Tag: পাঠান

  • মুক্তি পেলে দেবের ‘খাদান’, প্রত্যাশা পূরণ করবে তো?

    অতীতে হিন্দি ও দক্ষিণী ছবির জন্য কাক ভোরে ছবির প্রদর্শন হয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা ‘পুষ্পা ২’ তার প্রমাণ। কিন্তু মধ্যরাতে কোনো বাংলা ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ এই প্রথম। সৌজন্যে দেব অভিনীত ছবি ‘খাদান’। শুক্রবার বড়দিনের আবহে চারটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে— ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ ও ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। 

    কিন্তু এই রাজ্যে ‘খাদান’-এর প্রথম শোর আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাত ২টায়। বুধবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই শো হাউসফুল। 

    তবে কলকাতা নয়, এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ। ইন্টারনেটে দেখা যাচ্ছে ‘খাদান’-এর সব টিকিট বিক্রি হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ওই প্রেক্ষাগৃহে ১৫৯ আসন রয়েছে। বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই, তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ওই প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ।

    উত্তরবঙ্গেও এ ধরনের ঘটনা এই প্রথম। উত্তরবঙ্গের পরিবেশক শশাঙ্ক শেখর ঘোষ আনন্দবাজার অনলাইনকে বলেন,  এর আগে আমরা ইংরেজি ও হিন্দি ছবির জন্য খুব সকালে শো দিয়েছি। কিন্তু মধ্যরাতে কোনো বাংলা ছবির শো হাউসফুল হচ্ছে, বাংলা ছবির জন্য খুবই ইতিবাচক ঘটনা।

    ইম্পার তরফে শ্যামল দত্তও এ ঘটনাকে বাংলা ছবির দুনিয়ায় নতুন অধ্যায় হিসাবে দেখতে চাইছেন। তিনি বলেন, হিন্দি বা দক্ষিণী ছবির ক্ষেত্রে খুব ভোরে শো আমরা দেখেছি। এ ঘটনা বাংলায় ছবিমুক্তির ক্ষেত্রে নতুন কোনো ট্রেন্ড তৈরি করতেই পারে।

    বুধবার দেব আক্ষেপ করেছিলেন, অন্য ভাষার ছবির জন্য তার ছবি ‘খাদান’ রাজ্যে যথেষ্ট হল পাচ্ছে না। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মনের জোর ফিরে পেলেন দেব। রাজ্যে প্রায় ১৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘খাদান’।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শককে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, দুই বছর আগেও ছবিটা তৈরির আগে ভাবছিলাম কী হবে। কিন্তু আজও কোথাও না কোথাও ১০ মিনিটে শো হাউসফুল হয়েছে। রায়গঞ্জে বাংলার প্রথম মিডনাইট শো— সেটিও হাউসফুল। আপনাদের ধন্যবাদ।

    রাত ২টায় ‘খাদান’-এর শো হাউসফুল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা ও পরিচালক দেবকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, প্রেমেন্দু বিকাশ চাকি প্রমুখ। রাজ্যের হলমালিকদের একাংশ এ ঘটনা কেন্দ্র করে আশার আলো দেখছেন। বক্স অফিসে ছবিটি কী কী নজির স্থাপন করে, সেদিকেই নজর থাকছে সবার।

    বিনোদন ডেস্ক

  • পাঠানের আয় ১ হাজার কোটি, সন্দিহান কাজল! 

    চলতি বছরের শুরুতেই বক্স অফিসে হই-হুল্লোড় ফেলে দিয়েছিল শাহরুখ খানের পাঠান। প্রায় চার বছরের লম্বা বিরতির পর বড়পর্দায় ফেরেন কিং খান। তাই একটু মাতামাতি তো হবেই। ছবি ব্যবসাও করে ১ হাজার কোটির উপরে। আর সেই পাঠান নিয়েই এমন প্রশ্ন করে বসলেন কাজল, যা শুনে হতবাক ভক্তরা। 

    rnrn

    ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন শাহরুখ খান আর কাজল। তাদের একসঙ্গে শেষ ছবি ছিল রোহিত শেট্টির ২০১৫ সালের সিনেমা ‘দিলওয়ালে’। এর মাঝে ৮টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কাজল জুটি। দেখা গেছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, কাল হো না হো, কাভি অলবিদা না কহেনা, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান-এর মতো ছবিতে। 

    rnrn

    সম্প্রতি লাইভ হিন্দুস্তানের পক্ষ থেকে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি শাহরুখকে কী প্রশ্ন করতে চান। যাতে অজয় পত্নী জবাবে বলেন, আমি শাহরুখের কাছ থেকে জানতে চাইব পাঠান সত্যিকারভাবে কত টাকার ব্যবসা করেছে।

    rnrn

    আর কাজলের এ মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নানা ধরনের মন্তব্য করছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন- ‘এরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন পড়বে না।’ আরেকজন আবার কাজলের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন- ‘ঠিকই বলেছেন। আজকাল বেশিরভাগ চিত্র সমালোচক, ট্রেড পণ্ডিতরা টাকা খেয়ে বসে আছে। ফেক রিপোর্ট দেয়। আর ভারতের বক্স অফিস রিপোর্টকে বিশ্বাস না করাই ভালো। পাঠানের কালেকশন নিয়ে সামনে আসা রিপোর্ট ভুয়া আসার সম্ভাবনা প্রবল।’

    অনলাইন ডেস্ক

  • ভক্তের অপ্রত্যাশিত প্রশ্নে যা বললেন শাহরুখ

    শাহরুখ খানকে নিয়ে ভক্তদের না আছে উন্মাদনার শেষ, না আছে কৌতূহলের শেষ। অনস্ক্রিন তার ক্যারিশমায় যেমন মজে থাকে ভক্তরা, তেমনই তার মজার মজার সব উত্তর মন ভরায় তাদের। ‘পাঠান’ স্ক্রিনে আসা মানেই ভক্তদের মন জয় করে নেওয়া। তবে তার অভিনয়ের গুণ ছাড়াও আরও একটা মস্ত গুণ আছে, কী বলুন তো? হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন সেন্স অব হিউমার।

    rnrn

    শাহরুখ খান মাঝে মধ্যেই টুইটারে 'আস্ক এসআরকে' সেশন করে থাকেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। একই সঙ্গে নিজের বিষয়ে একাধিক অজানা বা কম জানা তথ্য প্রকাশ্যে আনেন তিনি। তবে তার ভক্তরাও কম যান না। মাঝে মধ্যে তারাও এমন একাধিক প্রশ্ন করে বসেন কিং খানকে যে, তিনিও বিপাকে পড়ে যান।

    rnrn

    সোমবার শাহরুখ খান যে ‘আস্ক এসআরকে’ সেশন করেছিলেন সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে, তিনি কি ধূমপান ছেড়ে দিয়েছেন? আসলে কিং খানের ভক্তরাসহ সকলেই জানান তিনি চেইন স্মোকার, ধূমপান ছাড়া তিনি থাকতে পারেন না। সেই অভ্যাসে এবার কি কোনো বদল এনেছেন- সেটা জানতেই এই ব্যক্তি প্রশ্ন করেন। ভক্তের এই প্রশ্নের উত্তরে পাঠান বলেন, 'হ্যাঁ, সে মিথ্যে বলছে। চারদিকে ধোঁয়ায় ঢাকা আর তার হাতেই ক্যান্সার হওয়ার কাঠি।'

    rnrn

    বাদশার উত্তরে ভক্তরা রীতিমত চিন্তায় পড়ে যান। উদ্বিগ্ন হয়ে পড়েন তার কথায়। এক ব্যক্তি লেখেন, 'এটা লিখে আপনি আমায় কাঁদিয়ে দিলেন। আপনার কখনই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে, কারণ এই দুনিয়ায় আরও অনেক বেশি পরিমাণে ভালোবাসা ছড়ানো প্রয়োজন।' 

    rnrn

    আরেক ব্যক্তি লেখেন, 'দয়া করে এসব বলবেন না। ভয় লাগে আমার। আমি সব সময় প্রার্থনা করি, যাতে আপনি সুস্থ থাকেন।'

    rnrn

    আরেক ব্যক্তি শাহরুখকে জিজ্ঞেস করেন এমন কী যা তার কাছে আছে, অথচ অন্য অভিনেতাদের কাছে নেই? উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চক দে ইন্ডিয়া, পাঠান আছে। ওম শান্তি ওম আছে। ওহ এগুলো শো অফ বন্ধ করতে হবে। হাহা।'

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের ‘পাঠানের’ পর এবার বাংলাদেশে আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

    বাংলাদেশে বলিউডের ছবি ‘পাঠান’ মুক্তি নিয়ে কম জটিলতা হয়নি। বেশ কয়েকবার তারিখ ঠিক করার পর গত ১২ মে সারা দেশে মুক্তি পায় শাহরুখ খানের পাঠান সিনেমাটি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় ছবি আমদানির অনুমতি দেয় সরকার। মুক্তির তৃতীয় সপ্তাহে এখনো দেশের অনেক হলে সিনেমাটি চলছে।

    rnrn

    এদিকে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল। বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

    rnrn

    বেশ কয়েক মাস ধরেই হিন্দি সিনেমার আমদানি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত সরকার গত ১১ এপ্রিল শর্তসাপেক্ষে ভারতীয় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়। 

    rnrn

    সাফটা চুক্তির আওতায় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী বছর দেশে আটটি হিন্দি সিনেমা মুক্তি পাবে।

    rnrn

    ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি গত ২১ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মুক্তির পর ছবিটি ভারত থেকে শত কোটি রুপির বেশি আয় করেছে। 

    rnrn

    ফরহাদ সামঝি পরিচালিত এ ছবিতে সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন “বিগ বস”-খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, জাগপতি বাবু প্রমুখ।

    অনলাইন ডেস্ক

  • বাংলাদেশের হলে প্রতিদিন ‘পাঠান’র ১৯৮ শো

    বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে।

    rnrn

    পাঠানের আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, পাঠান সিনেমাটি সারা দেশের ৪১টি হলে প্রতিদিন ১৯৮টি শো চলবে। মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট শেষের পথে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে।

    rnrn

    তিনি আরও বলেন, ই-টিকেটিং ও বক্স অফিস থাকায় সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। অগ্রিম টিকিট বিক্রির পর থেকে ভালো সাড়া ফেলেছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।

    rnrn

    এদিকে বছর কয়েক আগে বলিউড অভিনেতা সালমান খানের ‘ওয়ান্টেড’ নামে একটি হিন্দি সিনেমা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। সেটি তখন তেমন দর্শক টানতে পারেনি। কারণ দেশি দর্শক সিনেমাটি আগেই বিকল্প মাধ্যমে দেখে ফেলেছেন। সেটিও হয়তো মূল কারণ নয়। হয়তো দর্শক তখন দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা দেখতে চাননি। এর পর ২০১৭ সালে বাংলাদেশে হিন্দি সিনেমা যাতে প্রদর্শিত না হয়, এ জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে আন্দোলনও করেছিলেন। 

    rnrn

    পরবর্তী সময়ে আলোচনা-সমালোচনা এবং বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব-এ নিয়েই কেটে যায় পাঁচ বছর। নতুন করে আবারও আলোচনায় ‘দেশি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শন’। আগামীকাল আবারও শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে।

    rnrn

    মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এ রকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে।

    rnrn

     এ ১০টি সিনেমাই নাকি বদলে দেবে বাংলাদেশের সিনেমার বাজার, এমনটিই দাবি অনন্য মামুনের। সুপারহিট ‘পাঠান’ই নয়, কিছু দিনের মধ্যে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ও আসছে বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    অনন্য মামুন বলেন, সরকার দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আমরা ১০টি সিনেমা আমদানির অনুমতি পেয়েছি। পাঠান আসার পর তো আরও ৯টি সিনেমা থাকছে। আমরা এরই মধ্যে পরবর্তী সিনেমার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এর পর দর্শক দেখবেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এভাবে বছরজুড়েই থাকছে নতুন হিন্দি সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

    বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। 

    rnrn

    তিনি দাবি করেছেন, গোটা পৃথিবীজুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন, তার মধ্যে ৩৫ শতাংশই নাকি বাংলাদেশের। ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান। যদিও এর আগে বলা হয়েছিল, ঈদুল ফিতরেই ঢাকায় আত্মপ্রকাশ করবে শাহরুখের ছবি। কিন্তু ঈদে কেন মুক্তি পেল না এই ছবি? এর জবাবে অনন্য জানান, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যখন খুশি তখন উপমহাদেশের যে কোনো ছবি রিলিজ করা যায় না।

    rnrn

    তিনি জানান, বাংলাদেশে নিয়ম হলো- এদেশের কোনো ছবির বিনিময়ে ভারতীয় কোনো ছবি রিলিজ করা যায়। এবারও তাই হয়েছে। বাংলাদেশে পাঠান রিলিজের অনুমতি তখনই মিলেছে যখন বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ভারতে মুক্তির জন্য পাঠানো হয়েছে। ছবিটির নায়ক শাকিব খান।

    বিনোদন ডেস্ক

  • পারিশ্রমিক না নিয়েও যেভাবে ‘পাঠান’-এ ২০০ কোটি পেলেন শাহরুখ

    ‘পাঠান’-এর মাধ্যমে চার বছর পর বক্স অফিসে বাদশাহী কায়দায় ফিরেছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই ছবির জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি শাহরুখ। তবে এর পরও তিনি ঘরে তুলেছেন ২০০ কোটি টাকা। 

    rnrn

    বিশ্বজুড়ে ‘পাঠান’ ব্যবসা করেছে ১০৫০ কোটি টাকার বেশি। দর্শক ও সমালোচকের প্রশংসাও পেয়েছেন ঢালাও। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ছবির লাভের অঙ্কের ভিত্তিতে পারিশ্রমিক নেওয়ার চুক্তিতে এ সিনেমা করেন শাহরুখ। ওই চুক্তির ভিত্তিতেই প্রায় ২০০ কোটি টাকা ঘরে এনেছেন বলিউডের ‘বাদশা’।

    rnrn

    দুনিয়াজোড়া বক্স অফিসে হাজার কোটির ব্যবসার অঙ্কের মধ্যে রয়েছে দেশের বক্স অফিসের ৫০০ কোটির বেশি আয়ও। সেই আয়ের অঙ্ক থেকে বেশ কিছুটা খরচ হয়েছে ডিস্ট্রিবিউটরদের পেছনে। সব শেষে ২৭০ কোটি টাকার বাজেটে তৈরি ছবি থেকে ছবির নির্মাতাদের লাভ হয়েছে ৩০০ কোটি টাকার কিছু বেশি।

    rnrn

    যশরাজের সঙ্গে শাহরুখের চুক্তি অনুযায়ী, সেই লভ্যাংশেরই ৬০ শতাংশ পাওয়ার কথা শাহরুখের। ছবির ব্যবসা থেকে সেই মতো ২০০ কোটি টাকার কাছাকাছি আয় করেছেন বাদশা। 

    rnrn

    সেদিক থেকে হিসাব করলে, পারিশ্রমিক না নিয়ে এই লভ্যাংশ বণ্টনের চুক্তিতেই বরং বেশি আয় করেছেন শাহরুখ।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে যে সব শর্তে মিলল হিন্দি সিনেমা আমদানির অনুমতি

    দেশের সিনেমা হল মালিকদের দাবি মেনে অবশেষে উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। এখন থেকে উপমহাদেশের বিশেষ করে ভারতীয় হিন্দি সিনেমা দেশের সিনেমা হলে পরীক্ষামূলকভাবে প্রদর্শন করা যাবে। তবে এজন্য একাধিক শর্ত দেওয়া হয়েছে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    rnrn

    উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এবং শর্তারোপিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাফটাভুক্ত দেশ থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমানসংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। আপাতত ২ বছরের জন্য পরীক্ষামূলক অনুমতি দেওয়া হলো। শুধু বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা এ সিনেমা আমদানি ও রপ্তানি করতে পারবেন। 

    rnrn

    আমদানি করা সিনেমাগুলো দুই ঈদ ও দুর্গাপূজার সপ্তাহে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। এর বাইরে সারা বছরই সিনেমাগুলো উন্মুক্ত রাখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। আমদানি করা সিনেমাগুলোতে অবশ্যই বাংলা সাবটাইটেল যুক্ত থাকতে হবে এবং প্রদর্শনের পূর্বে সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে।

    rnrn

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়। মূলত সেই সূত্রেই ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমা আমদানি ও রপ্তানির এ সিদ্ধান্ত পাঠায় বিএফডিসিসহ সিনেমাসংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

    rnrn

    এর আগে জানুয়ারিতে সাফটা চুক্তির আওতায় ভারতের শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি আমদানি করতে আবেদন করে ঢাকার একটি পরিবেশনা প্রতিষ্ঠান। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় চলচ্চিত্রাঙ্গনে। এরপর ফেব্রুয়ারিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। 

    rnrn

    একই সময় উপমহাদেশীয় সিনেমা আমদানি না করলে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারিও দেন হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। পরে বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটি আলোচনায় বসে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে মতামত চায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত দিলে আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর ২৫ (৩৬)(গ) উপ-অনুচ্ছেদের শর্ত মেনে উপমহাদেশের সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    rnrn

    জানা গেছে, সরকারি এ প্রজ্ঞাপনের মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়েই বাংলাদেশে বাণিজ্যিকভাবে হিন্দি সিনেমার দুয়ার খুলতে যাচ্ছে। কারণ, এরই মধ্যে সিনেমাটি দেশে এনে হাতে নিয়ে বসে আছেন আমদানিকারকরা। যদিও সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইমে উন্মুক্ত হয়ে গেছে।

    rnrn

    বিনিময় প্রথার মাধ্যমে এতদিন ভারতীয় বাংলা (কলকাতা) সিনেমাও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু সেসব সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। এবার হিন্দি সিনেমা কতটা সফলতা পায় সেটাই দেখার বিষয়। এর আগে ২০১৫ সালে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ সিনেমাটিও বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু সেটিও সফলতা পায়নি। 

    rnrn

    এই আমদানি প্রথার বিরুদ্ধে তখন রাজপথে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়েছিলেন-শাকিব খান, মিশা সওদাগর, ওমর সানী, পরীমনিসহ দেশের প্রথম সারির নির্মাতা-শিল্পীরা। কিন্তু এবারের আমদানি প্রথা নিয়ে খোদ চলচ্চিত্র শিল্পী সমিতিই শতকরা ১০ ভাগ লাভের অর্থ সমিতিতে পরিশোধ সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিয়েছে। নির্মাতাদের মধ্যে অবশ্য এখনো এ আমদানি প্রথা নিয়ে দ্বিমত রয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • ওটিটিতে আসছে ‘পাঠান’, দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক

    করোনা ধাক্কার পর বয়কট বলিউড ট্রেন্ড অনেকটাই লাইনচ্যুত করেছিল হিন্দি ছবির ব্যবসাকে। অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন বলিউড সংশ্লিষ্টরা। অবশেষে দীর্ঘ খরা শেষে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই রেকর্ডের পর রেকর্ড গড়েছে শাহরুখ খান অভিনীত 'পাঠান' সিনেমাটি। 

    rnrn

    হিন্দি ছবির জগতে সব নজির ভেঙে দিয়ে আকাশছোঁয়া সাফল্য পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই।  
    rnবাধাবিঘ্ন পেরিয়ে এতদিনে সিদ্ধার্থ জানালেন, একটি দৃশ্য, যা ব্যবহার করা হয়নি ছবিতে, হয়তো ওটিটিতে দেখা যাবে।

    rnrn

    ‘পাঠান’-এর জয়ের পথ ততটা সহজ ছিল না। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তির আগের পরিবেশ ছিল থমথমে। সমস্যার সূত্রপাত ‘বেশরম রঙ’ গানটির ঝলক প্রকাশ্যে আসতেই। কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, এমন অভিযোগ আনেন নিন্দুকরা। দীপিকার বিকিনির রঙ গেরুয়া হওয়ায় যত আপত্তি গেরুয়া শিবিরের। সেন্সর বোর্ড অবশ্য ছবির অনেক সংলাপ বাদ দিলেও গেরুয়া বিকিনির দৃশ্য নিয়ে আপত্তি তোলেনি।

    rnrn

    সেই অতীত স্মরণে রেখে সিদ্ধার্থ বলেন, ‘পাঠান’ চরিত্রের কোনো ধর্ম নেই, তার কাছে শুধু নিজের শিকড়, নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল। ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমা হলের মধ্যে পাওয়া গেছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।

    rnrn

    ‘পাঠান’ চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এখনো দেশের বহু প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়নি ‘পাঠান’। ওটিটি প্ল্যাটফরমে ছবিটি মুক্তি পাবে এ বছরেরই ২৫ এপ্রিল।

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে দীপিকাকে দেখে হাসির রোল (ভিডিও)

    মার্চের শুরুতেই রোদের তীব্রতা গ্রীষ্মের জানান দিচ্ছে। আর এর মধ্যেই গলাবন্ধ জামা আর লেদার জ্যাকেট পরা দীপিকা পাড়ুকানকে দেখে চক্ষু চড়কগাছ একাংশের। 

    শনিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে দেখা গেল নায়িকাকে সেই বেশেই। চোখে ছিল বড় কালো চশমা। ক্যামেরায় তাকিয়ে হেসে পোজ দিলেন তিনি। সে ছবি ছড়িয়ে পড়তেই হাসির রোল।

    ছবির নিচে একজন লিখলেন, 'এই গরমে জ্যাকেট! কোন দেশে যাচ্ছেন?' আবার কেউ মন্তব্য করলেন, 'রাতে রোদচশমা? বাহ বেশ!' 

    দীপিকাকে শিগগিরই পৌঁছে যেতে হবে লসঅ্যাঞ্জেলেসে। তার আগে বিভিন্ন কাজে এদিক-সেদিকে যেতে হচ্ছে তাকে। শীতের জায়গাতেও যাচ্ছেন, তাতে আর সন্দেহ কী! এ বছর অস্কার প্রদানকারীদের মধ্যে একমাত্র ভারতীয় তারকা তিনিই। তাই এ মুহূর্তে ব্যস্ততার শেষ নেই ‘পাঠান’ নায়িকার।

    বিনোদন ডেস্ক