Tag: নোরা

  • ক্ষুদে ভক্তকে ‘সুপারহিরো’র মতো বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সিনেমা হলে ঘটে যাওয়া এক ঘটনা ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি একটি ছোট্ট মেয়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। মেয়েটিকে পপকর্ন দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে থাকে সেই ছোট্ট মেয়ে।

    ঠিক তখনই সিটে বসে থাকা নোরার দেহরক্ষী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে তার এই তৎপরতাতেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

    এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ কেউ দেহরক্ষীকে ‘সুপারহিরো’ বলে প্রশংসা করেছেন। অনেকেই ওই দেহরক্ষীর সতর্কতা ও দায়িত্ববোধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন। এখনো পর্যন্ত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পড়েছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

    কোটা সংস্কারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তাল নেটদুনিয়া। এই ঘটনায় নিহত হয়েছেন সাতজন।

    অন্যান্যদের মতো গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব রয়েছেন শোবিজ তারকারাও। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন তারাও। এই বিষয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

    বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

    পাঠকদের জন্য চঞ্চলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
    ‘পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি!

    সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত।

    আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

    পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টসবক্সে। অভিনেতার ভাবনাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘এই প্রথম আমি আপনার কোনো পোস্টে কমেন্ট করলাম। প্রতিবাদ হোক প্রতিটা জায়গা থেকে।’

    আরেক নেটিজেন লেখেন, ‘ধন্যবাদ প্রিয় অভিনেতা। আপনার থেকে এমন একটি বিবৃতি আশা করছিলাম।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেতার কমেন্টবক্সে।

    আরও একজন লেখেন- শেষের লাইনটি সবার চাওয়া, নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক।

    বিনোদন ডেস্ক

  • নারীবাদ নিয়ে নোরার মন্তব্যে মুখ খুললেন রিচা

    লালনপালন করার দায়িত্ব শুধু নারীদের। তাদের জন্মগত প্রকৃতি এটাই। নারীবাদের বিরোধিতা করে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রী জানিয়েছেন, নোরার এই মন্তব্যের সঙ্গে তিনি একেবারেই সহমত নন।

    rnrn

    নারীদের কী করা উচিত বা কী করা উচিত নয়, তা বলে দেওয়াকে সমর্থন করেন না রিচা। অভিনেত্রী বলেছেন, ‘নারীবাদের একটা মজার বিষয় রয়েছে। কিছু মানুষ নারীবাদকে ঘৃণা করবে। পাশাপাশি নারীবাদের প্রতিটি সুবিধাও তারা নেবে। নারীবাদের জন্যই তারা কাজ করতে পারছেন, পছন্দমতো পোশাক পরতে পারছেন, স্বাধীন থাকতে পারছেন। নারীবাদীদের জন্যই তো আজ তারা বাড়ির বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন।’

    rnrn

    রিচা আরও বলছেন, ‘আমি সত্যিই মানি না, নারীদের কী করা উচিত বা অনুচিত— সেগুলো এভাবে বলে দেওয়া যায়! আমি অবাক যে, এগুলো সত্যিই কেউ বলেছেন।’

    rnrn

    নোরা নারীবাদ সম্পর্কে বলেছেন, ‘আমি নারীবাদে বিশ্বাস করি না। নারীবাদ সমাজকে সম্পূর্ণ নষ্ট করেছে। বহু পুরুষেরও এর দ্বারা মগজ ধোলাই করা হয়েছে। একজন পুরুষ যদি রক্ষক হিসেবে কাজ করতে পারেন, তা হলে মহিলারা কেন লালনপালনে ভূমিকা গ্রহণ করবেন না!’ এই মন্তব্যের পর সমালোচিত হন নোরা।

    বিনোদন ডেস্ক

  • কোনো অভিনেত্রীই আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না: নোরা

    বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। পর্দায় আর শুধু ‘আইটেম ড্যান্স’ নয়, এবার ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান তিনি। এমন একটি সিনেমায় অভিনয় করতে চান, যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন।

    rnrn

    পরিচালকদের কাছে নোরার অনুরোধ এমন কোনো সিনেমার জন্য যেন তাকে ভাবা হয়।

    rnrn

    উল্লেখ্য, ‘ক্র্যাক’ সিনেমাতে নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুত্ জামাল ও অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ।
    rn 
    rnবলিউডের অন্যতম শরীরসচেতন অভিনেতা হিসাবে দুজনেরই পরিচিতি রয়েছে। দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উত্সাহ পেয়েছেন নোরা। তিনি চান পুরো সিনেমায় তিনি স্টান্ট করবেন। মারধরের দৃশ্যে অভিনয় করবেন। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুই ক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    rnrn

    নোরা বলেন, আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস, আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন তা হলে আমি নিরাশ করব না। তা ছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা!

    প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একই ইস্যুতে নাম জড়িয়েছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন নোরা। 

    rnrn

    এবার সেই দ্বৈরথ আরও গাঢ় হলো! তাদের বিবাদের প্রভাব পড়েছে কাজের ক্ষেত্রেও। জ্যাকুলিনকে সিনেমা থেকে সরিয়ে তার জায়গা নিয়ে নিয়েছেন নোরা। প্রথমবার বলিউডে প্রধান নারী চরিত্রে সুযোগ পেলেন তিনি।

    rnrn

    ‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’-তে কাজ করার কথা ছিল জ্যাকুলিনের। জানা গেছে, ছবি থেকে জ্যাকুলিনকে সরিয়ে নেওয়া হয়েছে নোরাকে। এ সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল ও অর্জুন রামপালের। ছবিটির প্রযোজনার দায়িত্ব টি সিরিজের হাতে যেতেই বদলে ফেলা হলো নায়িকা।

    rnrn

    গত বছর অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর শুটিং শুরু করেছিলেন জ্যাকুলিন। আইনি ঝামেলায় জড়ানোর পর এটিই ছিল জ্যাকুলিনের প্রথম কাজ। প্রথম দিকে এ ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকুলিন।

    rnrn

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি জালিয়াতি মামলায় ফেঁসেছিলেন জ্যাকুলিন, নোরা। তবে নোরা প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন তাকে ফাঁসানো হয়েছে। আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন নোরা।

    rnrn

    ‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে উরফিকে আবারও হত্যার হুমকি

    পোশাকের কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। বুধবারও ঘটেছে সেই একই ঘটনা। 

    টুইটে পোস্ট করে উরফি জানান, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে— ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় সাবজেক্ট হিসাবে লেখা হয়েছিল— খুব শিগগির তোকে গুলি মেরে দেওয়া হবে। 

    ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। 

    টুইটে এ হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা। 

    তবে এ ঘটনা প্রকাশ্যে আসামাত্রই উরফির অনুরাগী বেশ বিরক্ত।

    বেশিরভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। একজন উত্তরে লিখেছেন, তুমি চিন্তা করো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো। আবার অন্য একজনের বক্তব্য, এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে।

    বিনোদন ডেস্ক

  • উপস্থাপিকাকে নোংরা ভাষায় উত্তর দিলেন রাজ!

    বিতর্কের মাঝেই বাংলাদেশের এক সংবাদমাধম্যের মুখোমুখি হয়েছেন শরীফুল রাজ। সম্প্রতি যা যা ঘটনা ঘটে চলেছে যেমন অভিনেতার ফেসবুক থেকে নায়িকাদের গোপন ভিডিয়ো ফাঁস থেকে স্ত্রী পরীমণির সঙ্গে দাম্পত্য কলহ—সব কিছুর উত্তর দিয়েছেন অভিনেতা। 

    rnrn

    ইতোমধ্যেই স্ত্রীর থেকে যে আলাদা থাকছেন রাজ এ কথা জেনে ফেলেছেন সবাই। নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও যে রাজের সঙ্গে থাকতে চান না তা স্পষ্ট জানিয়েছেন।

    rnrn

    এরই মধ্যে ফের নতুন পোস্ট দেখা গেল পরীমণির ফেসবুকে। রাজকে সংযত হওয়ার উপদেশ দিয়েছেন তিনি। সঙ্গে তার ব্যবহারকে ধিক্কার জানিয়েছেন। তিনি লেখেন, “আপনি একটু সংযত হতেই পারতেন। সামনে বসে থাকা এক জন নারী উপস্থাপক এত ভদ্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন করছেন,কথা বলছেন অথচ আপনি অসভ্য এবং উগ্রতার সঙ্গে তর্ক করার মতো করে কথা বলে যাচ্ছেন! আপনাদের বন্ধুদের একান্ত মুহূর্তের সেই সব বাজে, নোংরা ভাষা আপনি সেটাও বলে ফেললেন!” উপস্থাপিকার প্রশংসাও করেছেন নায়িকা। 

    rnrn

    তারা কি আইনি পথে এগোবেন? সকলের মনেই এমন প্রশ্ন। এ প্রসঙ্গে অবশ্য রাজ বলেন, “আমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তবে আলাদা থাকছি এ কথা সত্যি। আলাদাই থাকব আগামী দিনে।” 

    rnrn

    রাজ-পরী আলাদা থাকলেও দু’জনে মিলে ছেলে রাজ্যর দায়িত্ব নেবেন। এমনটাই জানিয়েছেন রাজ। এই জল কত দূর গড়ায় আপাতত সেটাই দেখার।

    অনলাইন ডেস্ক

  • জানি না কেন সবার আমাকে দরকার: নোরা

    মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি কাজের ক্ষেত্রে নিজেকে ‘খুঁতখুঁতে ও সতর্ক’ বলেই মনে করেন। বছরে অনেক প্রস্তাব পেলেও কেবল ‘পছন্দের গানেই’ নাচতে রাজি হওয়ার কথা জানালেন বলিউড সিনেমার ‘আইটেম গানে’ নেচে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি।

    rnrn

    অভিনেত্রী জানান, প্রযোজকরা তাকে মূলত ফোন করেন ভালগার ছবি পার করে দেওয়ার জন্য। কয়েকটি গানের দৃশ্যে উপস্থিতি রাখারই অনুরোধ সেগুলো। যেন নোরা রাজি হলেই ছবিগুলো দাঁড়িয়ে যাবে! নোরার দাবি— সেই সব প্রস্তাবের অধিকাংশই তিনি প্রত্যাখ্যান করেন।

    rnrn

    নোরা চান না শুধু একজন নর্তকী হিসেবেই তার পরিচিতি তৈরি হোক। আইটেম গান কিংবা বিশেষ এক ধরনের গানের সঙ্গেই শুধু নোরাকে নাচতে বলেন ছবি নির্মাতারা, যে ব্যাপারটি একেবারেই পছন্দ নয় তার। 

    rnrn

    নোরার কথায়, 'আমি যখন হ্যাঁ বলি, সেটির মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই।'

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, 'আমি নিজের সেরাটা দিই। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে—এমন নিখুঁতভাবে কাজ করব যে, কুটোটিও পড়ে থাকবে না। সবটা খেয়ে নেব।' 

    rnrn

    নোরা বলেন, 'জানি না কেন সবার আমায় দরকার! নিশ্চয়ই এতে আত্মশ্লাঘা বোধ করি, নিজেকে দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ বলেও মনে হয়। তাই বলে সব কিছুতে কি হ্যাঁ বলা যায়!'

    rnrn

    তিনি বলেন, 'যদি দশটা গানের প্রস্তাব দেওয়া হয়, আমি একটা হ্যাঁ করি, বড়জোর দুটো। কখনো কখনো সব না করে দিই। কারণ এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে।'

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি!

    বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম।একের পর এক হিট পারফরম্যান্সে মাতিয়ে রেখেছেন বলিউড।  

    rnrn

    আর তার সঙ্গেই অভিনয়ের শুরুতে সহ-অভিনেতার হাতাহাতি-চুলোচুলি হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।  

    rnrn

    ‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার জীবন। তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ ছবির মাধ্যমে। সেই প্রথম ছবির সেটেই সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি-চুলোচুলিতে জড়ান নোরা। 

    rnrn

    গত বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে নোরা ফাতেহিকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে। সেই ছবির প্রচারে এসে পুরনো স্মৃতি রোমন্থন করেন নোরা। 

    rnrn

    সেখানে জানান, প্রথম ছবির সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই কারণে রেগে গিয়ে তাকে চড় মারেন নোরা। পাল্টা নোরাকে চড় কষান তার সহ-অভিনেতাও। তার পর নোরার চুল ধরে টানেন সহ-অভিনেতা। দুজনের মধ্যে চুলোচুলি হয় সেটে। 

    rnrn

    একটা লম্বা সফর পেরিয়ে নোরা এখন নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডে।

    বিনোদন ডেস্ক

  • নোরার সঙ্গে অক্ষয়ের যে ভিডিও ভাইরাল

    ‘কু়ড়িয়ে নি তেরি’ গানে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও নোরা ফাতেহি নেচেছেন। গানের সঙ্গে নাচের ওই ভিডিওতে নিয়ন সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে নোরা ছড়ালেন উষ্ণতা।

    rnrn

    জঙ্গলের মধ্যে লাল মাটির পথে কালো স্যুট আর টুপি পরা অক্ষয়ের কণ্ঠলগ্না হয়ে প্রেম নিবেদন করলেন। তাদের রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা মন্তব্যের বন্যা বইয়ে দিলেন। অনেকে আবার দৃষ্টি আকর্ষণ করলেন অক্ষয়-পত্নী টুইঙ্কেল খন্নারও।

    rnrn

    এদিকে অক্ষয়ের সঙ্গে নোরা ফাতেহির নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যে ভিডিওতে নোরার সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েই নাচতে দেখা গেছে অক্ষয়কে। সে ভিডিওটি রীতিমত ভাইরালও হয়েছে।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে নাচে পা মিলিয়েছেন অক্ষয়-নোরা। সেই ঝলক ভাগ করে নিয়ে অক্ষয় লিখেছেন, নোরা যে কোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালতে পারে। তুমি কী পারো? সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, টুইঙ্কলকে বলেছেন, এ কথা?

    rnrn

    টুইঙ্কেল এখন লন্ডনে। লেখালিখি নিয়ে আরও জ্ঞান বাড়াতে গিয়েছেন। সেই ফাঁকে নোরার প্রতি আকৃষ্ট হলেন অক্ষয়? এমন কটাক্ষও শুনতে হচ্ছে তারকা-জুটিকে। তবে নতুন ছবি সেলফির থেকে এই নতুন গানের ঝলক।

    rnrn

    ‘কুড়িয়ে নি তেরি’ আসল গানটি গেয়েছিলেন প্রোফেসি ও জাহরা খান। ‘সেলফি’ ছবির জন্য সেই গানই আবার নতুন করে গেয়েছেন তানিষ্ক বাগচী। গানে কিছু নতুন লিরিকও যোগ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক