Tag: ডিভোর্স

  • ক্যাটরিনাকে ‘ডিভোর্সের বিষয়ে’ যা বললেন ভিকি 

    বিয়ের বয়স মাত্র এক বছর। এরইমধ্যে ক্যাটরিনা ও ভিকির দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কানাঘুষা চলছে। সেলিব্রেটি বলে কথা! সাংবাদিকের কাছ থেকে ক্যাটরিনাকে ডিভোর্স দেওয়া নিয়ে প্রশ্ন আসতেই বাক্যহারা হলেন ভিকি কৌশল। 

    rnrn

    মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল আর সারা আলি খানের রোমান্টিক-কমেডি ‘জারা হাটকে জারা বাচকে’। ইতোমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। যেখানে বিবাহিত জুটি কপিল এবং সৌম্যার বিবাহিত জীবনে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া আর ডিভোর্স দেখানো হয়েছে হাস্যরসের মোড়কে। আর ছবির প্রমোশনেই সাংবাদিকের ‘ডিভোর্স স্পেশ্যাল’ প্রশ্নের মুখে পড়ে যাকে বলে হাল খারাপ ভিকির। 

    rnrn

    ডেনিম জ্যাকেট আর জিন্সে দেখা মিলল ভিকির। আর হলুদ শাড়িতে সারা। যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, ‘আমাদের এখানে তো বলে বিয়ে সাত জন্মের বন্ধন। কিন্তু আপনি যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পান তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন?’ যা শুনে সারা আর ভিকি দুজনেই হাসি চেপে রাখতে পারেননি। 

    rnrn

    কোনোরকমে নিজেদের সামলে যখনই ভিকি জবাব দিতে যাবেন পাশ থেকে একজন টিপ্পনী কাটেন- ‘রাতে বাড়িও তো যেতে হবে’! ভিকি সঙ্গে জুড়ে দেন- ‘এসব ত্যাড়াব্যাঁকা প্রশ্ন করছেন স্যার, এখনো ছোট আছি, বড় তো হতে দিন। কীভাবে জবাব দেব এর আমি… কিসব ভয়ানক প্রশ্ন করছে!’ যদিও পরে সিরিয়াস হয়ে জবাব দেন- ‘স্যার সাত জীবনের জন্য (ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক)!’

    rnrn

    ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন ভিকি আর ক্যাটরিনা। বেশ কয়েক বছর লুকিয়ে প্রেম করেছেন তারা। তাদের প্রেম নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে চাপা গুঞ্জন থাকলেও, খুব একটা একসঙ্গে দেখা যেত না তাদের। এদিকে আবার বিয়ের পর থেকেই শোনা যেতে শুরু করে অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। 

    rnrn

    সূত্রের খবর, ক্যাটরিনা আপাতত নিজের প্রফেশনাল কমিটমেন্ট পূরণ করতে চান। তারপর লম্বা ব্রেক নেবেন অভিনেত্রী। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে দুটি ছবি। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবির শ্যুটিংয়ের বেশ খানিকটা অংশ বাকি, অন্যদিকে ফারহান আখতারের ‘জি লে যারা’ ছবির শুটিং এখনো শুরুই হয়নি। খবর রয়েছে- ফারহানের ছবির কাজ শেষ করেই নাকি মাতৃত্বের পরিকল্পনা শুরু করবেন ক্যাটরিনা। এ ছবিতে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাট, তারপর মা হওয়ার সিদ্ধান্ত নেবেন।

    rnrn

    ‘জারা হাটকে জারা বাচকে’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার, যিনি এর আগে কৃতী স্যাননের ‘মিমি’ পরিচালনা করেছিলেন। ছবির প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। ২ জুন মুক্তি পাচ্ছে এই সিনেমা। ভিকি এবং সারাকে শেষ দেখা গিয়েছিল যথাক্রমে গ্যাস লাইট এবং গোবিন্দা নাম মেরা-ছবিতে।

    অনলাইন ডেস্ক

  • আদিল আর আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, শিগগির মুক্তি পাব: রাখি

    আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয় মাইসুরুতে। এক ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

    কিছুদিন আগেই জানিয়েছিলেন, কোনোভাবেই আদিলের সঙ্গে বিয়েটা তিনি ভাঙতে চান না। চিৎকার করে আদিল দুরানির উদ্দেশ্যে বলেছিলেন, তুমি কখনই ভেবো না যে আমি তোমায় ডিভোর্স দেব। 

    এদিকে এমন মন্তব্যের মাস দেড়েক কাটতে না কাটতেই পলটি দিলেন রাখি সাওয়ান্ত। জানালেন, তার ও আদিলের বিবাহ-বিচ্ছেদটা হয়ে যাচ্ছে। আদিল যাকে চান, তাকে বিয়ে করতে পারেন।

    বুধবার সর্বভারতীয় সাংবাদ মাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। ও (আদিল) এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।

    ২০২২-এর শুরুর দিকে আদিল খান দুরানিকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। জানিয়েছিলেন আইনি বিয়ে ছাড়াও ইসলামের নিয়ম অনুসারে তিনি ও আদিল নিকাহ করেছেন। 

    এ বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি। তবে বছর ঘোরার আগেই আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 

    শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করেন ইরানি এক মহিলা। তিনি আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এছাড়া আদিলের বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়।

    এদিকে রাখি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি একটি বড় ওয়েব সিরিজের শুটিং করতে যাবেন। এজন্য উত্তর প্রদেশ সরকারের কাছে ভর্তুকি চেয়েও আবেদন করেন রাখি। পাশাপাশি তার টিমের নিরাপত্তা দাবি করেন। রাখি জানান, তিনি তার আবেদন অভিনেতা তথা লোকসভার সংসদ সদস্য রবি কিষাণকে জানিয়েছেন। রাখির দাবি, বাস্তব ঘটনা অবলম্বন করেই এ ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। লখনউসহ উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামে ওয়েব সিরিজটির শুটিং হবে।
     

    বিনোদন ডেস্ক