Tag: প্রস্তাব

  • বলিউডে কাজের আগে যে প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী

    ভারতীয় হিন্দি চলচ্চিত্রে (বলিউড) কাজ দেওয়ার নামে অভিনেত্রীদের অশালীন প্রস্তাব দেওয়া হয়। এমনকি যৌন হেনস্থার মতো ঘটনাও উঠে আসছে। 

    সম্প্রতি এসব নিয়ে কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বলিউড বাবলের সঙ্গে কথোপকথনে তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা বর্ণনা করেন।

    বলিউডে আমির খানের অনস্ক্রিন কন্যা হিসেবে পরিচিত ফাতিমা। দক্ষিণ ভারতীয় একটি ছবিতে কাজ করতে গিয়ে অস্বস্তিকর মুহূর্তের শিকার হন ফাতিমা।

    সেই অভিজ্ঞতা শেয়ার করে নায়িকা বলেন ‘তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি সবকিছু করতে প্রস্তুত থাকবে, তাই না? আমি তাকে বলেছিলাম যে আমি কঠোর পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা করা দরকার তা করব, আমি বোকা সাজার ভান করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তিনি কতটা নীচে নামতে পারেন।’

    হায়দরাবাদের আরেকটি ঘটনার কথা স্মরণ করে ফাতিমা বলেন, তার ধারণা ছিল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ বলিউডে সুযোগ পাওয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে। তাই এখানে 

    কাজ করার আগ্রহ প্রকাশ করেছলাম। কিন্তু সেখানকার প্রযোজকরা খুব খোলামেলা কথা বলেন। 

    অভিনেত্রী বলেন, আমাকে একবার বলা হলো, ‘আপনি জানেন, এখানে আপনাকে অনেক মানুষের সাথে দেখা করতে হবে।’ তারা সরাসরি কিছু বলত না তবে অদ্ভুত উপায়ে আপনাকে বোঝাত। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দিত। তারা বলত, ‘আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে’ বা ‘আপনাকে এটা করতে হবে’। 

    বিনোদন ডেস্ক

  • ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী!

    সারা বিশ্ব থেকে ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক। 

    সম্প্রতি তিনি একটি পডকাস্টে অংশ নেন। সেখানে তিনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

    ক্যারিয়ারের শুরুর কথা বলতে গিয়ে বীনা বলেন, ওই সময়টা আমার জন্য রোলারকোস্টার রাইডের মতো ছিল। সময়টা আমার কাছে এতটাই ব্যস্ত ছিল যে, আমার কাছে কোনো সময় ছিল না। বড় বোন আমার মেকআপ তুলে দিত এবং সে নিজ হাতে আমাকে খাইয়ে দিত।

    এক প্রশ্নের জবাবে এই পাক অভিনেত্রী বলেন, আমি আমার ক্যারিয়ারের শীর্ষে এবং ভারতে একটি রিয়েলিটি শো চলাকালীন সারা বিশ্ব থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি। তবে আমি জানতাম না এই প্রস্তাবগুলো কোথা থেকে এসেছে এবং কারা করেছে। কারণ তাদের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ ছিল না।

    বীনার মতে, ভারতে ওয়েডিং রিয়েলিটি শো চলাকালীন আমার টিম আমাকে বলেছিল যে, তারা আমার জন্য ৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছে। এ অফারগুলো পাকিস্তান এবং ভারতসহ সারা বিশ্ব থেকে এসেছে। তবে আমি জানি না প্রস্তাবগুলো আসলেই সত্য ছিল কিনা। 

    বীনা মালিক পাকিস্তানসহ বলিউডেও কাজ করেছেন ২০১০ সালে। তিনি ভারতে বেশ কয়েক বছর কাটিয়েছেন।

    এদিকে বীনা ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং ওয়েডিং রিয়েলিটি শোতেও কাজ করেছেন। বীনা মালিক বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তবে ২০১৪ সালে তিনি ভারত থেকে দুবাইতে চলে যান।

    অনলাইন ডেস্ক

  • যে কারণে জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি

    কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচারিত টক শোর ক্লিপ। যেখানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোষানলে পড়তে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে। অনুষ্ঠানে অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য এবং সহনশীলতা তখন ব্যাপক প্রশংসিত হয়।

    সম্প্রতি আলোচিত এই উপস্থাপিকাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী।

    একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে দীপ্তিকে সিনেমার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

    প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অসংলগ্ন আচরণের জন্য দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গত ২৩ আগস্ট ভারতে পালানোর সময় মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার বিরুদ্ধে সিলেটে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমান অক্ষয় রণবীরের অফার যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা

    বজরঙ্গি ভাইজান, সিং ইজ ব্লিং, সুলতান, সঞ্জুর মতো সুপার হিট সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা রানাউত, যা বিভিন্ন সময় এসেছে গণমাধ্যমগুলোতে। তবে কোনোটিতেই কাজ করতে রাজি হননি কঙ্গনা। 

    rnrn

    সালমান খান, অক্ষয় কুমার ও রণবীব কাপুরের বিপরীতে অভিনয় করতে হবে বলেই রাজি হননি কঙ্গনা— এমন কথাও প্রচলিত আছে গণমাধ্যমে। তবে বিষয়টি যে সত্যি নয়, এই নায়কদের সঙ্গে তার যে কোনো বিরোধ নেই; তা সম্প্রতি ইউটিউব চ্যানেলে সিদ্ধার্থ কান্নানকে এক সাক্ষাৎকারে পরিষ্কার করে জানিয়েছেন কঙ্গনা।

    rnrn

    এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘মানুষ আমার প্রতি খুব সদয়। কারণ আমি মনে করি তারা আমাকে চিনতে পেরেছে যে, কঙ্গনা তার সামান্য লাভের জন্য কথা বলছে না। উদাহরণস্বরূপ বলতে পারি, যখন সালমান আমাকে বজরঙ্গি ভাইজানে কাজ করতে বলেছিলেন। আমি ওকে বলি— আপনি আমাকে কী ধরনের চরিত্রের জন্য অফার করছেন? তারপর তিনি আমাকে ‘সুলতান’-এর জন্যও ডেকেছিলেন, তখন বলেছিলেন— ‘আর কী ভালো রোল চান।’ এমনকি রণবীর নিজে আমার বাড়ি এসে আমাকে বলেন, ‘সঞ্জু’তে একটা রোল কর। কিন্তু আমি করিনি…'

    rnrn

    অক্ষয়ের সঙ্গে কাজ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘অক্ষয় কুমার, যখন সিং ইজ ব্লিং করেছিলেন, তখন তিনি আমাকে ডেকেছিলেন। বলেছিলেন, তুমি শুধু আমার সঙ্গে কাজ করতে চাও না। আমার সঙ্গে কাজ করার কোনো সমস্যা রয়েছে? তখন আমি ওকে বলি— স্যার, সত্যি আমার কোনো সমস্যা নেই আপনার সঙ্গে কাজ করতে। তখন তিনি জানতে চান, আমার সঙ্গে এতগুলো ছবির অফার তবে কেন তুমি প্রত্যাখ্যান করলে? আমি বলি— স্যার, সত্যি বলতে কোনো সমস্যা নেই। এখনো যখন আমার সঙ্গে ওর দেখা হয়, তিনি আমার সঙ্গে কথা বলেন। এর থেকেই বোঝা যায় তার মনে আমার জন্য কোনো ক্ষোভ নেই। দেখা হলেই তিনি আমার সঙ্গে প্রচুর কথা বলতে থাকেন।’

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে কাজের প্রস্তাব কীভাবে পেয়েছিলেন, জানালেন অপু বিশ্বাস 

    ‘কোটি টাকার কাবিন’ ছবিতে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নায়িকা হওয়ারই ডাক পেয়েছিলেন অপু বিশ্বাস। তখন শাকিব খানের খ্যাতি এখনকার সময়ের মতো না হলেও শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা একেবারে কম কিছুও ছিল না অপুর জন্য। 

    তাই তো শাকিবের সঙ্গে জুটি বাঁধা সেই সিনেমায় কীভাবে নায়িকার কাজ জুটলো, সেই ঘটনাটি এক সাক্ষাতকারে স্মৃতিচারণ করেছেন অপু বিশ্বাস। 

    সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তার একটি ভিডিও। সেখানে দেখা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন।

    অপু বিশ্বাস জানান, সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন শাকিবের বাসায় আলোচনা করা হয়। সেখানে সবাই একত্র হয়ে এদিন শাকিবের বাসায় আড্ডায় মজেছিলেন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা। জিজ্ঞাসা করা হয়, কে এই মেয়েটা; তার সম্পর্কে খোঁজ নেওয়া হোক।

    নায়িকা আরও জানান, প্রস্তাবের সেই আলাপটি ফোন কলে আসে এবং সেই কলটি গ্রহণ করেছিল অপুর পরিবারের কেউ একজন। এরপরই নাকি অপুর বাসায় একরকম অস্বাভাবিক-নিস্তব্ধতা বিরাজ করতে থাকে বলে জানান নায়িকা।

    নায়িকার কথায়, ‘ওরা বলেছিলেন, আরে মেয়েটা তো সুন্দর দেখতে। কোথায় থাকে, খোঁজ বের করো। বগুড়ায় থাকে? সেখানে কী করে, এই করে তা করে জানতে চায়। এরপর ঈদের পরের দিন ফোন চলে আসে। সেই কলে বলা হয়, আমরা একটা ‘কোটি টাকার কাবিন’ নামে ছবির কাজ করছি, আপনার মেয়েকে ভালো লেগেছে। সে যদি ফুল ফ্রেমের নায়িকা হতে যায়, তাহলে কাজটি করাব।’

    অপু আরও বলেন, ‘এটি শুনেই আমার বাড়িতে যেন হরতাল, ধর্মঘট, স্ট্রাইক- যা কিছু আছে, তা চলতে থাকল। বাবা আরেক ঘরে, মা আরেক ঘরে- যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে।’

    প্রসঙ্গত, ২০০৬ সালে শাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়া সেই ‘কোটি টাকার কাবিন’ ছবি ২০০৬ সালে মুক্তি পায়। এবং মুক্তির পরই তাদের প্রথম ছবিতেই এই জুটির বাজিমাত হয়। ছবিটির সফলতা তাদের ঢালিউডে সফল জুটির আসন গড়ে দেয়। তারপর একাধারে একসঙ্গে পথচলা। মানে স্থায়ী জুটির তকমা পেয়ে যান তারা; হয়ে ওঠেন জনপ্রিয়ও।

    বিনোদন ডেস্ক

  • ২৮ নারী বিয়ে করতে চেয়েছিল এই শিল্পীকে!

    বিয়ের আগে সাতটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পূর্ণতা পায়নি একটিও। এখন জনপ্রিয়তা পাওয়ার পর ২৮ জন নারীর তরফে বিয়ের প্রস্তাব পেয়েছেন। পাকিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সঙ্গীতশিল্পী চাহাত ফতেহ আলী খান এমনটাই দাবি করেছেন। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারসহ ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন চাহাত ফতেহ আলী খান। ওই সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    rnrn

    ওই ভিডিওতে চাহাত ফতেহ আলি খান এক প্রশ্নের উত্তরে স্বীকার করেছেন যে বিয়ের আগে তিনি সাতটি প্রেমের সম্পর্কে ছিলেন। তবে তার সাতটি প্রেমের সবকটিই ব্যর্থ হয়েছিল, কারণ তিনি তখন পর্যন্ত এতটা জনপ্রিয় ছিলেন না, তাই তার প্রেমকে গুরুত্ব দেওয়া হয়নি।

    rnrn

    কমেডিয়ান এ গায়ক বলেন, বিয়ের আগে যেসব নারীর সঙ্গে সম্পর্ক ছিল তাদের সঙ্গে যদি প্রেম টিকে থাকত, তাহলে তিনি তাদের একজনকে বিয়ে করতেন। তার এ সম্পর্কগুলো যখন চলছিল তখন তিনি এতটা বিখ্যাত ছিলেন না এবং পুরো সময় গান করতেন না।

    rnrn

    অন্য এক প্রশ্নের উত্তরে চাহাত ফতেহ আলি খান দাবি করেন, বিখ্যাত হওয়ার পর থেকে ২৮ জন নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

    rnrn

    তার দাবি, এখন তার সাথে সাবেক প্রেমিকারাও যোগাযোগ করেছেন। অন্যদিকে যে মেয়েরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষিত এবং যুবতী।

    rnrn

    চাহাত ফতেহ আলি জানান, তাকে বেশিরভাগ টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি কনসার্টের পরে সাক্ষাতের সময় নারীরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু এখন তিনি বিবাহিত, তাই এসব প্রস্তাবকে পাত্তা দেন না।

    rnrn

    সম্প্রতি প্রকাশিত গান ‘বদু বদির’ কারণে এখন ব্যাপক আলোচনায় রয়েছেন চাহাত ফতেহ আলী খান।  এই গানটি ইউটিউবে ৩০ মিলিয়ন বার দেখা হয়েছে।

    rnrn

    ডন উর্দূ 

    বিনোদন ডেস্ক

  • প্রভা আপুর ভিডিও দেখিয়ে প্রস্তাব দিয়েছিল: মিষ্টি জান্নাত 

    জান্নাতুল ফেরদৌস মিষ্টি। যিনি সিনেমায় মিষ্টি জান্নাত নামেই পরিচিত। একাধারে অভিনেত্রী, প্রযোজক, ব্যবসায়ী ও দন্ত চিকিৎসকও তিনি। ২০১৪ সালে বড়পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। 

    গত এক দশকে কাজের মাধ্যমে যতটা না আলোচনায় এসেছেন, তার থেকে বেশি আলোচিত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বউ হওয়ার গুঞ্জনে। তাছাড়া তর্মা মির্জা ও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে আলোচনায় আসেন নতুনভাবে। 

    সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সাক্ষাৎকারটি নিয়েছেন মানিক রাইহান বাপ্পী। 

    যুগান্তর: শাকিব খানের তৃতীয় বউ হচ্ছেন, এই গুঞ্জন কি সঠিক? 

    মিষ্টি জান্নাত: বিষয়টি যেহেতু গুঞ্জনের মধ্যে আছে, সেহেতু এর মধ্যেই সীমাবদ্ধ থাক। এখনই জানাতে চাচ্ছি না। সময় হলে সব নিজে থেকেই ভক্তদের জানিয়ে দেব।  

    যুগান্তর: একাধিক ব্যক্তির সঙ্গে আপনার প্রেমেরও গুঞ্জন আছে। এ বিষয়ে কী বলবেন? 

    মিষ্টি জান্নাত: অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি; কিন্তু ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে তো সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তেমন কাউকে পাইনি। শুধু প্রেমের প্রস্তাব কেন? খারাপ প্রস্তাবও পেয়েছি। অনেক বড় বড় অ্যামাউন্ট অফার করা হয়েছে; কিন্তু আমি রাজি হইনি। সত্যি কথা বলতে, সমপর্যায়ের কাউকে না পাওয়ার কারণে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে উঠেনি। 

    যুগান্তর: এখনো কেন বিয়ে করেননি? 

    মিষ্টি জান্নাত: লাইফ পার্টনারের জন্য তো সমপর্যায়ের কাউকে পেতে হবে। সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। পেলে বিয়ে করে ফেলব। শাকিবও তো আমার থেকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে। অন্য সাইডগুলো মোটামুটি ঠিক আছে। তবে এ বিষয়টি পরিবার সিদ্ধান্ত নেবে। 
     
    যুগান্তর: শাকিবের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে কী প্রতিক্রিয়া থাকবে আপনার?

    মিষ্টি জান্নাত: এখন কিভাবে বলব। এটা সময়ই বলে দেবে, কেমন লাগবে।  
     
    যুগান্তর: শাকিবের তৃতীয় বউ হিসেবে গুঞ্জনে কেমন অনুভব করেন?

    মিষ্টি জান্নাত: শুরু থেকেই গুঞ্জনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এই ইস্যুতে যেমন ভাইরাল হয়েছি, তেমনি সমালোচিতও হয়েছি। আগে যত মানুষ আমাকে চিনত না, তার থেকে এখন বেশি চেনে। এখন আবার শত্রুও বেড়ে গেছে। অধিকাংশ মেয়েরা ঈর্ষা থেকেই শত্রুতা করছে। তবে ছেলেরা আমার ক্রাস খাচ্ছে আর বলছে- এত দিন এই সুন্দর মেয়েটা কোথায় ছিল?   
     
    যুগান্তর: শোনা যায় চলচ্চিত্রে ‘গিভ অ্যান্ড টেকের’ সম্পর্ক বেশি। আপনি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা? 

    মিষ্টি জান্নাত: অবশ্যই, ফেইস করেছি। যেগুলোতে ফেইস করেছি সেগুলো সিনেমায় কাজ করিনি। এজন্য কাজের সংখ্যাও কম। যেগুলো ফেইস করিনি সেগুলো কাজ করার চেষ্টা করিছি। আমি আগে জানতাম না যে মিডিয়াতে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়। প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয়। প্রেমও শুরু করে। আমি প্রস্তাবে রাজি হইনি, প্রেমও করিনি; ওই সব সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি। 

    এগুলো যে শুধু মিডিয়াতে হয় এমন না, এগুলো অন্য সেক্টরেও হয়। যদি মেডিকেল সেক্টরের কথা বলি, আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিল এবং খারাপ প্রস্তাবও দিয়েছিল। আমি রাজি হইনি। ফলে আমাকে ৩ বার ফেল করানো হয়েছে। এ ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম। কোনো প্রতিকার পাইনি।  

    শুধু তাই নয়, অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে। আমার পোশাক নিয়ে কটু কথা বলত। এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল কর্তৃপক্ষ। 

    যুগান্তর: বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    মিষ্টি জান্নাত: হাতে বেশকিছু কাজ আছে। সেগুলো নিয়েই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। সময় হলে সেগুলোও সবাইকে জানিয়ে দেব। 

    যুগান্তর: আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

    মিষ্টি জান্নাত: আপনাকেও ধন্যবাদ। 
     

    বিনোদন ডেস্ক

  • ‘প্রস্তাবে রাজি হয়নি বলে শাস্তি পেয়েছি’ 

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠে কিছুদিন থেকে। চিকিৎসক পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছা শাকিবের পরিবারের। এরপর থেকেই শাকিবের তৃতীয় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম চাউর হয় মিডিয়া পাড়ায়।  

    এই গুঞ্জনের কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক মিষ্টি জান্নাত। 

    বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।

    এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জন নিয়ে যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। 

    মিষ্টি জান্নাত বলেন, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না।  এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। 

    এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।    

    এতোদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, সমপর্যায়ে তো পেতে হবে।  সমপর্যায়ে কাওকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি।  পেলে বিয়ে করে ফেলব। 

    তিনি বলেন, আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি।  আমি এ ধরনের মেয়ে। 

    শাকিবের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে কী প্রতিক্রিয়া থাকবে আপনার?

    জবাবে মিষ্টি জান্নাত বলেন, এখন কিভাবে বলব। এটা সময়ই বলে দেবে, কেমন লাগবে।  
     
    শাকিবের তৃতীয় বউ হিসেবে গুঞ্জনে কেমন অনুভব করেন?

    এমন প্রশ্নত্তোরে মিষ্টি জান্নাত বলেন, শুরু থেকেই গুঞ্জনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তবে এই ইস্যুতে যেমন ভাইরাল হয়েছি, তেমনি সমালোচিতও হয়েছি। আগে যত মানুষ আমাকে চিনত না, তার থেকে এখন বেশি চেনে। এখন আবার শত্রুও বেড়ে গেছে। অধিকাংশ মেয়েরা ঈর্ষা থেকেই শত্রুতা করছে। তবে ছেলেরা আমার ক্রাস খাচ্ছে আর বলছে- এত দিন এই সুন্দর মেয়েটা কোথায় ছিল?   

    মানিক রাইহান বাপ্পী

  • ‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত 

    ঢালিউড সুপার স্টার শাকিব খানের সম্প্রতি তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। সেটি আবার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে। কিছু সংবাদকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। 

    rnrn

    যেখানে দাবি করা হয়েছে, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। 

    rnrn

    এদিকে চিকিৎসক পাত্রীর খবর গণমাধ্যমে প্রচার হতেই অনেকে আবার মনে করছেন শাকিবের ‘হবু বউয়ের’নাম ডাক্তার মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নায়িকা নিজেও। শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও ‘গুঞ্জন’ হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। 

    rnrn

    শাকিব-মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’

    rnrn

    এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকার এই অভিনেত্রী বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন- ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন। ওই যে একটি মেয়ে কীভাবে বলল? তার সঙ্গে আমি চারটা শো করেছি।’

    rnrn

    মিষ্টি জান্নাত বলেন,‘ সে আমাকে চেনে। গত পরশুদিন নিকেতনে এসে সে আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছ? চলো লং ড্রাইভে যাই। আমরা ঘুরে আসি। অথচ, এমন একটা ভাব নিল, ওই যে একটা মেয়ে, সে আমাকেই চেনেই না।’

    rnrn

    অভিনেত্রীর বলেন, ‘সে আমাকে নিকেতনে আসলে ফোন দেন, বরং আমি তাকেই এড়িয়ে চলি। জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাকে না চেনার ভান করেছেন।’

    rnrn

    মিষ্টি জান্নাত বলেন, সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।

    rnrn

    প্রসঙ্গত, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এ ছাড়া মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

    বিনোদন ডেস্ক

  • রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

    হিন্দি সিনেমায় কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। এ তালিকায় আলোচনায় এসেছে বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তেমন তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির। 

    রণবীর বলেছিলেন, বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। 

    নায়ক বলেন, এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। 

    সেখানেই তাকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তার পছন্দ। এক কথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার; কিন্তু ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন। 

    সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।

    মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।
     

    বিনোদন ডেস্ক