Tag: ফারিণ

  • কার টানে ঘুরে বেড়াচ্ছেন ফারিণ?

    নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মের সাফল্যে ব্যাপক প্রশংসা কুড়ান বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত ঈদে প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও জয়জয়কার ছিল। বিশেষ করে তার অভিনীত ‘হাউ সুইট’ নিয়ে আলোচনার কমতি ছিল না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোমান্স দেখিয়েছিলেন এ অভিনেত্রী। 

    এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার। তাই এ মুহূর্তে ছুটির মেজাজে আছেন ফারিণ। দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান অভিনেত্রী। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।

    ঈদ কাটাতে যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার। বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাই তো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।

    সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ফারিণ। এতে বোঝা যায়, অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ। 

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

    শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

    একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।

    সূত্র জানিয়েছে, অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। তবে সাইদুর রহমান পাভেল বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

    ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    সম্প্রতি অপূর্ব ও ফারিণকে নিয়ে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। সেই ওয়েবফিল্মের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের সঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন ফারিণ

    এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও গানে নিজের দক্ষতা প্রমাণ দেখিয়েছেন। পেয়েছেন বেশ কিছু সম্মানজনক পুরস্কার এবং হয়েছেন দর্শক নন্দিত।

    সম্প্রতি মুক্তি পেয়েছে তার একটি ওয়েব সিরিজ। এছাড়া নতুন একটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। 

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনীত সিরিজ ‘চক্র’ সম্পর্কে ফারিণ বলেন, ‘দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। 

    শুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন ফারিণ। তিনি বলেন, ‘এর কাজ শুরুর পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যা একেবারেই অস্বাভাবিক। কারণ ছাড়াই আমি শুটিংয়ে একবার অজ্ঞান হয়ে যাই। এরপর নির্মাতার পা ভেঙে যায়। এছাড়া বেশ কয়েকটি মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হয়। শুটিং যতদিন করেছি, প্রায়ই আমি দুঃস্বপ্ন দেখতে থাকি। এছাড়া শুটিং ইউনিটে অস্বাভাবিক আরও অনেক ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা আজও পাইনি। এসব ঘটনার মধ্য দিয়েই কাজটি আমরা শেষ করি।’

    কলকাতায় দেবের সঙ্গে সিনেমার কাজ ছেড়ে দেয়া প্রসঙ্গেও উঠে আসে কথোপকথনে। তিনি বলেন, খুব বড় করে বলার মতো তেমন কোনো কারণ নেই। কলকাতার ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় কাজটি ছেড়ে দিতে হয়। এদিকে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করার কথা। নির্ধারিত সময় না যেতে পারলে পুরো ইউনিট আমার জন্য সমস্যায় পড়বে। এছাড়া অন্য শিল্পীদের শিডিউল নিয়েও বিপাকে পড়তে হবে ইউনিটের। সবকিছু চিন্তা করেই আসলে কাজটি থেকে সরে আসি।

    আসন্ন কাজ ও বর্তমান ব্যস্ততা সম্পর্কে ফারিণ বলেন, অমীমাংসিত রহস্য রেখে যাওয়া সিরিজ ‘চক্র’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের ব্যস্ততা। এটির চরিত্রের পেছনে সময় দিচ্ছি, চরিত্র ধারণে ব্যস্ত আছি। এটি অমি (কাজল আরেফিন অমি) ভাই নির্মাণ করছেন। 

    এতে আমার সহশিল্পী রয়েছে অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাই। তার সঙ্গে ওটিটিতে এটি আমার দ্বিতীয় কাজ। সিরিজটি নিয়ে খুব আশাবাদী আমরা। শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি শেষ করার পর এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারব। এদিকে গান নিয়েও ব্যস্ততা রয়েছে আমার। ইতোমধ্যেই বলেছি গানে নিয়মিত হব। সামনে গান নিয়েও নতুন খবর দেব।’

    সামাজিক মাধ্যম ব্যবহারে ভক্তদের প্রতি সচেতন থাকার বার্তা দিয়ে ফারিণ বলেন, ‘আজকাল ছোট্ট অনেক বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে বিতর্ক হয়। যে কোনো কথা বা কারও সঙ্গে কোনো ছবি নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এসব বিষয় নিয়েই আমার একটা বার্তা ছিল। আমি এসবে সময় নষ্ট করতে চাই না। কে আমাকে নিয়ে কী ভাবল, বা আমাকে নিয়ে কী সমালোচনা করল, এসব ব্যক্তিগতভাবে আমি গায়ে মাখতে চাই না। এগুলো নিয়ে ভাবলে কাজই করতে পারব না। নিজে ঠিক থাকলে সব ঠিক, আগে দেখতে হবে নিজে সঠিক পথে আছি কি না। আমার ভক্তদের সচেতন থাকতে বলেছি এজন্যই। সামাজিক মাধ্যমে যা দেখবেন, তাই বিশ্বাস করবেন না। আগে এর সত্যতা যাচাই করবেন।’

    বিনোদন ডেস্ক

  • দেবের সিনেমা থেকে সরে এলেন ফারিণ, যা বললেন প্রযোজক

    মাত্র এক মাস আগেই ঘোষণা করা হয়— অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিন্তু সে দেশের অভ্যন্তরীণ সমস্যা এখনো কাটেনি। তাই এপার বাংলায় আসার ভিসা পাওয়া যাচ্ছে না। যার জেরে দেবের নায়িকা হচ্ছেন না তাসনিয়া ফারিণ। দেবের বিপরীতে নতুন নায়িকার খোঁজে প্রযোজক অতনু রায়চৌধুরী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাত্র এক মাস আগের কথা। সেই সময় আনন্দবাজার জানিয়েছিল— অভিজিৎ সেনের পরিচালনায় দেবের বিপরীতে প্রথম অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। সেই সময় কোটা আন্দোলন নিয়ে উত্তাল ওপার বাংলা। তার পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সময় অতনু বলেছিলেন, রোজ কথা হচ্ছে। আগস্টে ফারিণের কলকাতায় আসার কথা ছিল। আমাদের সঙ্গে বসে চিত্রনাট্য শুনবে। তার পর মহড়া দেবে। আপাতত সব বন্ধ। তারপরও তার আশা— নভেম্বরে শুটিং হলে হাতে সময় রয়েছে। তার আগে পরিস্থিতি শান্ত হয়ে যাবে।

    কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো না। এপার-ওপার দুই বাংলার বিনোদন জগতের পরিস্থিতি খারাপ। দুই বাংলার সেতুবন্ধের চেষ্টা আপাতত স্থগিত। এ কারণে প্রযোজক অতনু রায়চৌধুরীর আগামী ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে না ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। 

    এ বিষয়ে আনন্দবাজারের প্রতিবেদক যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে। প্রযোজক অতনু রায়চৌধুরী জানিয়েছেন, ভিসাঘটিত সমস্যার কারণে ভারতে কাজ করতে পারছেন না নায়িকা তাসনিয়া। আনন্দবাজার অনলাইন তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল। নায়িকা কোনো সাড়া দেননি।

    অতনু বলেন, আমাদের পাশাপাশি তাসনিয়াও ওর তরফ থেকে চেষ্টা করেছিল, যাতে আমাদের সঙ্গে কাজ করতে পারে। কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ পালাবদলের কারণে তা সম্ভব হচ্ছে না। এমনিতেই ভিসা পেতে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখন সেই প্রক্রিয়া আরও জটিল হয়ে গেছে। ফলে তাসনিয়া আমাদের সঙ্গে কাজ করতে পারছে না। ওর মতো আমরাও অত্যন্ত ব্যথিত।

    দেবের নতুন নায়িকা কে হচ্ছে?—এমন প্রশ্নের উত্তরে অতনু বলেন, আমি এখনো কিছুই ঠিক করে উঠতে পারিনি, পারেননি দেব-অভিজিৎও। তবে চিত্রনাট্য তৈরি। নায়িকা ঠিক হয়ে গেলেই বছরের শেষে তারা উড়ে যাবেন লন্ডনে। ‘প্রজাপতি’র পর এ ছবিতে আরও একবার দেবের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। 

    বিনোদন ডেস্ক

  • দেবের নায়িকা ফারিণ

    বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ আবারও ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘প্রতীক্ষা’। পরিচালনায় আছেন অভিজিৎ। 

    rnrn

    এ সিনেমায় তার বিপরীতে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব। সেই সঙ্গে থাকছেন ফাটাকেষ্টখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।

    rnrn

    এর আগে গত বছর অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 

    rnrn

    ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ গণমাধ্যমকে জানান, দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে খুঁজছিলাম। এরপর ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। 

    rnrn

    গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ-দেবের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। ছবি শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশিরভাগ শুটিং লন্ডনে হওয়ার কথা রয়েছে। কলকাতাতেও ছবির কিছু অংশ শুটিং হবে। 

    rnrn

    এদিকে সিনেমার কাহিনি নির্মাতা খোলাসা করতে না চাইলেও এ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। পরিচালক অভিজিৎ জানান, সিনেমার গল্প চূড়ান্ত। এখন শুধু চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায়চৌধুরী।

    rnrn

    উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে।

    বিনোদন ডেস্ক

  • স্টেজে ফারিণের বেসুরো গান, ফেসবুকে সমালোচনার ঝড়

    জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের গায়িকা হিসেবে অভিষেক হয় গত ঈদে। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রচারের পর ব্যাপক আলোচিত হন ফারিণ। 

    এরপর যেখানেই গেছেন, এই গানের জন্য প্রশংসা কুড়িয়েছেন ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন। রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিও।

    তবে লন্ডনে গিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিণ। যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন, মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন। 

    রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গেয়েছেন তিনি।

    লন্ডনের মঞ্চে তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজন নানাভাবে পোস্ট করেছেন। লিখছেন নিজেদের মতামতও।

    মোকতার আহমেদ নামের একজন লিখেছেন, ‘পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে পেশাদার গায়িকারাও এভাবে করে না। নিজের ক্যারিয়ারের ঝুড়িতে হাজার হাজার গান পড়ে আছে, এমন গায়িকারাও দাওয়াতে যেতে দুবার ভাবেন। আর এই নতুন শিল্পী একটা গান গেয়ে ভাইরাল হয়ে এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। নিজের ঝুলিতে আরও কিছু ভালো গান জমা পড়ুক, আস্তে ধীরে তারপরে যাওয়াটা উচিত ছিল—তাহলেই ট্রলের শিকার হতে হতো না।’ 

    কেউ কেউ বলছেন, ‘ইত্যাদি’তে প্রচারিত ফারিণের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটো টিউন ব্যবহার করা হয়েছে।’

    আদৃতা তাসনিম নামের একজন ফারিণের পক্ষ নিয়ে লিখেছেন, ‘লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক। লন্ডনে তিনি ভালোই গাইছেন গান কিন্তু সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক, স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয়।’

    আফসানা হক লিখেছেন, ‘হাতে মাইক্রোফোন নিলে শিল্পী হয় না, শিল্পী হতে হলে সাধনা করা দরকার।’

    ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিণ। 

    তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল, তার অভিনীত ‘ফাতিমা’ ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিণ।

    বিনোদন ডেস্ক

  • ব্ল্যাকমেইলের শিকার ফারিণ! 

    ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার বড় পর্দায় অভিষেক হয়েছে। ঈদে এবার খুব বেশি নাটকে দেখা যাবে না তাকে। তাবে তাকে এবার দেখা যাবে রাইসা চরিত্রে। এই গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে রাইসার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন। 

    rnrn

    বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করে। কিন্তু রাইসা একদম পাত্তা না দিয়ে স্বামী রাকিবের কাছে নিজেকে প্রিয় করে তুলে। কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। 

    rnrn

    এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী। 

    rnrn

    তিনি বলেন, ‘ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার। 

    rnrn

    নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন।

    বিনোদন ডেস্ক

  • দাহকাল থেকে ফাতিমা

    বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ। নাটকেই তাকে বেশি দেখা যায়। তবে আজ থেকে আট বছর আগে শুরু করেছিলেন একটি সিনেমার কাজ। নাম ‘দাহকাল’। 

    rnrn

    পরিচালনার দায়িত্বে ছিলেন ধ্র“ব হাসান। ওই সময় সবে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন ফারিণ। সেভাবে পরিচিতিও ছিল না। সিনেমায় ক্যারিয়ার গড়ার আগ্রহ থেকে ‘দাহকাল’-এ কাজ শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সিনেমায় তার প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হয়নি। 

    rnrn

    কারণ, মাঝপথেই সেই সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু থেমে থাকেননি ফারিণ। নিজেকে এরইমধ্যে নাটকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। অবস্থান করছেন জনপ্রিয়তার তুঙ্গে। এরমধ্যে জীবনের প্রথম সিনেমার কাজও শেষ হয়। এবার মুক্তির পালা। সম্প্রতি সেটিও ঘোষণা করা হয়েছে।  

    rnrn

    ৮ বছর আগে শুরু হওয়া ফারিণের সেই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ মে।  তবে বদলে গেছে নাম। ‘দাহকাল’ হয়ে গেছে ‘ফাতিমা’। অর্থাৎ এ মুহূর্তে নির্মামা ফারিণের জনপ্রিয়তাকেই পুঁজি করে মাঠে নামছেন। তাই সিনেমার নামও রাখা হয়েছে চরিত্রের নামানুসারে। অর্থাৎ, এখন দেখানো হচ্ছে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিণ। 

    rnrn

    এ সিনেমা নিয়ে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় তাসনিয়া ফারিণ বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নাটকের কাজে ব্যস্ত হয়ে যাই। ফাইনালি শেষ হয়েছে খুব ভালোভাবে। আমি নিজেও বড় পর্দায় এটি দেখার অপেক্ষায়।’ 

    rnrn

    উল্লেখ্য, এই ‘ফাতিমা’ই গত ফেব্রুয়ারিতে ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিয়েছিল। এতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন ফারিণ।

    বিনোদন প্রতিবেদন

  • ইত্যাদির মাধ্যমে কণ্ঠশিল্পী ফারিণের আত্মপ্রকাশ

    টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয়গুণে হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি বিশেষ গুণ হচ্ছে— তিনি ভালো গাইতে পারেন। গান করার ইচ্ছে থাকলেও নানা কারণে এত দিন সেটি করা হয়ে ওঠেনি। এবার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

    rnrn

    ঈদ উপলক্ষ্যে ইত্যাদির বিশেষ আয়োজনে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে গাইতে শোনা যাবে। শিল্পী তাহসান খানের সঙ্গে এবারের ইত্যাদিতে গান করেছেন তাসনিয়া ফারিণ। এর মাধ্যমে গায়িকা হিসেবে ফারিণের আত্মপ্রকাশ ঘটল।

    rnrn

    ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানা যায়।

    rnrn

    পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গান গেয়েছেন ফারিণ। অভিনয়ে জনপ্রিয় ফারিণের এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমে তার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো।

    rnrn

    এ প্রসঙ্গে ফারিণ জানান, ছোটবেলা থেকেই ইত্যাদি তার প্রিয় অনুষ্ঠান। সেখানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। এটি একটি ভিন্ন ধরনের গান। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে গানটি ভালো লাগবে বলেও আশাবাদী তিনি। একই সঙ্গে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ইত্যাদির প্রতি কৃতজ্ঞ জানান ফারিণ।

    rnrn

    গানটি নিয়ে তাহসান জানান, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। ফারিণও খুব ভালো গেয়েছে।’

    rnrn

    গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তাহসান ও ফারিণের এই দ্বৈত সংগীতটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।

    rnrn

    প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কিত পোস্ট করে সাংবাদিকদের দুষছেন তাহসান-ফারিণ

    গত ২৮ ফেব্রুয়ারি রাতে অভিনেতা ও গায়ক তাহসান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হওয়ার কয়েক ঘণ্টা পর মুছে ফেলা হয়।

    rnrn

    ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেটিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ জামিলকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। 

    rnrn

    ভিডিওটি দেখে তাহসানের ফ্যানপেজে ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রুপ, মীমপেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। 

    rnrn

    অন্যদিকে তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের এক ঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন- ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’

    rnrn

    বিতর্কিত ভিডিও-পোস্ট করে সমালোচনার শিকার হন দুই অভিনেতা-অভিনেত্রী। তাদের পোস্ট নিয়ে সংবাদমাধ্যম নিউজ করায় ক্ষুব্ধ হন তারা। 

    rnrn

    ভিডিও-পোস্টের পক্ষে যুক্তি দেখাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নীতিনৈতিকতা শেখান তাহসান-ফারিণ।

    rnrn

    অনাকাঙ্ক্ষিত ভিডিও লাইভ প্রসঙ্গে তাহসান খান বলেন, অনেক সময় অদৃশ্য কিছু হাত থাকে। যে হাতটি আসলে সবকিছু পরিচালনা করে। আমরা আসলে পুতুলের মতো সেই হাত দ্বারা পরিচালিত হই। সেজন্যই আমরা এখানে বসে আছি। এবার ঈদে আমাদের একটা গান আসছে। গানের অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। সেই গানের জন্য ভিডিও শুটিং করতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সেই হিসেবে আমরা একটা স্টোরে গিয়েছিলাম। আজকে এতটুকুই বলতে পারি।

    rnrn

    তাহসান আরও বলেন, এখন যে কেউ আপনাদের কাতারে এসে দাঁড়াতে পারছে। যে কেউ একটা মোবাইল, একটা ফেসবুক পেজ থাকলেই নিজেকেই সাংবাদিক বলে দাবি করতে পারছে। আমি মনে করি এজন্য আপনাদেরই সোচ্চার হওয়া উচিত। আপনাদের জায়গাটা তো এত ঠুনকো না। ভুঁইফোড় শিরোনামের কাজগুলো বেশি হয়। প্রতিযোগিতার দৌড়ে আপনাদের কেউ হয়তো ভাবতে হচ্ছে, তাদের নিউজে এত বেশি ভিউ হচ্ছে, তাদের নিউজটার মতো আমাদেরও নিউজ করতে হবে। এজন্য হয়তো আপনাদের করতে হচ্ছে। এর বাইরে এসে আপনাদের কাজটা করতে হবে। আমাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া না, আপনাদের ভাইরাল করা না। আমার প্রতিবাদের ভাষাটা আমি এখানে বলে দিলাম।

    rnrn

    অভিনেতা বলেন, আমি আসলে যে যুগে কাজ করা শুরু করেছি সেই যুগটা অন্যরকম ছিল। সে সময় আমরা গান গাইতাম, বই পড়তাম তারপরে আমরা কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছি। তারপরে মানুষের ভালোবাসার কারণে সেলিব্রেটিস হয়েছি হয়তো। বর্তমান যুগটা ডিফারেন্ট। এখন যা কাজ কি হচ্ছে, তার চাইতে মাইক সামনে কতগুলো আছে সেগুলোকে বেশি ইমপর্টেন্ট দেওয়া হয়। যারা সুন্দর করে মাইকের সামনে কথা বলতে পারেন না তারা আসলে বেশি যোগ্য। আজকে আসলে কতটুকু বলা উচিত বা কি বলা উচিত সেটা আমি এখনো শিওর না। তবে আমি এতটুকুই বলতে পারি জীবনে অনেক ঘটনাই ঘটে, সবকিছু এক্সপ্লেইন করা একটু মুশকিল হয়ে যায়।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা হয়তো একটা লাইভে দেখেছেন আমরা কোথাও আটকা পড়েছিলাম। আমরা আসলে আটকা পড়িনি, এ কথাটা বলতে এসেছি। আমরা আসলে বলতে এসেছি, আমরা ভালো আছি। আসলে কী ঘটনা ঘটেছিল সেটা আপনারা কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন। আজকে আসলে সেই সুযোগটা নেই। আজকে আমরা পুরোটা এক্সপ্লেইন করতে পারব না। আমাদের হাতে বিষয়টা আসলে নেই।

    rnrn

    তাসনিয়া ফারিণ বলেন, আপনারা নিউজ করেন এবং মাঝে মাঝে এমন এমন হেডলাইন করেন, সেই নিউজের ভেতরে কি আছে অডিয়েন্স সেটা পড়ে দেখে না। সেই হেডলাইন থেকে তাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। এটাকে আমরা অপসাংবাদিকতা বলব।

    rnrn

    তিনি আরও বলেন, আপনারা আসলে যে স্টোরে আমাদের দেখেছেন সেটা একটা অ্যাপেক্সের স্টোর ছিল। আমরা আসলে ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম। সেখান থেকে একটা লাইভ হয়। পরে সেখান থেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। পরে সেটার একটা আপনার ভিডিও দেখেছেন। বিষয়টা এতটুকুই।

    বিনোদন ডেস্ক