Tag: প্রেমিকা

  • প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক সনম পুরী 

    দীর্ঘদিনের প্রেমিকা, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী।

    rnrn

    গত বছর মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তার। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।

    rnrn

    পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।

    rnrn

    তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। 
    rnযেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।

    rnrn

    সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তার কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। 

    বিনোদন ডেস্ক

  • মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাইফপুত্র

    নতুন বছরে মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছাড়লেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম খান এবং তার প্রেমিকা পলক তিওয়ারি।

    দুজনের প্রেমের গুঞ্জন সেই ২০২২ সাল থেকেই। কিন্তু এখনও সম্পর্ক নিয়ে লুকোচুরি রয়ে গেছে তাদের মধ্যে। তাই বিমানবন্দরে দুজনেই ঢুকলেন মুখ লুকিয়ে।

    বছরের শেষে অনেক বলিউড জুটি মুম্বাই ছেড়ে দেশে বাহিরে গেছেন ছুটি কাটাতে। তার মধ্যে সাইফ আলি খান-কারিনা কাপুর খান, রণবীর কাপুর-আলিয়া ভাট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আদভানিসহ আরও অনেকই রয়েছেন।

    সেই তালিকায় যোগ হয়েছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং তার কথিত প্রেমিকা শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির নাম।

    দুজনের প্রেমের গুঞ্জন সেই ২০২২ সাল থেকে। কিন্তু সম্পর্ক নিয়ে লুকোচুরি এখনও কাটেনি। ইব্রাহিম কখনও কখনও একটু হেঁয়ালি করে মন্তব্য করলেও পলক একটি সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছিলেন, তারা শুধুই বন্ধু।

    প্রিয় বন্ধুর সঙ্গেই রোববার সন্ধ্যাটা কাটালেন পলক। বছরের শেষ রাতে একসঙ্গেই পার্টি করছিলেন তারা। হঠাৎ ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছতেই ঠিক যেন সিন্ডারেলার মতো দুজনেই ছুট মারলেন। গা়ড়ি করে সোজা বিমানবন্দরে। তবে বিমানবন্দরে সাংবাদিকদের ফাঁকি দিতে পারেন, এমন কপাল এখনও খুব বেশি তারকার হয়নি। তাই তারাও বাদ পড়েননি।

    ক্যামেরার ঝলকানি দেখেই ইব্রাহিম টুপি দিয়ে মুখ লুকিয়ে ফেলেন। পলকও ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেন। এত দিনে তাদের সম্পর্কের কথা অনেকেই জেনে গেছেন। তা হলে এখনও এত ভয় কিসের? এবারও কি দুজনের বাবা-মা জানেন না, যে ছেলেমেয়ে নতুন বছরে শহর ছাড়ছেন?

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে বিপত্তিতে হৃতিকের সাবেক প্রেমিকা

    বছরের শেষে বলিউডের প্রায় অর্ধেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে। নতুন বছরের উদযাপন করতে প্রিয় মানুষদের সঙ্গে সবাই পাড়ি দিয়েছেন যে যার গন্তব্যে। কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার মনের মানুষের সঙ্গে। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন প্রায় সব তারকাই। তেমনই নববর্ষ উদযাপন করতে প্রেমিক আরসালান গোনির সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছিলেন সুজান খান। ব্যস, বিমানবন্দরে এসেই ঘটল বিপত্তি। 

    rnrn

    তাদের দেখে আলোকচিত্রীরা তখন ছবি তুলতে ব্যস্ত। অন্যদিকে তারা চেক ইন করাচ্ছেন। ব্যাগ খুলে সুজানের প্রেমিক দেখেন তিনি পাসপোর্ট আনতেই ভুলে গিয়েছেন। এ কথা শুনে সুজানের চোখ কপালে। সেই মুহূর্তে কী করলেন তিনি? খবর আনন্দবাজার অনলাইনের।

    rnrn

    সুজান সঙ্গে সঙ্গে তাকে বলেন, ‘তুমি সত্যি কথা বলছ? সত্যিই পাসপোর্ট আনোনি?’ এ কথা বলতে বলতেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তারা। সেই মুহূর্তে বিমানবন্দরের অন্দরে যাননি তারা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি সুজান।

    rnrn

    ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্যে ইতি টানেন সুজান আর হৃতিক। তারপর যে যার প্রেমজীবন আলাদা করে নিয়েছেন। গায়িকা, অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক। তাদের বিয়ের কথাবার্তাও চলছে বলেই শোনা যায়। অন্যদিকে, বিয়েতে তাড়া নেই সুজান-আরসালানের। দিব্যি প্রেম করছেন দুটিতে। আবার চারজনের মধ্যে বন্ধুত্বও গভীর। সাবার সঙ্গেও সুজানের সম্পর্ক মধুর। হৃতিক আর সুজান আলাদা হয়ে গেলেও রেহান আর রিদানের ভরণপোষণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন একসঙ্গেই। প্রয়োজনে প্রায়ই দেখা করেন সাবেক দম্পতি।

    বিনোদন ডেস্ক

  • আমির খানের নতুন সিনেমায় প্রেমিকা ফাতিমা

    দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী জানুয়ারিতে ‘সিতারে জামিন পার’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে নামছেন তিনি। 

    আমিরের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী ফাতিমা সানা। কমেডি ড্রামা ঘরানার এ সিনেমার নাম এখনো নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছেন অভিনেতা আমির খান। এর মধ্যে একটিতে থাকছেন তার চর্চিত প্রেমিকা ফাতিমা সানা শেখ। খবর পিঙ্কভিলার।

    ঘনিষ্ঠ সূত্রে পিঙ্কভিলা জানিয়েছে, নির্মাতা অদ্বৈত চন্দনকেই পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজেক্টে। এ মাসের শুরুর দিকেই অভিনেতাকে চিত্রনাট্য শোনানো হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন অদ্বৈত। আগামী বছরের শুরুর দিকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তার।

    এরপর অদ্বৈত চন্দন এ চিত্রনাট্য তৈরি করেন, যা আমির ও ফাতিমা দুজনেরই খুব পছন্দ হয়েছে। পরিচালক নিত্যা মেহরার ওয়েব সিরিজের কাজ সেরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন ফাতিমা।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানার ‘ধক ধক’ সিনেমা। আসছে ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এরপর ২০২৪ সালের মার্চে আসছে অনুরাগ বসুর পরিচালনায় ফাতিমা অভিনীত ‘মেট্রো… ইন দিনো’
     

    বিনোদন ডেস্ক

  • জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর তারই সাবেক প্রেমিকা টেলর সুইফটের আশ্রয়ে সোফি

    জটিল থেকে জটিলতর হচ্ছে পপ তারকা জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নারের সম্পর্কের সমীকরণ। এক সময় চুটিয়ে প্রেম করেছেন যে যুগল, এখনো একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করতেও পিছপা হচ্ছেন না তারা।

    rnrn

    জো ও সোফির তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যের সম্পর্কে ফাটল ধরেছে কয়েক দিন আগেই। বিচ্ছেদ নিয়ে কানাঘুষা শুরু হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেন জো ও সোফি। তাদের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে তাদের দুই মেয়ে। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে প্রাক্তন দম্পতির মধ্যে।

    rnrn

    তাদের দুই মেয়ে কোথায় ও কার কাছে থাকবে, অনেক টানাপোড়েনের পর অবশেষে তা নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দুই সন্তানের সঙ্গে থাকার জন্য আপাতত ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন সোফি। তবে বিচ্ছেদের পর আর জো এর বাড়িতে ফেরেননি অভিনেত্রী। তাহলে কোথায় ঠাঁই হয়েছে সোফির?

    rnrn

    দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই সন্তানকে নিয়ে থাকার জন্য সোফিকে নিজের পুরো অ্যাপার্টমেন্টটাই ছেড়ে দিয়েছেন পপ তারকা টেলর সুইফট। আপাতত সেখানেই থাকছেন সোফি। বিচ্ছেদের পরে দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগে জো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন সোফি। সেই মামলায় আপাতত আমেরিকার নিউইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছিল আদালত।

    rnrn

    আদালত নির্দেশনা অনুযায়ী নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনো একটি জায়গায় থাকতে পারে তারা। আদালতের এ সিদ্ধান্তে সম্মতি জানান জো ও সোফিও। সন্তানদের কাছাকাছি থাকার কথা মাথায় রেখেই নিউইয়র্ক সিটিতে থাকার ভাবনা সোফির।

    rnrn

    এদিকে জো এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জো এর সাবেক প্রেমিকা টেলরের সঙ্গে একাধিকবার দেখা গিয়েছিল সোফিকে। সম্প্রতি নিউইয়র্কের এক রেস্তোরাঁয় পপ তারকার সঙ্গে ডিনারেও দেখা গেছে সোফিকে। জোয়ের দুই প্রাক্তনের মধ্যে সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, তা নিয়ে এখন আর সন্দেহের কোনো জায়গাই নেই।

    rnrn

    প্রসঙ্গত, বছর ১৫ আগে ২০০৮ সালে কয়েক মাসের জন্য একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জো ও টেলর। সামান্য একটা মেসেজ পাঠিয়ে টেলরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন জো। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছিলেন টেলর। আমেরিকায় পা রেখেই প্রথমে টেলরের সঙ্গেই ডিনার ডেটে যান সোফি। এবার তার বাড়িতে থাকা শুরু করলেন অভিনেত্রী।

    অনলাইন ডেস্ক

  • পরীক্ষায় ফেল করায় প্রেমিকা ছেড়ে গিয়েছিলেন ধানুশকে

    দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ। বাবার হাত ধরে মাত্র ১৬ বছর বয়সে সিনেমায় নাম লিখিয়েছিলেন এই তারকা। জনিপ্রিয়তা পেতেও তেমন একটা অপেক্ষা করতে হয়নি তার। কিন্তু ছাত্রজীবনে পরীক্ষায় ফেল করায় এই ধানুশকে ছেড়ে গিয়েছিলেন তার প্রেমিকা।

    মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন ধানুশ। প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসতেন তিনি। কিন্তু ধরে রাখতে পারেননি। কলেজের পরীক্ষায় ফেল করায় তাকে ছেড়ে গিয়েছিলেন সেই প্রেমিকা।

    তবে পরীক্ষায় ব্যর্থ হয়ে প্রেমিকা হারালেও বাস্তবজীবনে অনেক পেয়েছেন ধানুশ। দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার তিনি। মোট দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    গান গেয়েও কাঁপিয়েছেন উপমহাদেশ। তার ‘হোয়াই দিস কোলাবেরি ডি’গান শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কার। এ গান সম্পর্কে ধানুশ বলেছিলেন, ‘মাত্র ছয় মিনিটে গানটি লিখেছিলাম। প্রথমবার গানটি রেকর্ডিং করতে লেগেছিল ৩৫ মিনিট।’

    ক্যারিয়ারে ৬২টি সিনেমা মুক্তি পেয়েছে ধানুশের। অধিকাংশই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে এ অভিনেতা ব্যস্ত আছেন তার পরবর্তী ছবিগুলো নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ধানুশের ৮ সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই: পরীমনি

    কাগজ-কলমে ডিভোর্স না হলেও আলাদা থাকছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও পরীমনি। তিনি আর রাজের স্ত্রী নন বলেও দাবি করেছেন পরীমনি। 

    শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরীমনি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

    তিনি লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।

    অভিনেত্রী আরও লিখেছেন, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। 

    পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজ। এ ঘটনার পর তারা এখন আলাদা থাকছেন। এক মাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘প্রেমিকাদের’ ভুলতে চান না শাহিদ কাপুর

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহিদ কাপুরকে তার ‘প্রেমিকাদের’ বিষয়ে খোলামেলা কথা বলতে দেখা যায়। নিউজ এইট্টিন জানিয়েছে, ভিডিওটি বলিউডের নির্মাতা-প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণের’ একটি এপিসোড। সেখানে শহিদ বলেছেন, সাবেক প্রেমিকাদের কখনই মন থেকে মুছে ফেলতে পারবেন না।

    rnrn

    সিনেমায় ক্যারিয়ার শুরুর পর কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় শাহিদ কাপুরের। এর মধ্যে আলোচিত হলো কারিনা-শহিদের প্রেম। এর কারণ ওই প্রেম ছিল অনেক দিনের এবং ২০০৭ সালের ‘যব উই মেট’ সিনেমাটিও তাদের প্রেমকে বারবার মনে করিয়ে দেয়।

    rnrn

    কারণ ‘প্রেমের’ কারণেই শাহিদের এক কথায় সিনেমাটি করতে রাজি হন কারিনা। সিনেমার শুটিংয়ে তারা দুজন দুজনের প্রেমে হাবুডুবু খান। আবার শুটিং শেষ না হতেই বিচ্ছেদ টানেন।

    rnrn

    এরপর শহিদের প্রেমের ‘তরী’ ভেড়ে প্রিয়াঙ্কায়। ২০০৯ সালে ‘কামিনে’ সিনেমায় জুটি বাঁধেন তারা। এরপর ‘তেরি মেরি কাহানি’তেও দুজনকে একসঙ্গে পেয়েছে দর্শক; কিন্তু তারপর এ জুটির ‘ব্রেকআপ’ হয়।

    rnrn

    করণ ওই শোতে শাহিদের কাছে জানতে চান, তুমি কি স্মৃতি থেকে কারিনা আর প্রিয়াঙ্কাকে মুছে ফেলছ? শাহিদের ‘অকপট’ জবাব, তাদের নিয়ে আমার অনেক দুর্বিষহ স্মৃতি আছে ঠিকই, কিন্তু কখনই তাদের ভুলে যাওয়া সম্ভব নয়, যদি না বিশেষ কোনো কারণ ঘটে।

    rnrn

    শাহিদের স্বীকারোক্তি, প্রেম-সম্পর্ক-বিচ্ছেদ অনেক কিছু ‘শিখিয়েছে’ তাকে।  বিয়ের আগে ‘প্রেমিকা’ ছিলেন বলে যে দুইজনকে আজও ‘স্বীকৃতি’ দেন শহিদ কাপুর, বিশেষ কিছু ঘটে না গেলে সেই ‘প্রাক্তন’দের ভুলতে চান না এই বলিউড অভিনেতা।

    যুগান্তর প্রতিবেদন

  • পার্টিতে প্রেমিকার জুতা হাতে হৃত্বিক, ছবি ভাইরাল

    ধনকুবের মুকেশ আম্বানির বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গত সপ্তাহে। দুদিনব্যাপী ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ছিল এলাহি আয়োজন। এদিন তারার হাট বসে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ। 

    rnrn

    শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাটসহ একাধিক বলিউড তারকার পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে ওঠে রাত। এসেছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। 

    rnrn

    এই অনুষ্ঠানে এসেছিলেন সুপারস্টার হৃত্বিক রোশন। সঙ্গে ছিলেন তার বর্তমান বান্ধবী সাবা আজ়াদ। সামাজিক মাধ্যমে একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। 

    rnrn

    ওই ছবিতে দেখা যাচ্ছে— হৃত্বিক সাবার জুতা জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ় পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই হিল জুতা খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক।

    rnrn

    অনুষ্ঠানে ফ্যাশন ডিজ়াইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতা। এই ছবি দেখার পরই হৃতিকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী মহল।
    rn 

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকাকে প্রকাশ্যে চড় যুবকের, ক্ষমা চাওয়ালেন অভিনেতা

    প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে চড় মারেন এক যুবক। এই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে ওই যুবককে তার প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ালেন তেলেগু অভিনেতা নাগা শৌর্য।

    যদিও নিজের আচরণে এতটুকুও অনুতপ্ত ছিলেন না ওই যুবক। তবে তাকে প্রেমিকার কাছে ক্ষমা চাওয়াতে অনড় ছিলেন অভিনেতা। ক্ষমা না চাওয়া পর্যন্ত যুবককে ছাড়েননি তিনি। নাগা শৌর্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেতার কাজে বাহবা জানিয়েছেন নেটিজেনরা।

    ঠিক কী ঘটেছিল? এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— বুধবার হায়দরাবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রেমিকাকে চড় মারেন এক যুবক। সেই দৃশ্য দেখেই রেগে যান অভিনেতা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যুবককে ধরে ফেলেন। এর পর যুবককে প্রেমিকার কাছে ক্ষমা চাইতে বলেন।

    যুবকের পাল্টা দাবি, তার প্রেমিকার সঙ্গে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন তিনি। তর্কবিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    পরিস্থিতি সামাল দিতে ওই যুবকের প্রেমিকা তাকে সরিয়ে নিতে যান। কিন্তু যুবককে আটকে রেখে শৌর্যকে বলতে শোনা যায়, ‘আপনি রাস্তার মাঝে তাকে চড় মারলেন কেন? সে আপনার প্রেমিকা হতে পারে, এর মানে এই নয় যে আপনি তার সঙ্গে এভাবে খারাপ আচরণ করতে পারেন। তাকে সরি বলুন।’ 

    এ সময় চলতি পথের সাধারণ মানুষরাও ওই যুবককে একই কথা বলেন। শেষ পর্যন্ত ক্ষমা চান ওই যুবক।

    তেলেগু তারকার এমন কাজে মুগ্ধ নেটিজেনরা। সবাই একবাক্যে তাকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন— ‘আমার সন্মান জানবেন ভাই।’ অন্য একজন লিখেছেন— ‘হ্যাট অব টু নাগা শৌর্য। আপনি যা করেছেন, তার জন্য অসীম শ্রদ্ধা।’ 

    এদিকে কিছু টুইটার ব্যবহারকারী ভেবেছেন, এটি শৌর্যের আসন্ন সিনেমার একটি প্রচারমূলক স্টান্ট হতে পারে। আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ফালানা আব্বায়ি ফালানা আম্মায়ি’। শ্রীনিবাস আভাসারলা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মালভিকা নায়ার।

    বিনোদন ডেস্ক