Tag: মালাইকা অরোরা

  • ৫২-এ পা দেবেন মালাইকা

    মালাইকা অরোরা এক সময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন। ছিলেন আরবাজ খানের ঘরনি। এক সন্তানের মা। বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশ, তা-ও বছর দেড়েক হল। তবু, তার চলন বলন আজও হিল্লোল তোলে পুরো ভারতে। নাচের তালে তার দুলে ওঠা ‘ছাঁইয়া ছাঁইয়া’ কোমর আজও স্থবির করে দিতে পারে আসমুদ্র হিমাচল। এমন সুন্দরীর প্রেমজীবন নিয়ে আলোচনা হবে না, তা কি হয়।

    ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজের ঘর ছেড়ে। ২০১৯ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে।

    আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন? গত কয়েক মাস ধরেই চলছে জল্পনা। এ বার জানা গেল, ২০২৫ সাল নাকি তার জন্য বিশেষ শুভ। এ বছরই ৫২-এ পা দেবেন নৃত্যশিল্পী-অভিনেত্রী। আর এ বছরই নাকি তার প্রেম বা সম্পর্কের জন্য দারুন লাভজনক হতে চলেছে, একেবারে ১০-এ ১০।

    সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান এই বছরে তার প্রেমজীবন কেমন যাবে? বিশেষজ্ঞ তাকে বলেন, ২০২৫ সাল প্রেমের ক্ষেত্রে ১০-এ ১০। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মালাইকা। প্রেম প্রসঙ্গের আগে বিশেষজ্ঞ তাকে কিছু পরামর্শও দেন। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শিগগিরই সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। একই সঙ্গে নামের বানানেও কিছু পরিবর্তন আনা দরকার।

    অনুষ্ঠানে দাঁড়িয়ে মালাইকা বলেন, আমি খুবই খুঁতখুঁতে মানুষ। এ ধরনের কোনো অনুষ্ঠানে যখনই গিয়েছি তখন খুব যে আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়। তবে আজ এখানে এসেছি, নিশ্চয়ই এর নেপথ্যে কোনো বিশেষ কারণ রয়েছে বলে মনে করছি।

    ২০২৪ সালের দীপাবলীর সময় প্রকাশ্যে অর্জুন ঘোষণা করেছিলেন তিনি ‘সিঙ্গেল’। যদিও মালাইকার বাবার মৃত্যুর পর অর্জুনকে দেখা গিয়েছিল তার পাশে দাঁড়াতে। সে দিন মালাইকার পাশে দেখা গিয়েছিল সাবেক স্বামী আরবাজ খানকেও। এ দিকে আরবাজ দ্বিতীয় বিবাহ সেরেছেন, আপাতত অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য। এরই মধ্যে আলোচনা জোরদার হয়েছে মালাইকার প্রেম জীবন নিয়ে। এর আগে নিজের রেস্তোরাঁয় হাস্যরসাত্মক বক্তব্য রাখতে গিয়েও নিজেকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন মালাইকা। তবে যাই হোক, তার প্রতি অনুরাগীদের আগ্রহ কমেনি এক ফোঁটাও।

    বিনোদন ডেস্ক

  • প্রতিবেশী দেশের ক্রিকেটারের সঙ্গে প্রেম মালাইকার, অর্জুনের মন্তব্য নিয়ে আলোচনা

    দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তা নিয়ে অনেক পানিঘোলা হয়েছে এক সময়ে। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ ঘোষণাও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন। মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

    চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলংকার সাবেকর ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এ নিয়ে আলোচনা চলছে নেট মাধ্যমে। এর মধ্যেই অর্জুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ উক্তি ভাগ করে নিয়েছেন।

    অর্জুনের ভাগ করে নেওয়া পোস্টে লেখা, কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হল, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমন ভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।

    অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন। এ পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার ওপরও বিশ্বাস রাখুন।

    এ পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

    তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

    বিনোদন ডেস্ক

  • লাল শাড়ি নিয়ে যে আক্ষেপের কথা জানালেন মালাইকা

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বয়স এখন ৫১। কিন্তু সেসবই শুধু সংখ্যাই মাত্র। এখনো তার কোমরের বাঁকে ছেয়ে থাকে ‘ইশক’, বক্ষ বিভাজিকায় বিপথ গমনের হাতছানি, তার এক ইশারায় পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে ‘জান্নাত’। সিনেমায় অভিনয় আজকাল আর করেন না তেমন। তবে তাকে নিয়মিত দেখা যায় নাচের বিভিন্ন রিয়্যালিটি অনুষ্ঠানে। পাশাপাশি নিজের রেস্তোরাঁও খুলেছেন মালাইকা অরোরা। 

    সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। নিয়মিত শরীর চর্চার জন্যই বিখ্যাত তিনি। জিমের বাইরে প্রায়ই তাকে ফটোসাংবাদিকরা বন্দি করেন ক্যামেরায়। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মালাইকা শেয়ার করে নেন একটি ফটোশুটের নেপথ্য ভিডিও। সেখানে তার পরনে লাল শাড়ি, একই রঙের ব্লাউজ, আর গলায় ভারি কুন্দনের চোকার ছিল। ফাঁকা কান, কপালে ছোট্ট টিপ। মালাইকার রেশমি চুলে ছিল না কোনো বাঁধন। 

    অভিনেত্রী ভিডিওর ক্যাপশনে লিখেছেন—আমি সাধারণত শাড়ি পরি না, কিন্তু যখন পরি, তখনই অবাক হই। নিজেকে প্রশ্ন করি— কেন আমি আরও বেশি বেশি শাড়ি পরি না, বিশেষত লাল শাড়ি?

    কিন্তু মালাইকা অরোরাকে বেশিরভাগ সময়ই দেখা যায় শরীরচর্চার পোশাকে। এ ছাড়া নানা সময় পশ্চিমী পোশাকেই তিনি ধরা দেন ক্যামেরায়। তবে তার নির্মেদ শরীর যে ভারতীয় পোশাকের জন্য দারুণ উপযুক্ত, সে কথা বলতেই হয়। ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ হোক বা ‘মুন্নি বদনাম’…। বলি বাদশাহ শাহরুখ খান থেকে ভাইজানখ্যাত সালমান খান— সবার সঙ্গেই তিনি দেশি অবতারে আগুন ধরিয়েছেন পর্দায়।

    তবে মালাইকার সৌন্দর্যের ভক্ত-অনুরাগী যেমন অগণিত, তেমনই তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। নিন্দুকেরা তার হাঁটার ভঙ্গি নিয়ে কটাক্ষ করতেও পিছপা হন না। মাস কয়েক আগে মালাইকা সেই কটাক্ষের জবাবও দিয়েছেন। নিজের রেস্তোরাঁয় উপস্থিত অতিথিদের সামনে ‘স্ট্যান্ডআপ কমেডি’-র আকারে নিজেকে নিয়েই মশকরা করেন মালাইকা। 

    দাবি করেন, তার হাঁটার ভঙ্গিকে কটাক্ষ করে ‘ডাক ওয়াক’ (হংসগমন) বলা হয়, তা তিনি জানেন। কিন্তু তা নিয়ে মোটেও ভাবিত নন। বরং তিনি নিজের নিতম্বের গুরুত্ব নিয়েই গর্বিত।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ভুলে কি এক হচ্ছেন মালাইকা-অর্জুন?

    বিয়ের করে সংসার, সেখান থেকে বিচ্ছেদ। এরপর প্রেম, আবার সেই প্রেমসম্পর্কও বিচ্ছেদ। বর্তমানে সিঙ্গেল আছেন। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে এমনই প্রেমসম্পর্ক আর বিচ্ছেদ ঘুরপাক খাচ্ছে। অবশেষে দেখা গেল অভিনেত্রীর ভিন্নরূপ। 

    অভিনেতা আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর হয়ে গেল। সম্প্রতি সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা অরোরা। বর্তমানে একা জীবন চলছে অভিনেত্রীর। কিন্তু দেখা গেছে, আবার সেই প্রেমিক অর্জুনের সঙ্গেই বন্ধুর বাগদান অনুষ্ঠানে নজর কাড়লেন মালাইকা। তবে কি আবার জোড়া লাগতে চলেছে অর্জুন-মালাইকার প্রেমসম্পর্ক?

    জানা গেছে, মালাইকা ও অর্জুনকে ফের মেঘনা সিংয়ের বাগদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তবে এটি তাদের পুরোনো সম্পর্ক জোড়া লাগার কোনো ইঙ্গিত বলা ঠিক হবে না। কারণ মেঘনা তাদের দুজনেই বন্ধু। আর মেঘনার বাগদান অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত ছিলেন। তবে তাদের একফ্রেমে ধরা যায়নি। আলাদা আলাদাভাবেই এসেছিলেন তারা। লাল শাড়িতে নজর কেড়েছিলেন মালাইকা। সঙ্গে বেছে নিয়েছিলেন ভারি সোনার গহনা। আর অভিনেতা অর্জুন কাপুর ধরা দিয়েছিলেন একটি কালো স্যুটে। 

    তবে কেবল বাগদানের অনুষ্ঠানে নয়, এর আগেও মালাইকা ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল। গত সপ্তাহে তাদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে। সেখানে সাইফ আলি খানকে তারা দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিনেত্রী মালাইকা তার গাড়ির দিকে যাচ্ছিলেন, আর অর্জুন কাপুরও সেদিকেই যাচ্ছিলেন। তখনই পাপারাজ্জিদের  ক্যামেরায় ধরা পড়েন তারা। তাদের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    মালাইকা অরোরার সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুরের খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধু তারা। অন্যদিকে অর্জুন কাপুরের সঙ্গে সাইফ ও কারিনারও খুব ভালো সম্পর্ক।

    এর আগে মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তাদের জুটিকে দর্শকরাও পছন্দ করতেন। তবে গত বছরের শুরুতে অর্জুন তাদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন। অবাক হয়েছিলেন অভিনেত্রী। সেই খবরে ভক্তরাও হতাশ হয়ে পড়েছিলেন।

    অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস গত বছরের ৩ ডিসেম্বর থেকে চালু হয়েছে। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, তিনি ও আরহান দুজনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বভ্রমণ ও রেসিপি সংগ্রহ করার পর, তারা এই রেস্তোরাঁ খুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিককে নিয়ে মালাইকার স্পষ্ট জবাব

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সঙ্গে আরবাজ খানের বিয়েবিচ্ছেদ হয়েছে। এ বিচ্ছেদের পর অভিনেত্রী প্রেমজীবন ঘিরে চর্চার শুরু হয় অভিনেতা অর্জুন কাপুরকে নিয়ে। কিন্তু সেই প্রেমসম্পর্কেরও এক সময় বিচ্ছেদ ঘটে। 

    এর আগে মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। সেই মাখো মাখো প্রেমেও শেষ পরিণতি ঘটে। সেই সময় হঠাৎ করে এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন তিনি ‘সিঙ্গেল’। ভেঙে গেল তাদের প্রেমকাহিনি। সেই সিঙ্গেল তকমা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী মালাইকা অরোরাকে। মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শকরা।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরে সম্পর্কে ইতি টেনেছেন তারা। পাঁচ বছর একসঙ্গে ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বলিউডে তারা ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন সম্পর্কে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছিলেন তিনি এখন ‘সিঙ্গেল’। এ বিষয়ে এবার কথা বললেন অভিনেত্রী।

    এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গেল’ তকমা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মালাইকা বলেন, এখন তো আমি ‘সিঙ্গেল’। আপনারা একটু শান্ত হোন। তিনি বলেন, তিনি কোনোভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। এ অভিনেত্রী বলেন, আমি কখনই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটি সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।

    উল্লেখ্য, ২০২৪ বেশ কঠিন ছিল মালাইকার। একদিকে দীর্ঘ দিনের সম্পর্কে বিচ্ছেদ, আরেক দিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তবে অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা। অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছে অভিনেত্রীর। 

    অন্যদিকে চলতি বছরেই মানসিক অবসাদের কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন কাপুর। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি। তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে খলচরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

    বিনোদন ডেস্ক

  • ‘ডিভোর্সের পর টিকল না প্রেম’, শুধু বিয়ে করলেই তো হলো না: মালাইকা

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাই এবার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে শেয়ার করে নিলেন। অভিনেতা আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর। সম্প্রতি সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী। 

    বিয়ের করে সংসার, সেখান থেকে বিচ্ছেদ। আবার প্রেম, সেই প্রেমসম্পর্ক বিচ্ছেদ। বর্তমানে এখন তিনি সিঙ্গেল আছেন। তাহলে কি দাঁড়াল। তার এ সংসার-প্রেসম্পর্কগুলো বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া এবং বিয়ে করার আগে ঠিক কী কী বিষয় মাথায় রাখা উচিত, তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। 

    মালাইকা বিশ্বাস করেন যে, স্বামী-স্ত্রীর আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। তিনি জোর দিয়েছিলেন যে, নারীদের জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের পরও তাদের নিজের পরিচয় ধরে রাখতে হবে।

    কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে, মালাইকা বিয়ের নিয়ে তার যে মতামত তা শেয়ার করে নিয়েছেন। দম্পতিদের নিজেদের স্বাধীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচয়টা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি ও আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে।

    মালাইকা আরও বলেন, দম্পতি হিসাবে একসঙ্গে কাজ করার সময় নিজের পরিচয় হারানো উচিত নয়। যদিও আপনি আপনার সঙ্গীর পদবি গ্রহণ করেন, তবু নিজের ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

    তবে মালাইকার প্রেমজীবন ঘিরে চর্চার শেষ নেই। তা আরবাজ খানের সঙ্গে তার বিয়ে হোক বা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক। মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তাদের হুটিকে দর্শকরা পছন্দও করতেন যথেষ্ট। তবে চলতি বছরের শুরুতে অর্জুন তাদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন। তা দেখে ভক্তরাও যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলেন।

    উল্লেখ্য, অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে হয়েছে। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা শেয়ার করেছেন যে, তিনি ও আরহান দুজনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বভ্রমণ ও রেসিপি সংগ্রহ করার পর, তারা এ রেস্তোরাঁ খুলেছেন। ২৫০০ বর্গফুট জুড়ে তাদের এ রেস্তোরাঁ।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই অবসাদে অর্জুন?

    চলতি বছরেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর। বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। তবে এর পাশাপাশি ‘সিংহম আগেন’-এর শুটিং নিয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখলেও মানসিক দিক থেকে মোটেই ভালো ছিলেন না তিনি। মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অর্জুন। ফের সমাজমাধ্যমের এক পোস্টে ভেসে উঠল মানসিক স্বাস্থ্য নিয়ে তার বার্তা।

    এ বছরটা বেশ তাৎপর্যপূর্ণ ছিল অর্জুনের জীবনে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেতার। আবার এই বছরেই দীর্ঘ দিন পরে ফের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে তিনি। কিন্তু এর সঙ্গেই ভুগেছেন মানসিক সমস্যায়। তাই বুধবার অর্জুনের সমাজমাধ্যমে বার্তা, ‘নিজের মনের খেয়াল রাখুন। মনের প্রতি দয়ালু হোন।’

    ‘সিংহম আগেন’-এর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারেই অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত। হাসিমটো হল এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত অর্জুন।

    ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অর্জুন মানসিক অবসাদেও ভুগছিলেন। অভিনেতা বলেন, এই সমস্যা মোকাবিলার জন্য তাকে থেরাপিও করাতে হচ্ছে। অর্জুন বলেন, ‘গত বছর থেকে আমি থেরাপি নিতে শুরু করেছি। আমি বুঝতে পারছিলাম না, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল। তবে কোনো কিছুই যেন ঠিক চলছিল না জীবনে। অন্যের কাজ বড় পর্দায় দেখে খালি মনে হত, আমি এর পর কাজ পাব তো? আগে আমার চিন্তাধারা কখনওই এতটা নেতিবাচক ছিল না। তবে ধীরে ধীরে আমার বিরক্ত লাগতে শুরু করেছিল। সাহায্যের জন্য অনেক থেরাপিস্টের কাছে গিয়েছিলাাম, কেউ সাহায্য করতে পারছিলেন না। শেষমেষ এক জন থেরাপিস্ট আমার সমস্যা বুঝলেন। তিনি বললেন, আমি মানসিক অবসাদে ভুগছি।’

    বিনোদন ডেস্ক

  • মালাইকার কলেজজীবনের কাণ্ড নিয়ে মুখ খুললেন মা

    বয়স কেবল সংখ্যা মাত্র। মালাইকা অরোরা সম্ভবত এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ। তার ক্ষেত্রে বয়স যেন পিছনের দিকে হাঁটে। ৫০ বছর বয়সেও যে সৌন্দর্যে কোনো ভাটা পড়ে না, তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা। শরীরচর্চা, কঠিন ডায়েটে লাবণ্য ও লাস্য ধরে রেখেছেন অভিনেত্রী। অল্প বয়স থেকেই সৌন্দর্যের পূজারী ছিলেন অভিনেত্রী। এর জন্য নাকি বেশ সমস্যাও পড়তে হয়েছিল তাকে।

    এক সময় কলেজ থেকে একের পর এক নালিশ আসত মালাইকার নামে। ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রীর মা। মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে পড়তেন মালাইকা। কিন্তু তিনি নাকি কলেজই যেতেন না। কলেজে যথেষ্ট উপস্থিতি না থাকায় ফোন আসত তার মায়ের কাছে। সম্প্রতি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন মালাইকা।

    কলেজে পড়তে পড়তেই মডেলিং শুরু করেছিলেন অভিনেত্রী। তাই পড়াশোনা ও মডেলিং একসঙ্গে বজায় রাখা কঠিন হয়ে উঠেছিল তার কাছে। ফলস্বরূপ অধিকাংশ দিনই কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। 

    মালাইকার মা বলেন, পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছিল আমার জন্য। কারণ, মায়ের কাছে কলেজ থেকে বারবার ফোন আসত। আমি বেশিরভাগ দিনই কলেজে গিয়ে উঠতে পারতাম না। এ নিয়েই মায়ের কাছে নালিশ আসত।

    বিজ্ঞাপনী চিত্র থেকে মডেলিংয়ের কাজ শুরু করেছিলেন মালাইকা। বারবার কলেজ থেকে নালিশ আসতে থাকায় মাকে সত্যি কথা বলতে বাধ্য হন অভিনেত্রী। তিনি জাানান, মডেলিংয়েই মন দিয়ে করতে চান তিনি। এটাই তার স্বপ্ন। সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, সেই সময় স্বাধীনতা নাকি খ্যাতি— কোন দিকে ছুটছিলেন তিনি? উত্তরে তিনি স্পষ্ট জানান, স্বাধীনতাই চাইতেন তিনি।

    ১১ বছর বয়সে মালাইকার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তাই মায়ের পাশে দাঁড়ানো ও সংসারের দায়িত্ব নেওয়াও মালাইকার লক্ষ্য ছিল সেই সময়ে।

    বিনোদন ডেস্ক

  • এবার বিলাসবহুল রেস্তোরাঁ খুললেন মালাইকা

    আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পাকা’ প্রেমেও ভাঙন! একমাত্র নাচের অনুষ্ঠানে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য ‘মুন্নি’! 

    এবার সম্ভবত জীবনের রিটায়ারমেন্ট প্ল্যানটাই সেরে ফেললেন মালাইকা অরোরা। জীবনের ঠিক এমনই একটি পরতে এসে পৌঁছেছেন, যেখানে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ একাই একশো। 

    মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় বিলাসবহুল এক রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী। এই ব্যবসায় মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছেন ছেলে আরহান খানও। 

    বান্দ্রা এলাকার ৯০ বছরের পুরোনো স্কারলেট পেন্টেড পর্তুগিজ বাংলোর ভোলবদলে রীতিমতো ঝাঁ চকচকে রেস্তোরাঁ তৈরি করে ফেলেছেন মালাইকা। আড়াই হাজার বর্গফুটের সেই রেস্তোরাঁর অন্দরমহল দেখলে চোখ জুড়িয়ে যাবে। যেমন ইন্টেরিয়র, তেমনই ডিজাইনার সব কাটলারি সেট। 

    ‘মালকিন’ মালাইকার পছন্দের তারিফ না করলেই নয়। আর্কিটেকচারাল ডাইজেস্ট নামে এক সংস্থার তরফেই অভিনেত্রীর রেস্তোরাঁর অন্দর সাজানো হয়েছে। যেখানে প্রবেশ করলেই এক ভিন্টেজ পরিবেশ পাওয়া যাবে। 

    পুরনো গ্রামোফোন, ভিক্টোরিয়ান চেয়ার থেকে সোফার গায়ে এলিয়ে দেওয়া উলের চাদর, ঝকঝকে চকচকে ঝাড়বাতি, নৈশভোজের জন্য ভিন্টেজ বাসনপত্র, রকমারি গাছে সাজানো মালাইকার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউস’।

    জীবনের এই নতুন ইনিংস নিয়ে মালাইকার মন্তব্য, আমরা দুজনেই আসলে খাদ্যরসিক। আর ভীষণ মানুষজনকে নিয়ে আড্ডা দিতে পছন্দ করি। আমি আর আমার ছেলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়েছি এবং সেখান থেকে কোনো না কোনো বাহারি রান্না শিখে ফিরেছি। যেগুলো পরে বাড়িতেও বানিয়ে খেয়েছি। তাই রেস্তোরাঁ খোলা আমার কাছে সবচেয়ে অর্গানিক মনে হয়েছে। 

    তবে মালাইকা ও আরহানই শুধু নন, মা-ছেলের সঙ্গে এই রেস্তোরাঁর ব্যবসায়ে বিনিয়োগ করেছেন আরহানের শৈশবের বন্ধু মালায়া নাগপাল এবং হোটেল ব্যবসায়ী দাভাল উদেশিও। মুম্বাইয়ের বুকে যার ‘গিগি অ্যান্ড লায়া’র মতো ফুড জয়েন্টও রয়েছে। 

    এদিকে মালাইকা এবং আরহান দুজনেই তাদের রেস্তোরাঁর নাম ‘স্কারলেট হাউস’ লেখা কোট পরে ছবিও তুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • মালাইকা নতুন প্রেমের হাওয়া প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর চলতি বছরেই দীর্ঘ প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরবতা রক্ষা করেছেন। তবে এই সম্পর্কের জন্যই একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। কখনো বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেম, আবার কখনো আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ। বিভিন্ন কারণে ট্রলড হয়েছেন অভিনেত্রী। 

    অন্যদিকে সম্পর্কে বিচ্ছেদের পর অবসাদে ভুগছেন, সে কথা অকপটে স্বীকার করেছেন অজুর্ন কাপুর।  এসবের মাঝে শরীরে উল্কি করিয়েছেন বনিপুত্র। এবার অর্জুনের করা ‘সিঙ্গেল’ মন্তব্যে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী মালাইকা অরোরা।

    প্রকাশ্যে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছিলেন অভিনেতা। তারপর থেকেই রাত-দিন মন খারাপ করে ডুবে থাকেন। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

    অভিনেত্রীর শার্টে লেখা ছিল—আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। তবে মালাইকাকে ছাড়া যে ভালো নেই অর্জুন, তা আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। 

    বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার ওপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন তিনি। নভেম্বর মাসে খারাপ মানুষ, মদ— সব ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন, আগেই জানিয়েছিলেন তিনি। 

    এবার জীবনের সংঘর্ষ, সাফল্য আর ব্যর্থতা নিয়ে পোস্ট মালাইকার। এবার অভিনেত্রী নিজের প্রেমজীবন প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানেই তিনটি অপশন রয়েছে। একটি সম্পর্কে আছেন, আরেকটি ‘সিঙ্গেল’, অন্যটি হাসির ইমোজি। মালাইকা বেছে নিলেন তিন নম্বর অপশনটি। 

    মালাইকা বেশ কয়েক দিন আগেই জানিয়েছেন, তিনি এখন ঘুরে বেড়াবেন, নিত্যনতুন শুট করবেন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন নিজেকে। এক কথায় মালাইকা নিজেকে নিয়ে ডুবে থাকবেন।

    বিনোদন ডেস্ক