Tag: টেলর সুইফট

  • কেন ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান?

    পপ তারকা টেইলর সুইফটের গান আর কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারের সঙ্গে যুক্ত থাকছে না।

    সম্প্রতি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে টেইলর সুইফটের যেসব গান বা অডিও ব্যবহার করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে। 

    এর একটি পোস্টে সুইফটের জনপ্রিয় গান ‘অগাস্ট’-এর পরিবর্তে একটি কান্ট্রি মিউজিক যুক্ত করা হয়েছে। এ ছাড়া তার ‘ফাদার ফিগার’ গানটির কথা উল্লেখ করে তৈরি করা অপর একটি পোস্টে এখন দেখাচ্ছে— ‘দিস সাউন্ড ইজ নট অ্যাভেইলেবল’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই বিষয়ে বক্তব্য জানতে টেইলর সুইফটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মতামত দিতে রাজি হননি।

    উল্লেখ্য, কেবল টেইলর সুইফটই নন; কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার এবং অলিভিয়া রদ্রিগোর মতো অন্যান্য তারকারাও প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের গান বা সুর ব্যবহার না করার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • বাগদত্তাকে নিয়ে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ কী, জানালেন সুইফট

    গ্লোবাল পপ সেনসেশন টেইলর সুইফট বলেছেন, তার বাগদত্তা এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে দেখা হওয়ার পরেই তার বিয়েকে ‘বাস্তব’ মনে হওয়া শুরু হয়েছে। 

    হার্ট রেডিও-এর এমা বাটনের এক অনুষ্ঠানে ১৪ বার গ্র্যামি জয়ী এই শিল্পী তার বাগদান, বিয়ে নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। 

    সুইফট স্বীকার করেছেন, তিনি এমন কোনো ব্যক্তি নন, যিনি ছোটবেলায় বিয়ে বা বিয়ের পোশাক নিয়ে স্বপ্ন দেখতেন।

    তিনি বলেছেন, ‘আপনি ভাববেন আমি সারাজীবন বিয়ের স্বপ্নে বিভোর থাকতাম, কিন্তু সত্যি বলতে আমি এ বিষয়ে কখনও ভাবিনি, যতক্ষণ না আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি ব্যাখ্যা করেন, কেলসের সঙ্গে তার সম্পর্ক পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

    সুইফট বলেন, ‘আমি সত্যিই আগামী দিনের জন্য উচ্ছ্বসিত’।

    গত ২৬ আগস্ট ৩৫ বছর বয়সি সুইফট এবং কেলস ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন।দুই বছরের সম্পর্কের পর এই যুগল স্বপ্নের মতো এক রোমান্টিক পরিবেশে বাগদান সম্পন্ন করেন। ফুলে ঘেরা বাগানের মাঝে দুই তারকার বাগদান হয়েছিল। সে সময় টেইলরের হীরের আংটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল।  

    প্রসঙ্গত, ২০২৩ সালেই প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর থেকে এই তারকা জুটি হয়ে ওঠেন বিনোদন ও খেলাধুলার দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রেমিক-প্রেমিকা। টেইলরকে একাধিকবার ক্যানসাস সিটি চিফসের ম্যাচে গ্যালারিতে চিয়ার করতে দেখা গেছে, আবার কেলসকেও দেখা গেছে টেইলরের সোল্ড-আউট ‘ইরাস ট্যুর’-এর কনসার্টে।

    তথ্যসূত্র: সামাটিভি

    আন্তর্জাতিক ডেস্ক

  • কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ খুললেন টেলর সুইফট

    সংগীত দুনিয়ার সবচেয়ে ধনী তারকা টেলর সুইফট। মার্কিন এই সংগীত তারকা সম্প্রতি জানিয়েছেন, কেন এনএফএল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্ক গোপন না রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

    ২০২৩ সালে টেলর ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কে জড়ান। অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন বিশ্বজুড়ে আলোচিত জুটি। আগের সম্পর্কগুলোর মতো এবার আর আড়ালে থাকেননি টেলর। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, হাত ধরে হাঁটা, এমনকি একে অপরের পেশাগত কাজে পাশে দাঁড়ানো- সবকিছুই করেছেন খোলাখুলিভাবে।

    ২০২৩ সালের শেষ দিকে টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন টেলর সুইফট। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আপনি সম্পর্ককে প্রকাশ্যে আনেন তার মানে হলো আমি তার কাজ দেখতে যাব, সে আমার জন্য আসবে। অন্য মানুষও থাকবে। কিন্তু আমরা পরোয়া করব না। আমরা একে অপরকে নিয়ে গর্বিত হব। সেটাই করছি আমরা। প্রেমটা উপভোগ করছি।’

    তিনি আরও জানান, সম্পর্ক গোপন রাখতে হলে অনেক কষ্ট ও বাড়তি ব্যবস্থা নিতে হয়। সেটা তারা চান না। বরং খোলাখুলিভাবে একে অপরের পাশে থাকাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

    টেলরের এই খোলামেলা মনোভাব তার আগের ছয় বছরের দীর্ঘ সম্পর্কের সময়কার আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তিনি খুব কমই প্রকাশ্যে আসতেন। একসঙ্গে ছবি তোলার সুযোগও এড়িয়ে যেতেন।

    কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন।

    দুই বছর পেরিয়ে গেলেও টেলর ও কেলসির সম্পর্ক এখনো অটুট। তাদের বিয়ে বা বাগদান নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এখনো তারা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

    বিনোদন ডেস্ক

  • বিরতি শেষে চমক নিয়ে ফিরেছেন টেলর সুইফট

    গত বছরটি ছিল মার্কিন গায়িকা টেলর সুইফটের জন্য বেশ ক্লান্তিকর। কারণ,
    ওই বছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে, প্রায় দুবছরের ইরাস ট্যুর শেষ করেছেন তিনি। ক্লান্তিকর
    হলেও এটি ছিল টেলরের ক্যারিয়ারে সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল ট্যুরগুলোর মধ্যে
    একটি, যা কোটি কোটি ডলার আয় করে।

    এরপর পপ তারকা তার কাজে ফিরে যাওয়ার আগে নিজেকে ‘রিচার্জ’ করার জন্য
    নেন লম্বা ছুটি। এ ছুটিতে তাকে সঙ্গ দিয়েছেন প্রেমিক ট্রাভিস কেলস। গত কয়েক মাস ধরে
    টেলরকে সময় দিয়েছেন ট্রাভিস। দুজনেই তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আগে বিরতির প্রতিটি
    মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। এরপর আবার কাজে মন দিয়েছেন দুজনেই।

    দ্য ইউএস সান-এর মতে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে দেখা গেছে
    এ গায়িকাকে। এতেই ধারণা করা হচ্ছে, টেলর অবশেষে বিরতি শেষ করেছেন এবং আবারও সংগীতে
    মনোনিবেশ করেছেন। ‘বৃহস্পতিবার টেলর লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং
    করছিলেন’-একটি সূত্র এমনটিই জানিয়েছে। ‘এটি এতটাই গোপন ছিল যে, সেটে কাজ করা ব্যক্তিদের
    গানটি শুনতেও দেওয়া হয়নি, শুধু বিট শুনতে দেওয়া হয়েছিল’-সেই ব্যক্তি নিউজপোর্টালটিকে
    আরও জানিয়েছেন।

    উল্লেখ্য, টেলরের শেষ অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’,
    যা তিনি ২০২৪-এর ১৯ এপ্রিল প্রকাশ করেছিলেন। এটি ছিল তার একাদশ স্টুডিও অ্যালবাম।

    সূত্রটি বলছে, ‘যদিও তিনি ইরাস ট্যুর শেষ করে ট্র্যাভিসের সঙ্গে সময়
    কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করছেন, তবুও তিনি এখনো কিছু প্রকল্পে কাজ করছেন, যা নিঃসন্দেহে
    ভক্তদের খুশি করবে’। এটা ঠিক যে, এ জুটি একান্তে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা জানতেন
    দুজনেই কাজে ফিরে আসার পর আর সুযোগ পাবেন না। ট্র্যাভিস সম্প্রতি তাদের কাজের বাইরের
    অ্যাডভেঞ্চারের কিছু ছবি শেয়ার করেছেন। এটি একটি বিরল ঘটনা। কারণ তারা সাধারণত তাদের
    প্রেমকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন।

    শাহনাজ হেনা

  • টেলর সুইফটের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানির মামলা

    যত সমস্যা তৈরির মূলে রয়েছে রোম্যান্টিক ড্রামা ফিল্ম ‘ইট এন্ডস উইথ আস’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালে। জাস্টিন বাল্ডোনি পরিচালক হয়ে নিজের বিপরীতে অভিনয়ের জন্য কাস্ট করেছিলেন ‘গসিপ গার্ল’খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলিকে। 

    মাত্র ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার। সবই ঠিকঠাক ছিল। কিন্তু গোল বাধে সিনেমাটি মুক্তির প্রায় চার মাস পর। সেই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন ব্লেইক। 

    এর মাসখানেক পর, চলতি বছরের জানুয়ারিতে লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন বাল্ডোনি। এবার এ মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্যসংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে। 

    তার বিরুদ্ধে অভিযোগ ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উসকানি দিয়েছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফ্টের নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন। 

    তার প্রতিনিধিরা বিবিসিকে বলেছেন, ‘ট্যাবলয়েড ক্লিকবেইড’ তৈরির জন্য জাস্টিন বাল্ডোনি ও ব্লেইক লাইভলির মধ্যকার আইনি বিরোধে তাকে জড়ানো হয়েছে। আগামী বছরের মার্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 

    বাল্ডোনি বলেছেন, ২০২৩ সালে স্ক্রিপ্ট পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য তাকে লাইভলির নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানান হয়েছিল- যেখানে লাইভলির স্বামী অভিনেতা ও প্রযোজক রায়ান রেনল্ডস এবং টেলর সুইফ্ট উপস্থিত ছিলেন। 

    সুইফটের প্রতিনিধিরা বলেছেন, ‘তিনি (টেলর সুইফট) কখনো কাস্টিং কিংবা সৃজনশীল সিদ্ধান্তে জড়িত ছিলেন না।’ বালডোনির মতে, ২০২৩ সালে দৃশ্যটির পুনর্লিখন নিয়ে উত্তেজনা ছিল, যেখানে তিনি রেনল্ডস এবং সুইফটকে উপস্থিত দেখে অবাক হয়েছিলেন। 

    এ ছাড়াও অভিযোগ করা হয়েছে, সুইফট ইসাবেলা ফেরারের সঙ্গে তখন সম্পৃক্ত ছিলেন- যখন সিনেমাটির শুটিং চলছিল। ইসাবেলা লাইভলির করা চরিত্র লিলি ব্লুম-এর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। ইট এন্ডস উইথ আস-এর নিউইয়র্ক প্রিমিয়ারে বক্তব্য দিতে গিয়ে ফেরার বলেছেন, ‘টেলর সুইফট তার অডিশনের একটি সহায়ক অংশ ছিলেন।’ 

    কিন্তু সুইফটের প্রতিনিধিরা বলেছেন, সিনেমায় তার একমাত্র সম্পৃক্ততা ছিল তার গান ‘মাই টিয়ার্স রিকোচেট’ ব্যবহারের অনুমতি দেওয়া। এ কাজ তো আরও ১৯ জন শিল্পীও করেছেন।

    সেলিম কামাল

  • গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন টেলর সুইফট

    ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। রোববার (২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান।

    গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। 

    লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? 

    স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি রাত ৮টায় ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন।

    পারফরম্যান্স নিয়ে জল্পনা

    এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম The Tortured Poets Department পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন।

    এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘Fortnight’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। 

    অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘Us’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে।

    সুইফটের আগের রেকর্ড

    টেলর সুইফট ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। গত বছর তিনি গ্র্যামি মঞ্চে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার গ্রহণের সময় তার ১১তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

    গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও যারা পারফর্ম করবেন

    এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় তারকা বিলি আইলিশ, জন লিজেন্ড, সাবরিনা কার্পেন্টার, বেনসন বুনসহ আরও অনেকে।

    ভক্তরা এখন অপেক্ষায় আছেন, সুইফট শুধু উপস্থাপনায় থাকবেন, নাকি মঞ্চও মাতাবেন নতুন কোনো চমক নিয়ে! সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • আঙুলে আংটি, তবে কি বাগদান সারলেন টেলর সুইফট?

    সপ্তাহান্তে নোবু রেস্টুরেন্টে দেখা মিলেছিল জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের। কালো কোট ও একই রংয়ের স্কার্ট, সঙ্গে নিজের আইকনিক লাল লিপস্টিক, এতেই সবার নজর কেড়েছেন এই পপ গায়িকা। নান্দনিক আউটফিটের বাইরে সুইফটের আঙুলে দেখা মিলেছে একটি আংটির। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি বাগদান সেরে ফেলেছেন এই গায়িকা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

    দীর্ঘদিন ধরেই এনএফএল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন সুইফট। গুঞ্জন উঠেছিল তারা বাগদান সেরে বিয়ের পথে রয়েছেন। এবার সুইফটের আঙুলে আংটি বিয়ের গুঞ্জনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

    পাকিস্তানি গণমাধ্যমটি জানিয়েছে, সুইফটের আঙুলে যে ইনফিনিটি আংটির দেখা মিলেছে, সেটি চিরন্তন অঙ্গীকারের প্রকাশ। ধারণা করা হচ্ছে,  সে আংটি প্রাক-বাগদানের সময় কেলসের দেওয়া।

    এবারই অবশ্য প্রথম নয়, একই ধরনের আংটি সুইফট পড়েছিলেন এরাস ট্যুরে। সে সময় ইনফিনিটি ব্রেসলেটও পড়েছিলেন তিনি, যেটি তার সাবেক প্রেমিক জো দিয়েছিলেন।

    ২০২৩ সাল থেকে চুটিয়ে প্রেম করছে সুইফট ও ট্রাভিস। বিষয়টি দুজনে স্বীকারও করেছেন। খুব শিগগিরই তারা সম্পর্কে নতুন নাম দিবেন এমন আশা করছেন সুইফট প্রেমীরা।

    গত মাসে সুইফটের জন্মদিন উপলক্ষে তাকে এক লাখ ৭৫ হাজার ডলার মূল্যের জুয়েলারি উপহার দিয়েছিলেন ট্রাভিস। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। সম্প্রতি ট্রাভিস নিজের পডকাস্ট অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে কথা বলেন। সেখানে দ্রুতই তার বিয়ের সানাই বাজবে বলে জানান এই এনএফএল তারকা।

    ট্রাভিস ও সুইফটের ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, এই যুগল তাদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস ও কমিটেড। চলতি বছরেই তারা বাগদান সারবেন।

    বিনোদন ডেস্ক

  • কলম্বিয়ার ‘টেলর সুইফট’ কে এই ক্যারোল জি?

    কলম্বিয়ার সঙ্গীতশিল্পী ক্যারোল জি-এর নাম শুনেছেন? টেলর সুইফট যেমন গত কয়েক বছরে শিরোনাম এবং কনসার্ট টিকিট বিক্রিতে আধিপত্য বিস্তার করেছেন, ক্যারোল জিও তেমনি লাতিন আমেরিকান একজন পপ তারকা, যার ভিডিও গত কয়েক বছর ধরে অনলাইনে সবচেয়ে বেশি দেখা হয়েছে।

    ভিডিও সরবরাহকারী ভেভোর তথ্য অনুযায়ী, ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে ক্যারোল জি-এর গানের ভিডিওগুলো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা হয়েছে। ২০২৩ সালে তার গানের ভিডিও ভেভোতে ৪.৭ বিলিয়ন বার দেখা হয়েছিল।

    কে এই ক্যারোল জি?

    ১৯৯১ সালে কলম্বিয়ার মেডেলিন শহরে জন্মগ্রহণ করা ক্যারোল জি’র পুরো নাম কারোলিনা গিরালদো নাভারো। ছোটবেলা থেকেই তিনি গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। ২০০৫ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি কলম্বিয়ান এক্স ফ্যাক্টর-এ অংশ নেন। তবে শুরুতে তার সাফল্য আসেনি।

    ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ইংরেজি শেখার জন্য এবং বিভিন্ন ধরনের ছোট ছোট কাজের জন্য। এক পর্যায়ে তিনি তার সঙ্গীতের স্বপ্ন ত্যাগ করার কথা ভাবলেও, তার বাবা তাকে সাহস যোগান।

    যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি বোস্টনে একটি সঙ্গীত ব্যবসা সম্মেলনে যোগ দেন, যা তাকে সঙ্গীত জগতের কার্যক্রম বুঝতে সাহায্য করেছিল।

    সঙ্গীতে বড় ব্রেকথ্রু

    ২০১৭ সালে তার প্রথম বড় ব্রেকথ্রু আসে ‘আহোরা মে ল্লামা’ গান দিয়ে। যা পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানির সঙ্গে করা একটি যৌথ প্রচেষ্টা। এরপর ২০২৩ সালে তার অ্যালবাম মাঞানা সেরা বোনিতো ইতিহাস সৃষ্টি করে। এটিই প্রথম পুরোপুরি স্প্যানিশ ভাষার অ্যালবাম, যা মার্কিন অ্যালবাম চার্টে শীর্ষে ওঠে।

    লাতিন সঙ্গীতের উত্থান

    কারোল জি’র সাফল্য কেবল তার কঠোর পরিশ্রমের জন্য নয়; এটি লাতিন সঙ্গীতের উত্থান এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সাহায্য পেয়েছে। 

    আমাজন মিউজিকের লাতিন সংগীত প্রধান রোকিও গেরেরো বলেন, স্ট্রিমিং সঙ্গীত জগতকে গণতান্ত্রিক করেছে। এটি এমন শিল্পীদের জন্য বিশ্বব্যাপী দর্শকদের সামনে আসার সুযোগ তৈরি করেছে, যাদের গান মূলধারার রেডিও স্টেশনে প্রচার হতো না।

    যুক্তরাষ্ট্রে এখন লাতিন সঙ্গীত দ্রুত বর্ধনশীল, যা ২০২৩ সালে ১.৪ বিলিয়ন ডলার আয় করেছে। যার ৯৮ শতাংশই স্ট্রিমিং থেকে এসেছে।

    সমালোচনা ও বিতর্ক

    ক্যারোল জি বিভিন্ন পুরস্কার ও প্রশংসা কুড়ালেও, তিনি সমালোচনারও শিকার হয়েছেন। তার কিছু গানের ভাষা এবং ‘বিচোটা’ শব্দের ব্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। তবে ক্যারোল জি বলেছেন, তিনি শব্দটিকে ক্ষমতায়নের অর্থে পুনঃব্যাখ্যা করেছেন।

    ব্যবসা ও দাতব্য কাজ

    ক্যারোল জি’র নাম এখন শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ নয়। তিনি ক্রোকস, কাপ্পা, স্মিরনফ এবং লোয়েভের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার কোম্পানি গার্ল পাওয়ার ইনক এবং দাতব্য প্রতিষ্ঠান কন কোরা ফাউন্ডেশন নারী ও শিশুদের সাহায্য করার জন্য কাজ করে।

    ২০২৩ সালে তিনি তার নিজস্ব রেকর্ড লেবেল বিচোটা চালু করেন।

    ব্রিটিশ বাজারের সম্ভাবনা

    ক্যারোল জি যদিও যুক্তরাজ্যে এখনো তেমন জনপ্রিয় নন। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, তিনি খুব শীঘ্রই সেখানে সাফল্য পাবেন। এ বিষয়ে আমাজনের রোকিও গেরেরো বলেন, ‘এটা সময়ের ব্যাপার মাত্র’।

    ক্যারোল জি বর্তমান বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী লাতিন সঙ্গীতশিল্পী। যার জীবনসংগ্রাম থেকে সাফল্যের গল্প অনুপ্রেরণাদায়ক। সূত্র: বিসিবি

    বিনোদন ডেস্ক

  • গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৫: রেকর্ড গড়া বিয়ন্সেসহ মনোনয়ন পেলেন যারা

    ২০২৫ সালের গ্র্যামি পুরস্কারের মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে নোলসে। আসন্ন আসরে ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে মনোনীত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্কিন পপ তারকা। 

    তার সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 

    বিয়ন্সে এর আগে, ২০০৯ সালে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তিনি তার ব্যক্তিগত সেই রেকর্ডকেই অতিক্রম করেছেন।

    বিয়ন্সেসহ মোট পাঁচজন প্রভাবশালী নারী শিল্পী এ বছর গ্র্যামির প্রধান তিনটি ক্যাটাগরিতে—রেকর্ড অফ দ্য ইয়ার, সাং অফ দ্য ইয়ার এবং অ্যালবাম অফ দ্য ইয়ার—মনোনীত হয়েছেন। 

    বিয়ন্সে ছাড়া বাকি চার শীর্ষ নারী শিল্পী হলেন- টেলর সুইফট, বিলি আইলিশ, চ্যাপেল রোন এবং সাবরিনা কারপেন্টার।

    প্রধান বিভাগগুলোর মনোনয়ন:

    রেকর্ড অফ দ্য ইয়ার:

    • ‘টেক্সাস হোল্ড ‘এম’ – বিয়ন্সে
    • ‘ফোর্টনাইট’ – টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
    • ‘গুড লাক, বেব!’ – চ্যাপেল রোন
    • ‘বার্ডস অফ এ ফেদার’ – বিলি আইলিশ
    • ‘এসপ্রেসো’ – সাবরিনা কারপেন্টার

    অ্যালবাম অফ দ্য ইয়ার:

    • ‘কাউবয় কার্টার’ – বিয়ন্সে
    • ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ – টেলর সুইফট
    • ‘শর্ট এন’ সুইট’ – সাবরিনা কারপেন্টার
    • ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ – বিলি আইলিশ
    • ‘দ্য রাইজ অ্যান্ড ফল অফ এ মিডওয়েস্ট প্রিন্সেস’ – চ্যাপেল রোন

    সং অফ দ্য ইয়ার:

    • ‘টেক্সাস হোল্ড ‘এম’ – বিয়ন্সে
    • ‘বার্ডস অফ এ ফেদার’ – বিলি আইলিশ
    • ‘ডাই উইথ এ স্মাইল’ – লেডি গাগা ও ব্রুনো মার্স
    • ‘ফোর্টনাইট’ – টেলর সুইফট ও পোস্ট ম্যালোন
    • ‘গুড লাক, বেব!’ – চ্যাপেল রোন
    • ‘প্লিজ প্লিজ প্লিজ’ – সাবরিনা কারপেন্টার

    অন্যান্য উল্লেখযোগ্য মনোনয়ন:

    বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে সাবরিনা কারপেন্টার, চ্যাপেল রোন, রে এবং আরও কয়েকজন শিল্পী মনোনীত হয়েছেন।

    এ বছরের গ্র্যামি মনোনয়নে নারীদের আধিপত্য বিশেষভাবে লক্ষ্যণীয়। অ্যালবাম অফ দ্য ইয়ার এবং রেকর্ড অফ দ্য ইয়ার বিভাগে মনোনীত ৮টির মধ্যে ৬টি স্লটই নারীদের দখলে। যা ইঙ্গিত দেয় যে, সঙ্গীতজগতে নারীদের ভূমিকা ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • শাকিরার বিরুদ্ধে গান চুরির অভিযোগ টেলর ভক্তদের

    কলাম্বিয়ান পপতারকা শাকিরা মঞ্চ উঠলেই শত শত সংগীতপ্রেমীর হৃদয়ে দোলা লাগে। সুরের মূর্ছনায় জিতে নেন আট থেকে আশির মন। এহেন ‘লাস্যময়ী’ শাকিরার বিরুদ্ধেই এবার উঠল ‘গান চুরি’র অভিযোগ। যাকে কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে কলম্বিয়ান পপতারকা।

    সম্প্রতি আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী টেলর সুইফট ‘ইরাস ট্যুর’-এর রেকর্ড ভেঙে দেন শাকিরা। টানা চার দিন ধরে ভরা স্টেডিয়ামে অনুষ্ঠান করার রেকর্ড ছিল টেলরের। সেই রেকর্ড ভেঙে দেন শাকিরা। এর পরই টেলরপ্রেমীরা নিশানা করেছেন তাকে। তাদের অভিযোগ— সুইফটের গান চুরি করেছেন শাকিরা। যাকে নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মানতেও নারাজ অনেকেই। শুধু তাই নয়, মঞ্চে নাচার সময়েও তিনি টেলরকে নকল করেন বলে দাবি করেছেন তারা।

    সুইফটপ্রেমীদের দাবি, টেলরের তৈরি ‘ক্রুয়েল সামার’ গানটির নির্যাস বেমালুম টুকেছেন শাকিরা। তাই দিয়েই নতুন গান তৈরি করেছেন তিনি। স্পেনীয় ভাষায় কলম্বিয়ান পপতারকার সেই কম্বোজিশনের নাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’।

    শারিকার তৈরি গানের ইংরেজি অনুবাদ হলো— ‘উইমেন নো লংগার ক্রাই’ (মেয়েরা আর কাঁদবে না)। নতুন সুর ও কথার মেলবন্ধনকে সঙ্গে নিয়ে বিশ্বভ্রমণে যাবেন তিনি। কিছু দিনের মধ্যেই মেক্সিকোর রাজধানীতে পেল্লাই ‘এস্তাদিও জিএনপি সেগুরোস’ স্টেডিয়ামে টানা পাঁচ দিন একা শো করবেন শাকিরা। যার সমস্ত টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বছর ৪৭-এর কলম্বিয়ান পপতারকার আগে এ ধরনের শো করার সাহস আর কেউ দেখাতে পারেননি।

    ৩৪ বছরের মার্কিন সুন্দরী টেলর যে শাকিরার থেকে খুব পিছিয়ে রয়েছেন, তা ভাবলে ভুল হবে। সম্প্রতি ট্যুরে টানা চার দিন স্টেডিয়াম ভর্তি দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেন তিনি। এতদিন পর্যন্ত যা ছিল রেকর্ড। মেক্সিকোর ‘ফোরো সোল’ স্টেডিয়ামে সুইফটের সেই মন মাতাল করে দেওয়া পারফরম্যান্স চোখ বুজলে এখনো দেখতে পান তার গুণমুগ্ধকর শ্রোতারা।

    শাকিরাকে নিয়ে এহেন টেলরপ্রেমীদের মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে পড়ে গেছে শোরগোল। সেখানে চলছে কমেন্ট ও পাল্টা কমেন্টের লড়াই। একজন যেমন লিখেছেন— ‘শাকিরা তার গানের অনুপ্রেরণা নিয়েছেন ‘ইরাস ট্যুর’ থেকে। এটি তিনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না।’

    সুইফট ফ্যানদের কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে শাকিরার নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মঞ্চে কোমর দোলানোর সময়ে টেলরকে নকল করেন কলম্বিয়ান পপতারকা। তার নৃত্যশৈলী জঘন্য। জোর করে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন তিনি।

    টেলর ভক্তদের একজন এক্সহ্যান্ডেলে মেক্সিকোর অনুষ্ঠানের জন্য শাকিরার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন— মেয়েটা তো দেখছি নাচতে না পেরে জলে ঝাঁপ দিচ্ছে। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে।

    তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ শাকিরা ও তার টিমের অন্যান্য শিল্পী। এ নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। প্রত্যেকেই ঘাম ঝরাচ্ছেন আসন্ন অনুষ্ঠানে সেরাটা তুলে দেওয়ার জন্য।

    বিনোদন ডেস্ক