙ্খ দাসগুপ্ত জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, একটি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর।

    বিনোদন ডেস্ক