Tag: নতুন

  • অনন্যার নতুন প্রেমিক কে?

    গত জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী অনন্যা পান্ডে ও অভিনেতা ওয়াকারকে। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে তারা এতদিন প্রকাশ্যে কিছু জানাননি।

    গত মঙ্গলবার দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তার ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়ে লেখেন- ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

    মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়ে মা ভাবনা পাণ্ডে ক্যাপশনে লিখেন- ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ সেই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।

    অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা যায়। তাদের সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়ে। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও প্রেম ভাঙে অনন্যার। 

    বিনোদন ডেস্ক

  • বুবলীর নতুন সিনেমা নিয়ে বিতর্ক

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার খরায় ভুগছেন এই নায়িকা। 

    সিনেমা সংকটের মধ্যেই সম্প্রতি তার হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েছেন তিনি।

    নতুন করে বুবলী বেশ কিছু দিন ধরেই আলোচনায় আওয়ামী এক নেতার সিনেমা ঘিরে। সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার নাম ‘নীল টিপ’। ছবিটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রযোজনা করছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল।

    এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। বুবলীর সঙ্গে নতুন সিনেমাটিতে দেখা যেতে পারে ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলাকে। তবে সিনেমাটি করবেন কিনা তা নিয়ে ভাবছেন এই অভিনেতা।

    জানা গেছে, বুবলীকে নিয়ে নির্মিতব্য সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে। এরই মধ্যে একটি গানের রেকডিং শেষ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও রেহান রাসুল। দেবাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

    ‘নীল টিপ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান বলেন, জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। অনেক আগে থেকে কাজ করার জন্য বুবলী চূড়ান্ত হয়ে আছেন। হিরো নিয়ে কথা চলছে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।

    এদিকে প্রযোজক সোহেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র হত্যায় উস্কানি দেওয়ার। 

    এছাড়াও ওয়ারীর সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ও এলাকায় চিহ্নিত চাঁদাবাজ এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ সোহেল। হাসিনা সরকার পতনের পর এখন খোলস বদলে সিনেমা নির্মাণে নেমেছেন তিনি।

    প্রযোজক আওয়ামী লীগ নেতা স্বীকার করে এই পরিচালক বলেন,  তিনি একটি পদে ছিলেন। তবে এখন সোহেল মিডিয়ায় মন দিয়েছেন। এর আগে ‘শেষ বাজি’ প্রযোজনা করেছেন। এখন ‘নীল টিপ’ বানাচ্ছেন। নাটক প্রযোজনাও করছে। আওয়ামী লীগের হলেও অসুবিধা হবে না। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়ে একটানা শেষ করা হবে।

    এর আগে ‘দেয়ালের দেশ’ সিনেমা চালানোর জন্য সাবেক এক মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছিলেন বুবলী। এ নিয়ে অন্য একটি সিনেমার সংবাদ সম্মেলনে নায়িকাকে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

    প্রসঙ্গত, ৯ বছরের ক্যারিয়ারে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কাছে সবচেয়ে সমালোচিত হয়েছেন বুবলী। কখনো চিত্রতারকা শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান এবং অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করে আলোচনায় থেকেছেন। আবার কখনো সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের খবরে। ব্যক্তিজীবন নিয়ে বারবার খবরের শিরোনামে থাকেন এই সমালোচিত নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস

    এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। 

    সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা।

    যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন করে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী। 

    বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

    ইউটিউব চ্যানেলে কাদের অতিথি হিসেবে আনবেন, সেটাও জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’

    ইতোমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে। যেখানে দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে।

    বিনোদন ডেস্ক

  • বাংলো বিক্রি করে নতুন গাড়ি কিনলেন কঙ্গনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকায় বাংলোটি কিনেছিলেন।

    ৩০৭৫ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত বাংলোটিতে ৫৬৫ বর্গফুট পার্কিং স্পেস ছিল। সেই বাংলোটি তিনি ৩২ কোটিতে বিক্রি করে দিয়েছেন।

    আর সেই বাংলো বিক্রি করেই কঙ্গনা রানাওয়াত কিনেছেন বিলাসবহুল একটি গাড়ি। তার সেই রেঞ্জ রোভার গাড়ির দাম ৩ কোটি টাকা। 

    সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ। নতুন গাড়ির জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। 

    যে প্রতিষ্ঠান থেকে কঙ্গনা ল্যান্ড রোভার কিনেছেন, তারা কঙ্গনার ছবিগুলো পোস্ট করে লিখেছে- ‘বলিউডের কুইন, মিস কঙ্গনা রানাওয়াতকে তার নতুন রেঞ্জ রোভার রাইডের জন্য অভিনন্দন! রূপালী পর্দায় রাজত্ব করা থেকে শুরু করে সব কিছুতে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আপনি সব সময় সব সমস্যায় মুখ খুলেছেন। এই পাওয়ার হাউসটি এর চেয়ে কোনো অংশে কম যোগ্য নয়। আপনার মতোই সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করতে থাকুন।’

    প্রসঙ্গত, বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে প্রশংসাপত্র না পাওয়ায় কঙ্গনার পরিচালিত ছবি ইমার্জেন্সি মুক্তি পিছিয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিটি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে আলিয়া 

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত ‘রকি আর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া। 

    rnrn

    এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা ‘জিগরা’য় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

    rnrn

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক।

    rnrn

    সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে— তুমি আমাকে রক্ষা করার জন্য আছ। 

    rnrn

    আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখা—কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

    rnrn

    ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ‘জিগরা’। 
    rnজিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি থাকতে হবে: মম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে মাসখানেকের বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজকর্ম বন্ধ। তাই দূরে আছেন ঢালিউড অভিনেত্রী জাকিয়া বারী মম। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে শুটিং শুরু করবেন বলে জানান তিনি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর আগেই ‘মাস্টার’ নামে একটি নতুন ছবির কাজ শেষ করেছিলেন এ অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। সামাজিক পটভূমিতে রাজনৈতিক যে দৃশ্যপট তৈরি হয়, সেটি নিয়েই এ সিনেমার গল্প।

    দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে মন বিক্ষিপ্ত ছিল। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন ছিল এ অভিনেত্রীর। সহশিল্পীদের সঙ্গে ঢাকার রাজপথে নেমেছেন। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো শহিদ মিনারে ছাত্র-জনতার মিছিলে দেখা গেছে জাকিরয়া বারী মমকে। সম্প্রতি একটি গণমাধ্যমে আন্দোলন এবং কাজ নিয়ে কথা বলেছেন তিনি।

    জাকিয়া বারী মম বলেন, গত ১৫ বছরে দেশের বিনোদন জগতের অনেক তারকাকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ততা চোখে পড়ার মতো ছিল। অনেকে আবার রাজনৈতিকভাবে সুযোগ-সুবিধাও পেয়েছেন। বিভিন্ন সময় এসব নিয়ে কথাও হয়েছে। 

    তাহলে কি শিল্পীরা রাজনীতি করবেন না?—এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়। শিল্পী তার শিল্পকর্মের কাজটা ঠিকমতো করবেন। এটাও ঠিক, মানুষ যখন কোনো রাষ্ট্রে বসবাস করেন, তিনি নিরপেক্ষও হতে পারেন না। কোনো না কোনো পক্ষের প্রতি তার সমর্থন থাকে। এটা স্বাভাবিক; কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবেন কে।  

    তিনি বলেন, ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি থাকতে হবে। সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।

    মম বলেন, হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের ছোট-বড় সবাইকে একত্র করেছে। একটা পর্যায়ে ছাত্র-জনতা মিলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করেছে। এখন নতুন স্বপ্ন দেখছেন তিনি। 

    এ অভিনেত্রী বলেন, ‘দেশের অবস্থা কোন দিকে যাবে, তা এত তাড়াতাড়ি বলা যাবে না। কী হবে, দেখি। বড় একটা ঘটনা ঘটাল ছাত্ররা। এখন বড়রা মিলে কী করেন, দেখতে হবে তো।’ 

    তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাওয়া যাবে, পাচার হওয়া সব টাকা দেশে ফিরবে, ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে—এমনটাই চাওয়া।

    মম বলেন, ‘আন্দোলনের মাঝে মনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছি। এ জন্য ছবি দেখার চেষ্টা করেছি। হারাজা’ ও ‘লভিস’—দুটি সিনেমা দেখেছি। 

    তিনি বলেন, ‘মহারাজা’ লে একটা সিনেমার রিভিউ শুনে আমিও দেখার চেষ্টা করলাম; কিন্তু আমার কাছে সিনেমাটা ভালো লাগেনি। এত নৃশংসতা আমার ভালো লাগে না। এলভিস প্রিসলিকে নিয়ে ছবিটা দেখে মনটা ভরে গেছে। খুবই অনুপ্রাণিত হয়েছি।’

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে শিরিন শিলা

    নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘গবেট’ নামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। সিনেমাটির জন্য সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক।

    rnrn

    এই ছবিতে সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে শিলাকে। চরিত্র ফুটিয়ে তুলতে পরিচিত সিআইডি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই ঢালিউড নায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে শুরু হচ্ছে শিলাদের নতুন সিনেমা ‘গবেট’-এর শুটিং।

    rnrn

    এ ছবিতে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিতে হচ্ছে শিলাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন এ ছবিতে আমার চরিত্রটি সিআইডি অফিসারের। বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সিআইডির বড় ভাইদের সঙ্গে কথা বলছি আমার ক্যারেক্টার নিয়ে। তারাও আমাকে খুটিনাটি টিপস দিচ্ছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে সিআইডি হয়ে উঠতে পারি। আশা করছি দর্শকেরা ভিন্ন কিছু পাবেন।’ 

    rnrn

    ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘ছবিটার গল্প ডিফ্রেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। পড়ে সেটাই মনে হয়েছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আর সঙ্গে আছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এই ছবিতে কাজ করতে আর ভাবতে হয়?’

    rnrn

    সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘ ৫ বছর পর নতুন রূপে আসছেন কুসুম শিকদার

    নাটকের অতিপরিচিত মুখ অভিনেত্রী কুসুম শিকদার এবার সিনেমা পরিচালনায় আসছেন। যদিও সেই কথা গত বছরই শোনা গিয়েছিল। চলতি বছর পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। তবে নীরবে সেই দায়িত্ব নিয়ে পুরো সিনেমার শুটিং শেষ করেন এ অভিনেত্রী। সিনেমার শুটিং শেষ করার সেই ছবির ছাড়পত্রও পেয়েছেন তিনি। 

    চলতি বছরই সিনেমাটি দর্শকদের দেখাতে চান কুসুম শিকদার। পাঁচ বছর পর নিজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। সিনেমার নাম ‘শরতের জবা’। সন্তানের মতোই সিনেমাটি একটু একটু করে নির্মাণ করেছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতদিন সে তথ্যও গোপন রেখেছিলেন তিনি। আগামী দুই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এখন প্রচারে ব্যস্ত থাকতে চান পরিচালক।

     সম্প্রতি গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর নাগাদ আমার ছবি ‘শরতের জবা’ সিনেপ্রেমীদের উপহার দিতে চাই। এখনো প্রতিনিয়ত সিনেমাটি নিয়েই কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুত করছি। সেটির জন্য সাউন্ড ঠিক করতে অনেক সময় লেগে যাচ্ছে। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি চ্যালেঞ্জিং বলেও জানান কুসুম শিকদার।’

    পরিচালক বলেন, ‘গল্প থেকে শুরু করে সব জায়গায় আমাকে ঘনিষ্ঠভাবে থাকতে হয়েছে। চিত্রনাট্য, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সবই আমাকে পরিকল্পনা করতে হয়েছে। অন্যরা সহযোগিতা করছেন কিন্তু মূল কাজটি আমি নিজে বুঝে করেছি। 

    সিনেমা পরিচালনা করতে গিয়ে যেমন আনন্দ লেগেছে, তেমনই কষ্টেরও বটে। সিনেমার দৈর্ঘ্য যখন কমাতে হয়, তখন খুবই কষ্ট লাগে। যত্ন করে ছবি নির্মাণ করে সেখানে কোনো দৃশ্য ফেলে দেওয়া কষ্টের বলেও জানালেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে নিজের কাছেই স্যাক্রিফাইস করেছি। আমি শুধু চাই, আমার দর্শকরা নতুন কুসুম শিকদারকে দেখুক।’ তিনি বলেন,  ‘পরিচালক হিসেবে প্রতিমুহূর্তে শিখেছি। এত চাপ সত্ত্বেও পরিচালনায় আমি এনজয় করেছি। এটা আমার প্রাপ্তি।’ 
    গত মাসে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন সিনেমাটির মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। এখন প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে চাই। 

    এ সিনেমায় আরও যারা আছেন, তা হলেন— অভিনেত্রী-পরিচালকের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন তারা। এ ছাড়া আরও অভিনয় করেছেন— শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। 

    উল্লেখ্য, কুসুম শিকদার একটা সময় নাটক ও চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন। পাঁচ বছর আগে ছন্দপতন। ব্যস্ততার কারণে দূরে সরে যান তিনি। মাঝে কিছু দিন নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও অভিনয়ে আর দেখা যায়নি। 

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে দেব

    টলিউডের অন্যতম সফল অভিনেতা দেব। মূল ধারার বাণিজ্যিক ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। সময়ের সঙ্গে বদলেছে চরিত্রের ধরন। চাঁদের পাহাড়, ব্যোমকেশ ও দুর্গরহস্য, প্রজাপতির মতো বেশ কিছু ছবিতে নিজেকে ভেঙেচুরে বারবার নতুন ভাবে নিজেকে দর্শকের দরবারে উপস্থাপন করেছেন। 

    rnrn

    এবার মুক্তির অপেক্ষায় সৃজিতের টেক্কা ও দেবের প্রযোজনা সংস্থার আরও এক নতুন ছবি ‘খাদান’। সোমবার দেব তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। প্রযোজক হিসেবে সাত বছরের সফল জার্নি দেবের। সিনেমার কোলাজে এক মিনিট ১০ সেকেণ্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে মনের কথা লিখেছেন এই অভিনেতা।

    rnrn

    দেব তার সাত বছরের প্রযোজনা সংস্থার জার্নি প্রসঙ্গে লিখেছেন, ‘আমি আমার সকল সিনেমাপ্রেমীদের এই সুন্দর জার্নিটার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার পার্টনার, পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ান আর আমার টিমের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের সাহায্য ছাড়া আমার এই জার্নি সম্ভব হত না। আমরা টিম ওয়ার্কে নই, তাদের সঙ্গে পরিবারের মতো কাজ করায় বিশ্বাসী। আমাদের সুখের সাত বছর।’

    rnrn

    সাত বছরের প্রযোজকের জার্নি পূর্তির দিনে ‘খাদানের’ আরও একটি লুকও শেয়ার করলেন দেব। একফ্রেমে যীশু সেনগুপ্ত আর দেব। দেবের জীবনের বিশেষ দিনে এটা ভক্তদের উপহার তা বলাই যেতেই পারে। 

    rnrn

    এদিকে গত ৭ জুন মুক্তি পেয়েছে জিৎ-রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং। বান্ধবীর ছবির প্রমোশনে হাজির ছিলেন দেব। ভোটের কাজের ব্যস্ততা শেষ করে রুক্মিণীর হাত ধরে বুমরাংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন এই সুপারস্টার।

    rnrn

    সৃজিতের ছবিতে প্রথমবার কাজ করছেন দেব-রুক্মিণী। বড় পর্দায় এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেয় দর্শক। কিন্তু, সৃজিতের  পরিচালনায় প্রথম কাজ দুজনের। টেক্কার লুকও প্রকাশ্যে এসেছে। সম্ভবত দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। আর ছোট চুলে বন্দুকধারী রুক্মিণীর লুকও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

    rnrn

    দেব-রুক্মিণী ছাড়াও টেক্কায় রয়েছে টলিপাড়ার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন গ্ল্যাম কুইন স্বস্তিকা মুখোপাধ্যায়।

    rnrn

    দেবের সঙ্গে টেক্কার প্রচারে স্বস্তিকা লেখেন, ‘আমাদের ফেভারিট হিরো দেব। প্রচণ্ড হ্যান্ডসাম অ্যান্ড কিউট। আর যা দারুণ অভিনয় করেছে, পুরো ফাটাফাটি। খুব শীঘ্রই সিনেমাহলে আসছে ‘টেক্কা’। পুজোর বাকি আর মাত্র চার মাস। তার আগে দেব-স্বস্তিকা পরবর্তী ছবি টেক্কার প্রচার করলেন।

    বিনোদন ডেস্ক

  • যাত্রাপালার নাচ আমার জন্য নতুন অভিজ্ঞতা

    ঈদে একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ হয়েছে ‘গোলাম মামুন’ নামে একটি ওয়েব সিরিজ। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিরিজটি এরইমধ্যে দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে। পাশাপাশি নিজের চরিত্রের জন্য প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। এই সিরিজ ও সমসাময়িক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    -‘গোলাম মামুন’এ- অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

    -এ সিরিজের মাধ্যমে প্রথমবার পুলিশের চরিত্রে কাজ করেছি। তাই এর প্রতি আমার আলাদা এক ধরনের টান কাজ করেছে। এক ধরনের চ্যালেঞ্জ ছিল কাজটির মধ্যে। চমকও রয়েছে। সিরিজটি তো এখন দর্শকের জন্য উন্মুক্ত। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

    -চরিত্রটি নিয়ে আপনি কতটা তুষ্ট? 

    -এটি আমার অভিনয় ক্যারিয়ারে সত্যিই একটি ভিন্নরকম কাজ। এদিক থেকে এ চরিত্রে কাজ করতে পেরে আমি সত্যিই অনেক সন্তুষ্ট। তাছাড়া আমি প্রতি ঈদে চেষ্টা করি দর্শককে ভিন্ন ধাঁচের কাজ উপহার দেওয়ার। এবার ঈদে ‘গোলাম মামুন’ তেমনি একটি কাজ। 

    -সিরিজটি নিয়ে দর্শক সাড়া কেমন পাচ্ছেন? 

    -খুব ভালো সাড়া পাচ্ছি। মুক্তির পর থেকেই দারুণ প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। গল্প, নির্মাণ এবং অভিনয়ের প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। আমাকে ভিন্নভাবে উপস্থাপন করানোর জন্য অনেকেই অভিনয়ের প্রশংসা করছেন।

    -ওটিটিতে কাজ করে অনেকেই টিভি নাটক থেকে দূরে সরে যাচ্ছেন। আপনার বেলায় কী এমনটা ঘটবে?  

    -একদমই আমার ক্ষেত্রে তেমনটি ঘটবে না। আমি নাটকের মেয়ে, নাটক থেকেই দর্শক আমাকে আপন করে নিয়েছেন। ফলে নাটক ছাড়ার প্রশ্নই নেই। আমার কথা হলো, যে মাধ্যমে ভালো গল্প ও চরিত্র পাব, সেই মাধ্যমেই কাজ করব। 

    -এবারের ঈদে কতগুলো নাটকে কাজ করেছেন? 

    -আমি ঈদের বেশকিছু নাটকে অভিনয় করেছি। তারমধ্যে একটি নাটক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নাম ‘প্রিন্সেস ডায়না’, যা ইতোমধ্যেই প্রচার হয়েছে। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। পার্থ শেখ নামে একজন নতুন অভিনেতার বিপরীতে কাজ করেছি এই নাটকে। এছাড়া পার্থর সঙ্গে ইমরাউল রাফাতের আরেকটি নাটকে অভিনয় করেছি। ‘সুতো’ নামের সেই নাটকে ইরেশ যাকের ভাইও অভিনয় করেছেন।

    -‘প্রিন্সেস ডায়না’ নাটকের গল্প ও আপনার চরিত্র কী ধরনের?

    -এ নাটকে আমি যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে কাজ করেছি। আমি ছোটবেলা থেকেই নাচ করছি। তবে যাত্রাপালার এই নাচ আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটি একটু ভিন্ন আঙ্গিকের নাচ। চরিত্রটির মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। বাস্তবে আমাদের সমাজে যাত্রাপালার নৃত্যশিল্পী বা নর্তকীর প্রতি গ্রাম্য প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি থাকে। তারা এসব নারীকে ভোগবিলাসে ব্যবহার করতে চান। নাটকেও প্রিন্সেস ডায়ানার প্রতি সেই দৃষ্টিভঙ্গি প্রভাবশালীদের আছে। কাজটি করতে এসে নতুন কিছু শিখতে পেরেছি। এ ধরনের নতুন গল্পে, নতুন চরিত্রে কাজটি করতে ভালোই লাগছে। 

    -নায়কবিহীন নাটক করেছেন বলে জানা গেছে। বিষয়টি পরিষ্কার করবেন? 

    -‘রাত বাকি’ নামের একটি নাটক করেছি। পরিচালনা করেছেন মুরসালিন শুভ। চল্লিশ মিনিটের এই নাটকটি আবর্তিত হয়েছে আমার চরিত্রকে কেন্দ্র করে। সেখানে কোনো পুরুষ প্রোটাগনিস্ট নেই। ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শুটিং করেছি। শুধু তাই নয়, আমাদের কাস্ট অ্যান্ড ক্রু সবই ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থীরা। তারা তো সবাই একাডেমিকভাবে কাজটি শিখেছে। ফলে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। আমার তো ভীষণ ভালো লেগেছে এমন তরুণ সব মেধাবীর সঙ্গে কাজ করতে পেরে।    

    যুগান্তর প্রতিবেদন