Tag: মনির খান

  • চলে গেলেন কণ্ঠশিল্পী মনির খানের বাবা

    জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঝিনাইদহের নিজ বাড়িতে মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

    শতবর্ষী হলেও মাহবুব আলী খান ছিলেন সুস্থ। তেমন কোনো বার্ধক্যজনিত রোগবালাই ছিল না তার।

    বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে মনির গণমাধ্যমকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল (বুধবার) বিকেলে শৈলকুপায় তার নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।’

    গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু খেতাব ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

    বিনোদন ডেস্ক

  • স্বৈরাচারী অঞ্জনাকে সামনে আনলেন মনির খান

    জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৯৯৬ সালে তার প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবার প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের একটি গান। এ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়, যা আজও শ্রোতাদের মুখে মুখে। 

    এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে ‘অঞ্জনা’। তাছাড়াও অঞ্জনাকে উপজীব্য করে বছরের প্রথম দিন এ শিরোনামের গান নিয়মিত প্রকাশ করেছেন মনির খান। তারই ধারাবাহিকতায় এ বছর প্রকাশ পেয়েছে ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’ শিরোনামের একটি গান। প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান এ শিল্পী। গানটি লিখেছেন মিল্টন খন্দকার। সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। 

    ১ জানুয়ারি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই গানটি অবমুক্ত করা হয়। এর মিউজিক ভিডিওতেও শিল্পীর উপস্থিতি রয়েছে। 

    এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও হাজির হয়েছি অঞ্জনা শিরোনামের গান নিয়ে। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে। একটু ভিন্ন ধারায় করার চেষ্টা করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এ গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে পথ চলতে পারছি।’

    তিনি আরও বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের দারুণ সাড়া আমাকে মুগ্ধ করেছে।’ এবারের গানটিতে দর্শক-শ্রোতাদের মন্তব্য থেকে জানা গেছে, অনেকেই অঞ্জনার আচরণের সঙ্গে স্বৈরাচার শেখ হাসিনার মিল খুঁজে পাচ্ছেন। মন্তব্য করে কেউ কেউ বলছেন, ছাত্র-আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে কেন্দ্র করেই এ গানটি রচিত হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • এবার ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে হাজির হচ্ছেন মনির খান

    বছরের প্রথম দিনই ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। রোববার বিষয়টি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

    ‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’―এমন কথায় ‘‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান সংগীতজ্ঞ ব্যক্তি মিল্টন খন্দকার। মিউজিক করেছেন বিনোদ রায়। 

    এরইমধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক 24’-এ প্রকাশ করা হবে নতুন গানটি।

    প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। 

    এ বিষয়ে মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শুনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

    বিনোদন ডেস্ক

  • দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

    সংগীতাঙ্গনের শ্রোতানন্দিত তারকা বেবী নাজনীন, মাহফুজ আনাম জেমস, মনির খান ও আসিফ আকবর। এ চার তারকা আজ একসঙ্গে গাইবেন একমঞ্চে।

    বিজয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়।

    ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

    ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এ কনসার্টে আজ গাইবেন এ চারজনসহ একঝাঁক সংগীতশিল্পী। দীর্ঘদিন দেশের মাটিতে গান গাইতে পারেননি আসিফ আকবর, বেবী নাজনিন ও মনির খান। স্বৈরাচার হাসিনার শাসনামলে তাদের কালোতালিকা করে রাখা হয়েছিল।

    বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে তারা ছিলেন কোণঠাসা। আজ প্রাণখুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।

    এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে এ কনসার্ট। এতে গাইব, ভাবতেই ভালো লাগছে।’

    মনির খান বলেন, ‘দীর্ঘদিন পর দেশের বিজয় দিবসের কোনো কনসার্টে গাইতে পারছি এটাই আনন্দের। অনেক বছর পর মনে হচ্ছে আমরা স্বাধীন। শিল্পীরা আজ মন-প্রাণ খুলে গাইতে পারছে।’

    সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর বলেন, সবার আগে বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে থাকছি আমিও। বিকাল চারটায় মঞ্চে উঠছি আপনাদের গান শোনাতে। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে প্রাণের ও গানের মেলায় দেখা হবে।’

    নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসাবে মঞ্চে উঠবেন। এ কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী। এ ছাড়াও থাকছে ব্যান্ড ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে মনির খানের অঞ্জনা

    জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তার প্রথম অ্যালবাম প্রকাশ হয় ১৯৯৬ সালে। ‘তোমার কোনো দোষ নেই’ নামের অ্যালবামে ‘অঞ্জনা’ শিরোনামের একটি গান ছিল। গানটি সে সময় এতটাই জনপ্রিয় হয় যে, এরপর সিরিজ আকারে অঞ্জনা শিরোনামে গান করেছেন এ শিল্পী। 

    সম্প্রতি এ শিল্পী উদ্যোগ নিয়েছেন অঞ্জনা শিরোনামে নতুন গান করার। জানিয়েছেন, বছরের প্রথম দিনেই প্রকাশ করতে যাচ্ছেন ‘অঞ্জনা’কে নিয়ে নতুন গান। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। 

    এ প্রসঙ্গে মনির খান বলেন, আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। ‘অঞ্জনা’ শিরোনামের এ গানটিও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জানুয়ারির শুরুতে এ শিরোনামে গান প্রকাশ করার।’ 

    তিনি আরও বলেন, ‘বিভিন্ন লাইভ অনুষ্ঠান কিংবা দেশ-বিদেশে স্টেজ শোতে শ্রোতাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাই অঞ্জনা শিরোনামে যেন আরও বেশি গান করি। আমার দৃঢ় বিশ্বাস, নতুন গানটি ভালো লাগবে সবার।’

    বিনোদন ডেস্ক

  • ‘ঘরের ছেলে ঘরেই আছি, অভিমান করে তো অন্য দলে যোগ দেইনি’

    জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এক সময় সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন তিনি। 

    তবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন। সে সময় তিনি বলেছিলেন, মন ভেঙে গেছে। আজ বললেন, অভিমান করেছিলেন, মান ভেঙে ছয় বছর পর রাজনীতিতে ফিরছেন তিনি।

    তবে পুরোনো সেসব মান-অভিমান ভুলে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মনির খান। যোগাযোগ বাড়াচ্ছেন দলের কেন্দ্রে। এমনই আভাস পাওয়া গেছে।

    এ নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন মনির খান। তিনি বলেছেন, আমি ঘরের ছেলে ঘরেই আছি। মাঝে দলের সঙ্গে অভিমান ছিল। আর অভিমানতো পরিবারের সদস্যদের সঙ্গেও হয়। সেটা আবার মিটে যায়। আমার বেলায়ও তাই হয়েছে। আমি তো অভিমান করে অন্য দলে যোগ দেইনি। দলের সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। দলের দুঃসময়ে কাজ করেছি। আমৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেই থাকতে চাই।

    সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির খান। সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা তুলে ধরে বলেন, ১৫ বছর। হ্যাঁ, ১৫ বছরই তো! বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতোগুলো বছর। আমি একজন সংগীতশিল্পী। কিন্ত ‘বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি।

    এই গায়ক বলেন, আমার নামে ১০টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো মিথ্যা, হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কী অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম-এটাই ছিল আমার অপরাধ। কখনও বলিনি আমি।

    মনির খান বলেন, ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, তাই বললাম। শিল্প-সংস্কৃতি চর্চায় কোনো বাঁধা বা দেয়াল থাকতে নেই। শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প-সংস্কৃতি। 

    বিনোদন ডেস্ক

  • রমজান নিয়ে মনির খানের ৪ গান 

    জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান আধুনিক ও চলচ্চিত্রে প্লে-ব্যাকসহ প্রায় সব ধরনের গানেই কণ্ঠ দিয়েছেন। ঠাঁই করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়ে। এর মধ্যে ইসলামিক গান গেয়েও দারুণ প্রশংসা লাভ করেছেন এ গায়ক। এ পর্যন্ত যতগুলো ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন, সবগুলোই সাড়া ফেলেছে শ্রোতামহলে।

    rnrn

    এ গায়ক প্রতিটি উৎসব-আয়োজনেই নতুন গান প্রকাশ করে থাকেন। আর তাতে মেতে উঠেন শ্রোতা-দর্শকরা। সেই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে চারটি ইসলামি গান গেয়েছেন মনির খান।

    rnrn

    এর মধ্যে একটি গানের কথা হচ্ছে ‘সমতার বাণী নিয়ে এলে তুমি রমজান’, এটি লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। এটি প্রকাশ হয়েছে মনির খানের ‘এমকে মিউজিক ২৪’ নামক ইউটিউব চ্যানেলে। 

    rnrn

    এরপর ‘আকাশের মিটিমিটি তারা সাথে’ গানটির কথা লিখেছেন ইরোজ আহসান খান এবং এটি সুর করেছেন মুজাহিদ জামান। এটি প্রকাশ হয়েছে গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

    rnrn

    এছাড়া রমজান উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের জন্য আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন ‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক। এর মধ্যে  ‘আহলান সাহলান, সুস্বাগতম রমজান’ এর কথা ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক এবং ‘হে দয়াময় তোমার দরবারে তুলেছি দুই হাত’ এর কথা ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার।

    rnrn

    এ বিষয়ে মনির খান বলেন, ইসলামি গান করতে আমার ভীষণ ভালো লাগে। আর পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামি গান করা তো আনন্দের ব্যাপার। আমার শ্রোতা-দর্শকরাও অপেক্ষায় থাকেন। এবারের করা ইসলামি গানগুলো বরাবরের মতো সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে বিশ্বাস আমার।

    rnrn

    প্রসঙ্গত, বর্তমানে নিয়মিত নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘অঞ্জনা’কে নিয়ে সুখবর দিলেন মনির খান

    জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান বছরের শেষ মুহূর্তে ভক্ত-শ্রোতাদের সুখবর দিয়েছেন। নতুন বছর ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন এ গায়ক। 

    বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এ সংগীতশিল্পী। 

    মনির খান বলেন, ‘অঞ্জনা তুই করে গেলি খুন, মিছে ভালোবাসার ছলে / আমার জীবন লাশের মতন, ডুবে আছি চোখের জ্বলে’—এমন চমৎকার কথায় গানটির কথা লিখেছেন ও সুর করেছেন গীতিকার প্লাবন কোরেশি। 

    আরও পড়ুন: 

    নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েক বছর আগেই আমি শ্রোতাদের কথা দিয়েছি— বছরের শুরুতে তাদের ‘অঞ্জনা’ শিরোনামে একটি করে গান উপহার দেব। আমার কাছে শ্রোতাদের চাওয়া অনেক, দাবি অনেক। এ জন্য আমিও চেষ্টা করি প্রতিবার বছরের শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামের একটি করে গান প্রকাশের।

    ‘আট আনার জীবন’খ্যাত এ গায়ক বলেন, গীতিকার প্লাবন কোরেশি ভাই বরাবরই সুন্দরভাবে গান লিখে থাকেন। আর ‘অঞ্জনা’ শিরোনামের গানটিও এর ব্যতিক্রম নয়। তিনি সর্বোচ্চ দিয়ে গানটি আমার জন্য লিখেছেন ও সুর করেছেন। আমিও শ্রোতাদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, শ্রোতাদের কাছে আমার অন্যসব গানের মতো ‘অঞ্জনা তুই করে গেলি খুন’ গানটিও দারুণ ভালো লাগবে।

    আসছে নতুন বছর ১ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউবে ‘MK Music 24’ চ্যানেলে প্রকাশ করা হবে ‘অঞ্জনা তুই করে গেলি খুন’ শিরোনামের গানটি।

    প্রসঙ্গত, দীর্ঘ তিন দশক ধরে নিয়মিত গান করে যাচ্ছেন মনির খান। সুমধুর কণ্ঠে বহুমাত্রিক ঘরানার গান গেয়ে শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি ‘অঞ্জনা’ শিরোনামে গান গেয়ে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • নতুন গান নিয়ে আসছেন মনির খান

    জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান এখনো গানে সরব। নিয়মিতই প্রকাশ করছেন নতুন গান। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ধুধু বালুচর’ শিরোনামের নতুন একটি গান কণ্ঠে তুলেছেন। 

    rnrn

    এটি লিখেছেন হাফিজুর রহমান। সুর করেছেন মিল্টন খন্দকার। গানটি শিগ্গির প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। 

    rnrn

    এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘চেষ্টা করি সব সময় শ্রোতাদের নতুন গান দিয়ে আপডেট রাখতে। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। 

    rnrn

    বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

    rnrn

    এদিকে কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার কণ্ঠে ‘এক যমুনা ভালোবাসা’ শিরোনামে আরও একটি নতুন গান। এটি লিখেছেন রফিকুল আজিজ, সুর করেছেন আমিনুল ইসলাম।

    বিনোদন ডেস্ক

  • সেই অঞ্জনার রহস্য নিয়ে যা বললেন মনির খান

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ‘অঞ্জনা’ শিরোনামে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন। অন্যান্য গানের মতো এই শিরোনামের গানগুলোও শ্রোতাদের হৃদয় কেড়েছে। দুঃখ ও রোমান্টিক থেকে শুরু করে প্রায় সব ধরনের গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। তবে অধিকাংশ অ্যালবাম এবং স্টেজ শো-তে ‘অঞ্জনা’ শিরোনামে গান গেয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

    rnrn

    লাইভ টেলিভিশন শো এবং স্টেজ শো করতে গেলে ‘অঞ্জনা’ শিরোনামে গান গাওয়ার অসংখ্য অনুরোধ থাকে মনির খানের কাছে। শ্রোতাদের সবার অনুরোধও রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু অজান্তেই মনের কোনে প্রশ্ন থেকে যায়—কে এই ‘অঞ্জনা’? সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা বার্তা লিখেছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী মনির খান।

    rnrn

    ফেসবুকের ভেরিফায়েড পেজে এ গায়ক লিখেছেন, ‘অঞ্জনা…, পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এলো তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছ না। কারণ যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছ না। কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে, আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে।’

    rnrn

    তিনি লিখেছেন, ‘অনেকে বলে ‘কারমা’ কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধ হয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া। ইউটার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না।’

    rnrn

    সবশেষ এ গায়ক লিখেছেন, ‘হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারও জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারও করুণ আর্তি মর্ত্যের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসতো না।’

    rnrn

    ‘অঞ্জনা’কে নিয়ে ভক্ত-শ্রোতাদের আগ্রহ এবং রহস্য থাকায় চলতি বছরের এপ্রিলে এক সন্ধ্যায় রাজধানীর পার্ল হোটেলে ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামে একটি অনুষ্ঠানে কথা বলেন মনির খান। সেই সময় তিনি বলেন, ‘এ বিষয়ে গানে গানেই সব বলা হয়েছে। গান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা শোয়ে অনেক বলেছি।’

    rnrn

    ‘আমার প্রায় সব অ্যালবামেই একটি করে অঞ্জনা নামে গান রয়েছে। গানগুলো তো এমনি এমনি করা হয়নি। সব অ্যালবামে একজন মানুষকে নিয়ে গান করা, এর পেছনে তো অবশ্যই কারণ রয়েছে (হাসতে হাসতে)।’
    rnতিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়ক প্রশ্নের জবাব দিলেও অবশ্য কিছুটা রহস্য থেকে যায়। তবে শ্রোতাদের জন্য সুখবর হচ্ছে, প্রতি বছর জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন মনির খান।
    rn 

    বিনোদন ডেস্ক