Tag: বুবলি

  • শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

    এই সময়ে বাংলার নায়ক বলতে তো একজনই ঢালিউডের কিং শাকিব খান। কারণ এ বাংলা চলচ্চিত্রে আর কোনো তার প্রতিদ্বন্দ্বী খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ অভিনেতা একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে সিনেমা দর্শকদের মাতিয়ে রেখেছেন। এর পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের। ঈদে মুক্তির অপেক্ষায় ‘তাণ্ডব’। এ নিয়ে এমনিতেও শাকিব খান আলোচনায় আছেন। এবার ‘তাণ্ডব’-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় উঠেছে। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, শাকিব খানের হৃদয়ের অতীত শবনম বুবলীও তাকে প্রশংসায় ভাসালেন।

    কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া সিনেমাটির। সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। ‘তাণ্ডব’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। 

    এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং। 

    গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, এক ফরমাল-গ্ল্যামার লুকে। ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট। চোখে সানগ্লাস আর বুকে ‘SK’ লেখা ব্রোচ—সব কিছু মিলিয়ে শাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন—শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন। 

    শাকিব খানের সেই পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে।  নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিব খানের লুকের প্রশংসা করছেন।  ভক্তদের এমনও দাবি— বলিউডের খানদের সঙ্গে শাকিব খানকে এখন আর আলাদা করা যায় না। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়; শাকিব খানের একসময়ের হৃদয়ের রানী শবনম বুবলীও প্রশংসা করেছেন।

    শাকিবের সেই পোস্টটি শেয়ার করে বুবলী লিখেছেন— ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন।’ সঙ্গে সেই সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

    উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। 

    এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব খান। কিং খান বলেন, ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের— কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো অবাক হয়েছি। কখনো খুব দুঃখিত হয়েছি, আবার কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি।

    বিনোদন ডেস্ক

  • ‘পিনিক’-এ খাঁচায় বন্দি বুবলি

    নতুন বছরে দর্শকদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টার। 

    শনিবার নিজের ফেসবুক পেইজে ‘পিনিক’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন নায়িকা। সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখা গেছে তাকে।  

    মাথা স্কার্ফ দিয়ে আবৃত, চোখে রোদ চশমা আর মুখ খাঁচার ভেতরে বন্দি। কাঁধের নিচের অংশ কালো পোশাকে মোড়ানো; যা রহস্যময় লুক তৈরি করেছে।  

    কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় হয়েছে ‘পিনিক’-এর শুটিং। যেখানে বুবলির বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। 

    সিনেমার অভিনয়ে যারা থাকছেন- আলী রিয়াজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, মোমেনা চৌধুরী, মাসুম বাশার,আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, শরীফ সিরাজ,একে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু। 

    ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের প্রযোজনায়, সহ-প্রযোজক হিসেবে থাকছেন অভিনয়শিল্পী শিমুল খান। চলতি বছরে রমজানের ঈদে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    অনলাইন ডেস্ক

  • রাজনীতি না করার কারণ জানালেন বুবলী

    বাংলাদেশে এ পর্যন্ত অনেক শোবিজ তারকাই রাজনীতিতে এসেছেন। এদের মধ্যে কেউ কেউ ভালো করতে পারলেও অধিকাংশ তারকাই ব্যর্থ হয়েছেন। সমালোচনার মুখে পড়ে ক্যারিয়ার শেষও হয়েছে অনেকের। বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারকাদের বিতর্কিত নানা কর্মকাণ্ড সামনে আসার পর রাজনীতি নিয়ে চরম সমালোচনার শিকার হন তারা।

    সম্প্রতি মেরিল ক্যাফে লাইভ অনুষ্ঠানে সেই রাজনীতি নিয়েই কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কেন রাজনীতিতে আসতে চান না, জানিয়েছেন সে কথাও।

    তিনি বলেন, আমরা শিল্পী, সিনেমার প্রয়োজনে আমাদের অনেক চরিত্রে চরিত্রায়ণ করতে হয়। কিন্তু আমি কখনওই পলিটিক্যাল কোনো কিছু চাই না আমার সঙ্গে যুক্ত হোক। কারণ আমি একজন শিল্পী, আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই। হ্যাঁ, একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলবো। আমার কাছে যা সঠিক বা বেঠিক মনে হবে, আমি সেই বিষয়ে কথা বলবো।

    রাজনীতিতে জড়িত সহকর্মীদের নিয়ে অভিনেত্রী বলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে অনেক শিল্পীই যুক্ত হয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ। তবে এ ব্যাপারটায় মাঝে মাঝে আমরাও ভুক্তভোগী হই।  কেননা, অনেক শিল্পীই রাজনীতিক প্রভাব খাটিয়ে অনেক ভুয়া নিউজ করাচ্ছেন। যেটা এক ধরনের হলুদ সাংবাদিকতা। যে জায়গাটায় সংস্কার প্রয়োজন।

    বুবলী বলেন, আমাদের তো শুধু সংস্কার বলতে দুই-একটা সেক্টরের না। এ ধরনের যে-কোনো একটা মিথ্যা নিউজ করে ফেললো, যেটার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণও নেই। এসবের জবাবদিহিতার প্রয়োজন।

    নায়িকা বলেন, অনেক রাজনীতিবিদকেই দেখি, যখন যে দল ক্ষমতায় আসে তারা তখন সে দলে চলে যায়। এই যে ডিগবাজি দেওয়া মানুষগুলো একটু অন্যরকম। কারণ তারা যে কোনো সরকারের সময় নমিনেশন নিচ্ছে, আবার তা পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলছে। আমার মনে হয় এসব বিষয়ে একটি সামগ্রিক পরিবর্তন দরকার।

    দেশপ্রেম বলতে শুধু নির্দিষ্ট কোনো একটি বিষয়কে বুঝায় না। দেশপ্রেম হচ্ছে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করা বলেই মনে করেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • সেপ্টেম্বরে শাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম

    সম্প্রতি সময় দেশীয় চলচ্চিত্র অঙ্গণে ধারাবাহিকভাবে ভালো কিছু সিনেমা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। অনেকে ধারণা করছেন, দীর্ঘ দিনের খড়া কাটিয়ে নতুন এক উত্থান পর্বে ঢাকাই সিনেমা। বছর দুয়েক আগেও সিনেমা মুক্তির ঘটনা ছিল কেবল উৎসব ও বিশেষ করে ঈদকেন্দ্রিক। তবে নির্মাতারা এখন এই প্রবণতা থেকে বেড়িয়ে আসছেন। 

    আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে নতুন দুটি ছবি। ধারণা করা যাচ্ছে, মুক্তির সময় দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে।

    একটি সুপারস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’। এর সঙ্গে মুক্তির তালিকায় যোগ দিতে যাচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত প্রতীক্ষিত ছবি ‘জংলি’। যেখানে আরও আছেন চিত্রনায়িকা দীঘি।

    ‘দরদ’ এর নির্মাতা অনন্য মামুন আগেই তার ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর ‘দরদ’ মুক্তি পাবে। সঙ্গে এও জানিয়েছেন, এটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

    একইমাসে যোগ হতে যাচ্ছে ‘জংলি’। ছবির পরিচালক এম রাহিম বলছেন, সেপ্টেম্বর মাসে ‘জংলি মুক্তি দিতে চান’। সেভাবেই শেষ সময়ের কাজ আগাচ্ছেন। নির্মাতা মুক্তির চূড়ান্ত দিনক্ষণ না জানালেও সূত্র বলছে, ‘দরদ’র সঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। প্রস্ততি সেভাবে চলছে।

    ‘দরদ’-এর সঙ্গে যদি সত্যি ‘জংলি’ মুক্তি পায় তবে একইদিনে দুই ছবির মুক্তিতে ‘বিগ ক্ল্যাশ’ হতে পারে। এতে করে সিনেমা নিয়ে ফের জমে উঠবে আলোচনা। কারণ, অনলাইনে শাকিব খানের সবচেয়ে বড় ফ্যান বেইজ তার নতুন ছবির জন্য মুখিয়ে থাকে। অন্যদিকে, সিয়ামের ভক্তরাও দীর্ঘদিন পর তাকে আবার পর্দায় দেখতে যাচ্ছেন। তাই একসঙ্গে ‘দরদ’ ও ‘জংলি’ মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা।

    এর আগে প্রকাশিত ‘দরদ’র লুক টিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা। তাদের ধারণা, প্রিয়তমা, রাজকুমার এবং তুফানের পর ফের ‘দরদ’ দিয়ে হয়তো আবার সিনেমা প্রেমীদের মন জয় করে নেবেন এই তারকা।

    অন্যদিকে, সিয়ামের ‘জংলি’ লুক ছাড়া কিছুই প্রকাশিত হয়নি। তবে মুখে মুখে শোনা যায়, এ ছবির মাধ্যমে জন্ম হতে পারে এক নতুন সিয়ামের। বাকিটা অনুধাবন করতে দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

    বিনোদন ডেস্ক

  • সে তো এখন পরিবারেরই অংশ: শাকিব প্রসঙ্গে বুবলী

    ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর। শনিবার বিকালে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে টিজারটি প্রকাশ করা হয়, যেখানে বুবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    rnrn

    টিজার প্রকাশনা অনুষ্ঠান শেষে বুবলী কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে। 

    rnrn

    পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম টালিউড ফোকাস কলকাতা বুবলীর কাছে জানতে চায়— কলকাতায় প্রথম সিনেমায় অভিনয়ের আগে শাকিব থেকে কোনো পরামর্শ বা উপদেশ তিনি নিয়েছেন কিনা? 

    rnrn

    এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। তার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন-শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। 

    rnrn

    শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন প্রশ্নে বুবলীর উত্তর, ‘টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ, উনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।’

    বিনোদন ডেস্ক

  • মাহফুজ-বুবলির ‘আমি কথা বলতে চাই’ 

    ভিন্নধর্মী একটি অনুষ্ঠান ‘আমি কথা বলতে চাই’। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলি।

    rnrn

    রোববার রাত সাড়ে ১০টায় এটিএন বাংলার প্রচারিত হবে অনুষ্ঠানটি।

    rnrn

    এ অনুষ্ঠানের পঞ্চম পর্বে অংশ নিয়ে তারকারা তাদের অনেক অজানা কথা বলার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

    rnrn

    অনুষ্ঠানের বিভিন্ন অংশের বিষয়বস্তু ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা কখনো আবেগপ্রবণ হয়েছেন, কখনোবা নস্টালজিক হয়ে পড়েছেন।

    বিনোদন ডেস্ক

  • আমাদের রসায়ন বেশ ভালো: বুবলি

    বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। ঈদের দুই সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত 'লিডার: আমিই বাংলাদেশ' ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। এছাড়া সাইফ চন্দন পরিচালিত 'লোকাল' সিনেমাটিও দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

    rnrn

    শবনম বুবলি বলেন, সুপারস্টার শাকিব খান অনেক বছর ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন আমাদের সিনেমা। তার সঙ্গে কারো তুলনা চলে না। চলচ্চিত্রে এসেছি তার বিপরীতে অভিনয় করে। আমাদের পর্দায় রসায়ন বেশ ভালো।

    rnrn

    তিনি আরও বলেন, আদর আজাদের সঙ্গে তালাশ সিনেমায় প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতে দর্শক বেশ প্রশংসা করেছেন। এবার ঈদে লোকাল সিনেমাটির কথা অনেকেই বলেছেন। জুটি গড়ে ওঠা আসলে পরিচালক, প্রযোজক ও দর্শকের বিষয়। তারা চাইলে অবশ্যই হবে।

    rnrn

    'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমায় বুবলির বিপরীতে আছেন শাকিব খান। 'লোকাল' সিনেমায় আদর আজাদ।

    rnrn

    শবনম বুবলি অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে উল্লেখযোগ্য- চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা', জাকির হোসেন রাজু পরিচালিত 'চাদর', সৈকত নাসির পরিচালিত 'ক্যাসিনো', মো. ইকবাল পরিচালিত 'রিভেঞ্জ'।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না: বুবলী 

    ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা শবনম বুবলী। যিনি সিনেমা জগতে যতটা খ্যাতি পেয়েছেন, তার থেকে বেশি আলোচিত হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী কাণ্ডে। সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এ চিত্রনায়িকা। সেখানে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলী।   

    rnrn

    শাকিব খান প্রশ্নে চিত্রনায়িকা বুবলী বলেন, শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। উনার জায়গায় উনি কিং খান। এ জন্যই তো ১০০টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার। উনি এতোটাই ভালো অভিনেতা, যেন উনার সঙ্গে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না। 

    rnrn

    পর পর সিনেমায় একই জুটি কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, জুটির ব্যাপারটি হচ্ছে, শাকিব-বুবলী জুটি দর্শকদের কাছে ভালোবাসার নাম। শুধু তাই নয়, অন্য এক ভালোবাসা আছে। তালাশ ও লোকাল সিনেমাটা দর্শকরা খুবই আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। সামগ্রিকভাবে বলতে এ জুটিকে দর্শক গ্রহণ করছে। 

    rnrn

    বুবলী আরও বলেন, এ জুটি নির্ভর করে দর্শক ও প্রযোজকদের ওপর। কোনো জুটিকে দর্শকরা পছন্দ করলে প্রযোজকরাও সেটি পছন্দ করে। 

    rnrn

    লোকাল সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রসঙ্গ এলে এ সম্পর্কে বুবলী বলেন, সাইফ চন্দন মজা করে আমাকে স্যার ডাকেন। উনি শাকিব খানকে জিজ্ঞেস করেছেন বুবলীকে নেওয়া যায় কিনা? সেখানে শাকিব সাপোর্ট করেছে। মোদ্দা কথা বলতে গেলে, শাকিব খান কাজের ব্যাপারে খুবই সাপোর্টিভ। এ জন্যই বলি— উনার জায়গায় কাউকে তুলনা হয় না। আমাকে সব সময় সাপোর্ট দেয়।  

    rnrn

    দেখতে শান্ত হলেও সিনেমার চরিত্রে অন্য ভূমিকায় থাকেন কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, আমদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়, সেটি গল্পের ওপর নির্ভর করে। যে সিনেমার যেমন গল্প, তেমন রূপ ধারণ করতে হয়। 

    rnrn

    প্রসঙ্গত, ২০১৯ সালে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি হন শবনম বুবলী।

    rnrn

    সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতেও শাকিব ও বুবলীকে এক জুটিতে দেখা গেছে। সেখানে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • স্বর্গের সুখ বুঝি এমনি হয়: বুবলী

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ।  তাই অনেক উচ্ছ্বসিত অভিনেত্রী বুবলী। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  

    rnrn

    তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন শেহজাদ। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিলেন বীর।

    rnrn

    সোমবার দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী।  

    rnrn

    অভিনেত্রী ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা।  তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।

    rnrn

    বুবলী লেখেন, তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়।  তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।

    rnrn

    সবশেষ নায়িকা লেখেন, তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী।  অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।  শুভ জন্মদিন আমার কলিজা বাবা।  এর পরই জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।

    rnrn

    প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী।  এর পর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি।  স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।  এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।
    rn 

    বিনোদন ডেস্ক

  • একাধিক সিনেমা নিয়ে বুবলীর ঈদ

    এ সময়ের সবচেয়ে ব্যস্ত ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর হাতে রয়েছে হাফ ডজনেরও বেশি সিনেমার কাজ। এর মধ্যে দুটি সিনেমা আগামী ঈদে মুক্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। একটির নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। 

    rnrn

    এ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। পরিচালনা করেছেন তপু খান। অন্যটি ‘প্রহেলিকা’। চয়নিকার পরিচালনায় নির্মিত এ সিনেমায় বুবলী জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন। 

    rnrn

    এছাড়া বুবলী অভিনীত আরও কিছু সিনেমা ঈদে মুক্তির আওয়াজ উঠেছে। এর মধ্যে একটি সরকারি অনুদানের সিনেমা। নাম ‘চাদর’। এটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। অন্যটি হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। 
    rnএটি নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির। 

    rnrn

    ঈদের প্রস্তুতি সম্পর্কে বুবলী বলেন, ‘ক্যারিয়ারে আমার অভিনীত বেশিরভাগ সিনেমা ঈদেই মুক্তি পেয়েছে। সেসব সিনেমা ব্যবসাসফলও হয়েছে। সেই ধারা বজায় রাখতে আসছে ঈদুল ফিতরেও আমার অভিনীত একাধিক সিনেমা মুক্তির কথা শুনেছি। কয়টি মুক্তি পাবে সেটা জানি না। তবে সিনেমাগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। 

    rnrn

    বিনোদনের সবকিছুই আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। শিগ্গির নতুন সিনেমার খবরও দেবেন বলে জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক