Tag: মেয়ে

  • ২৫ বছর বয়সে আমার মেয়ে নিশ্চয়ই কারও প্রেমে পড়বে: আলিয়া

    গত নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছোট্ট রাহা কাপুরকে নিয়ে সুখের সংসার আলিয়া ও রণবীরের। 

    rnrn

    রাহার বয়স সবে চার মাস। কিন্তু এই তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই আলিয়া ভাটের।

    rnrn

    সন্তানের জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরণী। ইতোমধ্যে কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে ছোট রাহাকে নিয়ে রয়েছে অনেক স্বপ্ন। 

    rnrn

    মেয়ের যখন ২৫ বছর বয়স হবে, তখন রাহার কাছে কী কী চাহিদা থাকবে জানালেন অভিনেত্রী।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আশা করব জীবনের ওই পর্যায়ে ও খুশিতে থাকবে, আনন্দে থাকবে। নিজেকে ভালোবাসতে শিখবে। নিশ্চয়ই অন্য কারও প্রেমে পড়বে। তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার সঙ্গে এখন যতটা সময় কাটায়, তখনো ঠিক ততটাই সময় দেবে আমাকে।’

    বিনোদন ডেস্ক

  • মেয়ের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত রণবীর-আলিয়া?

    বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন মাত্র চার মাস হলো। বিয়ের সাত মাস পরেই তাদের ঘরে আসে নতুন অতিথি। 

    rnrn

    কাপুর বংশে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুররা সেই ধারা বহন করছেন।

    rnrn

    আর এসবের মাঝেই জোর গুঞ্জন চলছিল যে, মেয়ের ভবিষ্যতের পরিকল্পনা করেই উইল প্রস্তুত করেছেন তারকা-দম্পতি। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন রণবীর। 

    rnrn

    এক সাক্ষাৎকারে তিনি জানান, আলিয়া যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তার ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অভিনেতাকে পরামর্শ দেন যে, ‘বাবা হচ্ছেন উইল করিয়ে রাখতে চান?’ যা শুনে রণবীর একেবারে থতমত খেয়ে যান। কাঁপা গলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করেন, ‘কেন মারা যাব নাকি?’ 

    rnrn

    অভিনেতা বলেছিলেন, ‘আসলে প্রথমে বিষয়টা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম।  মনে হচ্ছিল, আমি কি মারা যাচ্ছি না কি, যে উইল করবো!  উত্তরাধিকার এমন একটি জিনিস যা আপনি তখনই উপলব্ধি করবেন যখন আপনি অবসর নিতে চলেছেন।  এই মুহূর্তে নিজের অবসর নিয়ে ভাবছি না। কেমন বাবা হয়ে উঠতে পারব, সেটা নিয়েই চিন্তা।

    rnrn

    সম্প্রতি কলকাতায় নিজের ছবির প্রচারে এসেছিলেন রণবীর। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে মেয়ে রাহাকে নিয়ে। এই মুহূর্তে চার মাসের রাহার বাবা তিনি। কেমন সেই অনুভূতি? 

    rnrn

    প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘বাবা হওয়া সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই এক বার অন্তত এই অনুভূতির মধ্যে দিয়ে যান। আমার মেয়ের তিন মাস বয়স। দু’সপ্তাহ হল ও হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। কলকাতায় আসার আগে মাত্র ২০ মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গিয়েছি।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • পুরুষ নয়, মেয়েদের উচিত টাকার পেছনে ছোটা: উরফি

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকা, ক্যাটরিনাদের চেয়ে বেশি জনপ্রিয় উরফি আযাদ।তার অদ্ভূত ফ্যাশন সেন্স তাকে এ পরিচিতি এনে দিয়েছে। বর্তমানে তার ব্যক্তিত্ব অনন্য উচ্চতায় গেলেও

    rnrn

    অতীতটা খুব মসৃণ ছিল না। বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন এ সাহসী কন্যা। শুধু তাই নয়, অসহনীয় নির্যাতন সহ্য করতে না পেরে আত্নহত্যার চেষ্টাও করেছিলেন—এমনটিই জানিয়েছেন উরফি।

    rnrn

    খোলাখুলি কথা বলার জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন উরফি, তবে কোনো বিতর্ককে পাত্তা দেন না । কারণ জীবনটা নিজের মত এনজয় করতে চান। ছেলেবেলায় মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন, বাবার হাতে প্রতিনিয়ত নির্যাতিত হতেন উরফি, পিতার হাত থেকে রেহাই পেত না তার মা ও বোনেরাও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন উরফি। এক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অতীতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

    rnrn

    শিশুকালে উরফির জীবনের ত্রাস ছিল তার বাবা। লখনউয়ের রক্ষণশীল পরিবারে জন্মানোটাই অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল উরফির কাছে। তার কথায়, বাবা আমাদেরকে প্রচণ্ড মারধর করত। আমার মাকেও মারত, আর গালিগালাজ করাটা তো রোজকার ঘটনা ছিল। বেশ কয়েকবার আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।

    rnrn

    বাড়ি থেকে বাইরে বের হওয়ার অনুমতি ছিল না, সেই কারণে সময় কাটাতে টেলিভিশনে নজর রাখতেন উরফি। উরফি জানান, ছোটবেলায় অর্থাভাব আমার সঙ্গী ছিল। সেইসময় হাতে পয়সা থাকত না। তখন থেকে আমার মনে হতো কোনো পুরুষের পেছনে নয়, মেয়েদের উচিত টাকার পেছনে ছোটা।

    rnrn

    নিজেকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাননি উরফি। শরীর নিয়ে কোন মাথা ব্যথা নেই তার। তার বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট দেখলে রক্ষণশীলদের চোখ কপালে উঠত।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • মেয়ের বিয়ের পর যে আবেগঘন বার্তা দিলেন সুনীল শেঠি

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কেএল রাহুল। কদিন আগেই বিয়ে করেছেন তারা। মেয়ে নতুন জীবনে পা রাখার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীল। বিয়ের পরদিনই মেয়ে এবং জামাইকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

    পোস্ট তিনি লিখেছেন- ‘হাত ধরে রাখার ও বিশ্বাস করার একটি কারণ অনেক সময় সঠিক জায়গায় একজন ব্যক্তির ভালোবাসা ও বিশ্বাস তৈরি করে। ঈশ্বর আমার বাচ্চাদের আশীর্বাদ করুক।’

    পোস্টটি নবদম্পতিকে ট্যাগও করেছেন তিনি। সেই সঙ্গে স্বামী রাহুলের হাতে হাত রেখে সাত পাক ঘুরেছেন আথিয়া, সেই ছবিও শেয়ার করেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন আথিয়া শেঠি ও ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। দীর্ঘ ৪ বছর প্রেমের পর পরিণতি পেল তাদের সম্পর্ক। সোমবার (২৩ জানুয়ারি) গাঁটছড়া বাঁধেন দুই অঙ্গনের দুই তারকা। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউজে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর।

    খবর: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক