Tag: মালাইকা অরোরা

  • মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনকে সাহস জুগিয়েছেন যে অভিনেত্রী

    বেশ কিছু দিন আগেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর প্রকাশ্যে বলেছেন তার অবসাদের কথা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম অ্যাগেইন’-এ তার অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের সময়টা কেটেছে তার অবসাদে।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেতা অর্জুন কাপুর। টানা পাঁচ বছর একসঙ্গে ছিলেন তারা। বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবেও তকমা ছিল তাদের। কিন্তু হঠাৎই ছন্দপতন। তবে সম্পর্ক ভাঙার কারণ প্রকাশ্যে আনেননি কেউই। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, সৌজন্য বজায় রাখবেন তারা বলে জানা গেছে।

    এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম অ্যাগেইন’-এ তার অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের অনেকটা সময়ে কেটেছে অবসাদে। অভিনেতা মনোবিদের কাছেওশরণাপন্ন হয়েছেন। তবে শুধুই মনোবিদ নয়; প্রয়োজনের সময়ে অনুপ্রেরণা জুগিয়েছে এক কবিতাও। আর সেই কবিতার হদিস দিলেন অভিনেত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাকেও নাকি আলোর পথ দেখিয়েছে এই ইংরেজি কবিতা।

    সম্প্রতি রাডিয়ার্ড কিপলিংয়ের একটি কবিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই কবিতা আত্মবিশ্বাস বৃদ্ধির কথাও বলেন তিনি। সামান্থা নিজে সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন—এই কবিতা সব সময়ে আমাকে আলোর দিশা দেখিয়ে এসেছে। তাই আজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম।

    সেই পোস্টের মন্তব্যেই অর্জুন লিখেছেন, তিনিও নিজের ঘরের দেয়ালে সাঁটিয়ে রেখেছেন এই কবিতা। অভিনেতা বলেন, যখন অনুপ্রেরণার প্রয়োজন ছিল, তখন এ কবিতাই আমাকে সাহায্য করেছে।

    সামান্থাও নিজের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি মন ভাঙে এ অভিনেত্রীর। সঙ্গে শারীরিক অসুস্থতাও। তবে বলিপরিচালক করণ জোহরের অনুষ্ঠানে এসে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন— তার মনের জানালা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • ছেলে আরহানের জন্মদিনে আবেগঘন পোস্ট মালাইকার

    বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার আদরের একমাত্র সন্তান আরহানের গতকাল শনিবার ছিল জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। তিনি লিখেছেন—শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে…।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, আরহান হলো মালাইকা ও তার সাবেক স্বামী আরবাজ খানের ছেলে একমাত্র সন্তান। ২০০২ সালে মালাইকা-আরবাজের জীবনে আসে আরহান। সেই সময় তারা ছিল সুখী দম্পতি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। ১৯ বছর ধরে বিবাহিত জীবন ছিল তাদের। ২০১৭ সালে তাদের আইনি বিচ্ছেদ হয়। তবে এরপরও ছেলে আরহানকে কো-প্যারেন্টিং করছেন তারা। 

    অনেকেই বলেন—সময় নদীর স্রোতের মতো। কোথা দিয়ে কখন যে তা পার হয়ে যায়, বলা মুশকিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পার বয়ে যায় সময়। ঠিক সেভাবেই জন্মের পর কখন যে ধীরে ধীরে অনেকটা বড় হয়ে উঠেছে তার আদরের ছোট্ট আরহান, তা বুঝতেই পারেননি মা মালাইকা অরোরা।

    যদিও মালাইকা এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আরহানকে কো-প্যারেন্টিং করা প্রথম দিকে একটু কঠিন ছিল। অনেক পরে গিয়ে তা সহজ হয়। বর্তমানে আরহান বিদেশে পড়াশোনা করছেন। জানা যাচ্ছে, তিনি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। এদিকে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা আরবাজ খান।

    অন্যদিকে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মালাইকা অরোরা। প্রথম ছবিতেই স্কুল থেকে ফেরা ছোট্ট আরহানকে বুকে টেনে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে মালাইকাকে। আবার ঠিক পরের ছবিতেই আরহান অনেকটাই বড়। ছেলের সঙ্গে বিদেশে বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তৃতীয় ছবিতে রয়েছে দুই সময়কালের ছবি। মায়ের কোলে এক্কেবারেই ছোট্ট আরহান। আর ডানদিকে কিশোর আরহান। চতুর্থ ছবিটি আরহানের বর্তমান সময়ের। পোষ্য়কে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মালাইকাপুত্রকে।

    মালাইকা ছবির ক্যাপশনে লিখেছেন— শুভ জন্মদিন আমার ছোট্ট বাচ্চা ছেলে (জন্মদিনের কেক) মাম্মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে (লাল হৃদয় ইমোজি)।

    ছেলের জন্মদিনে অভিনেত্রীর এই পোস্টে অভিনেতা সঞ্জয় কাপুর, শ্বেতা বচ্চন, সীমা সাচদেহ, চাঙ্কি পান্ডে, শিবানী দান্ডেকর এবং সুজান খানসহ বলিপাড়া বহু তারকা আরহানকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কেল খান্না লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ভক্ত-অনুরাগী লিখেছেন—লোকে যাই বলুক না কেন, মাল্লা একজন ভালো মা।’ আরেকজন লিখেছেন— এত সুন্দর ছবি! শুভ জন্মদিন আরহান।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনকে নিয়ে এ কেমন কথা লিখলেন মালাইকা?

    গত জুন মাসে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর অর্জুনের জন্মদিনে মালাইকা উপস্থিত না থাকায় স্পষ্ট হয়েছিল বিচ্ছেদের খবর। যদিও তাদের ঘনিষ্ঠ সূত্রের মতে, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা।

    আর এ মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন মালাইকা ও অর্জুন। সেই তাদের ব্রেকআপের খবর এখন চারদিকে ঘুরছে। সম্প্রতি অর্জুন কাপুর একটি পার্টিতে মালাইকার সঙ্গে তার বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন। অর্জুন বলেছেন তিনি এখন ‘সিঙ্গেল’।

    এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকার একটি পোস্ট নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ভক্তদের মনে প্রশ্ন— অর্জুনকে নিয়েই কি পোস্টটি করেছেন মালাইকা?

    অভিনেত্রী মালাইকা তার ইনস্টাগ্রামের স্টোরিতে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যা দেখেই মনে হচ্ছে— এখনো অর্জুনের জন্য ভালোবাসা রয়েছে তার। 

    মালাইকা লিখেছেন— মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন আত্মাকে ছুঁয়ে থাকতে পারা যায়।

    বিষয়টি এমন— শেষ হয়েও হলো না শেষ। সম্পর্ক শেষ হয়ে গেলেও মালাইকার হয়তো এখনো অর্জুনের প্রতি অনুভূতি রয়েছে। মালাইকার জীবনের প্রতিটি ভালো-মন্দে অর্জুন তাকে সমর্থন করেছেন। প্রতিটি ভালো-খারাপ সময়ে মালাইকার পাশে থেকেছেন।

    সম্প্রতি মালাইকার বাবা মারা যাওয়ায় অর্জুনকে তার যত্ন নিতে ও পাশে থাকতেও দেখা গেছে প্রতিমুহূর্তে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বহুতল ভবন থেকে ঝাঁপ দেন মালাইকার বাবা

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা গতকাল বুধবার সকালে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অনিল মেহতা। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গেছে মুম্বাই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে অভিনেত্রীর মা জয়েসের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। যদিও অনেক বছর আগেই অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু পরে আবার তারা ফের একত্রে বসবাস শুরু করেন।

    অনিল মেহতা পেশায় ছিলেন নাবিক। মালাইকার মা পুলিশকে জানান, প্রতিদিনের মতো সকালে উঠে বারান্দায় বসেন তিনি। সেখানেই খবরের কাগজ পড়েন। তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে, যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই তিনি হাওয়াই চটি খুলে রেখেছেন। বারান্দায় গিয়ে নিচের দিকে উঁকি দিতেই তিনি দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ। গেটের দারোয়ান সাহায্যের জন্য চিৎকার করছেন। মালাইকার মা এ-ও জানান, হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো বিশেষ রোগ ছিল না তার।

    ঘটনা জানতে পেরেই মালাইকার সাবেক স্বামী আরবাজ় খান যান তাদের বাড়িতে। তিনিই সবার আগে ঘটনাস্থলে পৌঁছান। যদিও সেই সময় মুম্বাইয়ে ছিলেন না মালাইকা। খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। বাড়ি পৌঁছে দৌড়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে যান তিনি। ইতোমধ্যে মালাইকার বাড়িতে এসে পৌঁছেছেন চর্চিত প্রেমিক অর্জুন কাপুর। অভিনেত্রীর সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সামনে হাত জোড় করে অভিবাদন জানাতে দেখা গেছে অর্জুনকে।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে যা লিখলেন মালাইকা

    মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা অরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এবার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। 

    rnrn

    গুঞ্জনটা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এবার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এ নিয়ে কানাঘুষা শুরু করেছেন। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

    rnrn

    মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যারা আমার পেছনেও একই রকম ব্যবহার করবে।’

    rnrn

    দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উসকে দিল জল্পনা।

    বিনোদন ডেস্ক

  • কোন ক্রিকেটারের স্ত্রীকে বিয়ের ইচ্ছে অর্জুনের? 

    সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। যদিও এই নিয়ে নিজেরা এখনও মুখ খোলেননি। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন।  

    rnrn

    সম্প্রতি বিগ বস ওটিটি সিজন ৩-এর ঘরে অনিল কাপুর জানিয়েছেন, কাপুর পরিবারে পরবর্তী বিয়ে অর্জুনেরই। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্জুন কাকে বিয়ে করতে চান। তিনি নাকি এক ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। 

    rnrn

    এক ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রীকে পছন্দ ছিল তার। উল্লেখ্য, সাম্প্রতিককালে মনের ইচ্ছের কথা জানাননি। কফি উইথ করণের শোয়ে এসে বিরাট ঘরণী আনুশকা শর্মার নাম নিয়েছিলেন অর্জুন।

    rnrn

    করণ অর্জুনকে প্রশ্ন করেছিলেন, তিনি কোন অভিনেত্রীকে বিয়ে করতে চান। কোনো কিছু না ভেবেই আনুশকা শর্মার নাম নেন অর্জুন। বর্তমানে আনুশকা বিরাট কোহলির জীবনসঙ্গী। অর্জুনের কথা শুনে হেসে লুটিয়ে পড়েছিলেন শোয়ে উপস্থিত অপর অভিনেতা বরুণ ধাওয়ান। মজা করে বলেছিলেন, অর্জুন তো সবসময়ই আনুশকার নামই নিয়ে থাকেন।

    rnrn

    এদিকে মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসে অর্জুনের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতিবার জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, তাকেই দেখা যায়নি গেল না এ দিন। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন বিচ্ছেদের খবরে সিলমোহর দিল।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে অর্জুন-মালাইকা!

    বলিউডের জনপ্রিয় জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল। এমনকি এ জুটির বিচ্ছেদেরও গুঞ্জন ওঠেছিল। 

    শুধু তাই-ই নয়, জানা গেছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুরের পুত্র।

    আরও পড়ুন

    এসব গুঞ্জনের মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। এতেই সম্পর্কের হিসেব নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই কল্পনা- জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন।

    রোববার দুপুরে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিন রাতেই ফের ডিনার ডেটেও দেখা যায় এ যুগলকে। তারপরে ফের মাসখানেকের বিরতি।

    গোটা সেপ্টেম্বর মাসে একবারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবর পড়তেই ফের এক ফ্রেমে মালাইকা ও অর্জুন। এক ফ্রেমে ধরা দিলেও প্রেমে কি আদৌ আছেন তারা? দুই তারকার সাম্প্রতিক ছবি দেখে প্রশ্ন করছেন নেটিজেনরা।

    রোববার রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। অন্যান্য সময় ডেটে গেলে যেমন সাজপোশাক থাকে মলাইকার, তার থেকে একেবারেই আলাদা দেখাচ্ছিল তাকে। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা।

    অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে অর্জুনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি টিশার্ট পরেছিলেন অভিনেতা।

    মালাইকা ও অর্জুন এক ফ্রেমে ধরা দিলেও তাদের শরীরী ভাষা থেকে স্পষ্ট, একে অপরের কাছাকাছি থেকেও খুব একটা স্বচ্ছন্দ নন তারা। তবে কি সত্যিই প্রেম ভেঙেছে? শুধুই কি পেশাদারিত্বের জায়গা থেকেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা-এমনটাই মনে করছেন।

    সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে হয়েছিল মালাইকার। ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ ও মালাইকা। 

    তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক বলিউডের ভেতরে-বাইরে ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের জানান দেন এ জুটি।
     

    বিনোদন ডেস্ক

  • ব্রেক-আপের পথে হাঁটছেন মালাইকা-অর্জুন!

    কদিন আগেও শোনা যাচ্ছিল, নভেম্বর-ডিসেম্বরে বিয়ে। এ বছর শীতে ঘর বাঁধবেন দুজনে। প্রথম দিকে লুকোচুরি থাকলেও পরে নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা কথা বলেন এ জুটি। 

    প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ কিংবা সুইমিংপুল সব জায়গাতেই একসঙ্গে দেখা যেতো অর্জুন কাপুর আর মালাইকা অরোরাকে। অবশেষে সেই প্রেমে বিচ্ছেদের সুর বাজছে। তারা ইতি টানছেন পাঁচ বছরের সম্পর্কে!

    কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে আছেন অর্জুন কাপুর। অর্জুন একা একাই ঘুরছেন, ফিরছেন, রেস্তোরাঁয় যাচ্ছেন। আর ছবি দিচ্ছেন একা একাই। দুজনকে একসঙ্গে কোনো আয়োজনে দেখা যাচ্ছে না, বরং যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টি নাকি এড়িয়ে চলছেন অর্জুন। অর্জুন যেখানে যাচ্ছেন, মালাইকাও সেখান থেকে দূরে থাকছেন। 

    এসব খবর টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েক সপ্তাহ ধরে তার কোনো চিহ্ন নেই। 

    অর্জুন কাপুর দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটিতে দেখা যাচ্ছে সুইমিংপুলে পোজ দিচ্ছেন তিনি। অদূরে রাখা সানগ্লাস। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উষ্ণতার আগে শীতলতার প্রয়োজন।’ 

    অন্য ছবিতে হাসিমুখে ল্যাপটপে চোখ রাখতে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। খালি গায়ে খাবার উপভোগ করছেন এই তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনটা ছোট, ছুটির দিনগুলো বড় করে নাও।’ 

    এসব দেখে নেটিজনরা বলছেন, একা জীবন বেশ উপভোগ করছেন অর্জুন, তা স্পষ্ট। এদিকে সম্প্রতি এপি ঢিল্লোর পার্টিতে আলাদা দেখা গিয়েছে মালাইকাকেও।

    মালাইকার অ্যাপার্টমেন্টের পাশেই গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমের ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন কাপুর। ২০ কোটি রুপিতে কেনা সেই ফ্ল্যাটও ১৬ কোটি রুপিতে বিক্রি করে দিলেন অর্জুন। এটা নাকি মালাইকার কারণেই করতে বাধ্য হয়েছেন।
    শোনা যাচ্ছে, দুজনের সম্পর্কে তিক্ততা এসেছে। মালাইকা-অর্জুনের বিচ্ছেদ, গুঞ্জন না সত্যি- এটা এখনো নিশ্চিত করে বলেনি কেউ। তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

    মালাইকার থেকে অর্জুন ১২ বছরের ছোট। অসম প্রেম নিয়ে অর্জুন আর মালাইকাকে হরহামেশাই নেট দুনিয়ায় নানাভাবে কটাক্ষের শিকার হতে হয়। অনেকেই বলেন, অর্জুনের সঙ্গে সম্পর্কই আরবাজ খানের সঙ্গে মালাইকার ১৯ বছর দাম্পত্যজীবনের পর বিচ্ছেদের কারণ। ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

    অবশ্য মালাইকা বলেছেন, তারা বিবাহিত জীবনে সুখী ছিলেন না। এটাই সম্পর্কের ইতি টানার জন্য যথেষ্ট। তবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কারণ যা-ই হোক না কেন, সবাই আঙুল তুলবে তার দিকেই।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই মালাইকার মা হওয়ার গুঞ্জন, যা বললেন প্রেমিক অর্জুন

    বলিউডে ‘ছাইয়া ছাইয়া’ বা মুন্নি গার্ল নামে খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা। সালমান খানের বড়ভাই আরবাজ খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এখন আছেন প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে শোনা গেছে তার সন্তান সম্ভবা হওয়ার খবর। এ নিয়ে বলিপাড়ায় পড়ে গেছে হইচই। এবার এ নিয়ে মুখ খুললেন খোদ প্রেমিক অর্জুন।

    rnrn

    বয়সে অর্জুনের চেয়ে মালাইকা ১২ বছরের বড় হওয়ায় শুরু থেকেই ছিল তাদের প্রেম নিয়ে কথা চালাচালি। তবে এ নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করতেন না অর্জুন। তবে এবার তাকে দেখা গেল বেশ সাবলীল। মালাইকার মা হওয়ার খবরে মুখ খুলেছেন তিনি।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তানসম্ভবা হওয়া নিয়ে মুখ খোলেন অর্জুন। তিনি বলেন, নেতিবাচক কথা বলা অনেক সহজ। আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না। পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়। তবে বাকিটার জন্য আমরা দর্শকের ওপরেই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই, যেন তারা একবার সেটা আমাদের থেকে জেনে নেন।

    বিনোদন ডেস্ক