Tag: দম্পতি

  • স্ত্রীকে ছেড়ে অন্য নারীর কাছে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান, কিন্তু কেন?

    বলিউড জগতে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ দম্পতি রূপকথার চেয়ে কম নয়। তাদের জীবনকাহিনি হয়ে উঠত যে কোনো দম্পতির অনুপ্রেরণা। কিন্তু সেই দাম্পত্যেও বিঁধেছিল বিচ্ছেদের কাঁটা। তাহিরাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান, কিন্তু কেন?  অভিনেতা বললেন সে কথাও।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, অল্প বয়সের খ্যাতি মাথা ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেন, ছোটবেলায় আমি চণ্ডীগড়ে খুবই জনপ্রিয় ছিলাম। সেই সময় তাহিরার সঙ্গে আমার বিয়ে হয়নি।  সে ছিল আমার প্রেমিকা। তাহিরাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে যেতে চেয়েছিলেন তিনি। এ অভিনেতা বলেন, আমি তখন গান করি। সবাই তাহিরাকে জিজ্ঞেস করত— আমার মধ্যে কী এমন আছে।

    কেন ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, সে প্রসেঙ্গ আয়ুষ্মান বলেন, আমি আমার মতো জীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু ছয় মাসের মধ্যে ফিরে গিয়েছিলাম তাহিরার কাছেই।

    ঘটনা ২০০৮ সালের। আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু তাহিরাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। বলিউডে খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই তাদের সংসার। অভিনেতা বলেন, আসলে খুব ছোটবেলায় জনপ্রিয়তা বা খ্যাতি মাথা ঘুরিয়ে দিতে পারে। আমার মনে আছে— কিশোরবেলায় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলাম। কারণ অন্য মেয়েরা আমাকে পছন্দ করত। কিন্তু এখন আয়ুষ্মান মনে করেন, তাকে যে আজ অন্য মেয়েরা পছন্দ করত, তার কারণও তাহিরাই। 

    আয়ুষ্মান দাবি করেন তিনি একজন নারীবাদী। অভিনেতা বলেন, আমি পিতৃতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। কিন্তু আজ আমি একজন নারীবাদী। তার একমাত্র কারণ আমার স্ত্রী। তাই আমি মনে করি উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেওয়া খুব জরুরি।

    কিন্তু তাদের জীবনেও গোলমাল তৈরি হয়েছে নানা সময়ে। আয়ুষ্মান বলেন, সাফল্য আমার মাথাও ঘুরিয়ে দিয়েছিল। ‘ভিকি ডোনর’-এর সাফল্যের পর আমি বেশি করে কাজের দিকে মন দিতে শুরু করি। এ রকমই হয়। পেশা এবং ব্যক্তিগতজীবনে সামঞ্জস্য রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • এখন বুঝতে পারি, আমার বাবার সমস্যা কোথায় ছিল: বরুণ ধাওয়ান

    ২০২১ সালে ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পর্ব সারেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের শুরুতে কন্যাসন্তানের বাবা-মা হন এ দম্পতি। এখন মেয়েকে ঘিরেই অভিনেতার পুরো দুনিয়া। 

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান বলেন, বাবা-মা হওয়ার পর তাদের দুজনের মধ্যেই দায়িত্ববোধের নতুন অনুভূতি এসেছে। তিনি বলেন, আমার মনে হয় যখন কোনো নারী বা যে কোনো পুরুষ বাবা-মা হন, মায়ের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। আমার মনে হয় তিনি মুহূর্তে একটি বাঘিনী হয়ে ওঠেন। বরুণ বলেন, কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলব— যখন আমরা (পুরুষ) বাবা হই, তখন কোনো কারণে আপনি আপনার মেয়ের প্রতি একটা সুরক্ষা অনুভব করবেন। 

    এ অভিনেতা বলেন, আমি নিশ্চিত যে আপনি পুত্রদের জন্যও অনুভব করবেন। আমার মেয়ের প্রতি যদি কেউ তার এতটুকু (সামান্য) ক্ষতি করে, তবে আমি তাদের খুন করব। কথাটা বলতে বলতে আমি গম্ভীর হয়ে যাই। আক্ষরিক অর্থেই— আমি তাদের হত্যা করব।

    শৈশবের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বরুণ বলেন, আমি আমার বাবা ডেভিড ধাওয়ানকে এখন একটু ভালোভাবে বুঝতে পারি। তার নিরাপত্তাহীনতা, তার রেগে যাওয়া ‘ঠিক সময়ে বাড়িতে থাকো’ নিয়ে তার উদ্বেগ। তিনি শুধু চেয়েছিলেন— সবাই একসঙ্গে থাকুক, একটা পরিবার হয়ে। আমি কখনই এটা বুঝতে পারতাম না। আমি শুধু বলতাম— ‘তার সমস্যাটা কোথায়? আমি তো বাচ্চা নই, ও কেন আমাকে ওর কাছে রাখতে চায়?’

    উল্লেখ্য, বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল চলতি বছরের ৩ জুন মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। ফাদারস ডের দিন মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন বরুণ ধাওয়ান। এখন মেয়ের বয়স সবে ৫ মাস। 

    আগামীতে অ্যাকশন থ্রিলার ছবি বেবি জনে দেখা যাবে এ অভিনেতাকে। এতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি ও রাজপাল যাদব প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে বেবি জন।

    বিনোদন ডেস্ক

  • একই সঙ্গে যে সুখবর ও দুঃসংবাদ দিলেন মার্কিন তারকা 

    ছোট্ট এই জীবনে কখন যে কী ঘটে যায়, তা বোঝা মুশকিল! তারকাদের ক্ষেত্রে তা আরও এক ধাপ এগিয়ে। তাদের একাধিক সিদ্ধান্তও কখনও কখনও চমকে দিতে পারে। যেমন জনপ্রিয় মার্কিন র‌্যাপার কার্ডি বি চমকে দিয়েছেন অনুরাগীদের।

    rnrn

    ৩১ বছর বয়সি কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই দিনে শোনা গেছে, তিনি তার র‌্যাপার স্বামী অফসেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।  

    rnrn

    কার্ডি তার ইনস্টাগ্রামে নিজের স্ফিত উদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে র‌্যাপার তারকা দাঁড়িয়ে আছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফিতোদরে। 

    rnrn

    সঙ্গে কার্ডি লেখেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে। এ লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। 

    rnrn

    আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, এ মৌসুমটা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।

    rnrn

    ২০১৭ সালে অফসেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ নিয়ে তৃতীয়বার মা হতে চলেছেন কার্ডি। 

    rnrn

    সূত্রের দাবি, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও কার্ডি চেয়েছেন বলে জানা গেছে। 

    rnrn

    এ দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক মাধ্যমে তার নেপথ্য কারণ নিয়ে চর্চায় মেতেছেন।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • ইতালিতে ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি

    ইতালিতে দিনদুপুরে ডাকাতির শিকার হলেন ভারতীয় তারকা দম্পতি। ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ রুপি, পাসপোর্টসহ নানা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাড়িটিও ভেঙেছে, ফলে তারা ফ্লোরেন্সের বাইরে বের হতে পারছেন না।

    এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    জানা গেছে, দিন কয়েক আগে হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। একটু সুস্থ হয়েই স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে হাওয়া বদল করতে গিয়েছিলেন ইতালি। 

    নিজেদের গাড়ি একটি হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলতে হোটেলের ভেতরে ঢুকেছিলেন তারা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধু জামাকাপড় আর খাবারদাবার। খোয়া গেছে পাসপোর্টসহ সব জরুরি কাগজপত্র, নগদ অর্থ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি।

    অভিনেত্রীর দাবি, ফ্লোরেন্সের কাছে তারা দিনদুপুরে ডাকাতির শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন।

    দিব্যাঙ্কারের দাবি, তিনি ও তার স্বামী ভয়ংকর সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কারণ এই মুহূর্তে দম্পতির হাতে একটি টাকাও নেই। 

    জানা গেছে, ওই এলাকায় নাকি সন্ধ্যা ৬টার পর থানায় তালা পড়ে যায়। এছাড়া এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ছবিতে লাইকে এগিয়ে কোন তারকা দম্পতি?

    বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হোক বা বাড়ির বারান্দায় ‘ইন্টিমেট ওয়েডিং’— বলিউড তারকাদের বিয়ের বাহার দেখলে সাধারণ মানুষের চোখ ধাঁধাতে বাধ্য। নামি পোশাকশিল্পীর তৈরি করা পোশাক পরে নিজেদের জীবনসঙ্গীর দিকে ধীর পায়ে এগিয়ে গেছেন বলিউড তারকারা। আর তাদের সেই ‘হ্যাপি এন্ডিং’-এই বাস্তবের রূপকথার ঝলক খুঁজে পেয়েছেন অনুরাগীরা। 

    কয়েক বছর আগে বিরাট-আনুশকা থেকে হালের রাঘব-পরিণীতি বলিপাড়ার তারকার বিয়ে মানেই সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে থাকে ভক্তদের। তবে সেই রূপকথার বিয়েতেও প্রতিযোগিতার অন্ত নেই। বিয়ের ছবির জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে, কে পিছিয়ে?

    বিরাট-আনুশকা

    ২০১৭ সালে ইতালির টাস্কনিতে গাঁটছড়া বাঁধেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী-প্রযোজক আনুশকা শর্মা। বলিউডে এমন ‘লার্জার দ্যান লাইফ’ বিয়ের শুরু তাদের হাত ধরেই। হালকা গোলাপির সাজে নজর কেড়েছিলেন বিরাট ও আনুশকা। সঙ্গে তাদের বিয়ে ও বিয়ের আগের নানা অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমের পাতায়। বিরাট ও আনুশকার পোস্ট করা বিয়ের ছবিতে এখনো পর্যন্ত লাইকের সংখ্যা প্রায় ৪৪ লাখ।

    দীপিকা-রণবীর

    ২০১৮ সালে ইতালিতে সাতপাক ঘোরেন দীপিকা পাড়ুকান ও রণবীর সিংহ। ইতালির লেক কোমোর সামনে চার হাত এক হয় যুগলের। গায়েহলুদ, মেহেদি থেকে বিয়ে— সামাজিক মাধ্যমের পাতায় নিজেদের প্রিয় জুটির ছবি দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। দীপিকা ও রণবীরের ছবিতে লাইকের সংখ্যা ৬৪ লাখের বেশি।

    নিক-প্রিয়াংকা

    ২০১৮ সালেই গাঁটছড়া বাঁধেন আরও এক নামজাদা যুগল। অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও হলিউডের পপ তারকা নিক জোনাস। তবে তারা বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানকে। জোধপুরের উমেদ ভবনে হিন্দু ও খ্রিস্টান— দুই রীতিতেই বিয়ে সেরেছিলেন প্রিয়াংকা ও নিক। তাদের বিয়ে ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ।

    ভিকি-ক্যাটরিনা

    প্রেম করেছিলেন চুপিসারে। তবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন জাঁকজমক করেই। রাজস্থানে সাওয়াই-মাধোপুরের এক হোটেলে সাতপাক ঘোরেন ভিকি ও ক্যাট। ক্যাটের পরিবারের বেশিরভাগ সদস্যই ইংল্যান্ডের বাসিন্দা। অন্যদিকে ভিকির পরিবার আদ্যোপান্ত পাঞ্জাবি। দুই ভিন্ন সংস্কৃতির মিলনে রঙে ভরে উঠেছিল ভিক্যাটের বিয়ের অনুষ্ঠান। সামাজিকমাধ্যমের পাতায় এক কোটি ১২ লাখের গণ্ডি ছাড়িয়েছিল তাদের বিয়ের ছবিতে লাইকের সংখ্যা।

    রণবীর-আলিয়া

    পাঁচ বছর ধরে প্রেমের পর গত বছর নিজেদের বাড়ির বারান্দায় চার হাত এক হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের। নিজের চেনা পরিবেশে ও প্রিয় মানুষদের সান্নিধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন রণলিয়া। তাদের বিয়ের ছবিতে লাইকের সংখ্যা ভিকি-ক্যাটরিনার থেকে মাত্র এক লাখ বেশি।

    সিদ্ধার্থ-কিয়ারা

    চলতি বছরে প্রেমের মাসে রাজস্থানেই সাতপাক ঘুরেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। একে অপরকে আগে থেকে চিনলেও ‘শেরশাহ’ ছবির সেটে প্রেমে পড়েন দুই তারকা। ফেব্রুয়ারি মাসে পরিণতি পায় সেই প্রেম। বিয়ের ছবি তো আছেই, তবে সিড ও কিয়ারার বিয়ের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমের পাতায়। সেখানে মোট লাইকের সংখ্যা এক কোটি ৬৫ লাখেরও বেশি। লাইকের নিরিখে অন্য সব তারকা জুটিকে টেক্কা দিয়েছেন সিড-কিয়ারা।

    রাঘব-পরিণীতি

    গত সপ্তাহেই রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। বিয়ের দিন নয়, তার পরের দিন সামাজিক মাধ্যমের পাতায় নিজেদের বিশেষ দিনের ছবি শেয়ার করেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে তাদের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও। যদিও লাইকের নিরিখে এখন পর্যন্ত মাত্র ৪৪ লাখের কোঠায় দাঁড়িয়ে তারা।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে মিটমাটের বিষয়ে এবার মুখ খুললেন পরীমনি

    অবশেষে মান-অভিমান ভুলে এক হলেন ঢালিউড তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। বিষয়টি নিশ্চিত করেন রাজ। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী পরীমনি। 

    শুক্রবার সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।

    তিনি বলেন, রাজ্যের মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।

    আরও পড়ুন:

    এ বিষয়ে রাজ জানিয়েছেন, পরীমনির বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে পরীমনির সঙ্গেই আছেন। তিনি বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গতরাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি।’

    তিনি আরও বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’ রাজের কথা বোঝা যায় দীর্ঘ তিন মাস পর বসুন্ধরার বাসায় ফিরে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি। সময় কাটাচ্ছেন সন্তান রাজ্যের সঙ্গে।

    এর আগে বৃহস্পতিবার পরীমনির সঙ্গে রাজের মিলে যাওয়ার আভাস সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপসের ফেসবুকে পাওয়া যায়। সেখানে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরেছেন পরীমনি। রাজও দুহাতে নিজের বাহুতে বেঁধেছেন স্ত্রীকে।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পাঁচতারকা হোটেলে ছেলের জন্মদিনে কত খরচ করলেন পরীমনি?

    ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিল রাজ্যের জন্মদিনের জমকালো আয়োজন। সেখানে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার তারকারা। এসেছেন পরীমনির আত্মীয়স্বজনও। 

    বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমনি। ১০ আগস্ট পরীমনি-রাজ দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন হয়েছে।

    এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে কত খরচ হয়েছে- এমন প্রশ্নে পরীমনি জানান, অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন তিনি। অনেক কষ্ট করে এ টাকা জোগাড় করেছেন বলে জানান পরীমনি। এ অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না তাকে।

    ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেত্রী বলেন, রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি। সেই টাকা দিয়েই বাবুর জন্মদিন পালন করেছি। রাজ্যের জন্মের পর থেকেই এ উদ্যোগ নিয়েছিলাম। প্রথমদিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম; কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।

    ছেলের জন্মদিনের এই পুরো আয়োজনের প্রস্তুতিতে পরীমনিকে একাই দেখা গেছে। এত দিন ছেলের প্রথম জন্মদিনের প্রস্তুতিতে কোথাও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। তাই রাজ্যের জন্মদিনে বাবা রাজ উপস্থিত হচ্ছেন কিনা, তা নিয়ে ভক্ত-দর্শকের মধ্যেও বেশ কৌতূহল ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হয়েছে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছেন।

    বিনোদন ডেস্ক

  • রাম-সীতা রূপে আসছেন বলিউড দম্পতি

    রাম চরিত্রে রুপালি পর্দায় আবির্ভূত হবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সীতার রূপে দেখা দেবেন অভিনেত্রী আলিয়া ভাট। এ ছবি ঘিরে দারুণ উচ্ছ্বসিত রণবীর-আলিয়া দম্পতি। 

    ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রভাস-কৃতী শ্যানন অভিনীত এ ছবি ‘রামায়ণ’ মহাকাব্যের আলোকে নির্মিত। আরেক রামায়ণের কথা দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। নীতেশ তিওয়ারি এ ছবির পরিচালক। এর শুটিং শুরু হবে ডিসেম্বরে। 

    কয়েক সপ্তাহ ধরে রণবীর ও আলিয়াকে ‘রামায়ণা অফিস’-এ আসতে-যেতে দেখা গেছে। নীতেশ, মধু মান্টেনা, নমিত মালহোত্রারা এ ঠিকানায় ‘রামায়ণ’ ঘিরে গড়ে তুলেছেন এক ভিন্ন জগত। 

    ‘শ্রী রাম’-এর চরিত্রের জন্য রণবীরের লুক টেস্ট চলছে এখন। ছবিতে তার লুক চূড়ান্ত হলেই তিনি শারীরিক রূপান্তরের দিকে এগোবেন। আলিয়া ছবির পরিচালক নীতেশ তিওয়ারি আর নির্মাতা মধু মান্টেনার সঙ্গে তারিখ চূড়ান্ত করে ফেলেছেন।

    এতদিন ভারতীয় গণমাধ্যমের খবরে নানা গুঞ্জন ভেসে বেড়িয়েছে। রাম-সীতার ভূমিকায় কাদের দেখা যাবে, এ নিয়ে চলেছে নানা জল্পনা-কল্পনা। দেবী সীতার ভূমিকায় দক্ষিণী নায়িকা সাই পল্লবীর নামও শোনা গিয়েছিল।

    নীতেশ তিওয়ারির এ রামায়ণে লঙ্কাপতি রাবণের চরিত্রে কে অভিনয় করবেন- শোনা গিয়েছিল, বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে রাবণের ভূমিকায় দেখা যাবে। কন্নড় সুপারস্টার যশকে রাবণের ভূমিকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করতে দেখা যাবে। এমন খবরও ছড়িয়ে পড়েছিল। আট মাস ধরে ছবির নির্মাতারা যশের সঙ্গে কথাবার্তা বলছেন কিন্তু এ কন্নড় তারকা এখনো এ ব্যাপারে কোনো পাকাপাকি সিদ্ধান্ত নেননি।

    যশ আগে থেকেই আরেকটি কাজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছবি পরিচালনা করবেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গীতু মোহনদাস। এ দুই প্রকল্পেই দেখা যাবে যশকে। নীতেশের রামায়ণে রাবণের ভূমিকায় যশ অভিনয় করবেন কিনা, এ ব্যাপারে ১৫ দিনের মধ্যে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শোনা যাচ্ছে।

    ‘রামায়ণ’ ছবিটি নির্মাণ করবেন আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা। ছবিটি পরিচালনা করবেন নীতেশ তিওয়ারি ও রবি উধাবর। শোনা যাচ্ছে, এ বছরের ডিসেম্বরে এই ছবির শুটিং শুরু হবে। এ মুহূর্তে নীতেশ ‘বাওয়াল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তার এ ছবিতে আছেন বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুর।

    বিনোদন ডেস্ক

  • অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?

    ১৯৯৯ সালে বিয়ে করে সংসার শুরু করেন কাজল ও অজয় দেবগন। এই দম্পতির দুই সন্তান নিসা ও যুগ। সুখী দম্পতি হিসেবেই তারা পরিচিত; কিন্তু একবার মেজাজ হারিয়ে স্বামীকে ‘জুতো’ মারতে চেয়েছিলেন কাজল, তাও আবার শো চলার মধ্যেই।

    বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে প্রযোজক ও নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়েছিলেন এই জুটি। সেখানে করণের একটি প্রশ্নে অজয়ের উত্তর শুনে ক্ষেপে গিয়েছিলেন কাজল। সম্প্রতি শোয়ের ওই অংশের ভিডিও ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যায়, করণ যখন জিজ্ঞেস করেন কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই, অজয় উত্তর দিতে গিয়ে উল্টো প্রশ্ন করেন- সন্তানের ভূমিকায়, নাকি সমান্তরাল চরিত্রে?

    এমন কথা শুনেই রেগে যান কাজল। ক্যামেরার সামনেই বলে বসেন, এবার কিন্তু জুতোপেটা করব। তবে স্ত্রীর এ কথায় বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। হেসে হেসে শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন তিনি।

    তিনি বলেন, এই শোতে এ ধরনের কথা বলা যাবে না। এরপর নিজেকে সামলে নিয়ে অজয়ের উদ্দেশে কাজল বলেন, আচ্ছা, আগে বাসায় চলো।
     

    বিনোদন ডেস্ক