Tag: প্রেমিকা

  • যেখানেই যাচ্ছেন প্রেমিকাকে সঙ্গে রাখছেন আমির খান!

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে নিয়ে আসেন। এই বয়সেও দারুণ রসায়নে মজেছেন তারা। যেখানেই আমির যাচ্ছেন সেখানেই প্রেমিকা সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। 

    সম্প্রতি ভারতের ক্রিকেটার শেখর ধাওয়ান ও তার কথিত গার্লফ্রেন্ড সোফি শাইনের সঙ্গে এক সুন্দর সন্ধ্যা কাটালেন আমির-গৌরী জুটি। সোফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন। 

    ছবিতে দেখা যায়, চারজনই ক্যামেরার সামনে মিষ্টি হাসি দিয়ে পোজ দিচ্ছেন।  এতে আমির ও গৌরীকে ক্যাজুয়াল পোশাকে দেখা যায়। সোফি পরেছিলেন একেবারে অল-ব্ল্যাক পোশাক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর এক সন্ধ্যা।’

    এই সপ্তাহের শুরুতে প্রেমিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে।  এতে আমির গৌরীর হাত ধরে অনুষ্ঠানে পৌঁছান এবং তারা দুজনেই পড়েছিলেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক। তাদের সঙ্গে ছিলেন চীনের জনপ্রিয় অভিনেতা শেন তেং এবং মা লি।  পরে সবাই একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।

    জন্মদিনে গৌরীকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে আমির বলেছিলেন, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম, যে দয়ালু, ভদ্র এবং যত্নশীল হবেন।  আর এত কিছুর পর তুমি আমাকেই খুঁজে পেলে?’

    আমির গৌরীকে ২৫ বছর ধরে চিনতেন, যদিও তারা সবসময় যোগাযোগ রাখেননি। মাত্র দুই বছর আগে তারা আবার যোগাযোগ শুরু করেন এবং উভয়েই প্রেমে পড়েন। 

    গৌরীর সঙ্গে প্রেমের প্রসঙ্গে আমির বলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে শান্ত থাকতে পারব, যে আমাকে মানসিক শান্তি দেবে। আর সেখানেই ছিল গৌরী।’

    গৌরী মুম্বাইয়ের একটি সেলুনের মালিক, তবে বর্তমানে তিনি আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করছেন।

    বিনোদন ডেস্ক

  • সীমার সঙ্গে প্রেমিককে দেখে যে প্রতিক্রিয়া মালাইকার

    গত বছরের শেষ ও শুরুটা প্রেমহীন কেটেছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। ভরা অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছিলেন অভিনেতা অর্জুন কাপুর। একদিকে যখন মালাইকার প্রেম ভেঙেছে, সেই সময় সাবেক জা সীমা সজদেহের জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। সাবেক জা হলেও তাদের সম্পর্ক এখনও অটুট। সীমার প্রেমিককে নিয়ে মতামত জানালেন মালাইকা অরোরা।

    দুজনেই ছিলেন একদা খান পরিবারের বউ। মালাইকা ছিলেন আরবাজ খানের স্ত্রী এবং সীমা সজদেহ ছিলেন সালমানের ছোটভাই সোহেল খানের স্ত্রী। প্রায় দুই দশক আগে সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন সীমা। যদিও মালাইকার বিবাহবিচ্ছেদের বছর দুয়েকের মধ্যে বিচ্ছেদ হয় সীমা-সোহেলেরও। পুরোনো সম্পর্কের নাম না থাকলেও একে অপরের প্রায় বোন হয়ে থেকে গেছেন তারা। সম্প্রতি আদর জৈন ও আলেখা আদভানির বিয়েতে প্রেমিক বিক্রম আহুজাকে নিয়ে হাজির হন সীমা। লাল শাড়িতে হাজির হন সীমা। দূরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষারত বিক্রম। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয় ফটোসাংবাদিকদের ক্যামেরায়। এই ভিডিও দেখেই তৎক্ষণাৎ ভালোবাসা পাঠান মালাইকা। সাবেক জায়ের জীবনে নতুন প্রেম দেখে আনন্দিত অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • এবার ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

    আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলে সম্বোধন করেছেন তিনি। যদিও এসবই করেছেন কারাবাসে বসে। কিন্তু তার জন্য প্রেমে এক বিন্দুও ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখরের। 

    ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু কারাবাস থেকেই প্রায় প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি। প্রেমিকার জন্মদিনে তার প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন। এবার প্রেয়সীর জন্য সোজা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

    আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি ট্রাম্পকে ‘বড়দা’ বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন এ ব্যবসায়ী। সুকেশ তার চিঠিতে লিখেছেন— আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটি প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন—এই পৃথিবী যেমন, তেমনভাবেই গ্রহণ করুন বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন। সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ ও ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে ভালোবাসি ভাই।

    আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করেন সুকেশ চন্দ্রশেখর। ডোনাল্ড ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন—নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবেন। সবসময় তাকে মাথায় তুলে রাখবেন। সে কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকুলিনের জন্যই তার এই বিনিয়োগ পরিকল্পনা।

    উল্লেখ্য, সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকুলিনেরও। ২০২১ সাল থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলি অভিনেত্রী। আদতে শ্রীলংকার নাগরিক হলেও অনেক দিন বলিউডের সঙ্গে যুক্ত জ্যাকুলিন। অভিযোগ রয়েছে— সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন।

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব সুজানের

    সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন সুজান খান। প্রেমিকা সাবার জন্মদিনে বলিউড অভিনেতা হৃতিক রোশন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সেই শুভেচ্ছাবার্তার নিচে যে কথা লিখলেন সাবেক হৃতিকপত্ন সুজান খান।

    এটিও সম্ভব। নিজের সাবেক স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা, যা এ জীবনে খুঁজে পাওয়া মোটেও সম্ভব নয়! প্রায় অসম্ভবকেই সম্ভব করেছেন যারা, তারা হলেন সাবা আজাদ ও সুজান খান। দুজনের যোগসূত্র একজনই— হৃতিক রোশন। এ মুহূর্তে হৃতিকের বান্ধবী সাবা। প্রায় ১৪ বছর হৃতিকের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর এখন তারা দুজন আলাদা। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপরও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন সাবেক এ জুটি। সাবেক স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি। সাবার জন্মদিনে হৃতিকের শুভেচ্ছাবার্তার নিচে যে কথা লিখলেন সুজান খান?

    প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন হৃতিক। কখনো তারা ঘুরছেন, কখনো খাচ্ছেন, আবার কখনো একসঙ্গে সাইকেল চালাচ্ছেন—এমনকি একে অপরের সঙ্গ উপভোগ করছেন। প্রেমিকার জন্মদিনে হৃতিক লিখেছেন—শুভ জন্মদিন সা, ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লাভ ইমোজি। 

    এমন আদুরে ছবি দেখে সুজান লিখেছেন—শুভ জন্মদিন সব্বো। শুধু সুজান নয়, প্রেমিকের সাবেক স্ত্রীর প্রতি প্রকাশ্যে অনুরাগ জাহির করতে দেখা গেছে সাবাকেও। দিন কয়েক আগে সুজানের জন্মদিনে তাকে ‘সুজলু’ বলে সম্বোধন করেন সাবা। যে পুরুষকে একসময় সুজান ভালোবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপনজন। কিন্তু তাই বলে দুই নারীর হাতে নেই তরবারি, নেই দ্বৈরথ। একে অপরের চোখের বালি নন তারা। বরং অনেক বেশি বন্ধু। সাবেক দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই। তবে সেসব নেতিবাচক বিষয়ে আমল দিতে নারাজ তারা।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের প্রেমিকাদের নিয়ে যা বলেছিলেন ঋষি কাপুর

    ভারতের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।  এক সময় দীপিকা পাডুকোন, এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ছিল রণবীর কাপুরের, যা ছিল বি টাউনের অন্যতম চর্চিত বিষয়। তাদের সঙ্গে প্রেম ভাঙার পর ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন অভিনেতা। যদিও তিনি এখন আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন, এক সন্তানের বাবাও হয়েছেন।

    rnrn

    কিন্তু বর্তমানে তিনি একেবারেই এক অন্য মানুষ। মেয়ে রাহা এবং স্ত্রী আলিয়াকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। তবে অতীতে একাধিক সম্পর্কে লিপ্ত থাকার কারণে প্রতারকের ট্যাগ তার নামের সঙ্গে জুড়ে যায়। 

    rnrn

    সম্প্রতি তিনি সেই বিষয়েই মুখ খুলেছেন। সেই বিষয়কে কেন্দ্র করে তার প্রয়াত বাবা ঋষি কাপুরের একটি পুরোনো সাক্ষাৎকার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি একইসঙ্গে চারজন নারীকে ডেট করার বিষয়ে বলেছিলেন। ঋষি কাপুর নিজের অদ্ভুত যুক্তি দিয়ে বলেছিলেন, এখন করবে না তো কখন করবে!

    rnrn

    ২০১৩ সালের ফিল্মফেয়ারে একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, রণবীর তার ক্যারিয়ারে এতোটাই সফল যে, যেকোনো মেয়েই তার সঙ্গে ডেট করতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এই প্রতারক তকমা বা চরিত্রের বিষয় নিয়ে তার ওপর বসানো ট্যাগগুলো আসলেই মিডিয়া প্রসূত। যদি সে এইরকম হয়েও থাকে, তাতে সমস্যা কী! যেকোনও মেয়েই তার সঙ্গে ডেট করতে চাইবে, এখন করবে না তো কী আমার বয়সে এসে করবে?

    rnrn

    সম্প্রতি নিখিল কামাথের একটি পডকাস্টে এসেছিলেন রণবীর কাপুর। সেখানেই বিভিন্ন বিষয়ে আলোচনার সময়, তিনি তার ক্যাসানোভা তকমার বিষয় নিয়ে মুখ খোলেন। 

    rnrn

    তিনি বলেন, জীবনের একটি বড় সময় যখন তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়ে ছিলেন, তার পরিচয় তৈরি হয়েছিল বলিউডের দুই সফল বিখ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড হিসেবে। 

    rnrn

    তিনি আরও বলেন, ওনাকে জীবনের একটি বড় সময় এই ক্যাসানোভা বলে ট্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই তকমা এখন আর তাকে মানসিকভাবে বিব্রত করতে পারে না।

    rnrn

    তিনি তার স্ত্রী আলিয়ার ব্যাপারে বলেন, আলিয়া আগে খুবই জোরে কথা বলত। এদিকে ছোট থেকে বড় হওয়ার সময় তার বাবার জোরে কথা বলা তাকে অনেকক্ষেত্রে বিব্রত করত। তাই আলিয়ার জোরে কথা বলা কখনই রণবীরের পছন্দ ছিল না। সেই কারণেই এই অভ্যাস পরিবর্তন করার প্রচেষ্টা করেন আলিয়া।

    rnrn

    রণবীর তার পডকাস্টে এই কথা স্বীকার করেন, হঠাৎ করে জীবনের ৩০ বছরের একটি অভ্যাস পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। কিন্তু আলিয়া যে সেই প্রচেষ্টা করছে এটাই অনেক। তার প্রয়াত বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরের মধ্যে হওয়া ঘন ঘন তর্ক কীভাবে তাকে ছোটবেলায় আঘাত করেছিল, বিশেষ করে তার বাবার চেঁচিয়ে কথা বলা, এই নিয়ে মুখ খোলেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • টাইগার শ্রফের সাবেক প্রেমিকা দিশাকে নিয়ে মুখ খুললেন বোন কৃষ্ণা শ্রফ

    বিচ্ছেদের পরও সাবেক প্রেমিক টাইগার শ্রফের বোনের সঙ্গে বন্ধুত্ব অটল বলিউড অভিনেত্রী দিশা পাটানির। ২০২২ সালের আগস্টে বিচ্ছেদ হয় এই জুটির। কিন্তু তারপরও কৃষ্ণা শ্রফের সঙ্গে দিশার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের। 

    বরাবরই দিশার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা। তার মতে, দিশা স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে, ‘বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি।

    তিনি বলেন, আমি নিশ্চিত, জীবনে যে পরিস্থিতিই আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশে থাকবেন।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানালেন, দিশা পরিশ্রমী ও সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন; কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি। এ বিষয়ে দিশাকে কুর্ণিশ জানালেন কৃষ্ণা শ্রফ। 

    অন্যদিকে ভাইবোন অপেক্ষা বন্ধুত্বের সম্পর্কেই টাইগার ও কৃষ্ণা বেশি বন্দি। সে ক্ষেত্রে বোনের ওপর তার ও সাবেক প্রেমিকার অধিকারবোধ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষ্ণা? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী ও সহপরিচালক জানালেন, টাইগার ও দিশা দুজনের সঙ্গেই আলাদা বোঝাপোড়া রয়েছে তার। দুজনের সঙ্গে সম্পর্কের সমীকরণও ভিন্ন।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • জনের সঙ্গে বিপাশার প্রেম, সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন ডিনো

    বলিউডে জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে শোনা যেত। তারা দুজনই মডেলিং জগতের আইকন। ‘রাজ়’ ছবিতে ডিনো মোরিয়া ও বিপাশা বসুর রসায়ন নিয়ে একসময়ে বিস্তর আলোচনা হয়েছিল। পর্দার পেছনেও সেই সময়ে সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ডিনোর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। তার পরেই বলিউডে শোনা যায়, জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। 

    সত্যিই তাদের মধ্যে কি ছিল? তা নিয়েই সম্প্রতি মুখ খুললেন ডিনো। জানান, এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ তার। তার পর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা। প্রথমে লিসা রায়ের অভিনয় করার কথা ছিল ‘রাজ়’ ছবিতে। 

    কিন্তু প্রথম দিন শুটিং এর পরে জানা যায়, তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তার কিছু দিনের মধ্যেই ‘রাজ়’ ছবির জন্য ডাক পান বিপাশা। এর পরে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ ছবিতেও অভিনয় করেছেন বিপাশা-ডিনো জুটি। 

    পর্দায় জুটি ভালো সাড়া পেলেও সম্পর্কে চিড় ধরে। তার পরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তার পর থেকেই কি ডিনো-জনের মধ্যে শুরু হয় রেষারেষি? ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না। তিনি বলেন, ‘কখনো কোনো রেষারেষি ছিল না। আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম। মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পর জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে, আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু তা একেবারেই নয়। আমরা যে যার মতো কাজ করছিলাম। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাব?’ 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • বারবার প্রেমিকা বদল নিয়ে শোভনকে কটাক্ষ

    বারবার প্রেমিকা বদল করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলী। তাই প্রশ্ন উঠেছে সোহিনীর সঙ্গে তার প্রেম কতদিন টিকবে? সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে করা সমালোচনার জবান দিলেন গায়ক। 

    rnrn

    ছোট বয়সে গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমে পড়েন শোভন। এরপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের প্রেমে পড়েন; কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই প্রেমের ইতি টানেন। 

    rnrn

    শোভন গাঙ্গুলী বর্তমানে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে পড়েছেন। ‘রূপকথা নয়’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহিনী জনপ্রিয়তা পান ফড়িং চলচ্চিত্রে অভিনয় করে। 

    rnrn

    বারবার প্রেমিকা বদল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কুৎসিত আক্রমণের মুখে সারেগামাপা খ্যাত গায়ক। শোভন গাঙ্গুলীকে অনেকে কাঞ্চন-শ্রাবন্তীর সঙ্গে তুলনা করেছেন। 

    rnrn

    দুই দিন আগেই ছিল শোভনের জন্মদিন। এই বিশেষ দিনে তার নতুন গান ‘একে একে দুই’। সেই গানের ভিডিওতে এক নারীর ছায়া দেখা যাচ্ছে। সেই গান নিয়ে শোভন বলেন, ‘এই গান একটা বিশেষ ব্যক্তির জন্য বানানো, যিনি এই মূহূর্তে ক্যামেরার ওইপ্রান্তে রয়েছেন। তার আবদারেই সবাইকে গানটা শোনানো….’। 

    rnrn

    ভক্তদের আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়! এই বিশেষ ব্যক্তি সোহিনী সরকার। শোভনের গানের কথা জুড়ে শুধুই প্রেম। সেখানে রয়েছে, প্রেমের আলাপ জমানোর কথা, সহজেই ভালোবাসার কথা।

    rnrn

    সেই ভিডিওর কমেন্ট বক্সে এক ভক্ত লেখেন, ‘সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী, কাঞ্চনকেও ছাড়িয়ে যাবে ভাই। তবে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করেই ছাড়’। 

    rnrn

    সেই কমেন্টের জবাবে শোভন পালটা লেখেন, ‘তাই তো ছড়িয়ে ফেলছি না, ছাড়িয়ে যাচ্ছি’।

    rnrn

    এর আগে বারবার প্রেম ভাঙা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শোভন বলেছিলেন, ‘যে সম্পর্ক শুরু করেছি সেটা আজীবন টিকিয়ে রাখব বলেই শুরু করেছি। তবে পরিস্থিতি এমন হয়েছে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে। এ ব্যাপারে পরিবারের মানুষকে বোঝানো ছাড়া আর কারো কাছে জবাবদিহি করার কোনো প্রশ্ন উঠছে না। আমার অতীত সম্পর্কে একমাত্র জানার অধিকার রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে’।

    বিনোদন ডেস্ক

  • প্রেমের গুঞ্জনের মধ্যেই মুম্বাইয়ে আরিয়ানের প্রেমিকা লারিসা 

    ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বনেসি। সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। এরই মধ্যে ব্রাজিল থেকে ভারতে এলেন লারিসা।

    সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম―সবখানেই চর্চা চলছে এই দুজনকে নিয়ে। এর মধ্যেই মুম্বাইয়ে দেখা মিলল ব্রাজিলিয়ান এই সুন্দরীর। তবে কি প্রেমিক এবং শ্বশুরবাড়ির বাকি সবার সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন তিনি―এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে।

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খানের প্রেমিকা লারিসা বনেসিকে মুম্বাইয়ে দেখা গেছে। তাকে এদিন মুম্বাইয়ের বস্তিয়ায় দেখা গেছে। তিনি তার দেহরক্ষীদের সঙ্গে মুম্বাইয়ের রাজপথ দিয়ে হেঁটে গিয়ে একটি রেস্তোরাঁয় প্রবেশ করেন। তার পরনে ছিল সাদা টপ এবং গ্রে রঙের মিনি স্কার্ট। বুটজুতা পরেছিলেন পায়ে।

    আসলে সম্প্রতি নেটিজেনরা লক্ষ করেছেন, ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তার পরিবারের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। অভিনেত্রীর মাকে আবার শাহরুখপুত্র তার জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা।

    লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন।

    সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by HT City (@htcity)

    বিনোদন ডেস্ক

  • আরবাজের বিয়ের পর এবার মুখ খুললেন সাবেক প্রেমিকা জর্জিয়া

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যে ইতিটানার পর বিদেশি মডেলের প্রেমে পড়েন আরবাজ খান। জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল সালমান খানের ভাইয়ের। ২২ বছরের পার্থক্য ছিল জর্জিয়া-আরবাজের। 

    একসময় আরবাজের সঙ্গে সর্বদা দেখা যেত জর্জিয়াকে। তবে হঠাৎ ভেঙে যায় তাদের প্রেম। গত ২৪ ডিসেম্বর আরবাজ ফের বিয়ে করেন। তবে জর্জিয়াকে নয়, অভিনেত্রী সুরা খানকে। সুরার সঙ্গে সুখে সংসার করছেন আরবাজ। 

    অন্যদিকে প্রেমভাঙার যন্ত্রণায় কাতর আরবাজের সাবেক প্রেমিকা জর্জিয়া। সম্পর্ক ভেঙে গেলেও খান পরিবারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জর্জিয়া। 

    আরও পড়ুন: 

    আরবাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে অনেক বছর খান পরিবারকে কাছ থেকে দেখছেন। এক সাক্ষাৎকারে জর্জিয়া বলেন, ‘ওরা খুব ভালো মানুষ, খোলা মনের মানুষ। ওদের সঙ্গে আমার অভিজ্ঞতা খুবই মধুর।’ 

    ২০১৭ সাল থেকেই আরবাজের সঙ্গে সম্পর্ক জর্জিয়ার। বহু বছর সম্পর্কে থাকলেও বিয়ে করার চিন্তাভাবনা কখনই করেননি তারা। 

    তবে ইদানীং সুরার সঙ্গে আরবাজের সুখী দাম্পত্য জীবনের ছবি সর্বত্র ঘুরছে। এবার সে প্রসঙ্গেই কি নিজের বেদনার কথা জানালেন জর্জিয়া? 

    আরও পড়ুন: 

    অভিনেত্রীর কথায়, ‘আরবাজ ভালো মানুষ। শূন্যতা যেন রয়েই যায়। তবে ছেড়ে দেওয়া অত সোজা নয়, একজন মানুষের সঙ্গে সবটা জড়িয়ে থাকে যে, সম্পর্কটা শেষ করার জন্য একজনকে বেরোতেই হয়। আমার ওর প্রতি শুভেচ্ছা রইল। আমি আমার জীবনের নতুন শুরুর দিকে এগোচ্ছি।’

    বিনোদন ডেস্ক