Tag: পশ্চিমবঙ্গ

  • সুর পালটে স্রোতে মিশে যাওয়ার চেষ্টা করছেন পর্দার হাসিনা

    ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় ও গান দুটিই সমানতালে চলে তার। তবে অনেক দিন নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই এ নায়িকা। সর্বশেষ ‘মুজিব’ সিনেমায় তাকে দেখা গেছে। এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশ ত্যাগ করেন তিনি। আওয়ামী সমর্থিত শিল্পী বলেই মিডিয়াপাড়ায় পরিচিত এ নায়িকা। 

    ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের সুবাদে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে বেশ সখ্য গড়ে তোলেন। পর্দায়ও তিনি হাসিনার চরিত্রেই অভিনয় করেন। আর তাতেই দুই হাসিনা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ফলে গণভবনে নিত্য যাতায়াতসহ সরকারি নানা সুযোগ সুবিধা নিতেন এ অভিনেত্রী। স্বৈরাচার সরকার পতনের আড়াই মাস পর নীরবে দেশে আসেন এ নায়িকা। দেশে ফিরেই ভোল পালটে স্রোতে মিশে যাওয়ার চেষ্টা করছেন। নিজেকে কোনো রাজনৈতিক দলের সমর্থক নন বলেও দাবি করছেন। কিন্তু তাতে নেটিজেনদের ক্ষোভের শিকার হচ্ছেন এ নায়িকা। জুলাই-আগস্টে দেশে যখন রক্তের বন্যা বইছিল, তখন তিনি বিদেশে বসে স্বল্পবসনা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সে সময় থেকেই নেটিজেনদের ঘৃণার পাত্রী হন এ অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরলেও এখনো সেভাবে প্রকাশ্যে আসছেন না। তবে নেটিজেনদের সমালোচনা আড়াল থেকেই পর্যবেক্ষণ করছেন তিনি। 

    স্বীকার করে নুসরাত বলেন, ‘আমাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তা সবকিছুই চোখে পড়ছে। কিন্তু কাকে কী বলব? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি।’ এদিকে বেশ কিছু মিউজিক ভিডিও করার কথা ছিল এ অভিনেত্রীর। যা প্রায় আড়াই মাস আগেই ঘোষণা দিয়েছিলেন। এখন সে কাজগুলোও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • কনসার্টের মাঝেই মারধরের হুমকি, যা বললেন গায়িকা

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেখানেই হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়। গায়িকার কনসার্টের মাঝেই মারধরের হুমকি দেয় জনৈক ব্যক্তি। ইতোমধ্যে পৌষালীর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

    মঞ্চে একের পর এক গান করছিলেন পৌষালী। হঠাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের কথা তার কানে এলে মুহূর্তে গান থামিয়ে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুড়ে দেন এ সংগীতশিল্পী। সবার কাছে পৌষালী জানতে চান— তার টিমম্যানকে কে মারার হুমকি দিয়েছে?

    ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পৌষালী বলেন, এ ঘটনাটি কয়েক মাস আগের। কিন্তু বিষয়টি এখনো আমাদের সঙ্গে লেগেই রয়েছে। আসলে সবসময়ই অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন কিছু মানুষ। সোনারপুরে সেদিন অনুষ্ঠান করতে গিয়েছি। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক, যা হয় আরকি।

    পৌষালী বলেন, সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন, তারা সেদিন খুব সাপোর্ট করেছেন আমাকে। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

    গায়িকা বলেন, খুব স্বাভাবিকভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে বলছেন— দিদি আমাকে মারবে বলেছে। আমি শুনে তো অবাক। এ কী অবস্থা? মারবে বললেই হলো? মাঝেমধ্যেই এ রকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের কী বলব।

    এ বিষয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি বাবু বলেন, কিছু মানুষ আছে, যারা বিনাকারণে ঝামেলা করতে চলে আসে। তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ একজন এসে আমাকে মারতে চায়। পরে সেটি যখন দিদি জানতে পারেন, কমিটিকে জানানো হয়। তাদের কানে কথাটা যেতেই অনুষ্ঠান থেকে ওই ব্যক্তিকে বের করে দেন তারা।

    বিনোদন ডেস্ক

  • আরজি করকাণ্ড নিয়ে একটি কথাও বলব না: মিঠুনের বউমা

    আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যায় যেখানে পশ্চিমবঙ্গের বিনোদন জগত তথা ভারতজুড়ে তোলপাড়, সেখানে বলিউড-টালিউড শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বউমা বলেছেন, আরজি করকাণ্ড নিয়ে তিনি একটি কথাও বলবেন না। কেন এ কথা বললেন অভিনেত্রী মাদলসা?

    টানা চার বছর ধরে হিন্দি মেগা ‘অনুপমা’র ‘কাব্য’ হচ্ছেন মাদলসা। রেটিং চার্টের এক নম্বর ধারাবাহিক থেকে সরে গেলেন তিনি। হিন্দি মেগা ‘অনুপমা’র অন্যতম আকর্ষণ মাদলসা। বাংলা ধারাবাহিক শ্রীময়ীর ‘জুন আন্টি’ই হিন্দিতে ‘কাব্য’। দীর্ঘদিন একটি চরিত্র নিজ অভিনয়গুণে জনপ্রিয় করার পর সেই ধারাবাহিক থেকে হঠাৎ করে বিদায় বলে দিলেন মাদলসা। গত সোমবার সেই মর্মে আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন এ অভিনেত্রী। তার ঘোষণায় অবাক ছোটপর্দার দর্শকরা। কোন সমস্যায় রেটিং চার্টের এক নম্বর ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মাদলসা— এমন প্রশ্ন উঠেছে দর্শকদের মনে? 

    আনন্দবাজার অনলাইনে শেয়ার করে অভিনেত্রী মাদলসা বলেছেন, শুরু থেকে ‘কাব্য’ চরিত্রটি ধারাবাহিকের অন্যতম জোরালো স্তম্ভ। জনপ্রিয়তার কারণ। দিন যত এগিয়েছে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্দায় চরিত্রটির জৌলুস আরও বেড়েছে। আমিও অভিনয় করে আনন্দ পেয়েছি। 

    তিনি বলেন, ইদানীং তার মনে হয়েছে— চরিত্রের সেই জোরালো দিক আর যেন নেই। ‘কাব্য’ তার আকর্ষণ হারিয়েছে, যা অভিনেত্রীকে বিষণ্ন করে তুলেছে। তিনিও অভিনয় করে তৃপ্তি পাচ্ছিলেন না। তাই গত এক মাস ধরে ভাবছিলেন— এবার বোধহয় সরে আসাই মঙ্গল।

    মিঠুন চক্রবর্তীর বৌমা এরপর কথা বলেন ধারাবাহিকের পরিচালক ও প্রযোজকের সঙ্গে। তারাও ওর কথার মর্যাদা দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, চার বছর একটা চরিত্রকে দিয়ে ফেলা মানে অনেকটা সময় নিজেকে একটা খোলসে আটকে রাখা। এর পরও থেকে গেলে সেটা জোর করে থেকে যাওয়া হতো। ওটা একেবারেই চাই না। 

    চার বছর ধরে একটা চরিত্র বহন করলে তার ছাপ থেকে যায় উল্লেখ করে মাদলসা বলেন, ‘কাব্য’ ছোটপর্দার তথাকথিত নারী চরিত্র নয়। মানসিক দিকে থেকে যথেষ্ট জোরালো ও শক্তিশালী। ফলে এই চরিত্র তাকে কোনো তকমায় বন্দি করবে না। বরং তিনি ‘কাব্য’র বদৌলতে আগামীতে নতুনভাবে নিজেকে তুলে ধরতে পারবেন।

    মাদলসা বলেন, বাস্তবেও ‘কাব্য’কে নিজের মধ্যে দেখতে পাই। আমিও শক্ত ধাঁচের মেয়ে। যতটা পরিবারকেন্দ্রিক, ততটাই বাইরের দুনিয়ায় সাবলীল। আমাকে চট করে বশে আনা যায় না। মাদলসার এই মানসিকতা হয়তো একুশ শতকের অনেক মেয়েরই বেঁচে থাকার অস্ত্র।

    কলকাতার আরজি করকাণ্ড কিংবা দক্ষিণী বিনোদন দুনিয়ার হেমা কমিটি রিপোর্ট যে বলছে, নারীনিগ্রহ এখনো মেয়েদের প্রধান বাধা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরজি করকাণ্ড নিয়ে একটি কথাও বলব না। কারণে-অকারণে বিতর্ক পছন্দ করি না। তা ছাড়া বিষয়টি বিচারাধীন। তিনি বলেন, জন্ম থেকেই নিরাপত্তার কারণে নারীকে প্রত্যেক মুহূর্তে সজাগ থাকতে হয়। তার পরও বলব— নিজেদের অস্তিত্ব যাতে সংকটে না পড়ে, তার জন্য আরও সজাগ থাকতে হবে। আরও বুদ্ধি করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। যাতে চট করে কোনো সমস্যা তাকে কাবু করতে না পারে।

    যুগান্তর ডেস্ক

  • এবার ‘তুফান’–এর সাফল্য কামনায় কালীমন্দিরে মিমি

    মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানে ‘তুফান’ ছবিটি। ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচেপড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি।

    rnrn

    বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে মুক্তির পর ভারতেও মুক্তি পেয়েছে ‘তুফান’। 

    rnrn

    গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গে।  

    rnrn

    তাই এবার নিজ দেশেও ছবিটির সাফল্য কামনায় কালীঘাটে পূজা দিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, শনিবার সকাল সকাল কালীঘাটে পৌঁছে যান মিমি চক্রবর্তী।

    rnrn

    গোলাপি রঙের চুড়িদার পরে কালীমন্দিরে গিয়ে পূজা দেন। মা কালীকে জড়িয়ে ধরে মনের কথা জানান অভিনেত্রী। এরপর নিজের হাতে আরতি করেন।

    rnrn

    কালীঘাটে আশপাশের অন্যান্য মন্দিরেও পূজা দেন মিমি। অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন অভিনেত্রী।

    rnrn

    ‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তীর গান ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ মুক্তির পর থেকেই ব্যাপকভাবে আলোচিত। বাংলাদেশের মতো কলকাতাতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে গান দুটি।

    rnrn

    ভারতের আগেই বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি, যা বললেন অভিনেতারা

    ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির দাবি ছিল, ৪০০ তারা আসন পাবে। শুধু তাই নয়, মোদি তথা বিজেপির দাবি ছিল, দল একাই ৩৭০টিরও বেশি আসন পাবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। সংখ্যাগরিষ্ঠতা দূরের কথা বিজেপি একা ২৫০টি আসনও পায়নি। 

    rnrn

    যার কারণে সরকার গড়তে মোদি-শাহ নির্ভরশীল এনডিএ-এর অন্য শরিকদের ওপরে। পশ্চিমবঙ্গেও বিজেপির আশা ছিল, ভাল রকম জয় হাসিল করবে তারা। সেখানেও ব্যর্থতা। তৃণমূল কংগ্রেসের দখলে ২৯টি আসন। বিজেপির ১২। 

    rnrn

    ২০১৯-এ এই সংখ্যা ছিল ১৮। একই ভাবে বাংলায় বামদল নিশ্চিহ্ন। দেশ এবং রাজ্য মিলিয়ে এই সার্বিক ফলাফলে কতটা খুশি বাংলার বিনোদন দুনিয়ার তথাকথিত বামমনস্করা? জানতে ভারতের একটি গণমাধ্যম যোগাযোগ করেছিল কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্রের সঙ্গে।
    rn 
    rnভোট প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা, নাট্য নির্দেশক কৌশিক বলেন, এটা কি বিধানসভা ভোট? যে রাজ্যে বামদলের ফলাফল নিয়ে বক্তব্য রাখব!’  তার যুক্তি, লোকসভা এমন একটি নির্বাচন যা দেশের শাসনব্যবস্থা নির্ধারণ করে। সেই দিক থেকে দেখতে গেলে আমি এই ফলাফলে খুশি।

    rnrn

    কৌশিক দাবি করেন, দেশের তথাকথিত দরিদ্র কৃষক বা মজুর শ্রেণিও যে কতটা সজাগ, এই নির্বাচন দেখিয়ে দিয়েছে। বিজেপি এবং নরেন্দ্র মোদি শুরু থেকে মিথ্যে বলে এসেছেন। প্রধানমন্ত্রী এবং তার দল অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা করেছেন, ভোট জেতার জন্য। 

    rnrn

    তারা দেশে ধর্মের জিগির তুলে ভেদ ছড়াতে চেষ্টা করেছেন। নির্বাচনের জয়লাভের চক্করে এ-ও ভুলে গিয়েছিলেন, ভারত পরধর্মসহিষ্ণু। এখানে জাতিভেদ, ধর্মভেদের স্থান নেই। তারা ভুললেও সে কথা দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিয়েছেন দেশের জনগণ। 
    rnএজন্য কৌশিক সব দেশবাসীকে তাই শুভেচ্ছা জানিয়েছেন।

    rnrn

    প্রায় একই কথা বলনে, পরিচালক কমলেশ্বর। তার দাবি,  ভারতবর্ষের মানুষ ততটা বিজেপি তথা এনডিএ জোটের ওপরে বিশ্বাস রাখতে পারেননি। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের ওপরে ভরসা করেছেন। এগ্জিট পোল মেলেনি। এখন দেখার বিষয় কারা, কী ভাবে কেন্দ্রে সরকার গঠন করবেন।

    rnrn

     বাংলায় বামদল নিশ্চিহ্ন। যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য কোনো প্রভাব ফেলতে পারেননি শাসকদলের প্রার্থী সায়নী ঘোষের ওপরে। কী কারণে এই বিপর্যয়? প্রশ্নের জবাবে পরিচালক জানান, এর কারণ খুঁজতে গেলে সম্মিলিত বিশ্লেষণ জরুরি। এখানে ব্যক্তিবিশেষের মতামত খুব একটা গ্রহণীয় নয়।

    rnrn

    কৌশিকের কথার রেশ ধরেই নিজের বক্তব্য রেখেছেন অভিনেতা বাদশাও। তিনিও খুশি লোকসভা নির্বাচনের সার্বিক ফলে। 

    rnrn

    তিনি বলেছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ‘বুলডোজ়ার’ নীতি যে কাজে এল না, তাতেই আমি খুশি। কখনও ধর্ম তো কখনও জাতিভেদ। এ ভাবে ঘরে ঘরে হিংসা ছড়িয়ে দিতে কোনো কসুর করেননি নরেন্দ্র মোদি এবং তার দল। পাঁচ বছর সেই অন্যায় সহ্য করার পর ইভিএম যন্ত্রে মানুষ তার জবাব দিয়েছে। সত্যিই ভাল লাগছে।

    rnrn

    পাশাপাশি, তিনি শুভেচ্ছা জানিয়েছেন বাংলার শাসকদলকে। রাজ্যবাসী তাদের ওপরে ভরসা রেখেছে। ফলে, দলের দায়িত্ব আরও বাড়ল বলে তিনি মনে করছেন। রাজ্যে বাম দলের ভূমিকা অবশ্যই তাকে হতাশ করেছে। যদিও পার্লামেন্টে বিভিন্ন রাজ্য থেকে বামদলের প্রার্থী সদস্য হিসেবে যোগ দিতে চলেছেন। এই খবর কিছুটা হলেও তাকে শান্তি দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ১৭৪ ধারার কথা বলে কটাক্ষের শিকার এমপি নুসরাত

    সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ আছে বলে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-তামাশা। 

    rnrn

    নুসরাত বলেছেন, ‘আমি বেশি দিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না। কারণ আমি কিছু ভুল করিনি। প্রতি দিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি, এমন নয় যে আমি এর থেকে দূরে আছি। আমি এ বিষয়ে ইতোমধ্যে আমার মনে কথা বলেছি। আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি। রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের কাছে, যা যা দরকার তাই করা হচ্ছে। সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছেন হাইকোর্ট। রাজ্য সরকার যা যা দরকার তাই করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’ 

    rnrn

    আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাত আর প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দোলাচল রয়েছে। কিন্তু তার এতদিনের লোকসভা কেন্দ্র উত্তপ্ত সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে এর পরেই তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার এলাকায় না যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? কিছু পরিস্থিতি এমন রয়ে গেছে। সেখানে ১৭৪ ধারা আছে। আমি সেখানে গেলে সঙ্গে পাঁচজনকে নিয়ে যাব এবং এটা আইনশৃঙ্খলার বিরোধী হবে। আমি এমন কিছু করব না যা আইনশৃঙ্খলার বিরোধী হয়। মনে রাখবেন আমরা আইনশৃঙ্খলার ওপরে নই। আমাদের প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। জনগণ ন্যায়বিচার পাবে।’

    rnrn

    নুসরাতের এমন কথা প্রকাশ্যে আসতেই তার বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তির্যক মন্তব্য করে তিনি লেখেন, এত পড়াশোনা করলাম, পিএইচডি করলাম, ‘১৪৪ ধারা’ অব্দি বুঝতে পারলাম… কিন্তু ‘১৭৪ ধারা’টা আজও আমার কাছে অজানাই রয়ে গেল। 

    rnrn

    মঙ্গলবার নুসরাতের ‘১৭৪ ধারা’ মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছে শাসক দলও। তবে এখন আর সন্দেশখালির সব গ্রামে ১৪৪ ধারা বলবৎ নেই বলেই প্রশাসন সূত্রের খবর। দুটি গ্রামের কিছু জায়গায় প্রশাসনিক কাজের জন্যই ১৪৪ ধারা জারি রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • এ বছরই আমাকে পশ্চিমবঙ্গের ছবিতে দেখতে পাবেন: তিশা 

    গত বছর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে বিষয়টি নিয়ে এতদিন কথা বলেননি তিনি। এর মধ্যে কয়েকবার কলকাতায় গিয়েছিলেন, সেই খবরে আরও শোরগোল বেঁধেছিল।

    এবার টালিউডের সিনেমায় দেখা যাবে তাকে। সংবাদমাধ্যমকে এ খবর তিশা নিজেই নিশ্চিত করেছেন।

    এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।

    কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। বেশ কয়েকবার কলকাতায় যাওয়া আসায় এ গুঞ্জন ছড়িয়েছিল। তবে এতে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন। তিশার স্বীকারোক্তি যেন তা আরও বাড়িয়ে দিল।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি।

    বিনোদন ডেস্ক

  • পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় জয়া ও ফারিণ

    পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় নাম লেখা হলো অভিনেত্রী জয়া আহসান ও তাসনিয়া ফারিণের। 

    ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত  ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন বাংলাদেশের দুই অভিনেত্রী। 

    কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

    জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন পালান চলচ্চিত্রের জন অভিনেত্রী মমতা শঙ্কর, দিলখুশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনন্যা সেন ও আরও এক পৃথিবী সিনেমার জন্য অনিন্দীতা বোস। আর তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

    গত ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। এ সিনেমায় জয়াকে দেখা গেছে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।

    এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। 

    গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
     

    বিনোদন ডেস্ক

  • সায়নীর বিয়েতে চিঠি দিয়ে কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৫ ডিসেম্বর পাঞ্জাবি রীতি মেনে গুরবিন্দরজিৎ সমরাকে বিয়ে করছেন অভিনেত্রী সায়নী দত্ত। পাত্র নামি একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদে কর্মরত। 

    rnrn

    দুজনের পেশা সম্পূর্ণ আলাদা। সায়নী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। তার হবু স্বামী থাকেন লন্ডনে। তবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে কলকাতায়। 

    rnrn

    সায়নী অভিনেত্রী। তার বাবা সুভাষ দত্ত খ্যাতনামা পরিবেশকর্মী। আয়োজনে কোনো কমতি রাখছে না সায়নীর পরিবার। নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সায়নীর বিয়েতে আসতে পারবেন না তিনি। তবে উপহার পাঠাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

    rnrn

    বর্তমানে মুম্বাইতে রয়েছেন সায়নী। তবে বিয়ের জন্য শহরে পা রাখার আগে উপহার পেলেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। কী পেলেন সায়নী? 

    rnrn

    এ বিষয়ে সায়নী জানান, আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিচয় রয়েছে। তাকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু তার শরীর খুব একটা ভালো নেই। তাই বিয়ের দিন আসতে পারবেন না। তবে তিনি আমার জন্য হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। আর এটিই আমার বিয়ের সব থেকে বড় উপহার। সবাই তো সোনা-গহনা-শাড়ি দেন, তবে এই চিঠি যে কতটা স্পেশাল বলে বোঝাতে পারব না। তবে চিঠির সঙ্গে অন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আপ্লুত।’ 

    rnrn

    ১৬ ডিসেম্বর কলকাতার রিসেপশন মিটিয়েই নবদম্পতি চলে যাবেন চণ্ডীগড়। ১৯ ডিসেম্বর সেখানে অনুষ্ঠানের পর ২২ ডিসেম্বর মুম্বাইয়ে আরও একটি রিসেপশন হওয়ার কথা। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে সায়নী সংসার পাতবেন লন্ডনেই।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় এসে যে স্বপ্ন পূরণ হলো কলকাতার শিল্পী ইমনের

    গান গাইতে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। সে কাজ সারার পর ছোটোখাটো একটি আয়োজনে তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। এরপর দুজনে মিলে গেয়ে মাতিয়ে দেন এক সন্ধ্যা।

    rnrn

    চঞ্চলের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন ইমন।

    rnrn

    ইমন লিখেছেন, ‘বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে পছন্দের গানটি গাইলাম তার সঙ্গে।’

    rnrn

    চঞ্চলের সঙ্গে ইমন গেয়েছেন ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি।

    rnrn

    গত বছর চঞ্চলের ‘হাওয়া’ মুক্তির পর গীতিকার ও সুরকার হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঢাকা এবং কলকাতা দুই জায়গাতে ‘হাওয়া’ সিনেমা এবং গানটি দর্শক মাতায়।

    rnrn

    ইমনের গানের ভিডিওর পোস্টে একজন লিখেছেন, ‘বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।’

    rnrn

    অভিনেতা চঞ্চল চৌধুরী নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীতে তাকে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় দেখা যাবে।

    rnrn

    ইতোমধ্যে এ সিনেমা লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

    বিনোদন ডেস্ক