Tag: মেয়ে

  • মেয়ের জন্মদিনে অভিনেত্রীর আবেগপ্রবণ পোস্ট

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর কাপুরকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের কোল আলোকিত করে এসেছে মেয়ে রাহা। 

    মেয়ের এক বছর বয়স পর্যন্ত তারকা দম্পতি রাহার মুখ প্রকাশ্যে আনেননি। ২০২৩ সালের ক্রিসমাসে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহাকে। 

    এবার দ্বিতীয় বছরে পা দিতেই মেয়ের জন্মের কয়েক দিন পরে তোলা একটি ছবি শেয়ার করে সবার নজর কেড়েছেন। যেখানে মেয়েকে বুকের মাঝে আগলে রেখেছেন আলিয়া।

    আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট্ট রাহা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। ২০২২ সালের শেষের দিকে রাহার জন্মের সময় তোলা এ সুন্দর ছবিতে বাবা রণবীরকে দেখা যাচ্ছে মায়ের কোলে থাকা একরত্তি কন্যাকে অপলক দৃষ্টিতে দেখতে।

    ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন- ‘আজ দুই বছর বয়স হলো। আমি চাই সেই সময়টা আবারও ফিরে পেতে। যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আসলে প্রতিটি মা চান যে তার সন্তান যেন এমন ছোট্টটি থাকে সারাজীবন। শুভ জন্মদিন আমাদের জীবন।’

    এই পোস্টে আলিয়ার মা সোনি রাজদান একটি সুন্দর ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর লিখেছেন- ‘বহু মূল্যবান’। এছাড়া বহু গুণমুগ্ধ ভক্তও প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • মেয়েরা বন্ধুর মতো কথা বললেই ছেলেরা ‘প্রেম’ ভাবে

    মেয়েরা বন্ধুর মতো মিশলেই ছেলেরা ভাবে মেয়েটি হয়তো তাকে পছন্দ করে। এটা ভেবে পরে যখন সে প্রেমের প্রস্তাব দেয় তখন বন্ধু ভাবা মেয়েটি অবাক হয়ে যায়।

    বর্তমান সময়ে ছেলেমেয়েদের অতি সাধারণ বাক্য হলো- ‘ভাবছিলাম তুমি আমায় পছন্দ করো’। এই ট্রেন্ড এখন চলছে। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে মেয়েদের মনের মধ্যে জিজ্ঞাসা একটাই- ‘ও এটাকে ফ্লার্টিং ভাবছে না তো’।

    যে কারণে ছেলেরা মেয়েদের বন্ধুত্বকে প্রেমের চোখে দেখে আসলে; পুরুষদের এই চিন্তাভাবনার কিন্তু অন্য কারণও থাকতে পারে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি-এ প্রকাশিত একটি পরিসংখ্যানে স্পষ্ট দেখায় যে, পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন অনেক সময় তাদের এমন চিন্তাভাবনার জন্ম দেয়। তাদের আচরণকে প্রভাবিত করে।

    আগে ঘটে যাওয়া কোনো ঘটনা, পুরুষদের এক্ষেত্রে ব্যাপকভাবে ট্রিগার করে। হারিয়ে ফেলার ভয় থেকে, মনে মনে কোনো সম্পর্ককে নিজেদের মতো করে রোমান্টিকভাবে অনুমান করে নেয় পুরুষেরা। এমনটাই অনেক মনোবিজ্ঞানীই বিশ্বাস করেন।

    গবেষকরা ১৮ থেকে ৪০ বছর বয়সি ১৯০ জন স্ট্রেট বা নারীতে আগ্রহী পুরুষদের নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণাপত্রের লেখক স্টেফান এমএম গোয়েটজ ব্যাখ্যা করেছেন যে- মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের সুযোগ যাতে হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতেই পুরুষরা প্রায়ই নারীর বন্ধুত্বকে ভুল ভেবে বসেন।

    অনেক পুরুষরা নিজেদের আকর্ষণীয় বলে মনে করেন, তারা আবার আত্মবিশ্বাসের জোরেই, নারীর বন্ধুত্বকে রোমান্টিক ভেবে বসেন। আসলে টেস্টোস্টেরন বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গির প্রতি সংবেদনশীলতা বাড়ায় ঠিকই, কিন্তু শুধুমাত্র সেই পুরুষদের মধ্যে যাদের নিজেদের দেখতে ভালো বলে মনে করেন। অর্থাৎ যে পুরুষরা নিজেকে হ্যান্ডসাম ভাবে তার মধ্যে টেস্টোস্টেরনের প্রভাব শক্তিশালী হয়।

    গবেষকরা আরও জানিয়েছেন, শুধুমাত্র টেস্টোস্টেরনই নয়, বেশ কয়েকটি কারণে পুরুষের আচরণে প্রভাব পড়ে। পরিবেশ ও সমাজের দৃষ্টিভঙ্গি পুরুষ আচরণ বদলে দিতে পারে। পুরুষের পুরুষত্বের বিকাশ ঘটায়।

    বিনোদন ডেস্ক

  • কোন শিক্ষায় বড় করছেন মেয়েকে, জানালেন ঐশ্বরিয়া

    সম্প্রতি আবুধাবিতে কন্যাকে সঙ্গে নিয়েই একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের সাবেক বিশ্বসুন্দরীকে ঐশ্বরিয়া।

    সেই অনুষ্ঠানে উপস্থিত এক নারী সাংবাদিক ঐশ্বরিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাংবাদিক জানতে চান মা হিসেবে ঐশ্বরিয়া তার সন্তানকে কী পরামর্শ দেন।

    অভিনেত্রী বলেন, ‘আপনিও (সাংবাদিক) কিন্তু একজন মা। আপনি সবচেয়ে ভালো বুঝবেন। আমরা সকলে মানুষ। বসে বসে পরস্পরকে এ নিয়ে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। এর কোনো নিয়মাবলি নিয়ে আমাদের জন্ম হয় না। কোনো রকমের নিয়মকানুন হয় না।

    ঐশ্বরিয়া আরও বলেন, আপনি আপনার মতো করে নিজের সন্তানকে বড় করুন। আপনি নিজেই একজন অসাধারণ মা। আপনাকে ও আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।

    একই অনুষ্ঠানে আরও একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ঐশ্বরিয়াকে। উত্তরে অভিনেত্রী বলেন, ও আমার মেয়ে। আমার সঙ্গে সব জায়গায় যেতে পারে।

    ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে করেন এই তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটে ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি চিড় ধরেছে!

    বিনোদন ডেস্ক

  • মেয়েকে নিয়ে কেন দৌড়ে গাড়িতে উঠলেন ঐশ্বরিয়া

    মুম্বাইতে চলছে গণেশবন্দনা। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে জেএসবি গণপতি মণ্ডপে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই মা ও মেয়েকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে দেখা যায়নি অভিষেক বচ্চনকেও।

    ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে, বেশ কিছু দিন ধরে এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিয়েবিচ্ছেদের জল্পনা চলছে বলিউডের অন্দরেও। আম্বানিদের বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউ-ই। 

    ইতোমধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে নাকি মা ও মেয়েকে নিয়ে অন্যত্র থাকা শুরু করেছেন অভিনেত্রী। এসব জল্পনার মধ্যেই ঐশ্বরিয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যাচ্ছে, গণেশ পুজোয় গিয়ে প্রায় হাজার হাজার লোকের মাঝে পড়ে যান তারা। গাড়ি পর্যন্ত পৌঁছতেই ঘাম ছুটে যায় তাদের। মণ্ডপের বাইরে কোনোমতে পৌঁছাতেই মেয়ে আরাধ্যাকে বলেন, —এখনই দৌড়ে গাড়িতে উঠে পড়। আর মাকে নিয়ে কোনোমতে গাড়িতে উঠে হাঁপ ছাড়েন এ অভিনেত্রী।

    মেয়ে আরাধ্যা যে তার জীবনের একমাত্র প্রাধান্য, সেটি বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন ঐশ্বরিয়া। মেয়ের বয়স ১২। তবে সার্বক্ষণিকই তাকে দেখা যায় মায়ের হাত ধরে। এক মুহূর্তের জন্য মেয়েকে কাছছাড়া করেন না অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জন দূরে ঠেলে এক হচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক?

    গত এক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক ভালো যাচ্ছে না। এরই মধ্যে মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘জলসা’য় হাজির অভিনেত্রী। এতে শুরু হয়েছে নতুন জল্পনা।

    বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘প্রতীক্ষা’। সেখানেই বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। সেই ‘প্রতীক্ষা’ই গত বছর মেয়ে শ্বেতা বচ্চনকে দিয়ে দিয়েছেন অমিতাভ-জয়া। তার পর থেকেই নাকি শ্বশুর-শাশুড়ির ওপর মনঃক্ষুণ্ণ ঐশ্বরিয়া। এরইমধ্যে বেশ কয়েক বার অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন ঐশ্বরিয়া।

    ১৫ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে সেই সময় কম মাতামাতি হয়নি। পাত্র স্বয়ং বলিউডের বিগ বসের ছেলে। পাত্রী আবার বলিউড তথা বিশ্বের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলে বিবেচিত। বলিউডের নামীদামি তারকারা এই বিয়েতে উপস্থিত হয়ে চাঁদের হাট বসিয়েছিলেন। 

    প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবন। এর মাঝে ভাল-মন্দ নানা সময় পার করেছেন তারা। তবে গত বছর থেকে অভিষেকের সঙ্গে বিচ্ছেদের খবর শোনা গেছে। অম্বানী বাড়ির বিয়েতে গোটা বচ্চন পরিবার যখন একসঙ্গে, তখন আলাদা করে মেয়েকে নিয়ে এলেন ঐশ্বরিয়া। 

    এ বার মেয়েকে নিয়ে শ্বশুরের সঙ্গে দেখা করতেই নাকি এসেছিলেন অভিনেত্রী। স্কুলের পোশাকে আরাধ্যা, সবুজ শার্ট-প্যান্ট পরে গাড়ি থেকে নামেন ঐশ্বরিয়া। তার পরেই সোজা ঢুকে যান বাড়ির অন্দরে। তবে কি মনোমালিন্য মিটিয়ে ফের একসঙ্গে হবে গোটা পরিবার? সেই জল্পনা খানিকটা জিইয়ে রাখলেন ‘বচ্চন বধূ’।

    তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, পুত্রবধূ: জয়া বচ্চন

    অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কে চিড় ধরেছে বলে খবর চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্রমেই বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। যদিও বলিউডের এই তারকা দম্পতি বিষয়েটি নিয়ে এখনো পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাননি। এর মধ্যেই অভিষেকের মা অভিনেত্রী জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে সাক্ষাৎকারে দেখা যায়, জয়া বচ্চন মেয়ে এবং ছেলের বউয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছেন।

    আলোচিত সে সাক্ষাৎকারে জয়া বলেন, ছেলে অভিষেক এবং মেয়ে শ্বেতা বচ্চনকে যতটা কড়াকড়ির মধ্য দিয়ে বড় করেছেন, পুত্রবধূ ঐশ্বরিয়ার ক্ষেত্রে তার ‘অ্যাপ্রোচ’ তেমন ছিল না।

    মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য তুলে ধরে জয়া যোগ করেন, মেয়েরা চাইলেই বাবা-মাকে মানিয়ে নিতে পারে, তবে শ্বশুরবাড়িতে সে অ্যাপ্রোচ খাটে না। ঐশ্বরিয়ার ওপর কড়াকড়ির অধিকার শুধু তার মায়ের রয়েছে বলেও উল্লেখ করেছিলেন জয়া।

    জয়ার সে মন্তব্য নিয়ে এখন নেটিজেনদের কাটাছেঁড়া চলছে। কেউ জয়ার সততার প্রশংসা করছেন, কেউ বিষয়টিকে অন্যভাবেও দেখছেন। 

    ‘কফি উইথ করণ’ এর এক পর্বে অবশ্য জয়া বলেছিলেন, অমিতাভ বচ্চন ঐশ্বরিয়াকে পুত্রবধূ নয়, বরং নিজের মেয়ের মতোই দেখেন। মেয়ে শ্বেতার বিয়ের পর ঘরে তার শূন্যস্থান ঐশ্বরিয়া পূরণ করেছেন বলে মনে করতেন অমিতাভ।

    বিনোদন ডেস্ক

  • আম্বানি বাড়ির দাওয়াতেও মেয়েকে নিয়ে আলাদা ঐশ্বরিয়া-অভিষেক

    বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন স্পষ্ট হয়ে গেল অনেক কিছু। সামাজিকমাধ্যমে ফের গুঞ্জন উঠেছে এজুটির সম্পর্কে নাকি সত্যিই চিঁড় ধরেছে। 

    হিন্দুস্তান টাইমসের প্রদিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। এর মাঝেই এসে হাজির ছিলেন বচ্চন পরিবার। তবে তাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেননি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। 

    এদিন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। কিন্তু সেই ফ্রেমে নেই ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা।

    ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তারা সবাই সেজেছিলেন সোনালি রঙের পোশাকে।

    এদিকে আলাদা করে মেয়ের হাত ধরে বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বরিয়া। সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল তার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। 

    অন্যদিকে, মেয়ে আরাধ্যা পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট। 

    এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বচ্চন পরিবারের কারও সঙ্গে কথাও বলতে দেখা যায়নি ঐশ্বরিয়া-আরাধ্যাকে। 

    সম্প্রতি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পূজা দিয়েছেন জয়া বচ্চন। সেদিনও তাদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া বা আরাধ্যাকে। 

    গত বছরই অমিতাভ বচ্চন তার ‘প্রতীক্ষা’ বাংলো মেয়ে শ্বেতাকে দিয়ে দেন। শোনা যায়, তার পরই বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মেয়ের বিয়ে নিয়ে বিক্ষোভ, কড়া জবাব দিলেন শত্রুঘ্ন

    বলিউড অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিন্‌হার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা সম্প্রতি বিয়ে করেছেন ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে। বিয়ের ঘোষণা হওয়ার পরই নানা দিক থেকে সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রী ও তার পরিবারকে।

    এই বিয়ের পর পাটনায় একটি গোষ্ঠী ‘লাভ জিহাদ’ বলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন। তিনি কড়ায় জবাব দিয়ে বলেছেন, শত্রুঘ্ন আরও বলেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!’

    এর আগে, গত ২৩ জুন বাবা শত্রুঘ্ন সিন্‌হা, মা পুনম সিন্‌হা দাঁড়িয়ে থেকে মেয়ে সোনাক্ষী সিন্‌হার বিয়ে দিয়েছেন। তাদের এই খুশির মুহূর্তে শামিল হয়েছেন বলিউডের অনেকেই। যারা উপস্থিত হতে পারেননি, তারা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে শোনা যাচ্ছে, অভিনেত্রীর দুই দাদা লব ও কুশ সিন্‌হা নাকি অখুশি বোনের বিয়ে নিয়ে।

    সোনাক্ষীর বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পাটনার শিব ভবানী সেনা। রীতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে পাটনা শহরে। ‘লাভ জিহাদ’-বলে চিহ্নিত করা হয়েছে অভিনেত্রীর বিয়েকে। সোনাক্ষীর বিয়ে নিয়ে নেটপাড়ার একাংশও ক্ষুব্ধ। নিজেদের বিয়ের ছবি দিয়ে সমাজমাধ্যমে যে পোস্ট করেছেন অভিনেত্রী, তাতে নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রুপ চলছিল। তারপরই বিয়ের পোস্টের মন্তব্য বন্ধ করে দেন সোনাক্ষী-জাহির।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • স্ত্রী-মেয়েকে নিয়ে কি আলাদা থাকার সিদ্ধান্ত অভিষেকের

    গত কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন চলছে— অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ আসন্ন। থাকছেন স্বামী-স্ত্রী আলাদা। তাদের পারিবারিক জীবনের জটিলতা বাড়তে বাড়তে এখন নাকি তুঙ্গে উঠেছে। 

    rnrn

    বচ্চনদের পরিবারের অন্দরে নাকি ঘটনার ঘনঘটা। এবার জল্পনা উসকে দিলেন অভিষেক নিজেই। মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা।

    rnrn

    চারদিকে আলোচনা-সমালোচনার মাঝে শোনা যায়— বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এরপর এক অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি নজরে আসে সবার।

    rnrn

    এ ছাড়া ‘বৌরানি’ ঐশ্বর্য রাইকে নাকি সামাজিকমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! এক কথায়— বচ্চনদের পরিবারের অন্দরে নাকি ছেলে-বউমাকে নিয়ে ঘটনার ঘনঘটা। যদিও এত কিছুর মধ্যে বিবাহবার্ষিকীর দিন স্বামী ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন ঐশ্বর্য রাই বচ্চন। 

    rnrn

    এসবের মাঝেই জল্পনা উসকে দিলেন অভিষেক বচ্চন। মুম্বাইয়ে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন তিনি। এতদিন বাবা-মায়ের সঙ্গে ‘জলসা’য় থাকতেন অভিষেক। তবে কি পরিবারের ঠান্ডা যুদ্ধের অস্বস্তি কাটাতেই একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা! বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কিনেছেন জুনিয়র বচ্চন।

    rnrn

    বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে বরাবর অবস্থিত ওই বহুতলের ৫৭তম তলায় রয়েছে অভিষেকের কেনা ছয়টি ফ্ল্যাট। ২০২৪ সালের ২৮ মে ফ্ল্যাটের আইনি কাগজে স্বাক্ষর করেন তিনি। ছয় ফ্ল্যাটের মধ্যে বরাদ্দ হয়েছে ১০টি গাড়ি রাখার জায়গা। যদিও সদ্য কেনা এই ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে অভিষেক থাকবেন কিনা, সেটি এখনো স্পষ্ট নয়। 

    rnrn

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • এই মেয়ে বিশ্ব জয় করবে, কাকে বললেন আলিয়া

    বলিউডে এলো আরেক নতুন সদস্য। বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ দিনের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিয়ের তিন বছরের মাথায় ‘লক্ষ্মী’ এলো বরুণ-নাতাশা দম্পতির ঘরে। সবাই শুভেচ্ছা জানান অভিনেতা ও তার স্ত্রীকে। শুধু বাদ পড়েছিল বরুণের প্রথম ছবির নায়িকা আলিয়া ভাট। আলিয়া আর বরুণ একসঙ্গেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। 

    ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ। এর পর শোনা যায় তাদের প্রেমকাহিনী। তারা কিছু দিন প্রেমও করেছেন। যদিও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। খুনসুটিতে ভরা বন্ধুত্বটা শুধু রয়ে গেছে। পরে ‘কলঙ্ক’ ছবিতেও তাদের জুটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়। দর্শকও বারবার এই দুই বন্ধুকে একসঙ্গে দেখতে চেয়েছেন। তবে এখনই রুপালি পর্দায় তাদের একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।

    ইতোমধ্যে রণবীর কাপুরের সঙ্গে সংসার পেতেছে আলিয়া। তাদের জীবনে কন্যা রাহার আগমন ঘটে। এবার নিজের মেয়ে নয়, অন্যের মেয়ের ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী, এই মেয়ে সারা বিশ্ব জয় করবে। 

    বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া জানান, ‘খুব খুশি হয়েছি। আরেকটা ছোট্ট মেয়ে সারা বিশ্ব জয় করতে চলেছে। অভিনন্দন বরুণ ও ন্যাট।

    গত সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে ধাওয়ান পরিবার নাতাশাকে নিয়ে যেতেই সেখানে ভিড় জমান সাংবাদিকরা। তখন থেকেই জল্পনা শুরু, ‘ছোটা বরুণ’ আসছে, না বলিউডের নতুন নায়িকা!

    বিনোদন ডেস্ক