Tag: টেলর সুইফট

  • টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

    বলিউড সংগীতে অরিজিৎ সিংয়ের একক রাজত্ব চলে এটা সবার জানা। প্রায় প্রতিটি সিনেমায় অরিজিতের অন্তত একটা গান না হলে যেন জমে না। অন্যদিকে বৈশ্বিক সংগীতাঙ্গনে রাজত্ব করছেন টেলর সুইফট। দেশে দেশে তার সংগীতের মূর্ছনায় বুঁদ হয়ে আছেন তরুণ প্রজন্মের সংগীতপ্রেমীরা।

    তবে সম্প্রতি সেই সুইফটকে ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ সিং। ভারতের গণ্ডি ছাপিয়ে তার সংগীতও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। আর সে জনপ্রিয়তার বলেই সুইফটকে পেছনে ঠেলে দিয়েছেন তিনি।

    জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গান শোনার পাশাপাশি পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। আর সেই ফলোয়ার সংখ্যার দিক দিয়ে এখন টেলর সুইফটকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন অরিজিৎ সিং।

    স্পটিফাইয়ে এখন অরিজিতের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৭২ লাখ ১১ হাজার ১৫৪ জন। দুইয়ে নেমে যাওয়া টেলর সুইফটকে ফলো করেন ১১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন।

    তালিকার তিন নম্বর রয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, তার ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৫০ লাখের কাছাকাছি । চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ।

    বিনোদন ডেস্ক

  • প্রেক্ষাগৃহে আসার আগেই টেলর সুইফটের রেকর্ড

    বড়পর্দায় আসার এক সপ্তাহ আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিশ্বব্যাপী একশ মিলিয়ন ছাড়িয়ে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ নামের কনসার্ট ফিল্ম। সিনেমাটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এএমসি থিয়েটারস বিষয়টি নিশ্চিত করেছে। 

    সুইফটের কনসার্ট ফিল্মটি বিশ্বব্যাপী তার রেকর্ড-ব্রেকিং স্টেডিয়াম সফরকে ক্যাপচার করে তৈরি করা হয়েছে। এটি আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যা বিশ্বের একশটি দেশের সাড়ে আট হাজার হলে প্রদর্শিত হবে। 

    শিল্প বিশেষজ্ঞদের মতে, মুক্তির পর ‘ইরাস ট্যুর’ উদ্বোধনী সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকাতেই একশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। যদি এমনটি হয় তাহলে এটি একটি কনসার্টকেন্দ্রিক সিনেমার জন্য অভূতপূর্ব ব্যবসা। 

    ২০২৩ সালে মাত্র পাঁচটি সিনেমা ‘বার্বি’ (১৬২ মিলিয়ন ডলার), ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ (১৪৬ মিলিয়ন ডলার), ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ (১২০ মিলিয়ন ডলার), গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’ (১১৮ মিলিয়ন ডলার) এবং ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’ (১০৬ মিলিয়ন ডলার) ঘরোয়া অভিষেকের মধ্যে কমপক্ষে একশ মিলিয়ন ডলার উপার্জন করেছে। 

    এদিকে সুইফটের এই কনসার্ট সিনেমার অগ্রিম টিকিট বিক্রির ধারাই সিনেমা বিশ্লেষকদের এমন প্রত্যাশা দিয়েছে। কারণ এটি উত্তর আমেরিকায় এক দিনের ছাব্বিশ মিলিয়ন ডলার টিকিট বিক্রির রেকর্ড স্থাপন করেছে, যা আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র (১৬ মিলিয়ন ডলার) ছিল।
     

    বিনোদন ডেস্ক

  • জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর তারই সাবেক প্রেমিকা টেলর সুইফটের আশ্রয়ে সোফি

    জটিল থেকে জটিলতর হচ্ছে পপ তারকা জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নারের সম্পর্কের সমীকরণ। এক সময় চুটিয়ে প্রেম করেছেন যে যুগল, এখনো একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাড়া করতেও পিছপা হচ্ছেন না তারা।

    rnrn

    জো ও সোফির তিন বছরের প্রেম ও চার বছরের দাম্পত্যের সম্পর্কে ফাটল ধরেছে কয়েক দিন আগেই। বিচ্ছেদ নিয়ে কানাঘুষা শুরু হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেন জো ও সোফি। তাদের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে তাদের দুই মেয়ে। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে প্রাক্তন দম্পতির মধ্যে।

    rnrn

    তাদের দুই মেয়ে কোথায় ও কার কাছে থাকবে, অনেক টানাপোড়েনের পর অবশেষে তা নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দুই সন্তানের সঙ্গে থাকার জন্য আপাতত ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন সোফি। তবে বিচ্ছেদের পর আর জো এর বাড়িতে ফেরেননি অভিনেত্রী। তাহলে কোথায় ঠাঁই হয়েছে সোফির?

    rnrn

    দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই সন্তানকে নিয়ে থাকার জন্য সোফিকে নিজের পুরো অ্যাপার্টমেন্টটাই ছেড়ে দিয়েছেন পপ তারকা টেলর সুইফট। আপাতত সেখানেই থাকছেন সোফি। বিচ্ছেদের পরে দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে আটকে রাখার অভিযোগে জো এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন সোফি। সেই মামলায় আপাতত আমেরিকার নিউইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছিল আদালত।

    rnrn

    আদালত নির্দেশনা অনুযায়ী নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনো একটি জায়গায় থাকতে পারে তারা। আদালতের এ সিদ্ধান্তে সম্মতি জানান জো ও সোফিও। সন্তানদের কাছাকাছি থাকার কথা মাথায় রেখেই নিউইয়র্ক সিটিতে থাকার ভাবনা সোফির।

    rnrn

    এদিকে জো এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জো এর সাবেক প্রেমিকা টেলরের সঙ্গে একাধিকবার দেখা গিয়েছিল সোফিকে। সম্প্রতি নিউইয়র্কের এক রেস্তোরাঁয় পপ তারকার সঙ্গে ডিনারেও দেখা গেছে সোফিকে। জোয়ের দুই প্রাক্তনের মধ্যে সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, তা নিয়ে এখন আর সন্দেহের কোনো জায়গাই নেই।

    rnrn

    প্রসঙ্গত, বছর ১৫ আগে ২০০৮ সালে কয়েক মাসের জন্য একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জো ও টেলর। সামান্য একটা মেসেজ পাঠিয়ে টেলরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন জো। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছিলেন টেলর। আমেরিকায় পা রেখেই প্রথমে টেলরের সঙ্গেই ডিনার ডেটে যান সোফি। এবার তার বাড়িতে থাকা শুরু করলেন অভিনেত্রী।

    অনলাইন ডেস্ক

  • নতুন রেকর্ড গড়লেন টেলর সুইফট

    ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন পশ্চিমা গায়িকা টেলর সুইফট। গত কয়েক মাস ট্যুরেই সময় কেটেছে তার। এর মধ্যে গড়েছেন নতুন রেকর্ড। সম্প্রতি পিটসবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি স্টেজ শোতে ৭৩ হাজারের বেশি দর্শক টেনেছেন টেলর। 

    rnrn

    দর্শকের এ সংখ্যা স্টেডিয়ামটির ইতিহাসে সর্বোচ্চ। ‘কার্মা’খ্যাত এ গায়িকার সাম্প্রতিক এ স্টেজ শো’র আগে স্টেডিয়ামটিতে দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ৭২ হাজার ৮৮৭। আর ওই রেকর্ডটি ২০১৯-এ করেছিলেন আরেক মার্কিন গায়ক গার্থ ব্রুকস, যখন তার বয়স ছিল ৫৯ বছর। নতুন রেকর্ডের অধিকারী হয়ে স্থানীয় দর্শক-ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি টেলর সুইফট। 

    rnrn

    উল্লেখ্য, পিটসবার্গের শোতেই শুধু নয়, এ সময়ে প্রায় প্রতিটি স্টেজ শোতেই দারুণ সংখ্যক দর্শক পাচ্ছেন এ গায়িকা। আর এই শোগুলোতে তার গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে স্বদেশের প্রতি শ্রদ্ধা জানানোর গানগুলো। দর্শকরাও প্রাণ ভরে উপভোগ করেছেন ওসব গান। মঞ্চে একনাগাড়ে ৪০ থেকে ৫০টি গান গাইতে পারেন ৩৩ বছর বয়সি এ গায়িকা। চলতি মাসের শুরুতে শিকাগোতে অনুষ্ঠিত একটি কনসার্টে টানা ৪০টি গান পরিবেশন করে ভক্তদের হৃদয় জিতে নিয়েছিলেন। 

    rnrn

    শুধু তাই নয়, মঞ্চে গাওয়ার সময় দর্শককে এতটাই আপন করে নেন টেলর যে, নিরাপত্তার কথাও তার মাথায় থাকে না। ইরাস ট্যুরের অংশ হিসাবে গাওয়া শিকাগোর কনসার্টেও ঘটেছে এমন ঘটনা। যে স্টাইলিশ টুপিটি মাথায় নিয়ে মঞ্চে গান গাইছিলেন তিনি, এক সময় দর্শকের প্রতি আবেগাপ্লুত হয়ে নিজের মাথার টুপি খুলে এক দর্শককে ছুড়ে দিলেন। সুযোগ পেয়ে তরুণটির ভাষায় শিল্পীর আমন্ত্রণে তিনি স্টেজে উঠে গিয়েছিলেন, নেচেছিলেন তার গানে।

    বিনোদন ডেস্ক